Pages

Monday, August 27, 2012

আইনমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সদস্যদের লভ্যাংশ দেয় গ্রামীণ ব্যাংক: নূরজাহান

 
  “গ্রামীণ ব্যাংক বরাবর শেয়ারহোল্ডারের লভ্যাংশ দিয়ে এসেছে। প্রত্যেকে সদস্যকে তার লভ্যাংশ প্রতি বছর   পৌঁছে দেয়া হয়,” গ্রামীণ ব্যাংক তার সদস্যদের কোনো লভ্যাংশ দেয় না মর্মে আইনমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে এ কথা জানালেন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানটির সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নূরজাহান বেগম।

রোববার দেয়া এক বিবৃতিতে নুরজাহান বেগম বলেন, এপর্যন্ত গ্রামীণ ব্যাংক সরকারকে এক কোটি ২০ লক্ষ টাকার শেয়ারের বিনিময়ে দু’কোটি ৫২ লাখ টাকা, সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংককে প্রত্যেকে ৩০ লাখ টাকার শেয়ারের বিনিময়ে ৬৩ লাখ টাকা লভ্যাংশ দেয়া হয়েছে।

আর সদস্যরা ৫৫ কোটি টাকার শেয়ারের বিনিময়ে ৭৭ কোটি টাকা লভ্যাংশ পেয়েছেন (সদস্যরা তুলনামূলকভাবে কম পেয়েছেন, যেহেতু ২০০৬ সালের পরবর্তী সময়ে যারা শেয়ার কিনেছেন তারা অপেক্ষাকৃত কম সময়ের মেয়াদে লভ্যাংশ পেয়েছেন)। প্রত্যেক সদস্যকে প্রতি বছর লভ্যাংশ তার কাছে পৌছে দেয়া হয়।

গ্রামীণ ব্যাংকের মালিকানার হিসাব উল্লেখ করে তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের প্রত্যেক সদস্য যে কোনো সময় ১০০ টাকা দিয়ে গ্রামীণ ব্যাংকের একটি শেয়ার কিনতে পারেন। ৮৪ লাখ ঋণ গ্রহীতাদের মধ্যে ৫৫ লাখ ঋণ গ্রহীতা এ পর্যন্ত শেয়ার কিনেছেন। এর মাধ্যমে তারা ৫৫ কোটি টাকার শেয়ার কিনে ৯৭ শতাংশ মূলধনের মালিক হয়েছেন। সরকার ও সরকারি ব্যাংক ১ কোটি ৮০ লক্ষ টাকার শেয়ার কিনে ৩ শতাংশ শেয়ারের মালিক।

নুরজাহান বেগম আরো বলেন, “আইন মন্ত্রী ব্যরিস্টার শফিক আহমেদের বক্তব্য শুনে সংবাদ মাধ্যমের পাঠকদের মনে ভুল ধারণার সৃষ্টি হতে পারে। একারণে আমি প্রকৃত তথ্য তুলে ধরছি। আমি গ্রামীণ ব্যাংকের প্রথম দিন থেকে, যেদিন ১৯৭৬ সালে প্রফেসর ইউনূস জনতা ব্যাংকের মাধ্যমে প্রথম জোবরা গ্রামে ঋণ দিয়েছিলেন, সেদিন থেকে ১৪ই আগস্ট, ২০১১ তারিখ পর্যন্ত মোট ৩৫ বছর ব্যাংক প্রতিষ্ঠার পূর্বে তার প্রারম্ভিক কার্যক্রমে এবং গ্রামীণ ব্যাংকে কর্মরত ছিলাম। প্রফেসর ইউনূস যেদিন পদত্যাগ করেছেন সেদিন তার হাত থেকে আমি ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব নিয়েছিলাম এবং গত বছর ওই পদ থেকে অবসর গ্রহণ করেছি।”

বিবৃতিতে আরো বলা হয়, পরিচালনা পর্ষদের বৈঠকে বাৎসরিক হিসাব অনুমোদন করার সময় বছরের অর্জিত মুনাফা কীভাবে বন্টন করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। মুনাফার কী পরিমাণ অংশ লভ্যাংশ হিসেবে শেয়ার মালিকদের কাছে বন্টন করা হবে সে বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেয়।

শুরু থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ব্যাংকের মুনাফার পরিমাণ লভ্যাংশ দেয়ার মত পর্যাপ্ত না থাকায় লভ্যাংশ দেয়া হয়নি। ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত সরকারের দেয়া শর্ত পূরণের জন্য লভ্যাংশ দেয়া হয় নি।

লভ্যাংশ না দিয়ে সব মুনাফা পুনর্বাসন তহবিলে দেয়ার শর্তে সরকার গ্রামীণ ব্যাংককে আয়কর অব্যাহতি দেয়, এজন্য বোর্ড লভ্যাংশ দিতে পারেনি। ২০০৬ সাল থেকে সরকারের এই শর্ত রহিত হওয়ার পর বোর্ড ২০০৬ সালে ১০০%, ২০০৭ সালে ২০% এবং ২০০৮, ২০০৯ ও ২০১০ সালে প্রতিবছর ৩০% হারে লভ্যাংশ দিয়েছে। মুনাফার পরিমাণ কম হলে গ্রামীণ ব্যাংক যাতে একই হারে মুনাফা বন্টন করতে পারে সেজন্য ‘মুনাফা সমতা আনয়ন তহবিল’ গঠন করেছে। ২০১০ পর্যন্ত এই তহবিলে ৬৯ কোটি ৪৬ লক্ষ টাকা জমা আছে।

আল বদর বাহিনীতে ছিলাম না: ব্যারিস্টার রাজ্জাক


আল বদর বাহিনীতে ছিলাম না: ব্যারিস্টার রাজ্জাক


 জামায়াত নেতা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন শীর্ষ জামায়াত নেতাদের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেছেন, রোববার ট্রাইব্যুনালে জামায়াত আমির নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের স্বাক্ষী মিজবাহুর রহমান চৌধুরী তাকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তা সত্য নয়। সাক্ষীর জবানবন্দীর পরপরই ব্যারিস্টার রাজ্জাক ট্রাইব্যুনাল ভবনের সামনে সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

রাজ্জাক বলেন, স্বাধীনতা যুদ্ধকালে তিনি আল বদর বাহিনীর সঙ্গে জড়িত ছিলেন না। ট্রাইব্যুনালে নিজামীর বিরুদ্ধে জবানবন্দি দিতে গিয়ে রাজ্জাককে বদর বাহিনীর সদস্য হিসেবে উল্লেখ করেন মিজবাহুর।

তিনি বলেন, “জনাব মিজবাহুর রহমান ধান বানতে এসে শিবের গীত গেয়েছেন। নিজামী সাহেবের বিরুদ্ধে  সাক্ষ্য দিতে এসে তিনি আমার বিরুদ্ধে লম্বা বক্তব্য দিয়েছেন। আর নিজামী সাহেবের বিরুদ্ধে মাত্র দুটি বাক্য বলেছেন।  তিনি আমার বিরুদ্ধে  এ নিয়ে যতবার বক্তব্য দিয়েছেন প্রতিবার ভিন্ন ভিন্ন গল্প হাজির করেছেন। আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশে এবং ডিফেন্স টিমের প্রধান হিসেবে আমাকে আমার পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করার জন্য তাকে দিয়ে এ ধরনের বক্তব্য দেয়ানো হতে পারে। লন্ডনে যে স্থানের নাম তিনি বলেছেন এরকম কোনো জায়গার নাম আমার জানা নেই। আমাকে জড়িয়ে লন্ডনে বৈঠক সম্পর্কে মিছবাহুর রহমান চৌধুরী যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা।”

তিনি আরো বলেন, “মিজবাহুর রহমান তদন্ত কর্মকর্তার কাছে যে জবানবন্দী দিয়েছেন সেখানে আমার নাম তিনি একবারও উচ্চারণ করেননি। আরো মজার বিষয় হলো তিনি ২০০৮ এবং ২০০৯ সালেও আমার বিরুদ্ধে গণমাধ্যমের কাছে বক্তব্য দিয়েছেন। সেখানেও তিনি আমার বিরুদ্ধে লন্ডন বৈঠকের গল্প বলেননি। আমি যদি লন্ডন বৈঠকে নিজেকে আলবদর সদস্য স্বীকার করে কোনো বক্তব্য দিতাম তা তিনি কেন গত ৩৮ বছরে একবারও বলেননি। ২০০৮ এবং ২০০৯ সালে কেন বলেননি ?”

ব্যারিস্টার রাজ্জাক বলেন, “১৯৭১ সালের পর থেকে আজ পর্যন্ত দীর্ঘ ৪০  বছরে একমাত্র  মিজবাহুর রহমান চৌধুরী ছাড়া আমার বিরুদ্ধে বাংলাদেশের ১৬ কোটি মানুষের কোনো একজন ব্যাক্তি এ ধরনের কোনো অভিযোগ করেননি। মুক্তিযুদ্ধের ওপর শত শত বই  লেখা হয়েছে। তার কোথাও আমার নাম নেই।”

ব্যারিস্টার রাজ্জাক বলেন, “মিজবাহুর রহমান চৌধুরীর একটি ভাঙ্গা রেকর্ড আছে। সেটি তিনি মাঝে মাঝে বাজান। তিনি কি ছিলেন এবং তার চরিত্র কি তা দেশের মানুষ জানে। আমি বলতে চাই না।  আমি একটি সফল ডিফেন্স টিম গঠন করেছি। সেটা যাতে চালাতে না পারি সেজন্য আমার ভাব মর্যাদা ক্ষুন্ন করার জন্য উদ্দেশ্য মূলকভাবে আমার বিরুদ্ধে এ ধরনের বক্তব্য দেয়া হয়েছে। আমাকে জড়িয়ে তার এ ধরনের মিথ্যা এবং উদ্দেশ্যমূলক বক্তব্যর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।”

