Pages

Monday, October 8, 2012

সাইফিনার বিয়েতে রাষ্ট্রপতি? :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

সাইফিনার বিয়েতে রাষ্ট্রপতি? :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
 ছেলের বিয়েতে কোনো আয়োজনে ত্রুটি রাখছেন না নবাব-পত্নি শর্মিলা ঠাকুর। সাইফিনার বিয়ের দিন যতই এগিয়ে আসছে উৎসবের ব্যস্ততায় ততই মাতছে পতৌদি-প্রাঙ্গন। অতিথি-তালিকার দায়িত্ব নিজেই সামলাচ্ছেন হবু শ্বাশুড়ি শর্মিলা ঠাকুর স্বয়ং। আর সেই সূত্রেই পতৌদি প্যালেস থেকে সরাসরি বার্তা গেছে এমনকি রাইসিনা হিলসেও। সূত্রে খবর, ১৫ মিনিটের জন্য হলেও একবার সপরিবারে বিবাহ বাসরে আসার আমন্ত্রণ জানানো হয়েছে রাষ্ট্রপতিকেও। প্রণববাবুও অভিনন্দন জানিয়েছেন পতৌদি পরিবারকে। তবে সময়ের অভাবে ১৬ অক্টোবরে নিমন্ত্রণ রক্ষা করতে পারবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে বলে জানা গিয়েছে।

পরিবার ও ঘনিষ্ঠ পরিসরেই সীমাবদ্ধ থাকবে বিয়ের মূল অনুষ্ঠান। তবে বলাই বাহুল্য, এর পরে গ্র্যান্ড রিসেপশনে উপস্থিত থাকবেন টিনসেল টাউনের বহু রথী-মহারথীরাই। ডিজাইনার রিতু কুমারের পোশাকে সাজবেন কাপুর ললনা বেবো। বিয়ের পর নামের পরে নবাব পদবি গ্রহণ করবেন করিনা। বাদ যাবে না পিতৃ-পদবিও। খুব তাড়াতাড়ি বলিউডের দেবী-পক্ষে সংযোজন হবে নতুন নাম, কেকেকে, কারিনা কাপুর খান। সূত্র: জিনিউজ।

ডায়াবেটিস দমনে নতুন থেরাপি :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

ডায়াবেটিস দমনে নতুন থেরাপি :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট
 সারা বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা ৩০ কোটির মতো৷ জার্মানিতেই ৭০ লাখেরও বেশি ডায়াবেটিস রোগী আছেন৷ মোট জনসংখ্যার প্রায় নয় শতাংশ৷ তাই রোগটিকে দমন করতে নানা রকম থেরাপি ও ওষুধপত্র বের করার চেষ্টা করছেন গবেষকরা৷
 
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সারা বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা ২০৩০ সাল নাগাদ ৪০ কোটিতে দাঁড়াবে৷ বিশেষ করে ভারত, চীন ও ব্রাজিলের মত উন্নয়নশীল দেশগুলিতে রোগটির অগ্রযাত্রা বেড়েই চলেছে৷ এর প্রধান কারণ সেখানকার মানুষদের জীবনযাত্রায় পরিবর্তন৷ স্থূলতা, চলাফেরার অভাব, মন্দ খাদ্যাভ্যাস ইত্যাদি রোগটিকে বিশেষ করে প্রভাবিত করে৷ ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলি এ ক্ষেত্রে নিবিড় গবেষণা চালিয়ে যাচ্ছে৷ এটা একটা লাভজনক ব্যবসাও৷
 
ইন্সুলিনে নির্ভরশীলতা
ডায়াবেটিস বা বহুমূত্র রোগটি দুই ধরনের হয়ে থাকে: টাইপ ১ ও টাইপ ২৷ সাধারণত অল্পবয়সীরা আক্রান্ত হয় টাইপ ১ ডায়াবেটিসে৷ যেমনটি দেখা যায় অলিভারের ক্ষেত্রে৷
হঠাৎ করেই সে ক্লান্তি বোধ করতে শুরু করে৷ তার ওপর আবার ওজন কমে যাওয়ার লক্ষণ দেখা দেয়, বেড়ে যায় মূত্রত্যাগের বেগও৷ তখন অলিভারের বয়স ছিল ১৮৷ ১০ বছর ধরে হানোফার শহরের এই ছাত্র দৈনিক ইনসুলিন ইঞ্জেকশন নিচ্ছে৷
 
