দই পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া কঠিন। সেই প্রাচীনকাল থেকেই মানুষের প্রিয় খাবারের তালিকায় শীর্ষে অবস্থান করছে দই। বিশ্বের সব দেশেই এ জাতীয় খাবারের ব্যবহার লক্ষণীয়।
তবে স্থান-কালভেদে এ খাবারের বিভিন্ন নামকরণ করা হয়েছে; কিন্তু দই বা ঘোল জাতীয় খাবার কি কেবলই মুখেরোচক, নাকি এর স্বাস্থ্যগত গুরুত্ব রয়েছে? এ প্রশ্নের জবাব খুঁজতে বিজ্ঞানীরা দীর্ঘদিন গবেষণা করেছেন।
তারা বলছেন, দই বা ঘোল জাতীয় খাবার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সুস্থ হাড়ের জন্য প্রতিদিন যে পরিমাণ দুগ্ধজাত খাবার দরকার, তার অর্ধেক বা এক-তৃতীয়াংশ পূরণ করতে পারে এক গ্লাস দই। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের দই জাতীয় খাবার পাওয়া যায়। এগুলো পরিপাকতন্ত্র সক্রিয় রাখে, হজমে সহায়তা করে।
এ জাতীয় খাবারে উপকারী ব্যাকটেরিয়া, প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন রয়েছে। এ ব্যাকটেরিয়া অন্ত্রে দ্রুত খাবার সরবরাহে সহায়তা করে, দূর করে কোষ্ঠকাঠিন্য।
ইদানীং অনেক ব্র্যান্ডের দইয়ে ফ্যাট কম থাকে। স্বল্প রক্তচাপের রোগীর জন্য এ দই খেতে অনেক চিকিৎসক পরামর্শ দিয়ে থাকেন। সূত্র: ডেইলি মেইল
Tuesday, October 2, 2012
সুস্বাস্থ্যের জন্য দই :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট
সুস্বাস্থ্যের জন্য দই :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট
আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
সোমবার ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস। দেশের বিভিন্ন বেসরকারি সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে।
১৯৯০ সালে জাতিসংঘ প্রতিবছর ১ অক্টোবরে আন্তর্জাতিক দিবস পালনের সিদ্ধান্ত নেয়। ১৯৯১ সাল থেকে বিভিন্ন দেশ দিবসটি পালন শুরু করে।
প্রবীণদের জীবনযাত্রার উন্নয়ন, পুনর্বাসন ও অধিকার বাস্তবায়ন দাবিতে বাংলাদেশ প্রবীণ অধিকার ফোরাম সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে। মানববন্ধন শেষে শোভাযাত্রা বের করা হবে।
জাতিসংঘের হিসাবে বিশ্বে প্রবীণদের সংখ্যা ৭০ কোটি। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৭% প্রবীণ এবং বাংলাদেশের প্রবীণদের ৭৮% বিধবা। জাতিসংঘের সংজ্ঞানুযায়ী ষাটোর্ধ্ব ব্যক্তিকে প্রবীণ বলা হয়। পরিবারের বয়স্কদের প্রতি সম্মান প্রর্দশন এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন করার লক্ষ্যে প্রতি বছর বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।

Monday, October 1, 2012
৩ অপারেটরের রেয়াত বাতিল :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট
৩ অপারেটরের রেয়াত বাতিল :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট
টুজি লাইসেন্স নবায়নকালে নেয়া তিন মোবাইল অপারেটর রবি, বাংলালিংক ও
গ্রামীণফোনের রেয়াত বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রেয়াতের
বিপরীতে উপযুক্ত দলিল জমা দিতে না পারায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) ভ্যাট এর দায়িত্বশীল সূত্রে জানাগেছে, টুজি
লাইসেন্স নবায়নকালে রবি ৮৩ কোটি টাকা, বাংলালিংক ৮৬ কোটি এবং গ্রামীণফোনের
১৪১ কোটি টাকা রেয়াত নিয়েছিল।
সূত্র মতে, ২০১২ সালের কর মেয়াদে উল্লিখিত টাকা রেয়াত নিয়েছে রবি। কিন্তু
রেয়াতের বিপরীতে প্রয়োজনীয় চালানপত্র (মুসক-১১) দাখিল করতে ব্যর্থ হওয়ায়
১৯৯১ সালের ভ্যাট আইনের ৯ ধারা অনুসারে তাদের রেয়াত বাতিল করা হয়। এখন
রাজস্ব বোর্ড এর চলতি হিসাবে থাকা জমাকৃত টাকা থেকে তা সমন্বয় করা হবে।
সূত্র আরো জানিয়েছে, ইতিমধ্যেই বাংলালিংকের টাকা সমন্বয় করা হয়েছে এবং গ্রামীণফোনের বাতিলকৃত রেয়াতের টাকা শিগগিরই সমন্বয় করা হবে।
জানা গেছে, রবি টু-জি লাইসেন্সের জন্য টাকা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ
নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি)। একইসঙ্গে বিটিআরসি’র কাছ থেকে ভ্যাট রেয়াত
নিয়েছে।
তবে মূসক-১১ চালান ইস্যু করার জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান না হওয়ায়
বিটিআরসি আইনত রেয়াত দিতে পারে না। এনবিআরের এ সিদ্ধান্তের বিরুদ্ধে রবি
চাইলে বিভাগীয় কমিশনারের কাছে আপিল করতে পারবে।
এখনো বিয়ে করিনি: রানি :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
এখনো বিয়ে করিনি: রানি :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
যশ রাজ ফিল্মসের সেটজুড়ে যতই তাকে ‘ভাবি’ বলে সম্বোধন করা হোক, রানি
মুখার্জি নিজে আদিত্য চোপড়ার সঙ্গে তার বিয়ের জল্পনাকে ফের ফুৎকারে উড়িয়ে
দিয়েছেন।
সম্প্রতি একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে রানি বলেন, “জানি না পেছনে লোকে আমাকে নিয়ে কী কথা বলছে। আমাকে সরাসরি কেউ কোনও কথা না বললে তো আমি তার প্রতিক্রিয়া দিতে পারি না। তবে একথা নিশ্চিত করে জানাতে পারি আমি বিবাহিত নই।”
তার বিয়ে নিয়ে সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়ে তিনি আরো বলেন, “এটা একটা দায়িত্বজ্ঞানহীন গুজব। আমি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। আমার পরিবার আমার বিয়ে নিয়ে গর্বিত হবে। এটা লুকোনোর কোনো দরকার হবে না।”
বিয়ে সম্পর্কে ধারণা ব্যক্ত করতে গিয়ে রানি বলেন, “বিয়ে অত্যন্ত পবিত্র একটা প্রতিষ্ঠান। আমি বিয়ে করার সিদ্ধান্ত নিলে শ্রদ্ধাশীল হয়ে তা পালন করব।” সূত্র: জি.এন।

বই-বিতর্কে মুখ খুললেন রাওলিং :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
বই-বিতর্কে মুখ খুললেন রাওলিং :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
ছোটদের বই লিখে বিখ্যাত হওয়া জে কে রাওলিংয়ের বড়দের বই ‘ক্যাজুয়াল ভ্যাকেন্সি’ প্রকাশিত হয়েছে গত ২৭ সেপ্টেম্বর।যা ইতিমধ্যেই বিতর্কের ঝড় তুলেছে।আর এই বিতর্কের জবাব দিতেই শনিবার মুখ খুলেছেন লেখিকা নিজেই।