রাজ্জাক সম্পর্কে যা বলেছেন মিজবাহুর
স্বাধীনতা যুদ্ধের সময় মিজবাহুর রহমান চৌধুরী লন্ডনে চলে যান। এরপর তিনি লন্ডনে স্কুলে এবং কলেজে পড়াশুনা করেন। তিনি লন্ডনে থাকা অবস্থায় ইয়াং মুসলিম অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি হন। এ সংগঠন করার সময় একদিন ইসলামী ছাত্রসংঘের নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক (তখন ব্যারিস্টার হননি) আমার সাথে এসে সাক্ষাৎ করেন। উনি আমাকে ইসলাম পছন্দ লোকদের একটি বৈঠকে যোগ দেয়ার অনুরোধ করেন। আমি এবং তৎকালীন  ইয়াং মুসলিম অর্গানাইজেশনের সভাপতি (বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ জেড শাহ) তার অনুরোধে বৈঠকে যাই। বৈঠকের ঠিকানা বলেন, ৫৭+২।  গিয়ে দেখি সেখানে অধ্যাপক গোলাম আযম, তৎকালীন পাকিস্তান জামায়াতের আমীর মিয়া তোফায়েল, কুখ্যাত যুদ্ধাপরাধী চৌধুরী মঈনুদ্দীন সেখানে উপস্থিত। এ ধরনের একটি বৈঠকে আমাদের ডাকার জন্য আমি ব্যারিস্টার রাজ্জাকের ওপর মনোক্ষুন্ন হই। সেখানে ব্যারিস্টার রাজ্জাকের কিছু  বক্তব্যে জানতে পারি তিনি নিজে  ১৯৭১ সালে আলবদর সদস্য ছিলেন। ব্যারিস্টার রাজ্জাক আলবদর সদস্য হিসেবে ১৯৭১ সালের  ডিসেম্বর পর্যন্ত তার প্রতি অর্পিত দায়িত্ব পালন করেছেন।  পাকিস্তানি সৈনিকদের সহায়তা করেন। এরপর ভারত-নেপাল   হয়ে পাকিস্তানের পাসপোর্ট নিয়ে তিনি লন্ডনে চলে যান।

ব্যারিস্টার রাজ্জাকও মানবতাবিরোধী অপরাধী: রাষ্ট্রপক্ষের সাক্ষী

ব্যারিস্টার রাজ্জাকও মানবতাবিরোধী অপরাধী: রাষ্ট্রপক্ষের সাক্ষী


 বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকও ‘যুদ্ধাপরাধী এবং স্বাধীনতা বিরোধী’, রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজামীর বিরুদ্ধে জবানবন্দিতে এ দাবি করেছেন রাষ্ট্রপক্ষের সাক্ষী ও ইসলামী ঐক্যজোটের একাংশের প্রধান মিজবাহুর রহমান৷ তবে দুটি ট্রাইব্যুনালে বিচারাধীন জামায়াত নেতাদের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এই বক্তব্যকে ভিত্তিহীন ও নিজামীর মামলার সঙ্গে অপ্রাসঙ্গিক বলে উল্লেখ করেছেন৷

নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ ট্রাইবুনালে মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে সাক্ষী দিতে গিয়ে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মিছবাহুর রহমান দাবি করেন মুক্তিযুদ্ধের সময় নিজামীর নেতৃত্বে গঠিত আল বদর বাহিনীর সদস্য ছিলেন তার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক৷

তবে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, এটি অপপ্রচার ছাড়া আর কিছুই নয়৷ তাদের আইনি লড়াইকে দুর্বল করার জন্যই এসব কথা বলা হচ্ছে৷ সাক্ষীর জবানবন্দীর পরপরই ব্যারিস্টার রাজ্জাক ট্রাইব্যুনাল ভবনের সামনে সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

রাজ্জাক সম্পর্কে ট্রাইব্যুনালে যা বলেছেন মিজবাহুর
স্বাধীনতা যুদ্ধের সময় মিজবাহুর রহমান চৌধুরী লন্ডনে চলে যান। এরপর তিনি লন্ডনে স্কুলে এবং কলেজে পড়াশুনা করেন। তিনি লন্ডনে থাকা অবস্থায় ইয়াং মুসলিম অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি হন। এ সংগঠন করার সময় একদিন ইসলামী ছাত্রসংঘের নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক (তখন ব্যারিস্টার হননি) আমার সাথে এসে সাক্ষাৎ করেন। উনি আমাকে ইসলাম পছন্দ লোকদের একটি বৈঠকে যোগ দেয়ার অনুরোধ করেন। আমি এবং তৎকালীন  ইয়াং মুসলিম অর্গানাইজেশনের সভাপতি (বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ জেড শাহ) তার অনুরোধে বৈঠকে যাই। বৈঠকের ঠিকানা বলেন, ৫৭+২।  গিয়ে দেখি সেখানে অধ্যাপক গোলাম আযম, তৎকালীন পাকিস্তান জামায়াতের আমীর মিয়া তোফায়েল, কুখ্যাত যুদ্ধাপরাধী চৌধুরী মঈনুদ্দীন সেখানে উপস্থিত। এ ধরনের একটি বৈঠকে আমাদের ডাকার জন্য আমি ব্যারিস্টার রাজ্জাকের ওপর মনোক্ষুন্ন হই। সেখানে ব্যারিস্টার রাজ্জাকের কিছু  বক্তব্যে জানতে পারি তিনি নিজে  ১৯৭১ সালে আলবদর সদস্য ছিলেন। ব্যারিস্টার রাজ্জাক আলবদর সদস্য হিসেবে ১৯৭১ সালের  ডিসেম্বর পর্যন্ত তার প্রতি অর্পিত দায়িত্ব পালন করেছেন।  পাকিস্তানি সৈনিকদের সহায়তা করেন। এরপর ভারত-নেপাল   হয়ে পাকিস্তানের পাসপোর্ট নিয়ে তিনি লন্ডনে চলে যান।

প্রতিবাদে সাংবাদিকদের যা বললেন রাজ্জাক
রাজ্জাক বলেন, স্বাধীনতা যুদ্ধকালে তিনি আল বদর বাহিনীর সঙ্গে জড়িত ছিলেন না। ট্রাইব্যুনালে নিজামীর বিরুদ্ধে জবানবন্দি দিতে গিয়ে রাজ্জাককে বদর বাহিনীর সদস্য হিসেবে উল্লেখ করেন মিজবাহুর।

তিনি বলেন, “জনাব মিজবাহুর রহমান ধান বানতে এসে শিবের গীত গেয়েছেন। নিজামী সাহেবের বিরুদ্ধে  সাক্ষ্য দিতে এসে তিনি আমার বিরুদ্ধে লম্বা বক্তব্য দিয়েছেন। আর নিজামী সাহেবের বিরুদ্ধে মাত্র দুটি বাক্য বলেছেন।  তিনি আমার বিরুদ্ধে  এ নিয়ে যতবার বক্তব্য দিয়েছেন প্রতিবার ভিন্ন ভিন্ন গল্প হাজির করেছেন। আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশে এবং ডিফেন্স টিমের প্রধান হিসেবে আমাকে আমার পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করার জন্য তাকে দিয়ে এ ধরনের বক্তব্য দেয়ানো হতে পারে। লন্ডনে যে স্থানের নাম তিনি বলেছেন এরকম কোনো জায়গার নাম আমার জানা নেই। আমাকে জড়িয়ে লন্ডনে বৈঠক সম্পর্কে মিছবাহুর রহমান চৌধুরী যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা।”

তিনি আরো বলেন, “মিজবাহুর রহমান তদন্ত কর্মকর্তার কাছে যে জবানবন্দী দিয়েছেন সেখানে আমার নাম তিনি একবারও উচ্চারণ করেননি। আরো মজার বিষয় হলো তিনি ২০০৮ এবং ২০০৯ সালেও আমার বিরুদ্ধে গণমাধ্যমের কাছে বক্তব্য দিয়েছেন। সেখানেও তিনি আমার বিরুদ্ধে লন্ডন বৈঠকের গল্প বলেননি। আমি যদি লন্ডন বৈঠকে নিজেকে আলবদর সদস্য স্বীকার করে কোনো বক্তব্য দিতাম তা তিনি কেন গত ৩৮ বছরে একবারও বলেননি। ২০০৮ এবং ২০০৯ সালে কেন বলেননি ?”

ব্যারিস্টার রাজ্জাক বলেন, “১৯৭১ সালের পর থেকে আজ পর্যন্ত দীর্ঘ ৪০  বছরে একমাত্র  মিজবাহুর রহমান চৌধুরী ছাড়া আমার বিরুদ্ধে বাংলাদেশের ১৬ কোটি মানুষের কোনো একজন ব্যাক্তি এ ধরনের কোনো অভিযোগ করেননি। মুক্তিযুদ্ধের ওপর শত শত বই  লেখা হয়েছে। তার কোথাও আমার নাম নেই।”

ব্যারিস্টার রাজ্জাক বলেন, “মিজবাহুর রহমান চৌধুরীর একটি ভাঙ্গা রেকর্ড আছে। সেটি তিনি মাঝে মাঝে বাজান। তিনি কি ছিলেন এবং তার চরিত্র কি তা দেশের মানুষ জানে। আমি বলতে চাই না।  আমি একটি সফল ডিফেন্স টিম গঠন করেছি। সেটা যাতে চালাতে না পারি সেজন্য আমার ভাব মর্যাদা ক্ষুন্ন করার জন্য উদ্দেশ্য মূলকভাবে আমার বিরুদ্ধে এ ধরনের বক্তব্য দেয়া হয়েছে। আমাকে জড়িয়ে তার এ ধরনের মিথ্যা এবং উদ্দেশ্যমূলক বক্তব্যর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।”

পদ্মা সেতু দুর্নীতি প্রধানমন্ত্রী বললে পদত্যাগ করবেন মসিউর

প্রধানমন্ত্রী বললে পদত্যাগ করবেন মসিউর


প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান বলেছেন, তার পদত্যাগে পদ্মা সেতুর জন্য বিশ্ব ব্যাংকের প্রতিশ্রুত ঋণের বিষয়টির সুরাহা হলে তিনি একবার কেন দশবার পদত্যাগ করতে রাজি আছেন। তবে প্রধানমন্ত্রী বললেই তিনি পদত্যাগ করবেন।

রোববার বিকেলে রাজধানীর হেয়ার রোডে সরকারি বাসভবনের সামনে মসিউর রহমান সাংবাদিকদের এসব কথা বলেন।

মসিউর জানান, বিশ্ব ব্যাংক তার বিরুদ্ধে যেসব নালিশ করেছে, সেগুলোর সাক্ষ্য-প্রমাণ দিতে হবে।

তিনি আরো বলেন, “আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। কারণ আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া বিশ্বজুড়ে সভ্য আচরণ।”

উল্লেখ্য, পদ্মা সেতুর বাতিলকৃত ঋণ চুক্তি পুনর্বিবেচনার শর্ত হিসেবে বিশ্বব্যাংক প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে।

