Pages

Saturday, September 8, 2012

বার্ধক্য রোধে মাছের তেল :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

বার্ধক্য রোধে মাছের তেল :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট
 পরিমিত ব্যায়াম করলে এবং প্রতিদিনের খাদ্য তালিকায় ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ তৈলাক্ত মাছ রাখলে তা বার্ধক্য রোধে সহায়তা করে। নতুন এক গবেষণায় বৃটিশ গবেষকরা এমন তথ্য জানিয়েছেন।

গবেষণায় দেখা যায়, ৬৫ বছর বয়সী মহিলাদের মধ্যে যারা প্রতিদিন জলপাই তেল সমৃদ্ধ খাবার খান এবং নিয়মিত ব্যায়াম করেন তাদের তুলনায় যারা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ তৈলাক্ত মাছ খাবার হিসেবে গ্রহণ করেন তাদের দ্রুত বুড়িয়ে যাওয়ার প্রবণতা কম থাকে এবং তাদের পেশিশক্তিও দ্বিগুণ হয়।

ওমেগা-৩ সমৃদ্ধ সামুদ্রিক মাছ ও ছোট মাছ খেলে হূদরোগের ঝুঁকি কম থাকে এবং বিভিন্ন রোগ থেকে শরীর রক্ষা পায়। এর মধ্যে ধমনীতে রক্ত জমাট বেঁধে যাওয়া ধরনের হূদরোগের ঝুঁকি অনেকাংশে হ্রাস পায়।

গবেষকরা তাই সবাইকে বেশি করে মাছের তেল খাওয়ার পরামর্শ দিয়েছেন। সূত্র: বিবিসি

বাবার সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিরোধে প্রাণ হারায় খাইরুল :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

বাবার সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিরোধে প্রাণ হারায় খাইরুল :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
পৈতৃক সম্পতির ভাগবাটোয়ারা নিয়ে সোহরাওয়ার্দী তার বড় ভাই শহীদুলের সাথে বিরোধে জড়িয়ে পড়ে। এই বিরোধের জেরধরেই বড় ভাবীকে লক্ষ্য করে ছোঁড়া গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ক্রস ফায়ারে পড়ে নিহত হন নিরাপরাধ জেনারেটর মেকানিক খাইরুল ইসলাম।
 
এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায়, বাড়ির মালিক আব্দুল আওয়ালের ৫২৬ নম্বর বাড়ির তৃতীয় তলার ছাদে তার বড় ছেলে লিংকনের মেয়ের জন্মদিনের অনুষ্ঠান চলছিলো। ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন তিন শতাধিক অতিথি। আমন্ত্রিত হয়ে অনুষ্ঠানে যোগ দেন আ. আওয়ালের শ্বশুরবাড়ির লোকজন। ওই সময় আওলের ছোট সম্বন্ধি সোহরাওয়ার্দী তার বড় ভাই একেএম শহীদুলের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয় এবং তাকে ব্যাপক গালিগালাজ করে। উপস্থিত আত্মীয়-স্বজনরা তাদের শান্ত করে সোহরাওয়ার্দীকে নিয়ে ছাদ থেকে নিচে চলে আসেন। অনুষ্ঠানস্থল ত্যাগ করে চলে যায় সোহরাওয়ার্দী। এর কিছুক্ষণ পর কয়েকজন ব্যক্তিকে সাথে নিয়ে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে বড় ভাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। স্বামীকে গালিগালাজ ও অপমান সহ্য করতে না পেরে ঘটনাস্থলে আসেন সোহরাওয়ার্দীর বড় ভাবী। কথা নিয়ে সোহরাওয়ার্দীর সঙ্গে ভাবীর বাকবিতন্ডা চলতে থাকে। এক পর্যায়ে সোহরাওয়ার্দী তাকে হত্যার উদ্দেশ্যে পিস্তল দিয়ে গুলি করে। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে জেনারেটর মেকানিক খাইরুলের বুকে বিদ্ধ হয় এবং রক্তাক্ত খাইরুলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
অনুষ্ঠান চলাকালে হত্যাকান্ডের ঘটনায় আমন্ত্রিত অতিথিরা ওই স্থান ত্যাগ করেন। গুরুতর আহত অবস্থায় খায়রুলকে বাড়ির পাশের ড্রেন থেকে তুলে গাড়ীচালক জুলহাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের কথা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে এসে হাজির হয় র‌্যাব-৩, সিআইডি, ডিবিসহ স্থানীয় থানা পুলিশ সদস্যরা। তারা ঘটনাস্থলে থাকা লোকজনদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন।
 
আ. আওয়ালের বাড়ির দারোয়ান আজহার জানান, তিনি তখন বাড়ির মূল দরজায় দায়িত্ব পালন করছিলেন। অনুষ্ঠান চলাকালীন সময়ে হঠাৎ করে শোরগোল শোনা যায়। এক পর্যায়ে দেখা যায় সোহরাওয়ার্দীর বড় ভাবী নিচে নেমে এসেছে এবং সোহরাওয়ার্দীর সঙ্গে বাকবিতন্ডায় লিপ্ত হয়েছে। সেখানে কি হয়েছে তিনি তা জানাতে পারেননি। তার পাশেই খাইরুল দাঁড়ানো ছিলেন হঠাৎ একটি গুলির শব্দ ও খাইরুলকে নিচে পড়ে যেতে দেখেন। পরবর্তীতে কিছু বুঝে ওঠার আগেই সোহরাওয়ার্দী ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়েন এবং খাইরুল নিচে পড়ার কিছুক্ষণ পর ড্রেনের মধ্যে পড়ে যায়। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 
ওই বাড়ির মালিক আব্দুল আওয়াল জানান, তার দুই সম্বন্ধী মধ্যে (বড় ভাই শহীদুল ও ছোট ভাই সোহরাওয়ার্দী) দীর্ঘদিন ধরে খিলগাঁওয়ের সিপাহীবাগের সম্পদ নিয়ে বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার তার বড় ছেলে লিংকনের মেয়ের জন্মদিনের অনুষ্ঠান চলছিলো। এসময় সোহরাওয়ার্দী এসে তৃতীয় তলার অনুষ্ঠানস্থলে তার  বড় ভাই শহীদুলের সাথে দুর্ব্যবহার করে। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির মত ঘটনা ঘটনার সম্ভাবনা থাকায় সোহরাওয়ার্দীকে আত্ময়-স্বজনরা বাড়ির নিচে নিয়ে যায়। সোহরাওয়ার্দী ওই সময় অনুষ্ঠানস্থল ত্যাগ করে চলে গেলেও কিছুক্ষণ পর পুনরায় ফিরে এসে তাকে গালিগালাজ করতে থাকে। ওই সময় স্বামীর সাথে দুর্ব্যবহারের কথা শুনে শহীদুলের স্ত্রী নিচে নেমে এসে সোহরাওয়ার্দীর সাঙ্গে ঝগড়া শুরু করেন। উপস্থিত আত্মীয়-স্বজনরা তাদের শান্ত হতে বললেও সোহরাওয়ার্দী তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন। ওই গুলি বড় ভাবীর শরীরে বিদ্ধ না হয়ে লক্ষ্যভ্রষ্ট হয়ে জেনারেটর মেকানিক খাইরুলের বুকের বাম পাশে বিদ্ধ হয়ে মারা যায় বলে জানান তিনি।
 