‘ক্যাজুয়াল ভ্যাকেন্সি’র গল্পটি পশ্চিম ইংল্যান্ডের প্যাগফোর্ড নামের একটি শহরে বসবাসকারী একটি শিখ পরিবারকে নিয়ে।আর যত বিপত্তি এখানেই।শিখদের নিয়ে বেশ কিছু মন্তব্য, বিশেষ করে ওই শিখ পরিবারের এক সদস্য, কলেজের ছাত্রী সুখবিন্দরের শারীরিক গঠনের যে বর্ণনা দেয়া হয়েছে তাতেই চটেছে ভারতের শিখ সম্প্রদায়।
তবে লেখিকা রাওলিংয়ের দাবি, শিখদের সম্পর্কে না জেনেশুনে একটা বর্ণও লেখেননি তিনি।বরং রীতিমতো পড়াশোনা করেই যা লেখার লিখেছেন। ৪৭ বছরের রোওলিং জানান, তার বয়স যখন বিশ বছর ছিলো, তখন তার এক শিখ বান্ধবী ছিল।সেই বান্ধবীর কাছ থেকেই প্রথম জানতে পারেন শিখ ধর্ম সম্পর্কে। জানতে পারেন, এই ধর্মে নারী-পুরুষের মধ্যে কোনও রকম ভেদাভেদ করা হয় না। সেই সময় থেকেই এই ধর্ম নিয়ে আগ্রহ বাড়তে থাকে তার। আর তাই শিখ ধর্ম নিয়ে অনেক পড়াশোনাও করেছেন। যার ফলেই প্রতিটি চরিত্র গভীর ভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন।

তাদের সর্বোচ্চ ধর্মীয় সংগঠন অকাল তখত বইটির সমালোচনায় মুখর
হয়েছে।তাদের প্রতিনিধি গুরুদ্বার প্রবন্ধক কমিটির (এসজিপিসি) প্রধান অবতার
সিং মক্কড় দাবি জানিয়েছেন, অন্তত ভারতে যে বইগুলি বিক্রি হবে সেগুলি
থেকে আপত্তিকর অংশগুলি বাদ দিতে হবে।নইলে আইনের শরণাপন্ন হতে বাধ্য হবেন
তারা।
তবে লেখিকা রাওলিংয়ের দাবি, শিখদের সম্পর্কে না জেনেশুনে একটা বর্ণও লেখেননি তিনি।বরং রীতিমতো পড়াশোনা করেই যা লেখার লিখেছেন। ৪৭ বছরের রোওলিং জানান, তার বয়স যখন বিশ বছর ছিলো, তখন তার এক শিখ বান্ধবী ছিল।সেই বান্ধবীর কাছ থেকেই প্রথম জানতে পারেন শিখ ধর্ম সম্পর্কে। জানতে পারেন, এই ধর্মে নারী-পুরুষের মধ্যে কোনও রকম ভেদাভেদ করা হয় না। সেই সময় থেকেই এই ধর্ম নিয়ে আগ্রহ বাড়তে থাকে তার। আর তাই শিখ ধর্ম নিয়ে অনেক পড়াশোনাও করেছেন। যার ফলেই প্রতিটি চরিত্র গভীর ভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন।
শিখদের অভিযোগরে ব্যপারে রাওলিং বলেন, “জওয়ানদাসের পরিবার যে কোনও
মধ্যবিত্ত পরিবারের মতোই। সেখানে বাবা-মা দু’জনেই যথেষ্ট সফল। তিনটি
বাচ্চাও খুব সুন্দর। তবুও ওই পরিবারে নানা সমস্যা তৈরি হয়। তার সবচেয়ে
গুরুত্বপূর্ণ কারণ হল, বাইরে থেকে নানা ধরনের চাপ তৈরি হওয়া। বিশেষ করে
মায়ের উপর।”
প্যাগফোর্ডে জওয়ানদাসের পরিবারকে যে সব সমস্যার মুখে পড়তে হয় তার মধ্যে
সব চেয়ে গুরুতর হল জাতিবিদ্বেষ। লেখিকার দাবি, বইটিতে তিনি সেটিই
দেখিয়েছেন। সূত্র: আ.বা
গেঁটেবাত কমায় চেরি ফল :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট
গেঁটেবাত কমায় চেরি ফল :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট
মার্কিন গবেষকদের দেয়া তথ্যে জানা যায়, যারা সপ্তাহে অন্তত দু’দিন চেরি ফল খান তাদের গেঁটেবাতে আক্রান্ত হওয়ার ঝুঁকি যারা চেরি ফল খান না তাদের তুলনায় শতকরা ৩৫ ভাগ কম থাকে। গেঁটেবাতে আক্রান্ত রোগীদের ওপর পরীক্ষা চালিয়ে এমনটিই প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
চেরি ফল খেলে গেঁটেবাতে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায়। নতুন এক গবেষণায় এমনটিই জানিয়েছেন আমেরিকার একদল গবেষক।
মার্কিন গবেষকদের দেয়া তথ্যে জানা যায়, যারা সপ্তাহে অন্তত দু’দিন চেরি ফল খান তাদের গেঁটেবাতে আক্রান্ত হওয়ার ঝুঁকি যারা চেরি ফল খান না তাদের তুলনায় শতকরা ৩৫ ভাগ কম থাকে। গেঁটেবাতে আক্রান্ত রোগীদের ওপর পরীক্ষা চালিয়ে এমনটিই প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
আর্থ্রাইটিস অ্যান্ড রিউম্যাটিজম বিভাগের গবেষকরা বলেন, চেরি ফলে রয়েছে
অ্যানথোসায়ানিন জাতীয় রাসায়নিক উপাদান, যার মধ্যে অ্যানাটিঅক্সিডেন্টের
বৈশিষ্ট্য রয়েছে, যা প্রদাহজনিত রোগের প্রভাব থেকে দেহকে রক্ষায় সহায়তা
করে।
আর্থ্রাইটিস সমস্যার মধ্যে গেঁটেবাত হলো একটি অতিসাধারণ সমস্যা, যার ফলে অস্থিসন্ধিতে তীব্র ব্যথা অনুভূত হয়। এতে হাঁটাচলায় ব্যাঘাত ঘটে। রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ অতিমাত্রায় বেড়ে গেলে চামড়ার নিচে তার প্রভাব পড়ে। ফলে অস্থিসন্ধিতে স্বাভাবিক রক্ত চলাচল বাধা পায় এবং তীব্র ব্যথা অনুভূত হয়।

গেঁটেবাত থেকে রক্ষায় ভালো ফল পেতে তাই বেশি করে চেরি ফল খাওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা। সূত্র: বিবিসি
‘প্রহসনে’র উপনির্বাচন প্রত্যাখ্যান করলেন আফসার :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
‘প্রহসনে’র উপনির্বাচন প্রত্যাখ্যান করলেন আফসার :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
প্রহসনমূলক’ উল্লেখ করে গাজীপুর-৪ আসনের উপনির্বাচন প্রত্যাখ্যান করেছেন
স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দীন আহমদ খান। রোববার এ বিষয়ে রিটার্নিং
কর্মকর্তার কাছে লিখিত অভিযোগপত্র জমা দেন তিনি।
ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে, বেলা সাড়ে তিনটার দিকে, স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহমদ এই নির্বাচন মানতে পারছেন না উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দেন। চিঠিতে আফসারউদ্দীন আহমদ অভিযোগ করেন, শনিবার রাত থেকে প্রশাসন তাদের সঙ্গে বিরূপ আচরণ করেছেন। বেলা একটা পর্যন্ত মাত্র শতকরা ১৫ ভাগের মতো ভোট পড়ার পর সরকারদলীয় লোকেরা ভোটকেন্দ্রগুলো দখল করে নেয়।
চিঠিতে আফসারউদ্দীন আহমদ আরো অভিযোগ করেন, কাপাসিয়ার ভোটকেন্দ্রগুলোতে জাল ভোটের ছড়াছড়ি।
এদিকে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ প্রার্থী সিমিন হোসেন রিমি। রোববার গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে ভোট দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