পদত্যাগ নিয়ে আবুল হোসেনের পথ ধরেছেন মসিউর


পদত্যাগ নিয়ে আবুল হোসেনের পথ ধরেছেন মসিউর


  পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে প্রকল্পের প্রধান অর্থায়নকারী বিশ্ব ব্যাংক অন্য দুজনের সঙ্গে পদত্যাগ দাবি করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমানের। সেতু প্রকল্পে নিজেদের বাতিলকৃত ঋণ চুক্তি পুনর্বহালের অন্যতম শর্ত হিসেবে দুর্নীতি তদন্তকালে সংশ্লিষ্টদের পদত্যাগ চাচ্ছে প্রতিষ্ঠানটি। কিন্তু স্বেচ্ছায় পদত্যাগ করবেন না বলে রোববার জানিয়েছেন এই উপদেষ্টা। একই অভিযোগে পদত্যাগকারী সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মতো তিনিও বললেন, প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগ করবেন তিনি- নয় তো নয়।

প্রসঙ্গত, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তে বাংলাদেশ সরকার সহযোগিতা করছে না জানিয়ে নিজেদের ১২০ কোটি ডলারের ঋণ বাতিল করে বিশ্বব্যাংক গত ২৯ জুন। ইতোমধ্যেই বিশ্বব্যাংকের শর্ত মেনে আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ অভিযোগের তদ্ন্ত করতে বিশ্বব্যাংকের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করতেও রাজি হয়েছে সরকার। যে দু’টি শর্তকে এর আগে ‘অসম্মানজনক’ ও দুদকের স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক মর্মে প্রত্যাখান করেছিল সরকার।

এছাড়া বিশ্বব্যাংকের চতুর্থ শর্ত; তদন্ত চলাকালে সন্দেহভাজন ব্যক্তিদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া। এর অংশ হিসেবে সাবেক যোগাযোগমন্ত্রীকে সরিয়ে দেয়া হলেও এখনো বাকি আছেন দুজন। এদের একজন; সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভুইয়া’র ব্যাপারে আংশিক পদক্ষেপ নেয়া হয়েছে। তাকে এ দায়িত্ব থেকে সরিয়ে বাংলাদেশ অর্থনীতিক অঞ্চল কর্তৃপক্ষে’র চেয়ারম্যান পদে দেয়া হয়েছে। যে কারণে বিশ্ব ব্যাংক মনে করছে, সরকারি দায়িত্বে না রাখার শর্ত পালিত হয়নি।

এছাড়া বিশ্বব্যাংকের সন্দেহের তালিকায় আছেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টাও। ইআরডি’র সূত্রগুলোতে জানা গেছে, বিশ্বব্যাংকের এ সন্দেহের কথা গত ২৬ জুলাই অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছেন জাইকা’র ঢাকাস্থ প্রতিনিধি কেই তোয়ামা।

কিন্তু প্রকল্পের অনিয়ম ও দুর্নীতিবিরোধী উপদেষ্টা হয়েও যখন তার বিরুদ্ধে অভিযোগ উঠছে দুর্নীতির, তখনো এই উপদেষ্টা স্বেচ্ছায় পদত্যাগে রাজি নন। পদত্যাগী মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মতো তিনিও বলছেন ‘প্রধানমন্ত্রী চাইলে’ পদত্যাগ করবেন।

বিকেলে রাজধানীর হেয়ার রোডে সরকারি বাসভবনের সামনে দাঁড়িয়ে ড. মসিউর রহমান সাংবাদিকদের বলেন, “যদি সরকার ও প্রধানমন্ত্রী মনে করেন- বিশ্বস্ততার সঙ্গে কাজ করছি না, তাহলে পদত্যাগ করব।”

সেতু প্রকল্পটির অনিয়ম ও দুর্নীতিবিরোধী উপদেষ্টা (ইন্টিগ্রিটি অ্যাডভাইজর) ড. মসিউর বলেন, “আমি পদত্যাগ করলে যদি ২ দশমিক ৯ বিলিয়ন ডলারের ঋণের সুরাহা হয় তাহলে আমি একবার কেন, দশবার পদত্যাগ করব। তবে যদি কোনো অভিযোগ থাকে, তাহলে সেগুলোর সাক্ষ্য প্রমাণ দিতে হবে এবং আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে।”

ইতোমধ্যে পদত্যাগ করেছেন কি-না? এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে উপদেষ্টা বলেন, “এ বিষয়ে সরকারের ভাষ্য আগে আসা উচিৎ। সরকারের ভাষ্য দেবেন অর্থমন্ত্রী। তবে আমি আমার অনুভূতি জানাতে পারি।”

Sunday, August 26, 2012

হুমকির মুখে বাংলাদেশের জনশক্তি রফতানি



 বাংলাদেশের জনশক্তি রফতানিকারকদের সংগঠন বায়রা বলছে, জনশক্তি রফতানির সবচেয়ে বড় বাজার, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ করে দিয়েছে।

তারা বলছেন, অনানুষ্ঠানিকভাবে সে দেশের কর্মকর্তারা বায়রার সদস্যদের জানিয়েছেন, বাংলাদেশ থেকে আপাতত আর নতুন কর্মী নেয়া হবে না।

তবে বাংলাদেশ সরকার বলছে, এরকম কোনো তথ্য তাদের কাছে নেই।

এখনো পঞ্চাশ হাজার নতুন কর্মীর পাঠানোর অনুরোধ রয়েছে জনশক্তি রফতানিকারকদের কাছে। কিন্তু এদের ভিসা দেয়া হচ্ছে না বলে তারা জানিয়েছেন।

প্রতিবছর বাংলাদেশ থেকে তিন থেকে চার লাখ কর্মী আরব আমিরাতে পাঠানো হলেও জনশক্তি রফতানিকারকদের সংগঠন বায়রা বলছে, সেখানে নতুন করে কর্মী নিয়োগ বন্ধ করে দেয়া হয়েছে।

দেশটির কর্মকর্তারা তাদের এমনটাই জানিয়েছেন বলে বলছেন বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী।

“গত দুদিনে আমরা যতটুকু জেনেছি, তা হলো সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে আর শ্রমিক নেবে না বলে আমাদের সদস্যদের জানিয়েছে”, আলী হায়দার চৌধুরী বলেন।

“ওখানকার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং দূতাবাসের মাধ্যমেও আমরা জানতে পেরেছি, তারা যদিও এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি, তবে এটা আসলে অনেকটা নিশ্চিত হয়ে গেছে যে, তারা আর বাংলাদেশ থেকে লোক নেবে না। তারা নতুন ভিসা দিচ্ছে না। পাসপোর্ট এবং অন্যান্য কাগজপত্রও গ্রহণ করছে না।”

সংযুক্ত আরব আমিরাতের একেকটি রাজ্যে এখন পনের লাখের বেশি বাংলাদেশী কর্মী কাজ করছেন। বায়রা বলছে, এই কর্মীদের ভিসার নবায়নও করা হচ্ছে না।

এর কারণ হিসেবে তারা বলছেন, বাংলাদেশে সম্প্রতি বিপুল পরিমাণ পাসপোর্ট খোয়া যাওয়া, রোহিঙ্গা ইস্যু আর সেখানে কিছু বাংলাদেশীর বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের কারণে এই ঘটনা ঘটছে।

সৌদি আরবের বাজার সীমিত হয়ে যাবার পর আরব আমিরাত বিদেশগামী কর্মীদের একটি নির্ভরযোগ্য কেন্দ্র হয়ে উঠেছিল। কিন্তু সেখানেও কর্মী নিয়োগ বন্ধ হলে তা বাংলাদেশের জন্যে অনেক বড় ক্ষতির কারণ হয়ে উঠবে বলে বলছেন বায়রার কর্মকর্তারা।

বাংলাদেশের সবচেয়ে বড় বাজার ছিল সৌদি আরব। তারা এখন মোট শ্রমিক চাহিদার মাত্র ২/৩ ভাগ বাংলাদেশ থেকে নিচ্ছে, আলী হায়দার চৌধুরী বলেন।

তিনি বলেন, “এখন সবচেয়ে বড় বাজার সংযুক্ত আরব আমিরাত। সেটা বন্ধ হয়ে গেলে বাংলাদেশের জন্যে বড় ক্ষতির কারণ হবে। তাহলে দেশের বাইরে শ্রমিক রফতানি অনেক কমে আসবে।”

তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলছেন, বাংলাদেশ থেকে যে আরব আমিরাতে আর কর্মী নেয়া হবে না, এরকম কোনো তথ্য তাদের কাছে নেই।

তিনি বলছেন, যেকোনো দেশেই তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন সময়ে কর্মী নিয়োগের কমবেশি হতে পারে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

“আমি এখনো এই বিষয়ে কোনো কিছু জানি না। আমাদের কাছে সরকারিভাবে কোনো খবর আসেনি”, মন্ত্রী বলেন।

তিনি বলেন, “আরব আমিরাতেরও আমাদের দেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ করার কোনো কারণ নেই। তাদের সঙ্গে তো আমাদের কোনো মন কষাকষি নেই।”

মন্ত্রী বলছেন, কোনো কোনো সময়ে বিদেশে কর্মী নিয়োগ অনেক বেড়ে যায়। আবার কখনো এটা কমে আসে। তিনি মনে করেন না, এটা নিয়ে চিন্তিত হওয়ার দরকার আছে।

ভিসার নবায়ন প্রসঙ্গে বায়রার মহাসচিব বলেন‚ অনেকে বলেন ভিসা নবায়ন করা হচ্ছে না। কিন্তু এদের অনেকেই সেখানে গিয়েছেন স্বল্পমেয়াদী ভিসায়। সেটা তো নবায়ন করা না করা সেই দেশের ব্যাপার। এ ক্ষেত্রে সরকারিভাবে কিছু করার নেই।

তবে জনশক্তি রফতানিকারকরা বলছেন, কারণ যাই হোক না কেন, এই বাজারটি বন্ধ হয়ে গেলে তা দেশের অন্যতম প্রধান বৈদেশিক আয়ের উৎস এই খাতের জন্যে অনেক বড় সমস্যার তৈরি করবে।

তাই তারা মনে করেন সে দেশের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ সরকারের ব্যবস্থা নেয়া দরকার। সূত্র: বিবিসি

