বৈশ্বিক উষ্ণায়নের ফলে মাছের প্রজাতির সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। আমেরিকার
গবেষকরা আশঙ্কা করছেন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে মাছের প্রজাতির সংখ্যা ২৪
শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে।
৬০০ প্রজাতির মাছের ক্ষেত্রে ২০০১ থেকে ২০৫০ সাল পর্যন্ত উষ্ণায়নের প্রভাব সংক্রান্ত একটি মডেল দাঁড় করিয়েছেন গবেষকরা। ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) নামের একটি সংস্থার তথ্যের ওপর ভিত্তি করে এ মডেল দাঁড় করিয়েছেন গবেষকরা।
এর পরিপ্রেক্ষিতে বৃটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, পানির তাপমাত্রা বেড়ে গেলে সমুদ্রের পানিতে অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে এর ফলে মাছের দেহের ওজন স্বাভাবিকের তুলনায় কমতে শুরু করে। সমুদ্রের এ উষ্ণতা বৃদ্ধির কারণ হতে পারে অতিরিক্ত গ্রিন হাউজ গ্যাসের নির্গমন। গ্রিন হাউজ গ্যাসের নির্গমন রোধ করতে ব্যর্থ হলে তা সামুদ্রিক প্রাণীর জীবনচক্রে বড় ধরনের ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বলেই গবেষকরা আশঙ্কা করছেন।
এর আগের বিভিন্ন গবেষণায় গবেষকরা জানিয়েছিলেন, সমুদ্রের তাপমাত্রা বেড়ে গেলে তা বিভিন্ন প্রজাতির মাছের খাদ্যচক্র ও প্রজননে প্রভাব ফেলতে পারে। তবে সাম্প্রতিক গবেষণায় গবেষকরা দেখেছেন, খাদ্যচক্র ও প্রজননের পাশাপাশি মাছের শরীর ও ওজনের ক্ষেত্রেও তা প্রভাব ফেলে।
‘নেচার ক্লাইমেট চেঞ্জ’ সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্রে গবেষকরা জানিয়েছেন, তাপমাত্রা বৃদ্ধিতে মাছের শরীরের ওপর মারাত্মক প্রভাব পড়ে এবং মাছের প্রজাতির সংখ্যা হ্রাস পেতে পারে।
এ প্রসঙ্গে গবেষক উইলিয়াম চেং জানিয়েছেন, পানিতে অক্সিজেনের মাত্রা ঠিক থাকা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তাপমাত্রা বেড়ে গেলে অক্সিজেনের মাত্রা কমে যায় যা মাছের প্রজাতি বিলুপ্তির কারণ হতে পারে। সূত্র: বিবিসি