জনপ্রিয়তা কম বলেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ ধরনের অভিযোগ তুলছেন বলে মন্তব্য করেন রিমি।
উপনির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি নির্বাচন করেছেন নৌকা প্রতীক নিয়ে। সিপিবির মনোনীত আসাদুল্লাহ বাদলের প্রতীক কাস্তে এবং স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহমদের প্রতীক মোরগ।
এর আগে সকাল ৮টায় গাজীপুরের ১১টি ইউনিয়নের ১০২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোট নেয়া হয়। ফলাফলের অপেক্ষায় রয়েছেন সবাই।

কাপাসিয়া উপনির্বাচন খুবই ভালো হয়েছে:সিইসি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
কাপাসিয়া উপনির্বাচন খুবই ভালো হয়েছে:সিইসি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
গাজীপুর-৪ উপনির্বাচন খুব ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ।
রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘‘সব কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে। সকাল ৮টায় শুরু হয়ে এ ভোট বিকেল ৫টায় শেষ হয়। কিন্তু আমাদের কাছে কোনো গোলযোগ বা সমস্যার কথা আসেনি। সব মিলিয়ে নির্বাচন সুষ্ঠু হয়েছে।’’
তিনি বলেন, ‘‘আনুমানিক ৪০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। আমি গাজীপুর সফরকালে সবাইকে বলে দিয়েছি কোনো ধরনের হস্তক্ষেপ বরদাস্ত না করার জন্য। আমরা কোনো পক্ষপাতিত্ব করিনি।’’
সিইসি বলেন, ‘‘এ নির্বাচনে তিন হাজার আইন শৃংখলা বাহিনীর সদস্য আমরা মোতায়েন করেছি। দেশী-বিদেশি ১৬০ জন পর্যবেক্ষক এখানে কাজ করেছে। আমরা ৩০০ সাংবাদিককে এ নির্বাচন কাভার করার অনুমোদন দিয়েছি। তারাও দেখেছে নির্বাচন কেমন হয়েছে।’’
স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিনের শেষ সময়ে নির্বাচন প্রত্যাখ্যান বিষয়ে তিনি বলেন, ‘‘প্রত্যাহারের বিষয়ে আমাকে নয়, উনাকে প্রশ্ন করুন। উনিই ভালো জানবেন। আমরা নির্বাচন সুষ্ঠু করার জন্য কোনো কিছুই বাদ রাখিনি।’’
আমরা নির্বাচন কর্মকর্তাদের বলে দিয়েছি এমন ব্যবস্থা নেয়ার জন্য যাতে কেউ কোনো ধরনের বাঁধার সম্মুখিন না হয়। সব মিলিয়ে নির্বাচন পরিচ্ছন্ন হয়েছে বলেও মত দেন তিনি।
পরবর্তী নির্বাচনগুলোতে বিএনপির অংশ নেয়ার ব্যাপারে কমিশন কোনো ব্যবস্থা নেবে কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘নির্বাচনে সবার উপস্থিতির জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। তবে কোনো দল কোনো নির্বাচনে অংশ নেবে কি নেবে না তা তাদের স্ট্র্যাটেজির ওপর নির্ভর করে।’’
নির্বাচনে কম ভোট কাস্ট হওয়া সম্পর্কে তিনি বলেন, ‘‘নির্বাচন উপলক্ষে আমরা সেখানকার স্কুল-কলেজ ছুটি দিয়েছি। কিন্তু আপনারা জানেন সেখানকার অধিকাংশ লোক বাইরে চাকরি করে। সে চাকরি থেকে তো তাদের ছুটি দেয়নি। তাই হয়তো ভোট কম পড়েছে। তাছাড়া আবহাওয়ার কারণেও ভোটার কম এসেছে।’’

শ্যামপুরে ছিনতাইকারীদের গুলিতে বিপণন কর্মী নিহত, আহত ১ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
শ্যামপুরে ছিনতাইকারীদের গুলিতে বিপণন কর্মী নিহত, আহত ১ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
রাজধানীর শ্যামপুরের লাল মসজিদ গলিতে ছিনতাইকারীদের গুলিতে নিহত হয়েছেন
মদিনা গ্রুপের কর্মচারী হাবিবুর রহমান (৫৫)। গুরুতর আহত হয়েছেন তার সহকর্মী
লিপু মিয়া (৩৫)।
রোববার সন্ধ্যা ৭টার দিকে আজগর মেম্বরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা মোস্তফা নামে ছিনতাইকারী দলের সদস্যকে গণধোলাই দিয়েছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, হাবিবুর রহমান আওয়ামী লীগ নেতা হাজি সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের বিপণন বিভাগে চাকরি করতেন। রোববার তিনি বিভিন্ন দোকান থেকে টাকা কালেকশন করে বাসায় ফিরছিলেন।
শ্যামপুর লাল মসজিদের গলিতে ছিনতাইকারীরা তার কাছ থেকে ওই টাকা কেড়ে নিতে চাইলে তিনি বাধা দেন। এসময় হাবিব ও তার সহকর্মী লিপুকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে ছিনতাইকারীরা। এতে ঘটনাস্থলেই মারা যান হাবিব।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা লিপুকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক।
এদিকে ছিনতাইয়ের ঘটনা টের পেয়ে এলাকার লোকজন ধাওয়া করে মোস্তফা নামে এক ছিনতাইকারীকে ধরে গণধোলাই দেয়। অন্যরা পালিয়ে যায়। তবে ছিনতাইকারীরা কত টাকা নিয়ে গেছে তা জানা যায়নি।

অলাভজনক বিমান রাখাই উচিত নয়: অর্থমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
অলাভজনক বিমান রাখাই উচিত নয়: অর্থমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, “বাংলাদেশ বিমান একটি অযোগ্য ও অদক্ষ প্রতিষ্ঠান। বিমান পরিচালনায় দক্ষতা না আনলে এবং ব্যবস্থাপনায় উন্নতি না ঘটালে এ থেকে সরকারের সব সমর্থন উঠিয়ে নেয়া হবে।”
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, “বাংলাদেশ বিমান একটি অযোগ্য ও অদক্ষ প্রতিষ্ঠান। বিমান পরিচালনায় দক্ষতা না আনলে এবং ব্যবস্থাপনায় উন্নতি না ঘটালে এ থেকে সরকারের সব সমর্থন উঠিয়ে নেয়া হবে।”
সোমবার সিলেটে বাংলাদেশ বিমানের লন্ডন সিলেট সরাসরি ফ্লাইট উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী আরো বলেন, “বিমানের মতো অলাভজনক ও অদক্ষ প্রতিষ্ঠান রাখা কোনো
রাষ্ট্রের জন্য উচিত নয়। তারপরেও দেশের স্বার্থে সার্বিক বিবেচনায় বিমানকে
সচল রাখা হয়েছে।”
দীর্ঘ সাড়ে নয় মাস বন্ধ থাকার পর সোমবার সকাল পৌনে ৯টায় ৩৯৪ জন যাত্রী
নিয়ে বাংলাদেশ বিমানের একটি এয়ারবাস সরাসরি লন্ডনের হিথ্রো বিমান বন্দর
থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। এ সময় লন্ডন থেকে
যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী
মুহাম্মদ ফারুক খান, সংসদ সদস্য মহসিন আহমেদ, শফিকুর রহমান চৌধুরী, বিমান
পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল জামাল উদ্দিন ও বেসামরিক
বিমান কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন।
বেসরকারি শিক্ষিকাদের মাতৃকালীন ছুটি ৬ মাস :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
বেসরকারি শিক্ষিকাদের মাতৃকালীন ছুটি ৬ মাস :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
বেসকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষিকা ও কর্মচারীদের মাতৃকালীন ছুটি
ছয়মাস নির্ধারণ করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি
পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে বলা হয়, একজন মহিলা শিক্ষক ও কর্মচারী পুরো চাকরি জীবনে সর্বোচ্চ দুইবার প্রসূতি ছুটি পাবেন। মাতৃ ছুটিকালীন একজন মহিলা শিক্ষক ও কর্মচারী তাদের নির্ধারিত বেতন-ভাতাদি পাবেন।
পরিপত্রে আরো বলা হয়, মহিলা শিক্ষক ও কর্মচারী ডাক্তারি সার্টিফিকেটসহ মাতৃত্বকালিন ছুটির আবেদন করবে। ছুটির আবেদন না মঞ্জুর করা, ছয়মাস অপেক্ষা কম সময় ছুটি মঞ্জুর করা কিংবা ছুটির তারিখ পরিবর্তন করার ক্ষমতা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির থাকবে না।
গর্ববতী হওয়ার পর যে তারিখ থেকে ছুটিতে যাওয়ার আবেদন করবেন ওই তারিখ থেকে ছয়মাসের ছুটি মঞ্জুর করা হবে।

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ, পুলিশের লাঠিপেটায় অর্ধশত আহত :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ, পুলিশের লাঠিপেটায় অর্ধশত আহত :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জাতীয় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও
বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির পূর্বঘোষিত সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের
লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এতে অর্ধশত পুলিশসহ আন্দোলরকারী আহত হয়েছে।
রোববার বেলা সাড়ে ১২টায় পূর্ব ঘোষণা অনুযায়ী প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে সচিবালয়ের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পুলিশের ব্যারিকেট ভেঙে সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারীরা পুলিশের উদ্দেশ্যে ইট-পাটকেল ও লাঠিসোটা নিক্ষেপ করে। এ সময় পুলিশ তাদের ওপর টিয়ারসেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
এ ঘটনায় অর্ধশত পুলিশ ও আন্দোলনকারী আহত হয়। আহতদের মধ্যে রয়েছেন গণসংহতির তানিয়া, সুমনা, সৈকত মল্লিক, নাহিদ, বেনজিরসহ আরো বেশ কয়েকজন।
এ ঘটনার পর আন্দোলনকারীরা সেখান তেকে পিছু হটে প্রেস ক্লাবের সামনে জড়ো হয়। সেখান থেকে সোমবার বিকেল ৫টায় সারাদেশে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা দেয় সংগঠনটি। সহযোগী ও সমর্থক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে হরতালের মতো কঠোর কর্মসূচি দেয়া হতে পারে বলেও সংগঠনে পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়।
আন্দোলন কর্মসূচির আহ্বায়ক প্রকৌশলী শেখ মো. শহিদুল্লাহ বলেন, “আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয়ায় আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা ও লাঠিচার্জের প্রতিবাদে আমরা সোমবার বিকেল ৫টায় সারা দেশে বিক্ষোভের কর্মসূচি পালন করবো এবং সে কর্মসূচির থেকে হরতালের মতো কঠোর কর্মসূচি দেয়া হতে পারে।”
এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন পিন্স বলেন, “আমাদের এই কর্মসূচিতে সরকার বাধা দেয়ার মধ্যে দিয়ে প্রমাণ হলো জ্বালানি মন্ত্রণালয় বহুজাতিক কোম্পানিগুলোর স্বার্থে কাজ করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”
এ সময় তিনি পুলিশের লাঠিচার্জের ফলে তাদের ৫০ জন আন্দোলনকারী আহত হয়েছেন বলে অভিযোগ করেন।
এদিকে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করে রমনা জোনের ডেপুটি পুলিশ কমিশনার নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আমরা তাদের ওপর কোনো ধরনের লাঠিচার্জ করিনি। সচিবালয়ে সবাই ঢুকতে পারে না তাই আমরা তাদের বাধা দিই। এ সময় তারাই আমাদের ওপর হামলা করলে আমরা আমাদের ৫০ জন পুলিশ আহত হয়েছে।”

কাপাসিয়ায় ভোট পড়েছে অর্ধেকেরও কম, আওয়ামী লীগ প্রার্থী জয়ী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
কাপাসিয়ায় ভোট পড়েছে অর্ধেকেরও কম, আওয়ামী লীগ প্রার্থী জয়ী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
গাজীপুর ৪ (কাপাসিয়া) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমি বিজয়ী হয়েছেন। রোববার সারাদিন ভোটগ্রহণ শেষে সব ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন সহকারি রিটার্নিং কর্মকর্তা হাসানুজ্জামান। তবে সোমবার বেলা ১০টায় গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলনকক্ষ থেকে বেসরকারি ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

প্রধান বিরোধী দল বিএনপির বয়কটের মুখে এ
উপনির্বাচনে অর্ধেকের বেশি ভোটারই এ ভোট দেননি। এ আসনে ১১ টি ইউনিয়নে মোট
কেন্দ্রের সংখ্যা ১০২টি, আর এখানে মোট ভোটারের সংখ্যা দুই লাখ ১১ হাজার ৮৮৪
জন।
আর এ নির্বাচনে মোট ভোট পড়েছে ৯১ হাজার ৭৯৬। এর মধ্যে বৈধ ভোট ৯১ হাজার ১৭৮, ভোট বাতিল হয়েছে ৬১৮টি।
এ হিসেবে ৪৩ দশমিক ৩০ শতাংশ ভোট পড়েছে বলে জানান সহকারি রিটার্নিং কর্মকর্তা।
আওয়ামী
লীগ প্রার্থী সিমিন হোসেন রিমি পেয়েছেন ৬৩,৪০১ ভোট, তার নিকটতম
প্রতিদ্বন্দ্বি হয়েছেন তার চাচা স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিন খান
২৬,৩৪৯ ভোট পেয়ে এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে (সিপিবি) আসাদুল্লাহ বাদল পেয়েছেন ১৪২৮ ভোট।