শুক্রবার দুপুরে ময়না তদমত্ম শেষে নিহত খাইরুলের লাশ তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। এ ব্যাপারে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
 
উলেস্নখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে খিলগাঁও হাই স্কুলের বালুর মাঠ সংলগ্ন ১১ নম্বর সড়কের ৫২৬ নম্বর বাড়ির পাশে খাইরুল ইসলাম গুলিতে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ১০টা ৪৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়।
 
নিহত খাইরুলের পিতার নাম জয়নাল আবেদিন, তার গ্রামের বাড়ি দিনাজপুরের ত্রীবন্দরে। খায়রুল খিলগাঁওয়ের রোড-১১ এর ৫৩৪/সি নম্বর বাড়িতে বসবাস করতেন। নিহত খাইরুলের ৩ ভাই ১ বোন। ভাই বোনদের মধ্যে সে তৃতীয়।

খিলগাঁওয়ে সস্ত্রাসীদের গুলিতে নিহত ১ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

খিলগাঁওয়ে সস্ত্রাসীদের গুলিতে নিহত ১ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 রাজধানীর খিলগাঁও উচ্চবিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ সাইদুল (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্প পুলিশ। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, স্থানীয় জেনারেটর ব্যবসায়ীর সহযোগী সাইদুলকে গুলিবিদ্ধ অস্থায় ৪/৫ জন লোক রাত ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় সঙ্গে থাকা সবাই পালিয়ে গেলেও একজনকে আটক করে ক্যাম্প পুলিশ।

খিলগাঁও থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বার্তা২৪ ডটনেটকে, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় সরোয়ার্দী তার ভাবি সালেহাকে লক্ষ্য করে গুলি করলে বালুর মাঠে থাকা সাইদুলের বুকের বাম পাশে বিদ্ধ হয়। ঘটনার পর থেকে সরোয়ার্দী পলাতক রয়েছে।

ফেন্সিডিলসহ টিঅ্যান্ডটি কর্মচারী গ্রেফতার :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

ফেন্সিডিলসহ টিঅ্যান্ডটি কর্মচারী গ্রেফতার :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
পৃথক দুইটি অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় টিঅ্যান্ডটি কর্মচারীসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় দুই হাজার পাঁচশ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
 
গ্রেফতারকৃতরা হচ্ছে, টিএন্ডটি কর্মচারী মো. ফখরুল ইসলাম (৪০), মো. ইলিয়াস হোসেন (৪০), মো. তৌহিদুল ইসলাম ওরফে সুমন (৪৫)। অপর অভিযানে গ্রেফতার মো. মাছুম (৪২) ও মো. মতিয়ার রহমান (৩৮)।
 
গোয়েন্দা পুলিশ জানায়, গত ৬ সেপ্টেম্বর ২০১২ রাত সোয়া ৭টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (পশ্চিম) এর অবৈধ মাদক উদ্ধার ও প্রতিরোধ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে পল্টন থানাধীন ইস্টার্ণ প্লাজা শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেট কার আটক করে ও তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
 
এ সময় তাদের কাছ থেকে ২০২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে গোয়েন্দা পুলিশ এবং মাদক বহনকারী একটি প্রাইভেট কার (রেজিঃ নং ঢাকা মেট্রোঃ গ-২৯-৩৩৬৪) আটক করা হয়।
 
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মশিউর হমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয় বলেও জানায় গোয়েন্দা পুলিশ।
 
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মো. ফখরুল ইসলাম একজন টিএন্ডটি কর্মচারী। তিনি বেনাপোল, সাতক্ষীরা ও সীমান্তবর্তী এলাকা হতে দীর্ঘদিন ধরে বড় চালানের মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন।
 
মো. ইলিয়াস হোসেন ঢাকায় গ্রেফতারকৃত মো. ফখরম্নল ইসলাম এর কাছ থেকে মাদক দ্রব্য সংগ্রহ করে পাইকারি দর হিসেবে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করেন এবং তৌহিদুল ইসলাম সুমন নিজস্ব প্রাইভেট কারে ফেন্সিডিল বহন করেন।
 
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৯০ সালের  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পল্টন থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানায় গোয়েন্দা পুলিশ। 
 
এদিকে, একইদিনে গোয়েন্দা পুলিশের(পশ্চিম) পৃথক একটি দল অভিযান পরিচালনা করে রমনা থানা এলাকা হতে পাঁচশ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মো. মাছুম (৪২) ও মো. মতিয়ার রহমান (৩৮)কে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে রমনা থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

ল্যাপটপ পাচ্ছেন এমপিরা, ব্যবহার জানেন না ৮৫ শতাংশ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

ল্যাপটপ পাচ্ছেন এমপিরা, ব্যবহার জানেন না ৮৫ শতাংশ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
  ৮৫ শতাংশ এমপি ইন্টারনেট ও ল্যাপটপ  ব্যবহার না জানলেও আগামী ডিসেম্বরে ৩৫০টি ল্যাপটপ বিতরণের প্রস্তুত গ্রহণ করেছে জাতীয় সংসদ সচিবালয়।

তবে এ তালিকায় প্রথমে সরকারি দলের সদস্যদের আগে দেয়া হবে। বিরোধী দলের সদস্যদের দেয়া হবে পরে।

জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে এমপিদের নিবার্চনীয় এলাকায় কম্পিউটার দেয়ার আশ্বাস দেন। জাতীয় সংসদের স্পিকার তা সংসদে ঘোষণা করেন।

সংসদ সদস্যরা নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে যোগাযোগের জন্য কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ দেয়ার জন্য প্রায় পাঁচ কোটি ৬৩ লাখ টাকা ব্যয় প্রস্তাব করে জাতীয় সংসদ সচিবালয়। প্রস্তাবটি অর্থমন্ত্রণালয়ে পাঠানো হয় তিন বছর আগে।

তবে দীর্ঘ দিন ধরে অর্থ বরাদ্দ না দেয়ায় প্রকল্পটির মুখ থুবরে যায়। সম্পতি একনেক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ সদস্যদের ৩৫০টি ল্যাপটপ কেনা বাবদ তিন কোটি ৬৩ লাখ টাকা অনুমোদন দেন।

জাতীয় সংসদ সচিবালয় আগামী নভেম্বরের মধ্যে ল্যাপটপ কেনা সম্পন্ন করে ডিসেম্বরে বিরতণের প্রস্তুতি নিয়েছে।

এ বিষয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত সচিব মাহফুজার রহমানের সঙ্গে কথা হলে তিনি বার্তা২৪ ডটনেকে বলেন, “সরকারিভাবে সংসদ সদস্যদের জন্য ল্যাপটপ কেনার জন্য অর্থমন্ত্রণালয়  তিন কোটি ৬৩ লাখ টাকা বরাদ্দ করেছে।”

তিনি আরো বলেন, “বরাদ্দ করা অর্থ ছাড় পাওয়া গেলে  আগামী নভেম্বর মাসে ল্যাপটপ কেনা হবে।”

৮৫ শতাংশ সংসদ সদস্য ইন্টারনেট ও ল্যাপটপ ব্যবহার জানেন না এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, “সংসদ সদস্যদের কম্পিউটার সম্পকেং সংসদে প্রশিক্ষণকেন্দ্র খোলা হয়েছে। সংসদ সদস্যরা প্রশিক্ষণ নিচ্ছেন। ল্যাপটপ বিতরণ করতে করতে তারা শিখে যাবেন।”