যশোরে লাশ নিয়ে মিছিল, আটক ১


যশোরে খুন হওয়া দুই কর্মীর লাশ নিয়ে শনিবার যুবলীগ এবং ছাত্রলীগ মিছিল করেছে। হত্যাকান্ডের বিষয়ে কোতোয়ালি মডেল থানায় পৃথক দু’টি মামলা হয়েছে। একজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতের নাম- বিপ্লব। তিনি শহরের ঘোপ ধানপট্টি এলাকার আব্দুল আলিমের ছেলে।

দুপুর সাড়ে ১২টার দিকে যুবলীগ এবং ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের দুই কর্মীর লাশ নিয়ে শহরে মৌন মিছিল করেন। এর আগে শুক্রবার মাঝরাতেও ছাত্রলীগ মিছিল করেছিলেন। তারা হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম রহমান জানান, এ ঘটনায় পৃথক মামলা হয়েছে। উপশহর পার্কে বিল্লাল হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা চান্দু মিয়া বাদী হয়ে শুক্রবার মাঝরাতে মামলা করেছেন। পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

শহরের ঘোপ ধানপট্টি এলাকার বিপ্লব, সুলাইমান ও শামীমসহ অজ্ঞাত দুর্বৃত্তদের মামলার আসামি করা হয়েছে।

আসামিদের মধ্যে বিপ্লবকে শনিবার ভোরে তার বাড়ি থেকে আটক করেছে পুলিশ।

অপরদিকে, শহরের বিমান অফিস এলাকার জামাল হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা আব্দুস সামাদ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন।

শনিবার সকালে এ মামলাটি করা হয়। এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি।

নীল আর্মস্ট্রং আর নেই



চাঁদের মাটিতে পা রাখা প্রথম মানুষ নীল আর্মস্ট্রং আর নেই । আমেরিকান সময় শনিবার দুপুর ২:৪৫ মিনিটে ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন । তার পরিবার সদস্যরা জানিয়েছেন, কগত মাসে তার কার্ডিয়াক বাইপাস সার্জারি করা হয়েছিল ! ধারনা করা হচ্ছে সার্জারির ধকল সইতে না পেরে তার মৃত্যু হয়েছে।

নীল আর্মস্ট্রংয়ের জন্ম  ৫, আগস্ট ১৯৩০ সালে। আর্মস্টং পড়াশোনা করেন পার্ডু বিশ্ববিদ্যালয়ে, এবং পরে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে। নভোচারী হওয়ার আগে আর্মস্ট্রং মার্কিন নৌবাহিনীর বৈমানিক ছিলেন। তিনি কোরীয় যুদ্ধে অংশ নেন। এর পর তিনি ড্রাইডেন ফ্লাইট রিসার্চ সেন্টারের পরীক্ষামূলক বিমান চালক হিসাবে যোগ দেন। বিভিন্ন পরীক্ষামূলক বিমান নিয়ে তিনি ৯০০ এরও অধিক বার উড্ডয়ন করেন।

তার প্রথম মহাকাশ অভিযান হয় ১৯৬৬ সালে, জেমিনি ৮ নভোযানের চালক হিসাবে। এই অভিযানে তিনি ও ডেভিড স্কট মিলে সর্ব প্রথম দুইটি ভিন্ন নভোযানকে মহাকাশে একত্রে যুক্ত করেন।

আর্মস্ট্রংয়ের পরবর্তী ও শেষ অভিযান হয় এপোলো ১১ নভোযানের অভিযান নেতা হিসাবে। এই অভিযানে তিনি ১৯৬৯ সালের জুলাই ২০ তারিখের গ্রিনেচমান সময় ১২:৩৬ পিএম-এ চাঁদে অবতরণ করেন। প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রাখার সময় তিনি মন্তব্য করেন: This is a small step for (a) man, but a giant leap for mankind. অর্থাৎ, এটি একজন মানুষের জন্য ক্ষুদ্র একটি পদক্ষেপ, কিন্তু মানবজাতির জন্য এক বিশাল অগ্রযাত্রা।

চাঁদে আর্মস্ট্রং ও এডুইন অল্ড্রিন জুনিয়র অবতরণ করেন ও ২.৫ ঘণ্টা কাটান।

এপোলো ১১ এর পরে আর্মস্ট্রং আর মহাকাশ অভিযানে যাননি। তিনি ১৯৭৯ সাল পর্যন্ত ইউনিভার্সিটি অফ সিনসিনাটির উড্ডয়ন প্রকৌশলের অধ্যাপক হিসাবে কাজ করেন।

হায়দারাবাদ টেস্ট: ফলোঅনে নিউজিল্যান্ড



 দুই টেস্ট সিরিজের প্রথমটিতে হায়দারাবাদে  প্রথম ইনিংসে  ভারতের  ৪৩৮ রানের সংগ্রহের জবাব দিতে নেমে ফলোঅনে পড়েছে নিউজিল্যান্ড। কিউইদের প্রথম ইনিংস ১৫৯  রানে গুটিয়ে যাবার পর ফলোঅনে নেমে তৃতীয় দিনে দিনে এক উইকেটে  ৪১ রান জমা করেছে তারা। ভারতীয় স্পিনারররা যেভাবে দাপট দেখাচ্ছেন তাতে করে কিউই ব্যাটসম্যানরা অতি মানবীয় ইনিংস না খেললে ভারতের জয় সময়ের ব্যাপার মাত্র।

স্পিনার রবিচন্দ্র অশ্বিনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ফলোঅনে বাধ্য হয় নিউজিল্যান্ড। অশ্বিন ৩১ রানের বিনিময়ে ছয়জন কিউই ব্যাটনসম্যানের প্রাণ সংহার করেন। দ্বিতীয় দিনে পাঁচ উইকেট হারানো নিউজিল্যান্ডের তিনজন ব্যাটসম্যানকে ৪৪ রানের মধ্যে প্রজ্ঞান ওঝা এবং অশ্বিন ফিরিয়ে দিলে স্বাগতিকরা ২৭৯ রানের লিড পায়।

আম্পায়াররা খেলা বন্ধ ঘোষণার আগে দ্বিতীয় ইনিংসে ৪১ রান তুলতেই একজন ব্যাটসম্যানকে সাজঘরে পেয়েছে সফরকারীরা। ব্রেন্ডন ম্যাককালাম ১৬ এবং কেন উইলিয়ামসন তিন রানে অপরাজিত ছিলেন। চা বিরতির আগে ৪৭ মিনিট খেলা বন্ধ ছিল।

পরাজয় এড়ানোর জন্য নিউজিল্যান্ডের আরো ২৩৯ রান প্রয়োজন। ‘বৃষ্টিদেবতা’ সাহায্য না করলে সফরকারীদের পক্ষে কাজটা আপাতত অসম্ভব বলেই মনে হচ্ছে। রাজীব গান্ধী স্টেডিয়ামে শনিবার বৃষ্টির কারণে দুইবার পিচ ঢেকে রাখতে হয়েছিল। ঘণ্টাখানেক মুষলধারে বৃষ্টির কারণে মাঠের বিভিন্ন স্থানে পানি জমে যাওয়ায় দুপুর দুটো ছাপ্পান্ন মিনিটে ম্যাচ অফিসিয়ালরা দিনের খেলা পরিত্যক্ত করতে বাধ্য হন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সময়টাতে ম্যাচ আয়োজন করার জন্য অবশ্য এখন সমালোচনার মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

আগের দিনের ১০৬ রান হাতে নিয়ে ব্যাট করতে নেমে অশ্বিন-ওঝা’র ঘূর্ণিবলের সামনে মাত্র ১৯.৩ ওভার টিকতে সক্ষম হন নিউজিল্যান্ডের অবশিষ্ট পাঁচ ব্যাটসম্যান।

অশ্বিনের আগের ম্যাচসেরা বোলিং ফিগার ছিল ৪৭ রানে ছয় উইকেট। এবার সেটাকে ছাড়িয়ে গেছেন তিনি। ১৬.৩ ওভার বল করে তিনটি মেডেন ওভারসহ ৩১ রানের বিনিময়ে ছয়টি উইকেটের দেখা পান তিনি। তৃতীয়বারের মতো এক ইনিংসে পাঁচ উইকেটের দেখা পেলেন তিনি। ২১ ওভারে ছয় মেডেনসহ ৪৪ রানে তিনটি উইকেট নিয়ে অশ্বিনকে যোগ্য সহায়তা দিয়েছেন ওঝা। এদের দাপটে মধ্যাহ্নবিরতির সময়েই ফলোঅনে বাধ্য হয় নিউজিল্যান্ড। তৃতীয় দিনে প্রথম আঘাতটা অবশ্য করেছিলেন উমেশ যাদব। ক্রুগার ভ্যান উইককে ফিরিয়ে দেন তিনি। এরপর ডাগ ব্রেসওয়েলকে ভারতীয় স্পিনার প্রজ্ঞান ওঝা ফিরিয়ে দিলে ১৪১ রানের মাথায় নিউজিল্যান্ডের সপ্তম উইকেটের পতন ঘটে।

দিনের ষোড়শ ওভারে বল হাতে পান অশ্বিন। শুক্রবারের মতোই নিজের স্পেলের প্রথম ওভারের তৃতীয় বলে জিতেন প্যাটেলকে দর্শক বানিয়ে দেন তিনি।  অশ্বিনকে রিটার্ন ক্যাচ দিয়ে প্যাটেল সাজঘরে ফেরত আসার সময়ে আট উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৫৩ রান। অশ্বিনকে সামাল দেয়া কিউই টেল অ্যান্ডারদের পক্ষে ছিল অসম্ভব। ট্রেন্ট বোল্ট এবং ক্রিস মার্টিন পরপর দু’বলে অশ্বিনের শিকারে পরিণত হলে ২৭৯ রানের ঘাটতি নিয়ে থামে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস।  সফরকারিদলের ব্যাটসম্যানদের মধ্যে কেবলমাত্র জেমস ফ্রাংকলিন কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। ১২২ বলের মোকাবেলায় এক বাউন্ডারি এবং এক ছক্কায় ৪৩ রানে অপরাজিত থাকেন তিনি।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অনেকটাই ডিফেন্সিভ থাকেন দুই কিউই ওপেনার মার্টিন গুপটিল এবং ডাগ ব্রেসওয়েল। প্রথম ১০ ওভারে এই দুজনের ব্যাট থেকে আসে মাত্র নয় রান। দ্বাদশ ওভারে প্রথম বাউন্ডারির দেখা পায় নিউজিল্যান্ড। উমেশ যাদবকে লেগ সাইড দিয়ে সীমানা পার করেন মার্টিন গুপটিল। এরপরের ওভারে গুপটিল অনেকটাই হাত খুলে খেলতে থাকেজন। প্রজ্ঞান ওঝাকে টানা দুইবার সীমানা ছাড়া করেন তিনি। এরপর ব্যক্তিগত ১৫ রানে একবার জীবন পান গুপটিল। দ্বিতীয় স্লিপে তার ক্যাচ ধরতে ব্যর্থ হন বিরাট কোহলি।