অলিভার জানায়, রাতে বিছানায় যাবার আগে আমি ইনসুলিন ইঞ্জেকশন নেই৷ এটা ২৪ ঘণ্টা কাজ করে৷ কিন্তু তবুও আমি খাওয়ার আগে কিংবা খালি পেটে রক্ত পরীক্ষা করে দেখি৷ প্রয়োজন হলে দ্রুত কাজ করে, এই রকম ইন্সুলিন দিয়ে আরো একটু নিয়ে খাপ খাইয়ে নেই৷ তার মানে সারাটা দিনই রোগের ব্যাপারটা মাথায় থাকে৷ খাওয়া দাওয়াও চিন্তাভাবনা করে করতে হয়৷'
 
অ্যান্টিবডির আশ্রয়
অল্পবয়সীদের যাতে সবসময় টাইপ ১ ডায়াবেটিস নিয়ে মাথা ঘামাতে না হয়, সেজন্য গবেষকরা ইনসুলিনের বিকল্প কিছু আবিষ্কারের চেষ্টা করছেন৷ এর মধ্যে একটি পদ্ধতি হল, দেহের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে ইনসুলিন উৎপাদনকারী বেটাসেলগুলিকে আক্রমণ করতে না পারে, সে জন্যে এক ধরনের অ্যান্টিবডি তৈরি করা৷
 
হানোফার শহরের মেডিকেল ইউনিভার্সিটির এল্মার ইয়েকেল এই প্রসঙ্গে জানান, এটা রোগনির্ণয়ের সময় দেয়া এককালীন এক থেরাপি৷ এরপর রোগীকে আর চিকিৎসা দিতে হয় না৷ একবারই দিতে হয় বলে এক আকর্ষণীয় পদ্ধতি এটি৷ এর মূল লক্ষ্য: রোগ নির্ণয়ের সময় টিকে থাকা বেটাকোষগুলিকে রক্ষা করা ও কাজে লাগানো৷
 
আন্তর্জাতিক ক্লিনিক্যাল গবেষণায় এই পদ্ধতি নিয়ে মানুষের ওপর পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে৷ এতে হানোফার'র মেডিকেল ইউনিভার্সিটিও অংশ নিয়েছে৷ তবে ফলাফলটা পাওয়া গেছে বিভিন্ন রকমের৷ ইউরোপ ও অ্যামেরিকার হালকা পাতলা দেহের তরুণ ডায়াবেটিস রোগীরা অ্যান্টিবডির উপাদান থেকে উপকার পেয়েছে৷ কিন্তু এশিয়ান অঞ্চলের রোগীরা আশাব্যঞ্জক তেমন কিছু দেখাতে পারেনি৷
 
এল্মার ইয়েকেল জানান, আমরা মনে করি টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পেছনে এশিয়ার দেশগুলিতে অন্যান্য কারণ থাকতে পারে৷ জিনগত ও পরিবেশগত কারণে শরীরের প্রতিরোধ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে৷ এই দুটোই এশিয়ার দেশগুলিতে ভিন্ন রকমের হতে পারে৷ এছাড়া সেখানকার পরীক্ষিত ব্যক্তিরা স্থূল আকৃতির ছিলেন৷
 
রক্তের স্টেমসেল
আরো কিছু গবেষণার মাধ্যমে বোঝা যাবে, কেন টাইপ ১ ডায়াবেটিস রোগীদের সবার ক্ষেত্রে অ্যান্টিবডির উপাদান কাজে লাগছে না৷ অন্যদিকে ব্রাজিলের গবেষকরা স্টেম সেল নিয়ে গবেষণা করছেন৷ এই পরীক্ষায় তরুণ রোগীদের নিজেদের দেহ থেকে নেয়া রক্তের স্টেমসেল আবার ঢুকিয়ে দেয়া হয় তাদের শরীরে৷ এক্ষেত্রেও রয়েছে ইমিউন সিস্টেমকে সতেজ করার প্রচেষ্টা৷ যাতে শরীরের বেটা সেলগুলি আর ধ্বংস হতে না পারে৷ এ ব্যাপারে ক্লিনিক্ল্যাল পরীক্ষায় আশার আলো দেখা যাচ্ছে৷
 