এ প্রসঙ্গে সরকারি দলের সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের সাথে কথা হলেন তিনি বার্তা২৪ ডটনেটকে বলেন, “আমি ল্যাপটপ চালানো জানি না। তবে শিখে নেব।”

অন্যদিক নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ড. আকরাম হোসেন চৌধুরী জানান, ল্যাপটপ তার সর্বক্ষণের সঙ্গী এবং তার রয়েছে একটি নিজস্ব ওয়েবপেজও।

আকরাম চৌধুরী আরো জানান, নির্বাচনী এলাকার লোকজনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার জন্য ব্যবহার করছেন ইন্টারনেট। যখন তিনি এলাকায় থাকেন না, তখনো এলাকাবাসী ইমেইলে তার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, তাদের সমস্যার কথা জানাতে পারেন

স্পীকার ও মন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা, গ্রেফতার ৫ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

স্পীকার ও মন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা, গ্রেফতার ৫ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 রাজধানীর উত্তরায় স্পীকার, ডেপুটি স্পীকার ও বাণিজ্য মন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা করার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।  গ্রেফতারকৃতরা হচ্ছে, নিপ্পন কসমেটিকসের এমডি আবুল কাশেম ওরফে পাপ্পু (৩৯), জেনারেল ম্যানেজার মো. ইয়াছিন আরাফাত (৩০), মো. শফিকুল ইসলাম (২৮), ফিরোজ কিবরিয়া (৫০) ও মো. আমিনুল ইসলাম (৩২)।
 
শুক্রবার ডিএমপি মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি মাসের ৬  তারিখে আড়াইটার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (উত্তর) এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-১৪, বাড়ি-৭৯, গাউছুল আজম প্রধান সড়ক এলাকা, উত্তরা ঢাকায় অবস্থিত নিপ্পন কসমেটিকস প্রোঃ ইনঃ লিঃ এর তৃতীয় তলায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।  গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (উত্তর) এর ক্রাইম এনালাইসিস সেলের সহকারী পুলিশ কমিশনার রায়হানুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
 
গোয়েন্দা পুলিশ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের অফিসে বিভিন্ন ধরনের ভেজাল পণ্য সামগ্রী উন্নত প্যাকেজিংয়ের মাধ্যমে বিক্রয় করত।  এক্ষেত্রে তারা বিভিন্ন জেলায় পণ্য সামগ্রী বিক্রয়ের জন্য মোটা অংকের টাকার বিনিময়ে ডিলার নিয়োগ করত। ডিলারগণের কাছ থেকে তারা টাকা নেয়ার পরে কোনো পণ্য সামগ্রী প্রদান করতো না। বিভিন্ন সময়ে মাল সরবরাহের তারিখ প্রদান করে সময়ক্ষেপন করতো।
 
এছাড়াও তারা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে বেকার যুবকদের চাকরি প্রদানের নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিত। তাদের প্রতারণার বিষয়ে যাতে কেউ সন্দেহ না করে সে জন্য তারা কৌশলে এমডি আবুল কাশেম ওরফে পাপ্পু এর সাথে মাননীয় স্পীকার, ডেপুটি স্পীকার ও বাণিজ্য মন্ত্রীর ছবি দেয়ালে টাঙ্গিয়ে রাখতো।

মহাখালীতে সাংবাদিকের স্ত্রীর আত্মহত্যা :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

মহাখালীতে সাংবাদিকের স্ত্রীর আত্মহত্যা :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 রাজধানীতে পৃথক ঘটনায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে সাংবাদিকের স্ত্রী ও কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন।

শুক্রবার সকালে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। অপর দিকে মেরুল বাড্ডা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

বনানী থানার উপপরিদর্শক মনিরুজ্জামান জানান, মহাখালী টিভিগেট জিপি চ/২০১ নম্বর তিন তলা ভবনের নীচ তলা থেকে বৈশাখি টেলিভিশনের নিউজরুম এডিটর জুয়েল হালদারের স্ত্রী তন্ত্রা রানী দে’র (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। স্বামীর সঙ্গে অভিমান করে তন্ত্রা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত তন্ত্রা বারডেম হাসপাতালের নার্স ছিলেন।

অপর দিকে কাফরুল থনার এসআই জাকির হোসেন মাফুজা আনাম রিতা (১৭) নামের বিএফ শাহীন স্কুল এন্ড কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে। তার পিতার নাম মেহেদী হাসান। বাংলাদেশ বিমানবাহীনি ঘাটি, নিহারিকা আবাসিক এলাকার ১৫৭/৬ নম্বর ভবনে মা-বাবার সঙ্গে থাকতেন। তাদের গ্রামের বাড়ি নূর নগর দৌলতপুর খুলনা।

অপর দিকে সকাল আটটার দিকে মেরুল বাড্ডা মাছ বাজারের সামনে তুরাগ গাড়ির ধাক্কায় শাহীন (২০) নামের একজনের মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। তবে ঘাতক চালককে আটক করা যায়নি।

নুহাশপল্লীতে প্রকাশকদের মিলাদ


 বরেণ্য কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মরণে শুক্রবার দুপুরে নুহাশ পল্লীতে কোরানখানি, মিলাদ, দোয়া ও এতিমদের আপ্যায়ন করা হয়েছে। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশ সমিতি ও হুমায়ূন আহমেদের প্রকাশকবৃন্দ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করেন।
 
শুক্রবার সকাল থেকে পিরুজালী ও আশপাশের এলাকা থেকে কয়েকটি এতিমখানা ও মাদ্রাসার দুই শতাধিক এতিমশিশু কোরআন খতম করে। দুপুরে প্রকাশকরা  হুমায়ূন আহমেদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় তারা ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। পিরুজালী মাহমুদ আলী হাফিজিয়া মাদ্রাসার মাওলানা আরিফুর রহমান মোনাজাত পরিচালনা করেন। পরে তারা এতিম শিশুদের আপ্যায়ন করান।
 
প্রকাশকদের মধ্যে উপস্থিত ছিলেন অন্য প্রকাশের সত্ত্বাধিকারি মাজহারুল ইসলাম, সময় প্রকাশনার ফরিদ আহমেদ, অনন্যা প্রকাশনীর মনিরুল ইসলাম, কাকলী প্রকাশনীর কেএম নাসির আহমেদ, অবসর প্রকাশনীর আলমগীর রহমান, শিখা প্রকাশনীর নজরুল ইসলাম বাহার, অনুপম প্রকাশনীর মিলন কান্তি নাথ, বাংলা প্রকাশের ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, পার্ল পাবলিকেশন্সের হাসান জায়েদী, অন্বেষা প্রকাশনের শাহাদাৎ হোসেন, মাওলা প্রকাশনীর আহমেদ মাহমুদল হক ও সুবর্ণ প্রকাশনীর মাহফুজুল হক।
 
নুহাশ পল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, নুহাশ পল্লীতে শুক্রবারও হাজারো হুমায়ূন ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। হুমায়ূন আহমেদের কবর জিয়ারতের জন্য সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর‌্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।  
 
ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, বর্তমানে কবর জিয়ারতের চাইতে নুহাশ পল্লীতে ঘুরে বেড়া আসা লোকদের সংখ্যা বেশি। অনেকেই পরিবার-পরিজন বা বন্ধু-বান্ধব নেয় বেড়াতে আসছেন। বাসে করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা শিক্ষাসফর ও পিকনিক করার জন্যও নুহাশ পল্লীতে আসছেন। নুহাশ পল্লী কেবলমাত্র হুমায়ূন আহমেদের কবর জিয়ারতের জন্য খোলা থাকলেও দর্শনার্থীরা তা মানছেন না। এ নিয়ে শুক্রবার সকালে নুহাশ পল্লীর কর্মচারীদের সঙ্গে দর্শনার্থীদের কয়েকদফা কথা কাটাকাটি হয়েছে।
 
পলস্নীর ম্যানেজার সাইফুল ইসলাম বুলবুল জানান, হুমায়ূন আহমেদ স্যারে কবর জিয়ারত করতে আসা লোকজনের জন্য আলাদা রাস্তা ও সীমানা নির্ধারণ করে তারের বেড়া দেয়া হলেও দর্শনার্থীরা পল্লীর কর্মচারীদের সঙ্গে অসৌজন্য আচরণ করে জোরপূর্বক ভিতরে প্রবেশ করছেন। কারো বাধা তারা মানছেন না।
 
তিনি জানান, দর্শনার্থীদের অনেকে বইরে থেকে খাবার ও পানীয় সামগ্রী এনে ভিতরের পরিবেশ নোংরা করছেন। এখানে পয়ঃনিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকলেও যত্রতত্র প্রশ্রাব পায়খানা করা হচ্ছে। কেউ কেউ এটিকে বিনোদন কেন্দ্র মনে করে প্রিয়জনকে নিয়ে ঘুরতে এসে এর পরিবেশ নষ্ট করছেন। হুমায়ূন আহমেদ স্যারের হাতে লাগানো অনেক গাছের ডালাপালা ভেঙে নিয়ে যাচ্ছে। ভেষজ উদ্ভিদ বাগানের অনেক ক্ষতি হয়েছে।
 
সাইফুল ইসলাম বুলবুল দর্শনার্থীদের প্রতি আহবান জানান, তারা যেনো কেবলমাত্র হুমায়ূন স্যারের কবর জিয়ারত ছাড়া এবং নির্ধারিত সিমানার বাইরে অন্য কোন স্থানে না যান। এর সৌন্দর্য যেনো নষ্ট না হয়। এটি কোনো বিনোদন কেন্দ্র নয়।

মালিবাগে বন্ধু পরিবহেনের ধাক্কায় সিএনজি চালক নিহত :: জাতীয় :: বার্তা২৪

মালিবাগে বন্ধু পরিবহেনের ধাক্কায় সিএনজি চালক নিহত :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
রাজধানীর মালিবাগের চৌধুরী পাড়ায় বন্ধু পরিবহনের ধাক্কায় (ঢাকা মেট্টো ছ-১১-২০৯২) সিএনজি (ঢাকা মেট্রো দ-১২-০৪০৯) চালক ঘটনা স্থলে নিহত হয়েছে। সিএনজিতে থাকা স্বামী কামরুজ্জামান, স্ত্রী পান্না ও বাচ্চা ছেলে আয়নাল গুরুতর আহত হয়েছে। তাদের তিনজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
উত্তেজিত জনতা বন্ধু পরিবহনের একটা গাড়ি পুড়িয়েছে।
জানা যায়, কয়েকজন ট্রাফিক সার্জেন্ট মিলে বন্ধু পরিবহন নামিয়েছে। এ কারনে এ পরিবহন বেপরোয়া ভাবে রাজধানীতে গাড়ি চালায় বলে জানা গেছে।

Friday, September 7, 2012

নোবেল পুরস্কারের ২৫ ভাগ রাষ্ট্র দাবিদার: নাঈমুল :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

নোবেল পুরস্কারের ২৫ ভাগ রাষ্ট্র দাবিদার: নাঈমুল :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

 অনেক বরেণ্য লোককে নোবেল দেয়া হয়নি। নোবেল প্রাইজ কিভাবে পেয়েছেন সেদিক না গিয়ে শুধু বলবো এই নোবেল পুরস্কারের পঁচিশ ভাগ রাষ্ট্রের পাওয়া উচিত বলে মন্তব্য করেন আমাদের অর্থনীতি’র সম্পাদক নাঈমুল ইসলাম খান।

শুক্রবার ঢাকা রিপোর্টার ইউনিটি মিলনায়তনে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী সমিতির আয়োজনে গ্রামীণ ব্যাংক ও ৫৪ সহযোগী প্রতিষ্ঠানের মালিকানা সংবাদ মাধ্যমে ড.ইউনূসের বিভ্রান্তিমূলক তথ্য প্রচার এবং চাকরিচ্যুত কর্মীদের পূণর্বহাল শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।

নাঈমুল ইসলাম বলেন, “গ্রামীণ ব্যাংকের সদস্যদের ৭৫ ভাগ মালিকানা এবং ২৫ ভাগ সরকারের শেয়ার থাকলেও ড. ইউনূস সরকারকে না জানিয়ে ৮৪ লাখ সদস্যদের মধ্যে শতকরা ৯৭ ভাগ শেয়ার ক্রয় দেখিয়েছেন। সরকার ও গ্রামীণ ব্যাংক দুই অংশীদার হলেও সরকারে নিকট থেকে ৯৭ ভাগ শেয়ার ক্রয় দেখিয়ে মালিকানার দাবি করছেন ৯৭ ভাগ সদস্যেদের।  ড. ইউনূস মানুষদের সুকৌশলে ফাঁকি দিচ্ছেন।”

তিনি বলেন, “ড ইউনুস নোবেল লরিয়েট নামে আরেকটা ইউনূস সেন্টার প্রতিষ্ঠা করেন।  ইউনূস সেন্টার আসলে কী? ইউনূস সেন্টারের জন্য গ্রামীণ গরীবদের মালিকানা বিনাভাড়ায় নেবেন কেন। তিনি কোনো কিছুই সরাসরি করেন না, সব কিছু জঠিল করেন। গ্রামীণ ব্যাংক একটা অনুস্মরণীয় প্রতিষ্ঠান হয় তাহলে কেন এই সব অনিয়ম এবং দুর্নীতি “

গ্রামীণ ব্যাংকের সাবেক মহাপরিচালক শেখ লিয়াকত আলী বলেন, “ আগামী দশ দিনের মধ্যে সার্চ কমিটি গঠন না করা হলে আগামী ৯০ দিনের মধ্যে আমরা গ্রামীণ সেন্টার ঘেরাও করবো।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ কে এম শহীদুল হক।

মিথ্যা অপবাদ নিয়ে পদত্যাগ করবো না: মসিউর

 প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান পদ্মা সেতু প্রসঙ্গে বলেছেন, “আমি পদত্যাগ করলে যদি বিশ্বব্যাংক সহায়তা দেয়, তাহলে আমি ১০ বার পদত্যাগ করবো। কিন্তু মিথ্যা অপবাদ নিয়ে পদত্যাগ করবো  না।“
 
শুক্রবার ভারত সফর শেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মসিউর রহমান সাংবাদিকদের এসব কথা বলেন।

মসিউর রহমান বলেন, “আমার দল এবং আমি এই মিথ্যা অপবাদ নিয়ে যাব না। এটা অন্যায় ও আইনগর্হিত কাজ। বিশ্বব্যাংক ওই লোকগুলোকে বাংলাদেশ সরকারের কাছে দিয়ে দিক। যদি ওয়াশিংটনে তারা আইন ভঙ্গ করে থাকে, তাহলে ওয়াশিংটন সরকারকে তারা জানাবে।” এ সময় তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী ছিলেন।