গুপটিল অবশ্য ‘জীবন পাওয়া’টাকে খুব একটা কাজে লাগাতে পারেননি। ওঝার বলে এলবিডব্লিউ হয়ে গুপটিল ফিরলে ২৬ রানের উদ্বোধনী জুটি ভেঙে যায়।

খারাপ আবহাওয়ার কারণে তৃতীয় দিনের খেলাও শুরু হতে কিছুটা বিলম্ব হয়। সকাল থেকেই পিচ ঢাকা ছিল। নির্ধারিত সময়ের এক ঘন্টা পরে খেলা শুরু হওয়ার কারণে দিনের নির্ধারিত মোট ওভার থেকে সাত ওভার কমিয়ে দেয়া হয়। তৃতীয় দিনে কমপক্ষে  ৮৩ ওভার খেলা হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সেটা সম্ভব হয়নি। ম্যাচের দ্বিতীয় দিনে অর্থাৎ শুক্রবার সকালেও খেলা শুরু হয়েছিল ২৬ মিনিট বিলম্বে। গ্রাউন্ডসম্যানদের পিচ ঢেকে রাখতে বলা হলেও শেষ পর্যন্ত শুক্রবার বৃষ্টি হয়নি।

আবহাওয়া বিভাগ আগামী তিনদিনে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এরকম কিছু ঘটলে ভারতের ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার স্বপ্নটা ব্যর্থতায় পর্যবসিত হবে।

বৃটিশ ‘সান’র প্রথম পাতায় হ্যারির নগ্ন ছবি



রয়েল পরিবারের রক্তচক্ষু উপেক্ষা করে প্রিন্স হ্যারি’র আলোচিত নগ্ন ছবিটি প্রকাশ করেছে ‘দি সান’৷ বৃটেনের সবচেয়ে বেশি বিক্রিত ট্যাবলয়েড সান’এর শুক্রবারের সংস্করণের প্রথম পাতায় হ্যারির ছবি দুটি ছাপা হয়৷

বিখ্যাত মার্কিন সেলেব্রিটি ম্যাগাজিন ‘টিএমজেড' এ ছাপা হওয়া ছবি দুটি বৃটিশ পত্রিকায় না ছাপাতে বলেছিল রয়েল পরিবার৷ এর ফলে হ্যারির প্রাইভেসি লঙ্ঘিত হবে বলে মন্তব্য করেছিল রয়েল পরিবার৷

তাই বৃহস্পতিবার বৃটিশ কোনো পত্রিকায় হ্যারির ছবি প্রকাশ করা না হলেও একদিন পরই সেগুলো ছাপানোর সিদ্ধান্ত নেয় দি সান৷

এর পক্ষে যুক্তি হিসেবে সান’র ব্যবস্থাপনা পরিচালক ডেভিড ডিনসমোর গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি সামনে নিয়ে এসেছেন৷ তিনি বলেন, সারা বিশ্বের পাঠক যেখানে অনলাইনের মাধ্যমে ছবিগুলো দেখছে সেখানে বৃটেনের সবচেয়ে জনপ্রিয় পত্রিকায় সেটা থাকবে না, তা হতে পারে না৷ ডিনসমোর বলেন, বৃটিশ পত্রিকাগুলোকে ছবি প্রকাশ করতে না দেয়ার বিষয়টা ‘হাস্যকর’৷

এদিকে, প্রিন্স হ্যারির নগ্ন ছবি প্রকাশ করে সান ঠিক করেছে নাকি বেঠিক, সেটা নিয়ে অন্যান্য বৃটিশ পত্রিকা পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে৷

তবে ‘দি গার্ডিয়ান’ পত্রিকা বলেছে, এর ফলে মানুষের দুটি মৌলিক অধিকার আলোচনায় এসেছে৷ এর একটা বাকস্বাধীনতা, আর অন্যটি প্রাইভেসি বা গোপনীয়তা৷

উল্লেখ্য, লাস ভেগাসের একটি হোটেলে তোলা ছবি দুটির একটিতে দেখা যাচ্ছে যে, হ্যারি তার দুই হাত দিয়ে যৌনাঙ্গ ঢেকে রেখেছেন৷ তার হাতে ঘড়ি আর গলায় নেকলেস৷ এছাড়া শরীরের আর কোথাও কিছু নেই৷ অর্থাৎ পুরো নগ্ন৷ সঙ্গে এক নগ্ন তরুণী৷ সূত্র: এএফপি।
 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু



ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে (প্রশাসনিক ভবনের ২য় তলা কক্ষ নং-২১৪) এই ভর্তি কার্যক্রম উদ্বোধন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান, কেন্দ্রীয় ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশিদ, বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের পরিচালক মো. আশরাফ আলী খানসহ কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ভিসি আরেফিন সিদ্দিক সাংবাদিকদের বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণত মেডিকেল বা প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুলোর পর ভর্তি কার্যক্রম শুরু করে। তবে এবার ব্যত্রিক্রম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালই প্রথম অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু করলো।”

তিনি আরো বলেন, “যেকোনো ধরনের জালিয়াতি থেকে মুক্ত থাকতে এবার বারকোর্ড ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে।”

এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটে ছয় হাজার ২১৯ টি সিটের বিপরীতে ছয় লক্ষ একাত্তুর হাজার ২৭৮ জন শিক্ষার্থীর ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করার যোগ্যতা রয়েছে। ২০১১-১২ সেশনের চেয়ে এই সেশনে দ্বিগুণ শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশ নিবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বছর ‘ক’ ইউনিটের ১৫৬৩ সিটের বিপরীতে এক লক্ষ ১৭ হাজার ৩৮৫ জন, ‘খ’ ইউনিটে ২২০০ সিটের বিপরীতে এক লক্ষ ৭৫ হাজার ৬৩৩ জন, গ ইউনিটে ১০৭৫টি সিটের বিপরীতে এক লক্ষ ৫১ হাজার ৩৬৮ জন, ঘ ইউনিটে ১২৬২টি সিটের বিপরীতে তিন লক্ষ ৬৭ হাজার ১২১ জন এবং ‘চ’ ইউনিটে ১১৯টি সিটের বিপরীতে ছয় লক্ষ ৬৭ হাজার ৫০৯ জন শিক্ষার্থীর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্যতা রয়েছে।

এ ভর্তি প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

গত বছরের মতো এবারও ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা হবে। আবেদনকারীকে আবেদনপত্রের জন্য যেকোনো ব্যাংকে ৩৫০ টাকা জমা দিতে হবে। আবেদনকারীকে অবশ্যই ২২ সেপ্টেম্বরের মধ্যে ছবি আপলোড করে আবেদন সম্পন্ন করতে হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, যেসব শিক্ষার্থী ২০১২ ও ২০১১ সালে উচ্চমাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেবল তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে। তবে প্রাথীকে অবশ্যই ২০০৭ বা তার পরবর্তী সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অন্যদিকে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কোনো শিক্ষার্থী বিভাগ পরিবর্তনের জন্য এবারের ভর্তি-পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইলে তাকে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালকের কাছ থেকে ভর্তি-পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত অনুমতি নিতে হবে।

অনলাইনে আবেদন প্রক্রিয়া: আনলাইনে আবেদন করতে আবেদনকারীকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.admission.univdhaka.edu প্রবেশ করে ইউনিট বাছাই করতে হবে। ওয়েবেসাইটে ‘আবেদন (Apply)’ লিংকে ক্লিক করে প্রার্থীকে উচ্চমাধ্যমিকের রোল নম্বর, শিক্ষাবোর্ড ও পাসের সন দিয়ে ব্যাংকে টাকা জমা দেয়ার রসিদ ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।

ব্যংকে টাকা জমা দেয়ার রসিদের দুটি অংশের নির্দিষ্ট স্থানে সদ্যতোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে এবং রসিদের দুটি অংশেই স্বাক্ষর (আবেদনকারীর) করে দেশের যেকোনো স্থানে অবস্থিত সোনালী, জনতা, অগ্রণী বা রূপালী ব্যাংকের শাখায় টাকা জমা দিতে হবে।

আবেদনকারীর টাকা জমাদানের তিন কার্যদিবসের পর, টাকা জমা দেয়ার রসিদে উল্লেখিত ব্যক্তি পরিচিতি নম্বর (পিন নম্বর) ব্যবহার করে টাকা জমা দেয়ার রসিদে লাগানো ছবির অনুরূপ আরেকটি ছবি ২২ সেপ্টেম্বরের মধ্যে আপলোড করে আবেদন সম্পন্ন করতে হবে। ছবি আপলোডের পর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট করে নিতে হবে।

আবেদন ফরম পূরণে কোনো সমস্যার দেখা দিলে নিম্নোক্ত নম্বরে ৯৬৬৯৯৩৪ যোগাযোগ করতে হবে।

বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ - ক-ইউনিট: ১২ অক্টোবর ২০১২, খ-ইউনিট: ১৯ অক্টোবর ২০১২, গ-ইউনিট: ২৩ নভেম্বর ২০১২, ঘ-ইউনিট: ৯ নভেম্বর ২০১২, চ-ইউনিট: ১৬ নভেম্বর ২০১২।

গুঁড়ির চক্র জানিয়ে দিচ্ছে হাজার বছরের জলবায়ু




গুঁড়ির চক্র জানিয়ে দিচ্ছে হাজার বছরের জলবায়ু:
 গাছের কারণেই আমরা প্রকৃতিকে জানছি৷ প্রতিটা গাছের কাণ্ড কাটার পর গুঁড়ির ভেতর যে চক্র আছে তা দেখা যায়৷ আর এসব চক্রের ভেতরে লুকিয়ে আছে পরিবেশ ও জলবায়ুর নানা তথ্য৷ এমনকি দু’হাজার বছরের জলবায়ু সম্পর্কিত তথ্যও৷