আর একটি পদ্ধতি নিয়ে ইসরায়েল, অ্যামেরিকা ও জার্মানিতে চিন্তাভাবনা করা হচ্ছে৷ যাতে দৃষ্টি দেয়া হয়েছে লিভারের দিকে৷ এল্মার ইয়েকেল'এর ভাষায়, এবিষয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গেছে৷ আমাদের দেহে প্রচুর পরিমাণে লিভার সেল রয়েছে , যেগুলি প্রতিনিয়ত পুনর্গঠিত হচ্ছে৷ এই কোষগুলির আচার আচরণ পরিবর্তন করে ইনসুলিন প্রস্তুককারী সেলে রূপান্তরিত করা যায় কিনা, সে ব্যাপারে পরীক্ষা চলছে৷ প্রাণীর ক্ষেত্রে সাফল্যও দেখা গেছে৷ মানুষের ক্ষেত্রে এটা একটা বিকল্প চিকিৎসা পদ্ধতি হতে পারে কিনা, তা বোঝা যাবে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে৷
 
টিকা পদ্ধতি
তবে টাইপ ১ ডায়াবেটিস দমন করার ব্যাপারে আর একটি পদ্ধতি বেশ কিছুটা এগিয়ে রয়েছে৷ আর তা হলো টিকা দিয়ে এই প্রকারের ডায়াবেটিস দমন করা৷ কয়েকটি ক্লিনিক্যাল পরীক্ষায় ইতিবাচক ফলাফল পাওয়া গেছে৷ হয়তো বছর তিনেকের মধ্যে প্রথম টিকাটি বাজারে আসবে৷ অন্যদিকে ডায়াবেটিস টাইপ ২-এর ক্ষেত্রে একটি ভালো খবর রয়েছে৷ আর তা হলো, একটি ওষুধ কিছুদিনের মধ্যেই অনুমোদন পেতে যাচ্ছে, যার নাম ‘ফরক্সিগা'৷ এর সাহায্যে কিডনিকে এমনভাবে উদ্দীপিত করা হবে, যাতে রক্তের অতিরিক্ত শর্করা মূত্রের মাধ্যমে বের হয়ে যায়৷ সেক্ষেত্রে রোগীদের আর ইন্সুলিন নেয়ার প্রয়োজন পড়বে না৷ সূত্র: ডিডব্লিউ

ভারত থেকে রেলের ৫৫টি ওয়াগন কেনার চুক্তি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

ভারত থেকে রেলের ৫৫টি ওয়াগন কেনার চুক্তি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
ভারত থেকে ৫০টি এমজি বগি ফ্লাট কনটেইনার ওয়াগন ও ৫টি ব্রেকভ্যান ওয়াগন (মালবাহী) কিনতে যাচ্ছে সরকার। এজন্য ব্যয় হবে ৩২ লাখ ৭৬ হাজার ১৪১ ডলার।

রোববার বাংলাদেশ রেলওয়ে ও ভারতের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারতের এক বিলিয়ন সরকারি ঋণ সহায়তার আওতায় এ ওয়াগনগুলো সংগ্রহ করা হবে।

বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন প্রকল্প পরিচালক আবদুল মতিন চৌধুরী এবং ভারতের পক্ষে তিতাগর ওয়াগনস্ লিমিটেডের চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার অশোক কুমার দাস।

চুক্তির শর্ত অনুযায়ী চুক্তি স্বাক্ষরের দিন থেকে ১২ মাসের মধ্যে বগিগুলো সরবরাহ করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী মুজিবুল হক জানান, বর্তমানে ঢাকা-চট্টগ্রামের মধ্যে তিনটি মালবাহী রেল চলাচল করছে। চুক্তি অনুযায়ী ওয়াগনগুলো পেলে এর সংখ্যা পাঁচটিতে উন্নীত হবে।