ব্যাংক কর্তাদের গাড়ি বাড়ি দিয়েছে হলমার্ক :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট

ব্যাংক কর্তাদের গাড়ি বাড়ি দিয়েছে হলমার্ক :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট
হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ৫০ কোটি টাকার গাড়ি ও বাড়ি দিয়েছে সোনালী ব্যাংকের কর্মকর্তাদের। এর মধ্যে রয়েছে ৪২টি আরএভি ফোর গাড়ি, ঢাকার প্রাণ কেন্দ্রে একটি বিলাস বহুল বাড়ি ও উচ্চ মূল্যে অর্ধশত কোরবানীর গরু।
 
সোনালী ব্যাংকের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন সময়ে অবৈধ জমি দখল করার কাজে সহায়তাকারীরাও ভোগ করেছেন অবৈধ অর্থের সুবিধা। সোনালী ব্যাংকের কর্মকর্তারা ছাড়াও ওপরমহলের লোকদের আনাগোনা ছিল তানভিরের বাড়িতে।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবৈধভাবে ঋণ নেয়ার জন্য সোনালী ব্যাংকের কর্মকর্তা ও সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের উপহার দিতে গত বছর (২০১১ সালে) রোজার ঈদে হলমার্ক গ্রুপের চেয়ারম্যান তানভীর মাহমুদ উত্তরা ও কাকরাইলের কয়েকটি গাড়ির দোকান থেকে ৪০টি গাড়ি  কিনেছে। যার প্রতিটি গাড়ি ছিল র‌্যাভ ফোর। যার প্রতিটির মূল্য ছিল ৮০ লাখ টাকা। সে হিসেবে প্রায় ৩২ কেটি টাকার গাড়ি কিনেছেন। ওই গাড়িগুলোর মধ্যে ১২টি গাড়ি সোনালী ব্যাংকের কর্মকর্তাদের জন্য উপহার হিসেবে পাঠিয়ে দেয়া হয়। এদের মধ্যে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার তখনকার সিনিয়র অফিসার (এসও) উজ্বল কিশোর ধর ও তুষার কান্তি দাস গাড়ি প্রকাশ্যে ব্যবহারও করতেন।
 
এছাড়া সোনালী ব্যাংকের প্রধান শাখার সাবেক এমডি হুমায়ুন কবির, বন ও জরিপ অফিসের কর্মকর্তা হেলাল উদ্দিন আহমেদের পরিবার ওই গাড়ি উপহার হিসেবে পেয়েছে।
 
অপরদিকে জমি বন্ধক রেখে ঋণ নেয়ার টার্গেটে কাফরুল এলাকার অল্পমূল্যের জমি জোর দখল করে কিনে তা অধিক মূল্যে কেনার প্রমাণ দলিল করার জন্য স্থানীয় সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করতেন তানভীর। একারণে র‌্যাব ফোর গাড়ি গুলোর বেশ কয়েকটি গাড়ি ওই সব সন্ত্রাসীদের দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
 
এদিকে সোনালী ব্যাংকের কর্মকর্তাদের মন রক্ষা করতে ২০১১ সালে কোরবানি ঈদে গড়ে ৪৫ হাজার টাকা মূল্যের ৮৫টি গরু কেনে হলমার্ক গ্রুপের মালিক তানভির। এসব গরুর ৩০টি তানভীরের নিজস্ব কোরবানীর জন্য রাখা হয়। বাকী গরুগুলো উপহার হিসেবে পাঠানো হয় তানভীরের অবৈধ কাজে সহযোগিতা করার জন্য বিভিন্ন মহলের লোকের কাছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, রোকেয়া স্মরণির পশ্চিম কাফরুল এলাকায় হলমার্ক গ্রুপের তত্ত্বাবধায়নে ২০৪ হোল্ডিং নম্বর চার কাঠা জমির ওপর নির্মাণাধীন বাড়িটি সোনালী ব্যাংকের এক কর্মকর্তার জন্য তৈরি করা হচ্ছে। জমিটির বর্তমান মূল্য প্রতি কাঠা দুই কোটি থেকে আড়াই কোটি টাকা। কিন্তু জায়গাটির দলিলে এর থেকে বেশি দাম দেখানো হয়েছে। যার একমাএ উদ্দেশ্য ব্যাংক থেকে বেশি দামে লোন নেয়া।
 
হলমার্কের এক কর্মকর্তার সূত্রে জানা যায়, গত মে মাসে হলমার্কের অফিসের কর্মকর্তাদের ব্যবহারের জন্য ১৫টি প্রোডো গাড়ি কেনা হয়েছে। প্রকৃতপক্ষে সেগুলো বিভিন্ন মহলে উপহার হিসেবে পাঠানো হয়।

প্রস্তুতি ম্যাচে ৫৯ রানে টোবাগোকে হারিয়েছে বিসিবি একাদশ

প্রস্তুতি ম্যাচে ৫৯ রানে টোবাগোকে হারিয়েছে বিসিবি একাদশ
চারজাতি টুর্নামেন্টের আগে ভলোই প্রস্তুতি সেরে নিয়েছে পাইবাসের শিষ্যরা। একমাত্র প্রস্তুতি ম্যাচে ৫৯ রানে টোবাগোকে হারিয়েছে বিসিবি একাদশ।

প্রথমে ব্যাট করতে নেমে জিয়াউর রহমানের ৩৪, জুনায়েদ সিদ্দিকীর ২৭ ও মোহাম্মদ আশরাফুলের ২৪ রানের সুবাদে ৮ উইকেটে ১৬৯ রান করে বিসিবি একাদশ।

জবাবে ৯ উইকেটে ১১০ রানেই থেমে যায় টোবাগোর ইনিংস। শফিউল ইসলাম দুই উইকেট নেন ১৩ রানে।

২৮ রানে আক্রমণাত্মক ইনিংস খেলে অপরাজিত থাকার পর বল হাতে ৯ রানে ১ উইকেট নেন মাশরাফি বিন মর্তুজা। তিনিই ম্যাচসেরা মনোনীত হন।

ত্রিনিদাদ ও টোবাগোর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ‘এশিয়া বনাম ক্যারিবিয়ান’ চারজাতি টি-টোয়েন্টি টুর্নামেন্টে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌঁনে দুইটায় পোর্ট অব স্পেনে বার্বাডোজের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলবে বিসিবি একাদশ।

অভাবনীয় জয় দিয়ে মিশন শুরু সালমাদের

অভাবনীয় জয় দিয়ে মিশন শুরু সালমাদের
চেনা মাঠে দুর্দান্ত রূপে নিজেদের উপস্থাপন করেছে বাংলাদেশ প্রমিলা ক্রিকেট দল। আজ মিরপুরে অতিথি শক্তিশালী দক্ষিণ আফ্রিকা প্রমিলা ক্রিকেট দলকে ২ উইকেটে হানিয়ে চমক দেখিয়েছে সালমারা। এক কথায় বলা যায়, অভাবনীয় জয় দিয়ে মিশন শুরু করেছে সালমা বাহিনী।