প্রতিটা গাছ বেড়ে উঠে, গুঁড়ির চক্রই সেটার প্রমাণ৷ প্রতি বছর গাছগুলো বাড়ে আর নতুন করে একটি চক্রের সৃষ্টি হয়৷ কারণ প্রতি বছর গাছের ছাল বাড়ছে৷ আর সেই ছালগুলো এসব চক্রের সৃষ্টি করে৷ চক্রগুলো দেখে বোঝা যায় তাপমাত্রা সেবছর কেমন ছিল৷ আরো জানা যায় বৃষ্টিপাত, দাবানল কিংবা অগ্নুৎপাত সম্পর্কে৷ যেমন তাপমাত্রা বেশি হলে গাছের গুঁড়ির চক্রের সেই অংশটি শক্ত হবে৷ আবার বৃষ্টিপাত হবে যে বছর, সেই বছর গুঁড়িটি বেশি করে বাড়বে৷ তার মানে সে’বার গাছের ছালটি মোটা হবে৷

জার্মানির মাইন্স ইউনিভার্সিটির বৃক্ষ গবেষণা বিভাগের পরিচালক ইয়ান এসপার৷ অনেক দিন ধরেই তিনি গাছের এই বৃদ্ধি এবং তার ওপর পরিবেশের প্রভাব নিয়ে গবেষণা করছেন৷ তিনি জানান, গুঁড়ির ভেতরের এই চক্রগুলোকে আরো ভালো করে বোঝা যায় যখন সেগুলো পাহাড়ি অঞ্চলে বাড়ে৷

ইয়ান এসপার’র কথায়, ‘‘উদাহরণস্বরূপ উঁচু পাহাড়ি এলাকায় খুব ঠাণ্ঠার মধ্যে গাছগুলো বেড়ে ওঠে৷ তাই স্বাভাবিকভাবেই গাছের গুঁড়ির ভেতরের চক্রগুলো খুব চিকন হয়ে থাকে৷ এবং এটা একটি নয়, পাহাড়ের গায়ে বৃক্ষের সারিগুলোর অনেক গাছের গুঁড়িতেই এই ধরনের প্যাটার্ন দেখা যায়৷”

গবেষকরা গাছের গুঁড়ির ভেতরের পার্থক্য নিয়ে গবেষণা চালিয়েছেন ফিনল্যান্ডের উত্তরে, যেটা মূলত পাহাড়ি অঞ্চল এবং যেখানে খুব ঠাণ্ডা৷ এমনকি শীতকালে একটা গোটা নদীও সেখানে জমে যায়৷ আর সেখানকার সুবিধা হলো, কেবল জীবিত গাছ নয় মৃত গাছ নিয়েও তারা গবেষণা করতে পারছেন, জানালেন ইয়ান এসপার৷ বললেন, “ফিনল্যান্ডে অনেক লেক আছে৷ কোনো গাছ যখন সেই লেকে পড়ে যায়, তখন সেটা হাজার বছর ধরে সেখানে অবিকৃত অবস্থায় পড়ে থাকতে পারে৷”

এই কারণে এসপার আর তার সহকারীরা এইখানকার গাছের ওপর গবেষণা করে গত দুই হাজার বছরের জলবায়ু সম্পর্কে তথ্য জানতে পেরেছেন৷ তাদের একজন মার্কুস কোখবেক, যিনি মাইন্স ইউনিভার্সিটির গবেষণাগারের প্রধান৷ তিনি একটি গাছের গুঁড়িকে করাত মেশিন দিয়ে কাটলেন৷ যন্ত্রচালিত এই করাতটি দেখতে পেন্সিলের মতো চোখা আর দেড় সেন্টিমিটার চওড়া৷ গুঁড়ির ভেতর থেকে কাটা টুকরোটা তিনি পরীক্ষা করছেন৷ তার আগে টুকরোটি মসৃণ করে নিলেন৷ গুঁড়ির টুকরোটির ভেতরের প্রতিটি চক্র মানে একেকটি করে বছর৷ চক্রগুলো বেশ স্পষ্ট৷ এবার টুকরোটিকে মাইক্রোস্কোপের নীচে রেখে পরীক্ষা করে দেখছেন৷ গুঁড়ির ভেতরের চক্রগুলোর যে বাঁক রয়েছে সেগুলো নানা তথ্য বহন করছে৷ যেমন যে বছরটি বেশি ঠাণ্ডা ছিল, সেই সময় গাছটি তুলনামূলকভাবে চিকন হয়ে বেড়েছে৷ এভাবে অনেকগুলো গাছের টুকরো তারা পরীক্ষা করে দেখলেন৷

এ ব্যাপারে মার্কুস কোখবেক বললেন, “এই যে বাঁকগুলো দেখা যাচ্ছে গুঁড়ির ভেতরে, এর ওপর ভিত্তি করে নানা বিষয় বোঝার চেষ্টা করা হয়৷ চিকন চক্রের ওপর নির্ভর করে এই বাঁকগুলোকে সুপারইম্পোজ করা হয়৷ এই পরীক্ষণ খালি চোখেও যেমন করা যায়, তেমনি গাণিতিকভাবেও করা হয়৷
এইভাবে গবেষকরা গত সাত হাজার বছরের জলবায়ুর একটি ধারণা পেয়েছেন৷ তবে ইয়ান এসপার আপাতত দুই হাজার বছরের ধারাণা দিতে চাচ্ছেন৷ তিনি গুঁড়ির ভেতরে চক্রগুলোর পাশাপাশি কাঠের ঘনত্বও পরীক্ষা করে দেখেছেন৷

তিনি জানান, গুঁড়ির চক্রের ঘনত্বের মাধ্যমে কাঠের ঘনত্ব মাপা যায়৷ আর কাঠের ঘনত্ব পরীক্ষা করে বোঝা যায় তাপমাত্রা কেমন ছিল৷ এভাবে দেখা যাচ্ছে যে, খ্রিস্টের জন্মের পর ২০ শতক পর্যন্ত প্রতি হাজার বছরে তাপমাত্রা ০.৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে৷ আর তারপর থেকেই গ্রিনহাউস গ্যাসের নির্গমণ শুরু হয়েছে৷

গবেষক এসপর জানান, গত কয়েক হাজার বছর ধরে জলবায়ুতে উষ্ণায়নের পর শীতলীকরণ হয়ে আসছে৷ গাছের ওপর গবেষণার মাধ্যমে তারা ভবিষ্যতের জলবায়ু সম্পর্কেও ধারণা দেয়ার চেষ্টা করছেন৷ সূত্র: ডিডব্লিউ

টুইটারে ক্ষিপ্ত ভারত, ভারতে ক্ষিপ্ত টুইটার ব্যবহারকারীরা




 আসামের জাতিগত দাঙ্গা ভারতে আরেকটি বিতর্কের সৃষ্টি করেছে৷ আর সেটা হচ্ছে, সামাজিক যোগাযোগের সাইট ব্যবহারের স্বাধীনতা, তথা বাক স্বাধীনতা৷

আসামে জাতিগত দাঙ্গার প্রেক্ষিতে মুসলমানরা প্রতিশোধ নিতে পারে-সামাজিক যোগাযোগের বিভিন্ন সাইটে এই ধরণের হুমকি পেয়ে ভারতের দক্ষিণের বিভিন্ন জেলায় থাকা উত্তর পূর্বাঞ্চলের নাগরিকরা ক’দিন আগে ঘরে ফেরা শুরু করে৷
ইতিমধ্যে, বেঙ্গালোর, মুম্বাইসহ বিভিন্ন জেলা থেকে প্রায় ৩৫ হাজার অভিবাসী তাদের নিজ এলাকায় ফিরে গেছে বলে জানা গেছে৷

এই অবস্থায় ভারত সরকার ফেসবুক, গুগল, ইউটিউব ও টুইটারে থাকা হুমকিমূলক বার্তাগুলো মুছে দিতে ওইসব সাইটের কর্তৃপক্ষকে আহ্বান জানায়৷ কিন্তু টুইটার এই আহ্বানে সাড়া না দেয়ায়, ২০টি টুইটার অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দেয় সরকার৷ এছাড়া ভারতীয় সাংবাদিক থেকে শুরু করে বৃটেনের ডেইলি টেলিগ্রাফ, আল জাজিরাসহ অন্যান্য টেলিভিশন চ্যানেলের অনলাইন পোস্টিংয়ের ওপরও নজর রাখা হচ্ছে বলে জানা গেছে৷

বলাবাহুল্য, টুইটার ব্যবহারকারীরা সরকারের এসব কর্মকাণ্ডের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন৷ যুক্তরাষ্ট্রও বাক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ না করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে৷

এদিকে, ভারতের সাংবাদিক চন্দ্রকান্ত নাইড়ু  বলেছেন, বিভিন্ন ওয়েবসাইটে থাকা ‘আপত্তিকর’ বিষয়ের ওপর নজর রাখতে ভারত সরকার যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাহায্য চেয়েছে বলে খবর রয়েছে তার কাছে৷

ভারত টুইটারের ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে এমন গুজব সম্পর্কে নাইড়ু বলেন, ‘‘সরকার যদি সত্যি সত্যিই এমন সিদ্ধান্ত নেয় তাহলে তো চীনের সঙ্গে একই কাতারে চলে যাবে ভারত৷”

তবে তিনি বলেন, ভারতে টুইটারের কোনো অফিস নেই৷ ফলে নিষেধাজ্ঞা কার্যকর করা কতটা সম্ভব সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন ভারতীয় এই সাংবাদিক৷

নয়া দিল্লির গণমাধ্যম ইনস্টিটিউটের আনন্দ প্রধান বলেন, সামাজিক যোগাযোগের সাইটগুলোর তথ্য নিয়ন্ত্রণ করা খুব কঠিন একটা কাজ৷ কেননা সেখানে প্রতি মিনিটে লক্ষ লক্ষ বার্তা পোস্ট করা হয়৷ তিনি বলেন, নিয়ন্ত্রণের চেয়ে কীভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে সে ব্যাপারে জনগণকে সচেতন করে তোলা যেতে পারে৷ এসব ক্ষেত্রে স্বেচ্ছা-নিয়ন্ত্রণ বিষয়টা বেশি কাজে লাগে৷সূত্র: ডিডাব্লিউ।

পেটেন্ট আইন লঙ্ঘন: স্যামসংকে ১০৫ কোটি ডলার জরিমানা

পেটেন্ট আইন লঙ্ঘন: স্যামসংকে ১০৫ কোটি ডলার জরিমানা:

 পেটেন্ট আইন লঙ্ঘনের অভিযোগে স্যামসং ১০৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপলকে। আমেরিকার একটি আদালত শুক্রবার এই আদেশ দিয়েছে। স্যামসংয়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ে এটা অ্যাপলের বড় বিজয় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আদালতের বিবেচনায় জনপ্রিয় আইফোন ও আইপ্যাডের বেশ কিছু বৈশিষ্ট্য নকল করেছে কোরিয়ান কোম্পানি স্যামসং, যে সফটওয়্যারের পেটেন্ট অ্যাপলের নেয়া। আর এক্ষেত্রে স্যামসংয়ের যুক্তি আদালত গ্রহণ করেনি।

বিশ্বে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের বাজারের অর্ধেকই আমেরিকা ও কোরিয়ার এই দুটি কোম্পানির নিয়ন্ত্রণে। আর এই দুই কোম্পানির মধ্যে রেশারশি চলছে বেশ কয়েক বছর ধরে।

অ্যাপলের অভিযোগ, তাদের আইফোন প্রায় নকল করে বাজারে স্মার্ট ফোন এনেছে স্যামসং।

এ নিয়ে তাদের আপত্তির মুখে শুক্রবারই দক্ষিণ কোরিয়ার একটি আদালত স্যামসংয়ের পক্ষে রায় দিয়ে বলেছে, কোরিয়ান কোম্পানিটি পেটেন্ট বা মেধাসত্ত্ব আইন লঙ্ঘন করেনি।

তবে একই দিন বিপরীত রায় দিয়ে ক্যালিফোর্নিয়ার আদালত বলল, স্যামসং মেধাসত্ত্ব আইন লঙ্ঘন করেছে।

অ্যাপল ক্ষতিপূরণ হিসেবে ২৫০ কোটি ডলার দাবি করলেও তাদের সব যুক্তি আদালত গ্রহণ করেনি। ফলে আদেশ হয়েছে ১০৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেয়ার।

আদালত বলেছে, গ্যালাক্সি এস ফোর-জিসহ স্যামসংয়ের কয়েকটি হ্যান্ডসেট আপলের আইফোনের আদলে তৈরি হয়েছে এবং এর পরিচালনা পদ্ধতিও আইফোনের মতোই।

আদালতের আদেশে সন্তোষ প্রকাশ করেছে অ্যাপল। তবে স্যামসং বলেছে, এটা আমেরিকার ভোক্তাদের জন্য দুঃসংবাদ বয়ে আনবে।

মোবাইল ব্যাংকিং চালু করলো এয়ারটেল

মোবাইল ব্যাংকিং চালু করলো এয়ারটেল

 আনুষ্ঠানিকভাবে মোবাইল ব্যাংকিং সেবা চালু করলো এয়ারটেল বাংলাদেশ লিমিটেড। ফলে এখন থেকে এয়ারটেলের সব গ্রাহক ডাচ বাংলা ব্যাংকের মোবাইল একাউন্ট খোলার মাধ্যমে ক্যাশ ইন, ক্যাশ আউট, রেমিটেন্স, টাকা পাঠানো, স্যালারি ডিসবার্সমেন্ট এবং মোবাইল টপ আপের মত সেবাও গ্রহণ করতে পারবেন।

শনিবার নগরীর কাঁচকুড়ায় উত্তরখান ইউনিয়নে অবস্থিত তথ্য সেবা কেন্দ্র (ইউ.আই.এস.সি) প্রাঙ্গণে এ সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধনী ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড: আতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয়ের মাননীয় সচিব এন আই খান এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল অব. জিয়া আহমেদ পিএসসি।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাচ বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান সায়েম আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর কে শামসি তাবরেজ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ কে এম শিরীন, এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর ক্রিস টবিট, সিএসও এবং হেড অফ এম-কমার্স রুবাবা দৌলা।

ইউ.আই.এস.সি সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় একটি বিশেষ কার্যক্রম, যেখানে তরুণ উদ্যোক্তারা বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা দেন। এযাবৎ ৯০০২ জন তরুণ উদ্যোক্তা দেশজুড়ে ৪৫০১টি ইউ.আই.এস.সি-তে সেবা দিচ্ছে। এয়ারটেল নিজস্ব এজেন্ট নেটওয়ার্ক ছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদে অবস্থিত ইউ.আই.এস.সি-এর মাধ্যমে ডিবিবিএল মোবাইল ব্যাংকিং সুবিধা প্রদান করছে। আজ থেকে দেশের ৬৪টি জেলার অধিকাংশ এয়ারটেল এজেন্টদের কাছে এই সেবাটি পাওয়া যাবে।

অনুষ্ঠানে ড. আতিউর রহমান ব্যাংকিং এবং টেলিকম সহযোগীদের অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের যারা এখনও ব্যাংকিং সেবার আওতার বাইরে মোবাইল ব্যাংকিং কর্যক্রমের মাধ্যমে তাদেরও অচিরেই এই সেবার আওতায় আনা যাবে।

এসময় ক্রিস টবিট ক্রিস টবিট বলেন, ডিবিবিএল এর সহায়তায় এয়ারটেল তার গ্রাহকদের জন্য মোবাইল ব্যাংকিং সুবিধাদি নিয়ে আসতে আগ্রহী। দেশের সবচেয়ে অভিনব টেলিযোগাযোগ প্রতিষ্ঠান হিসেবে এয়ারটেল মোবাইল ব্যাংকিং ছাড়াও অদূর ভবিষ্যতে আরও এমন অনেক সেবা নিয়ে আসবে যা গ্রাহকদের জীবন যাত্রার মান উন্নয়নে যথেষ্ট সহায়তা করবে।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংক প্রণীত মোবাইল ফিনানসিয়াল গাইডলাইন ২০১১-এর আওতায় ডাচ বাংলা ব্যাংক তাদের নিজস্ব পলাটফর্মে এ সার্ভিসটি চালু করে। এরপর ওই বছরই ডাচ বাংলা ব্যাংকের সাথে একটি চুক্তির আলোকে এয়ারটেল তার গ্রাহকদের জন্য এ সার্ভিসটি চালু করেছে।

ফেসবুকের বিরুদ্ধে আইডিয়া চুরির অভিযোগ

 

ফেসবুকের বিরুদ্ধে আইডিয়া চুরির অভিযোগ

 

 আইডিয়া চুরির দায়ে এবার আইনের মুখোমুখি হতে যাচ্ছে অনলাইনে সবচেয়ে বড় সামাজিক নেটওয়ার্ক ফেসবুক। ফেসবুক’র প্রোফাইল ডিজাইন ‘টাইমলাইন’ নতুন কোনো উদ্ভাবন নয় বলে দাবি করেছে চীনের ওয়েব কোম্পানি কিউবিক নেটওয়ার্ক।

প্রতিষ্ঠানটির দাবি, ২০০৮ সালে এই ‘টাইমলাইন’ বৈশিষ্ট্য ব্যবহার করেছে তারা। আর তাই ২০১১ সালে ফেসবুক তাদের প্রোফাইল ডিজাইনে এটি যুক্ত করলেও আদতে এটা অনলাইন দুনিয়ায় ‘একেবারেই নতুন’ বলাটা নেহায়েত মিথ্যাচার। আর আইডিয়া চুরি করে এ ধরনের মিথ্যাচারের জবাবে ফেসবুকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন কিউবিক নেটওয়ার্ক প্রতিষ্ঠাতা জিওন ওয়ানলি।

তিনি জানান, ফেসবুক’র বিরুদ্ধে ইতিমধ্যেই সম্ভাব্য পেটেন্ট ভঙ্গের অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, ২০০৮ সালে জিওন ওয়ানলি স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘টাইমলাইন’র বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলেন। আর ওই আলোচনায় আমেরিকান ইউনিভার্সিটি অ্যালামনাই’র পেক্ষ ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ উপস্থিত ছিলেন।

ধারণা করা হচ্ছে, আলোচনা শোনার পর থেকেই এই আইডিয়া নিয়ে কাজ শুরু করেন জুকারবার্গ। ২০১১ সালে ফেসবুকের বার্ষিক ডেভেলপারদের সম্মেলন এফ৮-এ টাইমলাইনের ঘোষণা দেয়া হয়।
এ সময় ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বলেছিলেন, অনেক মানুষ প্রতিদিন তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো ফেসবুকে শেয়ার করে থাকেন যা সময়ের সঙ্গে সঙ্গে তাদের প্রোফাইল পাতা থেকে আড়ালে চলে যায়। সারা বছর কাজ করে ফেসবুক এই নতুন টাইমলাইন চালু করেছে যাকে তারা বলছে নিজের জীবনের গল্প বলার একটি সম্পূর্ণ নতুন পদ্ধতি আর এই ‘সম্পূর্ণ নতুন’ কথাটি নিয়ে সবচেয়ে বড় আপত্তি চীনা প্রতিষ্ঠান কিউবিক নেটওয়ার্কের।

৫০ বছর পর ফেসবুকে মা-মেয়ের পুনর্মিলন

৫০ বছর পর ফেসবুকে মা-মেয়ের পুনর্মিলন:

  সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমে দীর্ঘ ৫০ বছর পর পুনর্মিলন ঘটল মা-মেয়ের। স্টেফানি ফিলিপস তার মা জোয়ান ওয়েহরমেয়ারকে খুঁজে পান ফেসবুকে। ১৯৬০ এর দশকে মায়ের সঙ্গে শেষবার দেখা হয়েছিল স্টেফানির। তখন তিনি শিশু ছিলেন। স্টেফানির বয়স এখন ৪৮ বছর। আর তার মা জোয়ানের বয়স ৬৭ বছর।

আমেরিকার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ওয়েনেসবার্গে বসবাস করেন স্টেফানি। মায়ের সঙ্গে সাক্ষাৎকে তিনি স্বপ্ন সত্যি হওয়ার মতো অনুভূতি হিসেবে বর্ণনা করেন।

একটি শীর্ষস্থানীয় একটি সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে স্টেফানি বলেন, “যখন আমি বড় হচ্ছিলাম, তখন কোনো প্রশ্ন করার অধিকার ছিল না আমার।”

স্টেফানি কয়েক বছর তার স্বামী রডনিকে সঙ্গে নিয়ে মাকে খুঁজে বেড়িয়েছেন। কিন্তু আশার কোনো আলো তারা দেখতে পাননি। একের পর এক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তা সত্ত্বেও হাল ছাড়েননি। রডনি তার মরিয়া স্ত্রী স্টেফানিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেভাবেই হোক তার মাকে খুঁজে বের করবেন।