মন্ত্রী আরও জানান, আগামী বছরের প্রথম দিকে বাংলাদেশ রেলওয়ের উন্নয়নের দৃশ্যমান পরিবর্তন চোখে পড়বে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মুজিবুল হক, সচিব মহবুব উর রহমান, রেলের মহাপরিচালক আবু তাহেরসহ রেলের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

ভিক্ষুক পুনর্বাসনের সরকারি তহবিলও আত্মসাত :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

ভিক্ষুক পুনর্বাসনের সরকারি তহবিলও আত্মসাত :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক সরকারি প্রকল্পে  ব্যাপক আর্থিক দুর্নীতি ও অনিয়মের তথ্য পেয়েছে সংসদীয় কমিটি।

একইসঙ্গে জরিপকৃত ভিক্ষুকদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও ছবিসহ তালিকা আগামী বৈঠকে কমিটিতে উপস্থাপন করতে বলা হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠক এ সুপারিশ করা হয়।

এছাড়া কমিটির বৈঠকে ভিক্ষুক জরিপের সর্বশেষ অবস্থা, ভিক্ষুক উচ্ছেদ কতদিনে সম্ভব, এ সংক্রান্ত কি কি পদক্ষেপ নেয়া হয়েছে সে সম্পর্কে আলোচনা হয়।

বৈঠকে ‘‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠির পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’’ শীর্ষক এই কর্মসূচির বরাদ্দকৃত ৭ কোটির মধ্যে ছাড়কৃত ৬ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা বিভিন্ন খাতে ব্যয় ও বিভিন্ন এনজিও’র মধ্যে বিতরণের অনিয়ম খতিয়ে দেখে তদন্ত প্রতিবেদন আগামী বৈঠকে কমিটিতে উপস্থাপন করতে বলা হয়।

বৈঠকে সমাজসেবা অধিদফতরের ২০০৯ ও ২০১০ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর এখন পর্যন্তে বিভিন্ন পদে লোক নিয়োগে বিলম্ব হওয়ার কারণ উল্লেখ করে আগামী বৈঠকে প্রতিবেদন দাখিল এবং জনবল নিয়োগে ব্যর্থতার জন্য দায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।


কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেন বার্তা২৪ ডটনেটকে বলেন, আমরা অনেক এনজিও’র দুনীতির তথ্য পেয়েছি, তারা প্রকল্পের টাকা বিতরণ না করে আত্মসাত করেছে। এ জন্য এখন আমরা জরিপকৃত ভিক্ষুকদের নামসহ বিতরনের তালিকা চেয়ে পাঠিয়েছি।

কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেন বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত ছিলেন,কমিটির সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, নুরন্নবী চৌধুরী, এ. এন. মাহফুজা খাতুন, বেবী মওদুদ ও অপু উকিল এবং বিশেষ আমন্ত্রণে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাসসহ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এছাড়া বিগত বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা হয়। বৈঠকে সমাজ সেবা অধিদফতর সব জেলার যেসব সাধারণ মাধ্যমিক বিদ্যালয়ে সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে তার তালিকা উপস্থাপন করা হয়।

প্রধানমন্ত্রীর অনুমোদন করা সমাজসেবা অধিদফতরের অধীন ৫টি উন্নয়ন প্রকল্পের জনবল রাজস্ব বাজেটে স্থানান্তর দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়।

বিধবা ভাতা ১০ শতাংশ বাড়াতে দরকারি ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।  রোগি কল্যাণ সমিতির সেবা কার্যক্রম জেলা থেকে উপজেলা পর্যায়ে চালু করতে তহবিল বাড়াতে দরকারি ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।

হলমার্ক কেলেঙ্কারিতে সোনালী ব্যাংকের পরিচালকরা দায়ী: মির্জা আজিজুল :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

