সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘বরফি’ ছবি প্রিয়াংকার ক্যারিয়ারে অসাধারণ একটি
যোগ। ছবিটি মুক্তির পর থেকে এখন পর্যন্ত অগণিত প্রশংসিত ফোন ও টুইটারের
সিগ্ধ টুইটে প্রিয়াংকা সিক্ত হচ্ছেন। মজার বিষয় হলো শ্রীদেবীর ‘সাদমা’র
চরিত্রের সঙ্গে প্রিয়াংকার বরফি ছবিতে অভিনীত চরিত্রের সাদৃশ্য দেখতে
পাচ্ছেন। এমনকি খোদ শ্রীদেবী প্রশংসায় ভাসিয়েছেন প্রিয়াংকাকে।
বরফি ছবির ‘আশিয়া’ গানটি ছবি মুক্তির পর থেকে ওয়েবে ঝড় তুলেছে। ছবিতে প্রিয়াংকা চোপড়া মানসিকভাবে ভারসাম্যহীন একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। ঠিক একই রকমভাবে মানসিক ভারসাম্যহীন একটি চরিত্রে শ্রীদেবী অভিনয় করেছিলেন সাদমা ছবিতে। সাদমা ছবিটি ১৯৮৩ সালে মুক্তি পেয়েছিল।
প্রিয়াংকার মুখপাত্র বলেন, ‘আশিয়া’ গানটি ওয়েবে রিলিজ হওয়ার পর থেকেই শ্রীদেবীর সাদমা ছবির সঙ্গে তুলনা করে অসংখ্য ফোনকল আসতে থাকে।’
পরিচালক অনুরাগ বাসু বলেন, “মানুষ এটা ভাবছে কারণ সাদমা ছবিতেও প্রধান চরিত্রে অভিনয়কারী একজন অভিনেত্রীকে মানসিক ভারসাম্যহীন ভাবে দেখানো হয়েছে। মানুষজন দুই ছবির তুলনাটা আসলে বরফি ছবির প্রোমো দেখে করেছেন। দর্শক যখন পুরো ছবিটা দেখবেন তখন তাদের কাছে সবকিছু পরিস্কার হয়ে যাবে।”
শ্রীদেবী বলেছেন, “প্রিয়াংকা একজন ভার্সেটাইল শিল্পী। কামিনী এবং সাত খুন মাফে সে অসাধারণ করেছে। শুধু তাই না এই ছবিতে প্রিয়াংকা পরীক্ষামূলকভাবে নিজেকে গ্ল্যামারহীন করে তুলে ধরেছে।”
অনুরাগ নিজেও স্বীকার করেছেন তিনি এই ছবির প্রোমোতে ভীষণ অস্বস্তিতে ছিলেন এই ভেবে যে দর্শকরা গ্ল্যামারহীন পুরো ছবি কিভাবে গ্রহণ করবেন। প্রিয়াংকা এবং রনবীর দুজনেই বরফিতে গ্ল্যামারহীন চরিত্রে অভিনয় করেছেন।”
বরফি ছবির কিছু দৃশ্য ধারণ করা হয়েছে কলকাতাতে। অনুরাগ বলেন, “ভীষণ হৈ হুল্লোরপূর্ণ এরিয়াতে হিডেন ক্যামেরার সাহায্যে চিত্র ধারণ করা হয়েছে। মানুষজন প্রিয়াংকা রনবীরকে দেখে বিভ্রান্ত হয়েছেন। সূত্র: টাঅই