অবশেষে একদিন একটি সুযোগ এলো। মায়ের ডাকনাম জানতেন না স্টেফানি। এক প্রবীণ আত্মীয়াকে পরিচর্যার সময় তার মায়ের ডাকনাম, বয়স ও ঠিকানা জানতে পারলেন। তারপরই বসে পড়লেন ফেসবুকে।

সৌভাগ্যক্রমে মা জোয়ান ফেসবুকে কোরচেন ডাকনামটি দিয়েই অ্যাকাউন্ট খুলেছিলেন। শেষ পর্যন্ত স্বামী রডনি ফেসবুকে তার স্ত্রীর মায়ের নাম খুঁজে পেলেন। ফেসবুকে কয়েকটি মেসেজ পাঠানোর পর ১৮ই জুন স্টেফানি তার মায়ের কাছ থেকে উত্তর পেলেন। এভাবেই দীর্ঘ প্রায় অর্ধশতাব্দী পর পুনর্মিলিত হলেন মা-মেয়ে। তারা গত মঙ্গলবার ডিরফিল্ড বিচের টু জর্জেস রেস্টুরেন্টে মিলিত হন। ফেসবুকে মিলিত হওয়ার এক মাস পর পুনর্মিলিত হলেন মা-মেয়ে।

জোয়ান বিয়ে করেছিলেন রিচার্ড বোটউইনকে। কিন্তু এক পর্যায়ে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। স্টেফানিকে তার পিতার কাছে রেখে সংসার ছাড়েন জোয়ান। তিনি বলেন, এছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না তার সামনে। স্টেফানি তার পিতার সঙ্গে নিউ জার্সিতে বসবাস করতে শুরু করেন। আর তার মা জোয়ান চলে যান দক্ষিণ ফ্লোরিডায়। সেখানেই আবার বিয়ে করেন। ওই সংসারে একটি সন্তানের মা হন তিনি ও আরেকটি সন্তান দত্তক নেন। বর্তমানে তিনি থাকেন কোরাল স্প্রিং এলাকায়। সূত্র: ওয়েবসাইট

 

মস্তিষ্কের তথ্য কথা জোগাতে পারে বোবাকেও

মস্তিষ্কের তথ্য কথা জোগাতে পারে বোবাকেও:

 লু গেরিগ রোগের কারণে স্টিফেন হকিংকে ‘কথা’ বলতে হয় লিখে। তার ঠোঁট ও চোখের সামান্য নড়াচড়া থেকেই তার ভাবনাকে লেখায় রূপান্তরিত করে দেয় এক বিশেষ যন্ত্র। আরও এক ধাপ এগিয়ে ক্যালিফোর্নিয়ার একদল বিজ্ঞানী এবার কথা জোগাতে চান মূক ব্যক্তির মুখেও। এবং সেই লক্ষ্যে তারা বেশ খানিকটা এগিয়েছেন। কথা বলতে গেলে মস্তিষ্কে কী কী পরিবর্তন হয়, তা জানতে পেরেছেন বলে সম্প্রতি দাবি করেছেন ওই গবেষকরা। এখন তাদের লক্ষ্য হল সেই পরিবর্তনকে শব্দে পরিণত করা। অর্থাৎ মস্তিষ্কের ওই তথ্যই এবার উল্টো পথে কাজে লাগাতে চান তারা।


গবেষক দলটির অন্যতম সদস্য ইঝাক ফ্রায়েডের বক্তব্য, “এই রূপান্তর ঘটানো সম্ভব হলে পক্ষাঘাতে বোবা হয়ে পড়া ব্যক্তিকেও কথা বলতে সাহায্য করবে, এমন একটা যন্ত্র তৈরি করা খুব সহজ হয়ে যাবে।” ইঝাকদের এই গবেষণা ‘নেচার কমিউনিকেশন’ নামে বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত হয়েছে।
ওই বিজ্ঞানীরা ১১ জন মৃগী রোগীর মস্তিষ্কে ইলেকট্রোড লাগিয়ে কথা বলার সময়ে তার বিভিন্ন অংশ কিভাবে কাজ করে, সেই তথ্য সংগ্রহ করেছিলেন। তা বিশ্লেষণ করে ইঝাকরা দেখতে পান, শব্দ উচ্চারণের সময়ে মস্তিষ্কের দু’টি অংশে কিছু পরিবর্তন হয়। ফ্রন্টাল লোবের সুপিরিয়র টেম্পোরাল জাইরাস এবং মিডিয়াল ফ্রন্টাল লোবের একটি অংশ। মানুষ যা শোনে তা মনে রাখার কাজ করে থাকে দ্বিতীয় অংশটি। মস্তিষ্কের এই দুই অঞ্চলের আলোড়ন তথা পরিবর্তনগুলিকেই শব্দে রূপান্তরিত করার চেষ্টা চালাচ্ছেন ইঝাকরা। এটা সম্ভব হলে পরের ধাপ হবে ছোট একটি যন্ত্র তৈরি করা, যা মস্তিষ্কের কোষগুলির (নিউরোন) পরিবর্তনের সঙ্গে তাল রেখে শব্দ তৈরি করবে। ভবিষ্যতের সেই যন্ত্রটিকে মস্তিষ্কের সংশ্লিষ্ট অংশের সঙ্গে জুড়ে দিলেই ‘কথা’ বলে উঠবেন সেই সব মানুষেরা, কোনো রকম অসুখবিসুখে যারা সেই ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন।

তখন নিজের কানেই শোনা যাবে স্টিফেন হকিংদের মনের কথা!সূত্র: ওরেবসাইট।

মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগে অ্যাপল ও স্যামসাংয়ের শাস্তি

মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগে অ্যাপল ও স্যামসাংয়ের শাস্তি:
মোবাইল তৈরিতে একে অপরের প্যাটেন্ট নকল করার দায়ে ইলেক্ট্রনিকস সামগ্রী নির্মাণ প্রতিষ্ঠান অ্যাপেলের দু’টি এবং স্যামসাংয়ের একটি পণ্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দক্ষিণ কোরিয়ার একটি আদালত। আদালতের এই রায়ের ফলে দেশটিতে উভয় প্রতিষ্ঠান তাদের বেশ কিছু পণ্য বিক্রি করতে পারবেনা। আদালতের ভাষ্যমতে, আমেরিকা ভিত্তিক প্রতিষ্ঠান অ্যাপেল স্যামসাংয়ের দু’টি প্যাটেন্ট (প্রযুক্তিগত ও বাহ্যিক নমুনা) নকল করেছে। অপর দিকে স্যামসাং অ্যাপেলের একটি প্যাটেন্ট নকল করে। নিষেধাজ্ঞার আওতায় আছে অ্যাপেলের মোবাইল সেট আইফোন ৩জিএস ও আইফোন৪। এই দু’টি ফরমেটের টেবলেট আইপেড ও আইপেড২ও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। অন্যদিকে স্যামসাংয়ের মোবাইল ফোন গ্যালাক্সি এস১ ও এস২ এবং এর টেবলেট গ্যালাক্সি টেব ১০.১ পিসি। এ ধরণের দুর্নীতির জন্য আদালত অ্যাপেলকে স্যামসাংয়ের কাছে ৪০ মিলিয়ন সাউথ কোরিয়ান উন বা ৩৫ হাজার আমেরিকান ডলার এবং স্যামসাংকে ২৫ মিলিয়ন উন জরিমান দেয়ার আদেশ দেয়।

ডেভিড বেকহামের প্রেম নিয়ে টুইটারে আলোড়ন

ডেভিড বেকহামের প্রেম নিয়ে টুইটারে আলোড়ন:
গত কয়েকদিন ধরে সেলিব্রেটি ফুটবল খেলোয়াড় ডেভিড বেকহামকে নিয়ে টুইটারে একটি বার্তা তুমুল আলোড়ন সৃষ্টি করে চলেছে। বার্তাটা হলো- ওয়েলসের ৩২ বছর বয়সী ক্লাসিকাল সঙ্গীত শিল্পী ক্যাথরিন জেনকিনস্ এর প্রেমে হাবুডুবু খাচ্ছেন বেকহাম এবং এর জের ধরে বেকহাম তার স্ত্রী স্পাইস গার্ল খ্যাত ভিক্টোরিয়াকে ত্যাগ করেছেন। সেলিব্রেটিদের নিয়ে মিডিয়া স্পেকুলেশন বা রিউমার কতটা মহামারি আকার ধারণ করতে পারে বিষয়টা হয়তো বেকহাম জানেন। তাইতো মুখ সেঁটে নিশ্চিন্তে বসে আছেন তিনি। কিন্তু মুখ খুলেছেন ক্যাথরিন। টুইটারে জানালেন, ডিয়ার ফ্রেন্ডস্ আমি আপনাদের অবগতির জন্যে জানাতে চাই ডেভিড বেকহামের সঙ্গে আমার কোনোরকমের প্রেমের সম্পর্ক নেই। এ ধরনের অসত্য গুজবে আমি খুবই আহত হয়েছি এবং আইনজীবীর পরামর্শে খুব শিগগিরিই প্রয়োজনীয় ব্যবস্থা নেব। টুইটারে ক্যাথরিন আরো জানিয়ে দিলেন বেকহামের সঙ্গে তিনি দুইবার সাক্ষাত করেছেন কিন্তু সেটা একাকী নয়। একবার ২০১০ সালের মিলিটারি অ্যাওয়ার্ড অনুষ্টানে ও আরেকবার ২০১২ সালে ওয়েস্ট এন্ডের নাইট আউটে। অন্যান্য সাধারণ ভক্তদের মতোই ছিল সেই সাক্ষাত। বেকহামের তার স্ত্রী ভিক্টোরিয়াকে ছেড়ে যাওয়ার কথাও রিউমার বলে উড়িয়ে দিলেন ক্যাথরিন। অভিযোগ ওঠে গত ফেব্রুয়ারিতে বেকহাম যে কালবের হয়ে বর্তমানে খেলছেন সেখানের এক পার্টিতে ক্যাথরিন হাজির হন। প্রিন্স হ্যারিও সেই পার্টিতে কিছুক্ষণ থেকে চলে আসেন। সেখানে এই দুই সেলিব্রেটি একান্তে সময় কাটিয়েছেন। তবে পার্টি শেষে দুজনকে আলাদাভাবে বের হয়ে যেতে দেখা যায়। ক্যাথরিন তার ও বেকহামকে নিয়ে সব গুজব অস্বীকার করেন এবং জানান তার ছেলে বন্ধু আছে। ডান্সার ডেরেক হগের সঙ্গে তিনি ডেটিং করছেন। সূত্র: হিন্ধুস্তান টাইমস্।