চলতি বছরের ৭ জুন আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও রিমির ভাই তানজিম আহমদের (সোহেল তাজ) পদত্যাগের মধ্য দিয়ে আসনটি শূন্য হয়।
এদিকে সরকার সমর্থক প্রার্থীর পক্ষ থেকে ভয়-ভীতি দেখানোর কারণেই
ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র
প্রার্থী আফসার উদ্দীন আহমদ খান। তবে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে
দাবি করেছেন আওয়ামী লীগ প্রার্থী সিমিন হোসেন রিমি। সকালে গাজীপুর-৪ আসনের
উপনির্বাচনে ভোট দিতে গিয়ে এসব কথা বলেন তারা।
নির্বাচনকে প্রহসনের নির্বাচন দাবি করে আফসার উদ্দীন আহমদ বলেন, সরকার
সমর্থক প্রার্থীর পক্ষ থেকে ভয়-ভীতি দেখানোর কারণেই ভোটকেন্দ্রগুলোতে
ভোটারদের উপস্থিতি কম। কয়েকটি কেন্দ্রে তার এজেন্টরা প্রবেশ করতে পারেনি
বলেও অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগ নাকচ করে সিমিন হোসেন রিমি বলেছেন,
নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।
এর আগে সকাল ৮টায় গাজীপুরের ১১টি ইউনিয়নের ১০২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
সকাল সাড়ে ৮টার দিকে দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বতন্ত্র
প্রার্থী আফসারউদ্দীন ভোট দেন। আর একই ভোটকেন্দ্রে সকাল ৯টায় সিমিন হোসেন
রিমি ভোট দিয়েছেন।
নির্বাচনী এলাকার পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর মোট ৩ হাজার ৪৮২ জন সদস্য নিয়োজিত ছিলেন।
এর মধ্যে ১ হাজার ১৪৮ জন পুলিশ, ৪০৮ জন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান
(র্যাব), ২০০ জন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ৩০৬ জন ব্যাটালিয়ন আনসার
এবং ১ হাজার ৪২৮ জন আনসার সদস্য।
কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ১১ হাজার ৮৮৪ জন। ১০২টি ভোটকেন্দ্রের ১৭২টি কক্ষে ভোট নেয়া হয়।
প্রতি কেন্দ্রে একজন করে মোট ১০২ জন প্রিজাইডিং অফিসার, প্রতিটি কক্ষে
একজন করে মোট ৪৭২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং প্রতিকক্ষে ২ জন করে মোট
৯৪৪ জন পোলিং অফিসার নিয়োগ করা হয়।
এছাড়া পুরো নির্বাচনী এলাকায় ৩২ জন ম্যাজিস্ট্রেট দায়িত্বে ছিলেন। ১১টি
ইউনিয়নে ১১টি পুলিশের টহল দলে একজন করে ১১ জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত ছিলেন।
একই সঙ্গে প্রতি ইউনিয়নে ১টি করে র্যাবের মোবাইল টিমও ছিল। আর প্রত্যেক
টিমে একজন করে ম্যাজিস্ট্রেট ছিলেন।
বৌদ্ধবিহার জ্বালিয়ে দেয়ার ঘটনা পরিকল্পিত: স্বরাষ্ট্রমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
বৌদ্ধবিহার জ্বালিয়ে দেয়ার ঘটনা পরিকল্পিত: স্বরাষ্ট্রমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
কক্সবাজারের রামুতে কোরআন অবমাননার গুজবে বৌদ্ধ বসতিতে হামলা ও বৌদ্ধবিহার জ্বালিয়ে দেয়ার ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।
রোববার দুপুরে তিনি রামুতে ঘটনাস্থল পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী জানান, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা যত শক্তিশালীই হোক, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
রামুর চৌমোহনী চত্বরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মন্দির পোড়ানোর ঘটনা বাংলাদেশের ইতিহাসে দুঃখজনক। হামলার ঘটনাটি পরিকল্পিত। সাম্প্রদায়িক গোষ্ঠী এটি পরিকল্পিতভাবে সংঘটিত করেছে।”
আগুন লাগানোর ঘটনায় পুলিশ ও দমকল বাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তের জন্য মন্ত্রী চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করবেন বলে জানিয়েছেন। ওই কমিটি ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবে।
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, “একাত্তরে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করেছিলাম। কক্সবাজারের রামু সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ছিল। বৌদ্ধমন্দিরে হামলার ঘটনায় রামু সেই ঐতিহ্য ধরে রাখতে পারেনি।” এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি), র্যাবের ডিজি, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, কক্সবাজারের জেলা প্রশাসক প্রমুখ।
উল্লেখ্য, কক্সবাজারের রামু উপজেলা সদরে শনিবার রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে কোরআন অবমাননা করা হয়েছে এমন গুজবে বিক্ষুব্ধ জনতা বৌদ্ধধর্মাবলম্বীদের বেশ কয়েকটি বৌদ্ধবিহারে আগুন লাগায়। এছাড়া বাড়িঘরে আগুন ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এ পরিস্থিতিতে প্রশাসন রোববার সকাল থেকে রামু সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে।
সরকারের বক্তব্যে বিশ্ব ব্যাংক ক্ষুব্ধ, আসছে না প্রতিনিধি দল :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
সরকারের বক্তব্যে বিশ্ব ব্যাংক ক্ষুব্ধ, আসছে না প্রতিনিধি দল :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
সরকারের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে বিশ্ব ব্যাংকের একটি বিশেষ প্রতিনিধি দলটি সোমবার বাংলাদেশে আসছে না। এমনকি শিগগিরই তাদের আসার সম্ভাবনা নেই। বিশ্ব ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রটি জানায়, সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের বক্তব্যে ক্ষুদ্ধ হওয়ায় আপতত সংস্থাটির প্রতিনিধি দল আসছে না। এর পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে ব্যাংক ফান্ড মিটিংয়ে বিশ্ব ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষাৎ পাওয়ার চেষ্টা চলছে। যাতে শিগিগিরই প্রতিনিধি দল বাংলাদেশে আসে। একই সঙ্গে পরবর্তী বিশ্ব ব্যাংকের ঋণ দেয়ার বিষয়টি নিশ্চিত হয়।