মিরপুরে উইকেটে আজ প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মেয়েরা বাংলাদেশের মেয়েদের কাছে হার মানতে বাধ্য হয়েছে। ম্যাচে অতিথি দলের মেয়েদের হারিয়েছে ২ উইকেট ও ৭৫ বল হাতে রেখেই। কোবরা-রুমানার ঘূর্ণি বলের বিষের পর লতার ৩১ রানের ইনিংসে চেপে তিন ম্যাচ সিরিজে ১-০ এগিয়ে গেল স্বাগতিকরা। এ যেন বাংলাদেশের মেয়েদের নতুন উত্থানের ধ্বনি। দারুণ এই জয়ের ধারা অব্যাহত রাখার সঙ্গে আজকের ম্যাচে ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠার প্রত্যয় অধিনায়কের কণ্ঠে। একই মাঠে কাল দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে সালমারা জিতে গেলে ৩ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত হবে তাদের।

মার্চে এশিয়া কাপের পর আর কোনো ম্যাচ হয়নি হোম অব ক্রিকেটে। এতদিন পর উইকেট কেমন আচরণ করবে তা নিয়ে সংশয়ে ছিলেন খোদ কিউরেটর গামিনি ডি সিলভা। সকালে সালমার টস হারে, আগে ব্যাটিং না বোলিং- তা নিয়ে আর সিদ্ধান্ত নিতে হয়নি বাংলাদেশকে। এমনকি দিনশেষে প্রোটিয়াস অধিনায়কের আগে ব্যাট করার সিদ্ধান্ত এসেছে সালমা বাহিনীর পক্ষেই। নিজেদের সেরা অস্ত্র ‘স্পিন’কে কাজে লাগিয়েই মিরপুরের বাইশ গজে দক্ষিণ আফ্রিকার মেয়েদের সমাধি নির্মাণ করেছেন বাংলার মেয়েরা। কোবরা-রুমানার ৩ উইকেটের সঙ্গে সালমা, তাজিয়া দখল করেন ১ উইকেট করে। দলের একমাত্র উইকেট পাওয়া পেসার জাহানারার শিকার ১ উইকেট।

তবে মাত্র ৭৫ রানে বেধে রেখেও ঘাম ঝড়িয়েই জিততে হয়েছে লাল-সবুজ পতাকাধারীদের। দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথমবারের দ্বৈরথে এমন জয়ে তাই দলের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট নন সালমা খাতুন। তাই তো ম্যাচ শেষে বলেন, ‘আমরা দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পরে গিয়েছিলাম। তবে ওদের পেস অ্যাটাক নিয়ে আমাদের দুশ্চিন্তা থাকলেও সেটা আমরা ভালোভাবেই সামাল দিতে পেরেছি।’

আর ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হাতে লতা মন্ডলের কথায়ও অধিনায়কের প্রতিধ্বনি করলেন। তিনি বলেন, ‘বোলাররা আমাদের যে সুযোগ এনে দিয়েছিলেন তাতে আমাদের আরো সহজভাবে জেতা উচিত ছিল। কিন্তু উইকেটের সুবিধা নিয়ে ওদের স্পিনাররাও ভালো বল করেছে। আর দ্রুত দুই উইকেট হারানোটা ঠিক হয়নি আমাদের।’

প্রয়োজন মাত্র ছিল ৭৬ রান। ব্যাটসম্যানদের দায়িত্ব শুধু মাটি আকড়ে ক্রিজে পরে থাকা। কিন্তু সহজ এ কাজটাকেই দলের জন্য কঠিন বানিয়ে দিলেন দুই ওপেনার। সাত রান যোগ করে অধিনায়ক সালমা (২) বিদায় নিলে বিপদে পড়ে বাংলাদেশ। এরপর শুকতারা-লতা মিলে প্রাথমিক সে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন। ম্যাচের অষ্টম ওভারে লং অন দিয়ে বলকে সীমানাছাড়া করে প্রথম বাংলাদেশের ইনিংসের প্রথম বাউন্ডারি উপহার দেন লতা। কিন্তু ততক্ষণে মিরপুরের পিচের সুবিধা আদায় করে নিতে শুরু করেছেন প্রোটিয়াস স্পিনাররা।

ম্যাচের দ্বিতীয় ওভারের প্রথম বলে সহজ ক্যাচ দিয়ে জীবন ফেরত পাওয়া শুকতারা রহমান (৫) শেষ পর্যন্ত ফিরেছেন সুনিতি লবসারের স্পিনে। তবে প্রান্ত আগলে সাবলীলভাবেই খেলতে থাকেন লতা। লবসারের পরের ওভারে দলকে ৩৯ রানে রেখে চতুর্থ উইকেট হিসেবে বিদায় নেন রুমানা (২)। ক্রিজে আরও আগ্রাসী হয়ে ওঠেন লতা। কিন্তু শেষ পর্যন্ত তাকে ফিরিয়ে সফরকারীদের ম্যাচে ফেরান ইসমাইল। লতা তার ৫৪ বলে ৩১ রানের ইনিংসটি সাজিয়েছেন চারটি বাউন্ডারিতে।
 
জয়ের জন্য বাংলাদেশের মেয়েদের তখনো প্রয়োজন আরো ২০ রান। হাতে আছে পাঁচ পাঁচটি উইকেট। কিন্তু ৬০ রানের মাঝে আরো দুই উইকেট ফেলে দিয়ে ম্যাচ জমিয়ে ফেলে প্রোটিয়াস মহিলারা। তবে ৩৭তম ওভারের তৃতীয় বলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন রিতু মনি (১২)। ২ উইকেট ও ৭৫ বল হাতে রেখে শ্বাসরুদ্ধকর এ জয়ের সাক্ষী হয়ে রইলেন অল্পকিছু দর্শক।
 
এর আগে ব্যাট করতে নেমে মাত্র ৫ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে সফরকারিরা। চতুর্থ উইকেটে মারিজান্নে কাপের (১১) সঙ্গে অধিনায়ক মিগনন ডু প্রিজের (২৪) ৩৭ রানের জুটি ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করে। কিন্তু বাংলাদেশের মেয়েদের ঘূর্ণিতে ৩৪.৪ ওভারে মাত্র ৭৫ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা মহিলা দলের ইনিংস।
 
বাংলাদেশের লতা মন্ডল ম্যাচসেরার পুরস্কার পান।

প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণে বিটিআরসির তিন প্রস্তাব

প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণে বিটিআরসির তিন প্রস্তাব

দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণে প্রায় তিন হাজার কোটি টাকা সংস্থানের আবেদন জানিয়ে প্রকল্প বাস্তবায়নে একটি স্বতন্ত্র কোম্পানি গঠনের প্রস্তাব দিয়ে বিকল্প তিনটি প্রস্তাব সমন্বিত একটি চিঠি তৈরি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সুনির্দিষ্ট পরিকল্পনা সমন্বিত চিঠিতি বৃহস্পতিবার চিঠিটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানা গেছে।

সূত্রমতে, স্যাটেলাইট উৎক্ষেপণে নিয়োজিত অর্থ উৎক্ষেপণ পরবর্তী পাঁচ বছরের মধ্যে উঠে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর সে লক্ষেই প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে সুনির্দিষ্ট তিনটি খাত উল্লেখ করে বিকল্প তিনটি প্রস্তাবনা তৈরি করেছে বিটিআরসি।