হলমার্ক কেলেঙ্কারিতে সোনালী ব্যাংকের পরিচালকরা দায়ী: মির্জা আজিজুল :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 হলমার্ক কেলেঙ্কারিতে সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদ দায়ী বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. এবি মির্জা মোঃ আজিজুল ইসলাম। রোববার রাজধানীতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘হলমার্ক জালিয়াতি, রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং ব্যাংকিং খাতের ভবিষ্যত’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত গোলটেবিলে তিনি বলেন, আমাদের ব্যাংকিং ব্যবস্থার কিছু দুর্বলতা আছে যার সুযোগে হলমার্ক কিছু অসাধু লোকদের নিয়ে এই কেলেঙ্কারি সাধন করেছে। এজন্য তিনি এই কেলেঙ্কারির মুল হোতার শাস্তি দাবী করেন পাশাপাশি টাকা আদায় করার কথাও বলেন।

অবশ্য হলমার্ক কেলেঙ্কারির তদন্তে গঠিত সংসদীয় কমিটির সভাপতি তাজুল ইসলাম এমপি বলেন, অনেকেই বলে ব্যাংকের নিয়মকানুন শক্ত নয়, বিষয়টা সঠিক নয়। বাংলাদেশে যতগুলো প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে সবচেয়ে কঠিন নীতিমালার মধ্য দিয়ে ব্যাংক খাত পরিচালিত হয়।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহম্মেদ বলেন, রাজনৈতিকভাবে পরিচালনা পর্ষদ গঠিত হয় বলেই পরিচালনা পর্ষদ নিরপেক্ষ হতে পারেনা।

হলমার্ক কেলেঙ্কারির জন্য সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের গাফলতি আছে বলেও মন্তব্য করেন তিনি। বেঠকে তিনি আরো বলেন, এই সব সমস্যার সমাধান রাজনীতিবিদরাই করতে পারে। তবে সেক্ষেত্রে তাদের সততার পরিচয় দিতে হবে।

পুলিশের সাবেক আইজিপি এস এম শাহাজাহান এর সভাপতিত্বে গোলটেবিলে অন্যদের মধ্যে বক্তৃতা করেন  বিচারপতি কাজী এবাদুল হক, অধ্যাপক আবু আহম্মেদ, বদিউল আলম মজুমদার, অধ্যাপক মামুন রশিদ, সোনালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালেহ ইমাম মজুমদার ও সাবেক সংসদ সদস্য হুমায়ুন কবির হিরু।

মহাখালীর সাততলা বস্তিতে আগুন :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

মহাখালীর সাততলা বস্তিতে আগুন :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা ৭টায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম বার্তা২৪ ডটনেটকে জানায়, সন্ধ্যা ৭টার দিকে সাততলা বস্তিতে আগুন লাগার খবর পান তারা। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। আরো ৩টি ইউনিট এতে যোগ হবে বলে জানানো হয়েছে।

কোন স্থান থেকে বা কীভাবে আগুন লেগেছে তা এ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ব্যাপারেও কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।

রামুর ঘটনা বাংলাদেশের বিরুদ্ধে নীলনকশার অংশ: ড. মিজান :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

রামুর ঘটনা বাংলাদেশের বিরুদ্ধে নীলনকশার অংশ: ড. মিজান :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, “কক্সবাজারের রামুর বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনা পূর্বপরিকল্পিত। এটি শুধু বৌদ্ধ সম্প্রদায়ের ওপর নয়, বরং বাংলাদেশের বিরুদ্ধে করা নীলনকশার অংশ।”
 
রোববার দুপুর ১২টায় কমিশনের সম্মেলনকক্ষে আন্তর্জাতিক প্রতিষ্ঠান অক্সফাম ও জাতীয় মানবাধিকার কমিশনের এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ড. মিজানুর এসব কথা বলেন।
 
ড. মিজানুর রহমান বলেন, “এত বড় একটি ঘটনা কারা কেন ঘটিয়েছে গোয়েন্দা ও প্রশাসনের সদিচ্ছা থাকলেই তা বেরিয়ে আসবে। যদি তারা এটা বের করতে না পারে, তাদের বিদায় করতে হবে।”
 
মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, “সেখানে গিয়ে দেখেছি কতটা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। স্বয়ংক্রিয় রাসায়নিক ব্যবহার করে বৌদ্ধদের বাড়িতে আগুন দেয়া হয়েছে। মাঝের মুসলমান বাড়িতে আগুন লাগেনি। হাজার বছরের পুরানো মূর্তি ভাঙচুরের পর তার চোখের দামি পাথর খুলে নেয়া, স্বর্ণের মূর্তি লুটের ঘটনা খুবই পরিকল্পিত, এটা বোঝা যায়।”
 