এ বিষয়ে বিশ্ব ব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের যোগাযোগ কর্মকর্তা মেহরিন এ মাহবুব বলেন, প্রতিনিধি দলের আসার তারিখ পিছিয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার বিশ্ব ব্যাংক ছয় সদস্যের একটি প্রতিনিধি দল আসছে না। বিশ্ব ব্যাংকের পরিচালক জেক স্টেইনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় আসার কথা ছিলো।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জেষ্ঠ্য সচিব ইকবাল মাহমুদ ঘোষণা দিয়েছিলেন, সোমবার থেকে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে পদ্মা সেতু বিষয়ে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হবে। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো এই গুরুত্বপূর্ণ বৈঠকটি। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়ার কথা ছিলো অর্থমন্ত্রীর।
অর্থ মন্ত্রণালয়ের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকারের উচ্চ মহল থেকে এখনো বিশ্ব ব্যাংক ও পদ্মা সেতু অর্থায়ন নিয়ে বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সংস্থাটি বেশ ক্ষুদ্ধ হয়েছে। এজন্য তারা ধীরে চলো নীতি অনুসরণ করেছে।
এদিকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান বার্তা২৪ডটনেটকে বলেন, “বিশ্ব ব্যাংকের একটি বিশেষ প্যানেলের সঙ্গে কাজ করার বিষয়টি নিয়ে তাদের প্রতিনিধি দলের সঙ্গে সোমবার বৈঠক করার কথা থাকলেও এখন পর্যন্ত বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। বিশেষ প্রতিনিধি দল দুদকের কাছে এখনো কোনো মেইল পাঠায়নি।”
বিশ্ব ব্যাংকের এই বিশেষ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল গঠন করা হবে। এই বিশেষজ্ঞ দল পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের সঙ্গে কাজ করবে।
বিশেষজ্ঞ দল কাজ শুরুর ৩০ দিনের মধ্যে প্রতিবেদন বিশ্ব ব্যাংক সদর দফতরে জমা দেবেন। এ প্রতিবেদনের ওপর ভিত্তি করেই বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর অর্থায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
অর্থ মন্ত্রণালয় ও ইআরডি সূত্রে জানা গেছে, আগামী ১২-১৪ অক্টোবর টোকিওতে ব্যাংকটির বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। সেখানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, ইআরডি সিনিয়র সচিব ইকবাল মাহমুদ, অর্থসচিব ফজলে করিম এবং অতিরিক্ত সচিব আরস্তু খানের অংশ গ্রহণের কথা রয়েছে।
এ জন্য অর্থ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ইআরডি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে সংশি¬ষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ শুরু করেছেন। পদ্মা সেতুর ওপর একটি সারসংক্ষেপ প্রস্তুত করেছেন। তবে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের সঙ্গে এখনো সাক্ষাতের সময় সূচি পায়নি।
সূত্র জানায়, ব্যাংক ফান্ড মিটিংয়ে বিশ্ব ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সংস্থাটির শর্ত মেনে পদক্ষেপ নেয়ার বিষয়টি জানানো হবে। যাতে শিগগিরই অর্থায়ন কার্যক্রম শুরু করে।
এদিকে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পক্ষ থেকে আবার মেয়াদ বাড়ানো হয়েছে। ইআরডিকে চিঠি দিয়ে ২১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানোর বিষয়টি জানিয়েছে। এর আগে পদ্মা সেতু প্রকল্পে অন্যতম অর্থায়নকারী জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) নয়মাস সময় বাড়ায়।
ব্যারিস্টার রফিক-উল হক নিরপেক্ষতা হারিয়েছেন: হানিফ :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট
ব্যারিস্টার রফিক-উল হক নিরপেক্ষতা হারিয়েছেন: হানিফ :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট
ব্যারিস্টার রফিক-উল হকের বক্তব্যের তীব্র সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুব উল আলম হানিফ বলেছেন, এক এগারোর পর দেশের প্রধান দুই নেত্রীর মামলা পরিচালনা করে নন্দিত হয়েছিলেন ব্যারিস্টার রফিক-উল হক। কিন্তু বিগত সময়ে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার অনশন কর্মসূচিতে অংশ নিয়ে ‘আমাদের নেত্রী’, ‘আমাদের নেত্রী’, ‘আমাদের নেত্রী’ বলে তিনি তার নিরপেক্ষতা হারিয়েছেন।
দেশের প্রয়োজনে নির্বাচনকালীন সরকারের প্রধান হতে রাজি হওয়া সহ যেকোনো কিছু করতে রাজি; ব্যারিস্টার রফিক-উল হকের এমন বক্তব্য প্রত্যাখ্যান করে হানিফ বলেন, ‘‘আগামী নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকারের অধীনে।’’
রোববার বিকেলে পল্লবী থানা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৬তম জন্মদিন উপলক্ষে মিরপুর ১২ বাসস্টান্ডে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
তিনি বলেন, ‘‘যে কোনো অসাংবিধানিক দাবি করা হলে আমরা সে দাবির বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আওয়ামী লীগ কোনো অসাংবিধানিক দাবি মেনে নিবে না। কারণ গণতন্ত্রের জন্য আমরা (আওয়ামী লীগ) ত্রিশ বছর আন্দোলন করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। সেই গণতন্ত্র সমুন্বত রাখতে অসাংবিধানিক ও অনির্বাচিত ব্যক্তির হাতে ক্ষমতা দেয়া হবে না।’’
আগামী নির্বাচন প্রধানমন্ত্রীর নেতৃত্বেই অনুষ্ঠিত হবে জানিয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, সমগ্র বিশ্বের যে ভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সে ভাবেই নির্বাচন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই অন্তবর্তী সরকারের রুপরেখা দিয়েছে।
তিনি বলেন, তার মত একজন প্রবীণ আইনজীবির কাছ থেকে জাতির এই অসাংবিধানিক দাবির প্রতি সমর্থন এবং প্রধান উপদেষ্টা হওয়ার খায়েশ জাতি আশা করেনি।
ব্যারিস্টার রফিক-উল হকের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘সুপ্রিম কোর্ট যে ব্যবস্থা বাতিল করেছেন, সাংবিধানিক ধারার প্রতি সমর্থন প্রদর্শন করে এই অসাংবিধানিক দাবির প্রতি সমর্থন থেকে সরে আসবেন।’’