প্রস্তাব তিনটির প্রথমটিতে সরকারের নিজস্ব উৎস থেকে প্রকল্পের অর্থসংস্থানের ক্ষেত্রে অর্থের জোগান দিতে নিজেদের আগ্রহ প্রকাশ পেয়েছে। দ্বিতীয় প্রস্তাবে আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক সংস্থার কাছ থেকে অপেক্ষাকৃত কম সুদে ঋণ (সফট লোন) গ্রহণ এবং সর্বশেষ বিকল্পে সাপ্লায়ার্স ক্রেডিটের আওতায় অর্থ সংগ্রহের প্রস্তাব করা হয়েছে।

এদিকে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য এরই মধ্যে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) কাছে কক্ষেপথের ১০২ ডিগ্রি পূর্বে স্লট চেয়েছে বিটিআরসি।

দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণে চলতি বছরের ২৯ মার্চ যুক্তরাষ্ট্রের স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনালের (এসপিআই) সঙ্গে চুক্তি করে বিটিআরসি। চুক্তি অনুযায়ী, সফলভাবে স্যাটেলইট উৎক্ষেপনের জন্য এসপিআইকে দিতে হচ্ছে প্রায় ৯০ কোটি টাকা।

প্রকল্পের পরামর্শক বিটিআরসি’র তত্ত্ববধানে পরামর্শকবিষয়ক প্রকল্প কার্যালয়ে কাজ করছেন বিদেশী পরামর্শক দলের ২৫ জন এবং বাংলাদেশের ছয়জন। চুক্তি স্বাক্ষেরের সময় থেকে তিন বছর পর্যন্ত কাজ করবে এসপিআই।

প্রসঙ্গত, বর্তমানে দেশের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান, ভি-স্যাট এবং রেডিওগুলো বিদেশী উপগ্রহ ব্যবহার করছে। বিদেশী স্যাটেলাইট ভাড়া বাবদ প্রতি বছর ৬০ লাখ ডলার ভাড়া পরিশোধ করছে তারা। আগামীতে এ ভাড়া বেড়ে দাঁড়াবে ১ কোটি ১০ লাখ থেকে ১ কোটি ৫০ লাখ ডলারে। নিজস্ব স্যাটেলাইট স্থাপন করা হলে এ টাকা দেশেই রাখা সম্ভব হবে।

অন্যদিকে স্যাটেলাইটের অব্যবহৃত তরঙ্গ নেপাল, ভুটান, মিয়ানমার, শ্রীলংকাসহ আরো কয়েকটি দেশকে ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে। পাশাপাশি দুর্যোগপ্রবণ বাংলাদেশে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতেও দারুণ ভূমিকা রাখবে।

বিশ্বের সবচেয়ে আবেদনময়ী নারী কারিনা

বিশ্বের সবচেয়ে আবেদনময়ী নারী কারিনা
বৃটেন ভিত্তিক এডাল্ট ম্যাগাজিন ম্যাক্সিমের দৃষ্টিতে বিশ্বের সবচেয়ে যৌনাবেদনময়ী নারী নির্বাচিত হয়েছেন বলিউড সেনসেসন কারিনা কাপুর। ইতিমধ্যে সবচেয়ে উত্তেজক নারী হিসেবেও ম্যাক্সিমের কভার পেজে ঠাঁই হয়েছে তার।

সম্প্রতি বিশ্বের সবচেয়ে সেরা যৌনাবেদনময়ী নির্বাচনে এক জরিপ পরিচালনা করে। ওই জরিপেই বলিউড বেবো ঠাঁই পেয়েছেন এই এডাল্ট ম্যাগাজিনের নাম্বার ওয়ান লিস্টে।

এ ব্যপারে কারিনা বলেন, “নিজেকে হট এবং যৌনাবেনময়ী অনুভব করা সত্যিই খুব দারুন বিষয়। এবং যখন এটি আসবে ম্যাক্সিমের মত ম্যাগাজিনের পক্ষ থেকে যা সত্যিকার অর্থেই একজন নারীকে উত্তেজক হিসেবে স্বীকৃতি দেবে।”

আসলে উত্তেজক বা হটনেস বলেতে কি বোঝেন তা জিজ্ঞেস করা হলে বোবো বলেন, “একজন নারী কিভাবে তার নিজেকে ধারণ করছে হটনেস হলো তাই। এটি শুধুমাত্র চিকন কোমড় কিংবা লম্বা পা নয়। বরং হটনেস হলো পুরোপুরি একটা প্যাকেজ। আমি খুশি যে সবাই আমাকে হট হিসেবে খুঁজে বের করেছে এবং আমি অবশ্যই এটিকে খুব বড় প্রশংসা হিসেবে নিয়েছি।” সূত্র: টিওআই

ড্রেসিং রূমে নতুন টয়লেট চাই ম্যাডোনার

ড্রেসিং রূমে নতুন টয়লেট চাই ম্যাডোনার
পপ স্টারদের চাহিদার তালিকায় কী কী থাকতে পারে? ভালো পানীয়, আরামদায়ক রেস্ট হাউজ, প্রচুর অর্থ। চাহিদার তালিকায় আর কী আসতে পারে? নিরাপত্তা, জাকজমকপূর্ণ মঞ্চ, ভালো সাউন্ড সিস্টেম।

কিন্তু সময়ের সাড়া জাগানো পপস্টার ম্যাডোনা নিজের চাহিদার তালিকায় আরো একটি নতুন জিনিস যোগ করেছেন। প্রতিটি স্টেজ শো’র পাশে তার যে ড্রেসিং রূমটি থাকবে সেখানে টয়লেট সিটটি হতে হবে একেবারেই নতুন।

বৃহস্পতিবার ৫৪ বছর বয়সী এই পপ গায়িকা আমেরিকার ম্যাসাচুসেট অঙ্গরাজ্যের বোস্টনে অবস্থিত ব্যাংকনর্থ গার্ডেনে একটি কনসার্টে হাজির হন। সেখানে তার লোকজন জানায় গায়িকার এই চাহিদার কথা। তারা আয়োজকদেরকে ম্যাডেনা অনুষ্ঠানস্থলে আসার আগেই ড্রেসিং রূমের টয়লেটটি পরিবর্তন করতে বলে।

ম্যাডোনার চাহিদার কথা জানিয়ে যুক্তরাজ্যের বিখ্যাত দৈনিক ‘ডেইলি স্টার’ শিরোনাম করে, ‘ইয়েস, নিউ টয়লেট সিট এগাইন।’ ‘হ্যাঁ আরেকটি নতুন টয়লেট চাই।’

কনসার্টে তারকাদের নতুন টয়লেট সিটের চাহিদার রহস্যটি স্পষ্ট নয়। তবে শুধু ম্যাডনা নন। সিঙ্গার ম্যারি জে. ব্লিজও নাকি এমন দাবি করে বসেছেন। সূত্র: আইএএনস ও জিনিউজ।

ফোবিয়াঃ কিভাবে ভালো থাকবেন

ফোবিয়াঃ কিভাবে ভালো থাকবেন

 ‘ফবস’ একটি গ্রিক শব্দ, যার অর্থ ভয়।জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অনেক কিছু বা পরিস্থিতি বা ব্যক্তিকে ভয় পাই যা একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু এই ভীতি বা ভয়ের কারণে জীবন যখন অচল হয়ে পড়ে তখনই কেবল এটাকে ডিসঅর্ডার বলা যাবে।