তিনি বলেন, ‘‘বাংলাদেশে মানুষ আর যাই হোক কোনো অসাংবিধানিক ব্যক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করে গণতন্ত্রকে বিপন্ন করবে না।’’
পল্লবী থানা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস উদ্দিন মোল্লা এমপির সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, সহ সভাপতি বজলু রহমান ও সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর ৬৬তম জন্মদিন উপলক্ষে ৬৬ পাউন্ড কেক কাটা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Friday, September 28, 2012
জলবায়ু পরিবর্তনে ১০ কোটি মানুষ মারা যাওয়ার আশঙ্কা :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট
জলবায়ু পরিবর্তনে ১০ কোটি মানুষ মারা যাওয়ার আশঙ্কা :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট
মানবাধিকার সংস্থা ডিএআরএ পরিচালিত ওই গবেষণা প্রতিবেদনে জানানো হয়, গ্রিনহাউস গ্যাস নিঃসরণের কারণে বিশ্বের গড় তাপমাত্রা বেড়ে যাচ্ছে। ফলে পর্বত শীর্ষের বরফটুপিগুলো গলে যাচ্ছে। এতে আবহাওয়া চরম রূপ ধারণ করছে, খরা বৃদ্ধি পাচ্ছে, সমুদ্রতলের উচ্চতা বেড়ে যাচ্ছে। আর এসব কারণে মানুষ ও মানুষের জীবনযাত্রা হুমকির মুখে পড়েছে।
জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয় প্রতিরোধ করা না গেলে বিশ্বকে চরম মূল্য
দিতে হবে। এর জেরে ২০৩০ সালের মধ্যে বিশ্বের ১০ কোটি মানুষ মৃত্যুবরণ করবে।
পাশাপাশি বিশ্বব্যাপী উত্পাদন হ্রাস পেয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি তিন দশমিক
দুই শতাংশ কমবে।
বুধবার বিশ্বের ২০টি দেশের সরকার অনুমোদিত এক প্রতিবেদনে এসব কথা জানানো হয়েছে।
মানবাধিকার সংস্থা ডিএআরএ পরিচালিত ওই গবেষণা প্রতিবেদনে জানানো হয়, গ্রিনহাউস গ্যাস নিঃসরণের কারণে বিশ্বের গড় তাপমাত্রা বেড়ে যাচ্ছে। ফলে পর্বত শীর্ষের বরফটুপিগুলো গলে যাচ্ছে। এতে আবহাওয়া চরম রূপ ধারণ করছে, খরা বৃদ্ধি পাচ্ছে, সমুদ্রতলের উচ্চতা বেড়ে যাচ্ছে। আর এসব কারণে মানুষ ও মানুষের জীবনযাত্রা হুমকির মুখে পড়েছে।
প্রতিবেদনটির হিসাব অনুযায়ী, জলবায়ু দূষণ, অনাহার, কার্বননির্ভর অর্থনীতি ও
জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট রোগে প্রতিবছর ৫০ লাখ মানুষ মারা যাবে।
জীবাশ্ম জ্বালানি ব্যবহারের বর্তমান ধরন অব্যাহত থাকলে উল্লিখিত কারণগুলোতে
মানবমৃত্যুর হার ২০৩০ সাল নাগাদ বছর প্রতি ৬০ লাখে পৌঁছে যাবে। এসব
মৃত্যুর বেশিরভাগ উন্নয়নশীল দেশগুলোতেই ঘটবে বলে প্রতিবেদনে জানানো হয়।
প্রতিবেদনটিতে ২০১০ থেকে ২০৩০ সাল পর্যন্ত বিশ্বের ১৮৪টি দেশে মানুষের
জীবন ও অর্থনীতিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসাব করা হয়েছে। জলবায়ুর
ঝুঁকিতে থাকা বিশ্বের ২০টি উন্নয়নশীল দেশের পারস্পরিক সহযোগিতা সম্পর্কিত
একটি ফোরাম ডিএআরএর এ প্রতিবেদনটি অনুমোদন করেছে। সূত্র: রয়টার্স, জিনিউজ।
৩১ কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে গ্রামীণফোন :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট
৩১ কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে গ্রামীণফোন :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট
রেলওয়ে অপটিক্যাল ফাইবার লিজের বিপরীতে বিপুল অংকের ভ্যাট ফাঁকি দিয়েছে দেশের বৃহৎ সেলফোন অপারেটর গ্রামীণফোন। রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসেবে, চাতুর্যের মাধ্যমে ফাঁকি দেয়া ওই অর্থের পরিমাণ মোট ৩০ কোটি ৯৭ লাখ ৪৫ হাজার ৮৭৮ টাকা। প্রাপ্য অর্থ আদায়ে দফায় দফায় নোটিশ দিয়েও দীর্ঘ সাত বছরের এই অর্থ আদায় করতে পারেনি এনবিআর।
এ প্রসঙ্গে এনবিআরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, কর ফাঁকি বিষয়ে গত মঙ্গলবার গ্রামীণফোনের পক্ষ থেকে চালানের প্রয়োজনীয় দলিলাদি জমা দেয়ার কথা থাকলে তা জমা দেয়নি। এমনকি সময় বাড়ানোর কোনো আবেদনও করেনি।
জানাগেছে, ফাঁকি দেয়া এই অর্থ পরিশোধ করতে ২০০৫ সালের ১৯ জুলাই গ্রামীণফোন বরাবর চূড়ান্ত দাবিনামা জারি করে এনবিআর। কিন্তু দীর্ঘদিন্ওে পাওনা পরিশোধ বিষয়ে কোনো ব্যাখ্যা না দিয়ে উপরন্তু দাবিকৃত মূসক পরিশোধ করা হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দেয় গ্রামীণফোন।
পরবর্তীতে এনবিআর চালানগুলো বিশ্লেষণ করে দেখতে পায়, সাতটি চালানের মধ্যে দুইটি সাব লিজ সংক্রান্ত চালান। এছাড়া অপর পাঁচটি চালানের ভ্যাট পরিশোধের বিষয়টি প্রশ্নবিদ্ধ। এনবিআরহর দাবিনামার বিপরীতে কোন চালান সংশ্লিষ্ট এবং সুদের ক্ষেত্র্রে কোন চালান প্রযোজ্য তারও উল্লেখ নেই। অথচ গ্রামীণফোন থেকে জানানো হয়েছে ওই সাতটি চালানের মাধ্যমে ভ্যাট পরিশোধ করা হয়।

সবশেষে ভ্যাট ফাঁকি নিয়ে এনবিআর এবং গ্রামীণফোনের মধ্যকার এই দ্বন্দ্ব
গড়িয়েছে আদালতে। গত দুই বছর ধরে মামলাটি আদালতেই ঝুলে আছে বলে জানা গেছে।
দীর্ঘ দিনেও এ বিষয়ের কোনো সমাধান না হওয়ায় ফের বিষয়টি চাঙ্গা করতে যাচ্ছে
এনবিআর।
এনবিআর এর দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে ফাঁকি দেয়া
বিপুল অংকের মূল্য সংযোজিত এই কর আদায়ে সম্প্রতি কাজও শুরু হয়েছে বলে
জানিয়েছে সূত্রটি।
এ প্রসঙ্গে এনবিআরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, কর ফাঁকি বিষয়ে গত মঙ্গলবার গ্রামীণফোনের পক্ষ থেকে চালানের প্রয়োজনীয় দলিলাদি জমা দেয়ার কথা থাকলে তা জমা দেয়নি। এমনকি সময় বাড়ানোর কোনো আবেদনও করেনি।
তিনি বলেন, যদিও গ্রামীণফোনের পক্ষ থেকে দলিলাদি পাঠানো হয়েছে বলা হচ্ছে।
তবে এখানো তা পাওয়া যায়নি। দলিলাদি পাওয়া গেলে পরবর্তীতে রাজস্ব আদায়ের
স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এবিষয়ে গ্রামীণফোনের প্রধান জনসংযোগ কর্মকর্তা (সিসিও) কাজী মনিরুল বলেন, “আমি খোঁজ না নিয়ে বিস্তারিত বলতে পারেছি না।”