চিকিৎসকদের মতে ফোবিক ডিসঅর্ডারের চারটি বৈশিষ্ট্য হলো-ভয় বা ভীতি পরিস্থিতি/পরিবেশ তুলনায় অনেক বেশি মাত্রায় যেমন, আরশোলা দেখলে অনেকে ভয় পায় কিংবা আরশোলা দেখে চিৎকার করা এবং সেটা না মারা পর্যন্ত সব কিছু স্থগিত রাখা হচ্ছে ফোবিক ডিসঅর্ডার।

এই ধরনের নানা ভয় জনিত অবস্থায় অনেক সময় রোগীকে যুক্তিতর্ক বা সহজভাবে বোঝালেও ভয় দূর হয় না।যদিও নিজস্ব আয়ত্তের বাইরে অর্থাৎ ইচ্ছা করলে এটা দমন করা সম্ভব নয়।

আসলে এর নির্দিষ্ট কোনো প্রতিকারও নেই। সবচেয়ে ভালো উপায় হলো যে বিষয়টি/পরিস্থিতি ভয়ের উদ্রেক করে সেটা এড়িয়ে চলা।যেমন- লিফটে উঠতে ভয় লাগে অতএব লিফটে ওঠা বন্ধ।

শারীরিক ডিসঅর্ডার নানা ধরনের হয় যেমন নির্দিষ্ট কোনো বস্তু বা পোকামাকড় অথবা উঁচু জায়গা ইত্যাদি।ভয় বা ভীতি এক ধরনের অস্থিরতার প্রকাশ এবং এ অস্থিরতার বহিঃপ্রকাশ হয় শারীরিক ও মানসিক উপসর্গ দিয়ে।

ভয় পেলে আমাদের শারীরিক যেসব উপসর্গ হয় তা হলো- বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট, বুকের মাঝে চাপ অনুভব, পেটের মাঝে অস্বস্তি বোধ, হাত-পা কাঁপা, মুখ শুকিয়ে আসা, মাথা ঘুরানো বা ব্যথা, ঘুমের সমস্যা ইত্যাদি।

অন্যদিকে ভয়ের মানসিক উপসর্গ হচ্ছে-অহেতুক আতঙ্কিত হওয়া, মেজাজ খিটখিটে হওয়া, যে বিষয় বা পরিস্থিতি ভয়ের উদ্রেক করে তা এড়িয়ে চলা।

মনোবিদরা জানান, ফোবিয়া সাধারণত মহিলাদের বেশি হয় এবং কিশোর বয়সে এর শুরু।অনেক মানসিক রোগের লক্ষণ হিসেবে ভয় বা আতঙ্ক দেখা দিতে পারে যেমন প্যানিক ডিসঅর্ডার।

ফোবিক ডিসঅর্ডারের চিকিৎসা প্রধানত সাইকোলজিক্যাল যেমন রিলাক্সেশনে ট্রেনিং, ডিসেনসেটাইজেশন, কগনেটিভ বিহেভিয়ার থেরাপি ইত্যাদি।সূত্র: ইন্টারনেট

প্রেমে পরিবারের বকুনি, মুগদায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

প্রেমে পরিবারের বকুনি, মুগদায় স্কুল ছাত্রীর আত্মহত্যা
রাজধানীর মুগদা এলাকায় অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। তার নাম শান্তা মনি (১৫)। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ।
নিহতের মা আনোয়ারা বেগম জানান, স্বপরিবারে তারা রাজধানীর মুগদা মানিকনগর এলাকার ওয়াসা রোডের ৬/২/বি নম্বর বাসায় থাকেন তারা।

টিকাটুলি শহীদ নবী উচ্চ বিদ্যালয়ের পড়তেন শান্তা। সম্প্রতি স্থানীয় একটি বখাটের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে শান্তা মনি। এ নিয়ে পরিবারের সবাই তাকে গালমন্দ করে।

পরে বুধবার রাতের যেকোনো সময় তার শয়ন কক্ষের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সকালে দরজা ভেঙ্গে শান্তাকে ফ্যানের সাথে ঝুলতে দেখা যায়।

মুগদা থানা পুলিশকে খবর দিলে তারা ময়না তদন্তের  জন্য মর্গে পাঠায়।

পরিবারে নির্যাতিত দেশের প্রায় ৯০ ভাগ প্রবীণ: গবেষণা

পরিবারে নির্যাতিত দেশের প্রায় ৯০ ভাগ প্রবীণ: গবেষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে করা এক গবেষণায় বলা হয়েছে,  দেশের প্রায় ৯০ ভাগ বয়স্ক লোক পরিবারের নানা ধরণের নির্যাতনের শিকার হচ্ছেন। নিজ সন্তান, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনী এমনকি জীবনসঙ্গীর হাতেই তাদের প্রতিনিয়ত বঞ্চনার শিকার হতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ এবং হেল্প এজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে জরিপ চালিয়ে তার ফলাফলের ভিত্তিতে এ গবেষণা করা হয় বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার এ গবেষণাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা উপলক্ষে বিশ্ববিদ্যালয়টির সিনেট ভবনে আয়োজিত সেমিনারে  পপুলেশন সায়েন্সেস বিভাগের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. একেএম নূর-উন-নবী মূল গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

‘ঢাকা শহরের গরিব পরিবারগুলোতে প্রবীণদের নির্যাতন’ শীর্ষক প্রবন্ধে জানানো হয়, ঢাকা শহরের ৩টি আবাসিক এলাকায় জরিপ চালিয়ে এই গবেষণা ফলাফল প্রস্তুত করা হয়েছে।

পপুলেশন সায়েন্সেস বিভাগের চেয়ারপারসন মোহাম্মদ বেল্লাল হোসেনের সভাপতিত্বে সেমিনারে হেল্প এজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর মিজ নির্ঝরিনী হাসান এবং সংস্থাটিরর পলিসি ম্যানেজার শাশ্বতী বিপ্লব বক্তৃতা করেন। এছাড়া উন্মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, এনজিও, দাতা গোষ্ঠীর প্রতিনিধি, গবেষক ও বিশেষজ্ঞরা।

ড. একেএম নূর-উন-নবী জানান, ‘‘দেশের ৮৮.৪ ভাগ বয়স্ক ব্যক্তি মানসিক নির্যাতন, ৮৩.৩ ভাগ লোক অবহেলা এবং ৫৪.৪ ভাগ লোক অর্থনৈতিক প্রবঞ্চনার শিকার হচ্ছেন। বয়স্ক নারী-পুরুষ উভয়ই পারিবারিক নির্যাতনের শিকার হলেও পুরুষের তুলনায় নারীরা বেশি অপদস্থ হচ্ছেন।

তিনি জানান, বাংলাদেশে ৬০ বছরের উর্ধ্বে বয়স্ক লোকের সংখ্যা প্রায় ১ কোটি, যা মোট জনসংখ্যার ৬.৫ ভাগ। যে হারে বয়স্ক লোকের সংখ্যা বাড়ছে তা অব্যাহত থাকলে ২০৫০ সালে এই সংখ্যা দাঁড়াবে প্রায় সাড়ে ৪ কোটি। এই বিপুল সংখ্যক বয়স্ক জনগোষ্ঠীকে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে অন্তর্ভুক্ত করে জাতীয় পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তাহলে বয়স্কদের নির্যাতনের হার কমবে, জিডিপি বাড়বে এবং দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে উন্নয়ন ঘটবে।