এসময় পুরো বিষয়টি তার কাছে উপস্থাপন করা হলে তিনি বলেন, “বিষয়টি আদালতে
বিচারাধীন। তাছাড়া এটি রেল কর্তৃপক্ষের ঘরোয়া সমস্যা এটি। আর সে কারণেই লিজ
নবায়নের সময় রেল কর্তৃপক্ষ অযৌক্তিকভাবে ভাড়া বাড়ায় এবং নিজেদের হিসাবের
ভিত্তিতে টাকা দাবি করেন। ফলে আমরা আদালতে দ্বারস্থ হয়েছি।”
সূত্র মতে, ১৯৯৭ সালের ১৭ সেপ্টেম্বর রেলওয়ে ও গ্রামীণফোনের মধ্যে একটি
ভাড়া চুক্তি (লিজ এগ্রিমেন্ট) স্বাক্ষরিত হয়। এই চুক্তির মেয়াদকাল ছিল
২০০৪ পর্যন্ত। তখন চুক্তির ইজারা মূল্য ধরা হয় ১২৩ কোটি ৬৭ লাখ ২৯ হাজার
৭৫৮ টাকা।
প্রসঙ্গত, ভাড়া ও লিজ নেয়া কার্যক্রম ইজারাদার সেবার অন্তর্ভুক্ত হওয়ায় মূসক আইনের ৩ ধারা অনুযায়ী ইজারা মূল্যের ওপর মূসক আরোপযোগ্য। এছাড়া সাধারণ আদেশ নং- ২৩/মূসক/৯৭ অনুযায়ী সেবাটি যেহেতু উৎসে মূসকের তালিকাভুক্ত সেহেতু এই সেবার বিপরীতে ইজাদার মূল্যের ওপর ১৫ শতাংশ হারে করসহ মোট ১৮ কোটি ৫৫ লাখ ৯ হাজার ৪৬৩ টাকা ভ্যাট আরোপ করা হয়।

আর যথাসময়ে ভ্যাট পরিশোধ না করায় মূসক আইনের ৩৭(৩) ধারা অনুযায়ী, মাসিক
দুই শতাংশ হারে জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে। সে হিসেবে গ্রামীণফোনের
জরিমানার পরিমাণ দাঁড়ায় ১২ কোটি ৪২ লাখ। আর ভ্যাট ফাঁকি দেয়া অর্থের পরিমাণ
দাঁড়ায় ৩০ কোটি ৯৭ লাখ ৪৫ হাজার ৮৭৮ টাকা।
জানাগেছে, ফাঁকি দেয়া এই অর্থ পরিশোধ করতে ২০০৫ সালের ১৯ জুলাই গ্রামীণফোন বরাবর চূড়ান্ত দাবিনামা জারি করে এনবিআর। কিন্তু দীর্ঘদিন্ওে পাওনা পরিশোধ বিষয়ে কোনো ব্যাখ্যা না দিয়ে উপরন্তু দাবিকৃত মূসক পরিশোধ করা হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দেয় গ্রামীণফোন।
এরপর বিষয়টি প্রায় ধামা চাপা পরে যায়। অবশেষে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি
এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (ভ্যাট) থেকে উৎসে মূসক পরিশোধের প্রমাণাদি
চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে গ্রামীণফোন সাতটি চালানের মাধ্যমে ৩১ কোটি ৯৬
লাখ দেয়া হয়েছে বলে জানায়। এক্ষেত্রে পাওনার চাইতে ৯৯ লাখ ২৪ হাজার ৫৭৮
টাকা বেশি পরিশোধ করা হয়েছে দাবি করায় সন্দেহের সৃষ্টি হয় এনবিআর
কর্মকর্তাদের।
পরবর্তীতে এনবিআর চালানগুলো বিশ্লেষণ করে দেখতে পায়, সাতটি চালানের মধ্যে দুইটি সাব লিজ সংক্রান্ত চালান। এছাড়া অপর পাঁচটি চালানের ভ্যাট পরিশোধের বিষয়টি প্রশ্নবিদ্ধ। এনবিআরহর দাবিনামার বিপরীতে কোন চালান সংশ্লিষ্ট এবং সুদের ক্ষেত্র্রে কোন চালান প্রযোজ্য তারও উল্লেখ নেই। অথচ গ্রামীণফোন থেকে জানানো হয়েছে ওই সাতটি চালানের মাধ্যমে ভ্যাট পরিশোধ করা হয়।
কিন্তু এই দাবির স্বপক্ষে কোনো দলিল খুঁজে পায়নি এনবিআর। ফলে চলতি বছরের
১৯ জুলাই এ বিষয়ে যথাযথ দালিলিক প্রমাণ পত্র রাজস্ব বোর্ডে জমা দেয়ার জন্য
গ্রামীণ ফোনকে সাত দিনের সময় বেধে দিয়ে একটি চিঠি দেয়া হয়। কিন্তু দুই মাস
অতিক্রান্ত হলেও এ বিষয়ে কোনো ব্যাখা দেয়নি গ্রামীণফোন।
সালমান ভক্ত পরিচালক করন জোহর :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
সালমান ভক্ত পরিচালক করন জোহর :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
পরিচালক করন জোহর আর শাহরুখ খানের মধ্যে গভীর বন্ধুত্বের বিষয়টি জানে না
মুম্বাইয়ে এমন কেউ খুঁজে পাওয়া দুষ্কর। তবে এবার করন শাহরুখকে ছেড়ে মন
মজিয়েছেন তার অন্যতম শত্রু বলে পরিচিত সালমান খানে। বিষয়টা এমনি যে, করন
বলেই দিয়েছেন যে, তিনি সালমানের সঙ্গে কাজ করবার জন্য একরকম মরেই যাচ্ছেন।
মুম্বাইয়ের একটি শীর্ষ দৈনিকের সঙ্গে কথা বলতে গিয়ে করন বলেন, “আমি সালমানের খুব বড় ভক্ত। আমি শুধু তার জন্য অপেক্ষই করছি না বরং তার সঙ্গে কাজ করার জন্য প্রায় মরেই যাচ্ছি। শুধু আমি নই আমার অফিসের অনেকেই তার ভক্ত।”
তিনি বলেন, “আমার অফিসের লোকরা এবং ডিরেক্টররা তার জন্য অধীর অপেক্ষায় রয়েছে। তারা আমাকে বলেছে, সালমানকে আমার ছবিতে সাইন করানোর জন্য সময় নাও ভালো কথা কিন্তু দয়া করে তাকে একদিন অফিসে ডাকো যাতে আমরা তার সঙ্গে কথা বলতে ও ছবি তুলতে পারি।”
এখন দেখার বিষয় হলো জানি দোস্ত কারনের এই সালমান প্রীতিকে শাহরুখ কি চোখে দেখেন।
অবশ্য সম্প্রতি একটি চ্যানেলের রিয়েলিটি শোতে কারন আর সালমানকে একসঙ্গে দেখা গেছে। এ সময় তাদের একে অন্যের সঙ্গ দারুণ উপভোগ করতেও দেখা গেছে।
আর পরপর চার বছর ঈদে ওয়ান্টেড, দাবাঙ, বডিগার্ড আর এক থা টাইগার দিয়ে বক্স অফিস মাত করা চুলবুল খানের বৃহস্পতি যে আরো তুঙ্গে উঠতে চলেছে, তার প্রতি করন জোহরের মতো পরিচালকের আগ্রহ তাই প্রমাণ দেয়। সূত্র: জি.এন

বিতর্কে জড়িয়েছে ‘ও মাই গড’ :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
বিতর্কে জড়িয়েছে ‘ও মাই গড’ :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে বিতর্কে জড়ালো হিন্দি
চলচ্চিত্র ‘ও মাই গড’। সিনেমাটিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। বুধবার
চলচ্চিত্রটি নিষিদ্ধের আদেশ চেয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে রিট পিটিশন
দায়ের করেছেন প্রণব পান্ডে নামের এক ব্যক্তি।
রিট আবেদনে বলা হয়, ওই সিনেমাটিতে দেখানো হয় সিনেমার একজন অভিনেতা গঙ্গার জলে হুইস্কি মেশাচ্ছেন (গঙ্গার জল ভারতীয় হিন্দু সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র।)। অন্য একটি দৃশ্যে আরতিপাত্রে রেখে মাংসে ছ্যাকা দিতে দেখা যায়। ছবির অন্য একটি দৃশ্যে বুঝানো হয় যে, মন্দির থেকে এইডসের মতো রোগ ছড়ায়।
আবেদনে সিনেমার পরিচালক উমেস শুক্লা, অভিনেতা অক্ষয় ও পরেশ রাওয়ালের বিরুদ্ধে মামলা করার দাবি জানান হয়।
মুখ্য মহানগর হাকিম ইন্তেখাব আলম এ বিষয় হজরতগঞ্জ থানার পুলিশের কাছে একটি তদন্ত রিপোর্ট চেয়েছেন। আগামী ৪ আক্টোবর শুনানির পরবর্তী দিন। সূত্র: আইএএনএস।

Subscribe to:
Posts (Atom)