তিনি বলেন, “প্রধানমন্ত্রী কাল সেখানে যাবেন। এটি সরকারের অত্যন্ত সঠিক সিদ্ধান্ত। বৌদ্ধরা এদেশেরই নাগরিক, এটা তাদের বিশ্বাসযোগ্যভাবে বোঝাতে হবে।”
 
পুলিশ প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, “কেবল গ্রেফতারের সংখ্যা বাড়াতে সাধারণ মানুষকে হয়রানি করা ঠিক হবে না। প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে হবে।”
 
রাজনীতিবিদদের প্রতি ঈঙ্গিত করে তিনি বলেন, “এ ঘটনা নিয়ে কাউকে দোষারোপ করে রাজনীতি করা ঠিক হবে না। বরং আগুন লাগার আগে কারা সেখানে জনসভা করেছিল, সভায় কী বলেছে, লাঠিসোটা নিয়ে কারা এসেছে, আগুন লাগার পর জনপ্রতিনিধিরা কোথায় ছিল এসব বিষয় আমলে এনে তদন্ত করতে হবে।”
 
মানবাধিকার কমিশনও এ ঘটনার একটি প্রতিবেদন প্রকাশ করবে বলে চেয়ারম্যান জানান।
 
জাতীয় মানবাধিকার কমিশন ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান অক্সফামের চুক্তির ব্যাপারে তিনি বলেন, “খাদ্যের অধিকার অত্যন্ত মৌলিক অধিকার। গ্রামের মানুষ বিশেষ করে নারীরা যেন এ অধিকার নিশ্চিত করতে পারে সেজন্য অক্সফামের সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে।”
 
এ সময় অক্সফামের বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেরেথ প্রাইস জোনস বলেন, “বাংলাদেশের খাদ্য অধিকার নিয়ে অক্সফাম ও জাতীয় মানবাধিকার কমিশন চুক্তিবদ্ধ হয়েছে। আশা করি, এ চুক্তি উভয়পক্ষের জন্য ইতিবাচক হবে।”

সুরঞ্জিত ও আজমকে জিজ্ঞাসাবাদ করবে দুদক :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

সুরঞ্জিত ও আজমকে জিজ্ঞাসাবাদ করবে দুদক :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
  দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এবং তার সাবেক এপিএস ওমর ফারুক তালুকদারের গাড়িচালক আজম খানকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের প্রধান কার্যালয়ে অনানুষ্ঠানিক এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান দুদক চেয়ারম্যান গোলাম রহমান।

এরই মধ্যে সুরঞ্জিতের সাবেক এপিএস ওমর ফারুক তালুকদার এবং রেলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে তখন এপিএস নিখোঁজ থাকার কারণে তাকে দুদক জিজ্ঞাসাবাদ করতে পারেনি ।

গত শুক্রবার বেসরকারি একটি টিভি চ্যানেলে সাবেক এপিএস ওমর ফারুক তালুকদারের গাড়িচালক আজম খানের এক সাক্ষাৎকারের পর সুরঞ্জিতের রেল বাণিজ্যের বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। সুরঞ্জিতের বাসায় টাকা নিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ প্রতক্ষ্যদর্শী হলেন ড্রাইভার আজম। তাই দুদক তাকেও জিজ্ঞাসাবাদ করবে।

আলী আজম প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, ''আজমকেও জিজ্ঞাসাবাদ করবে দুদকের তদন্ত টিম।''

গোলাম রহমান বলেন, ''৯ এপ্রিল রাতে টাকা যে সুরঞ্জিতের বাসায় যাচ্ছিল এরকম কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি। দালিলিক প্রমাণ ছাড়া দুদক কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না।''

দুদক চেয়ারম্যান বলেন, ''আজমের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা কাউকে দোষী বলতে পারি না। দুদক তথ্য-উপাত্তের ভিত্তিতেই ব্যবস্থা নিয়ে থাকে।''

এদিকে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, “পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল সঙ্গে দুদক কাজ করতে প্রস্তুত।” তিনি বলেন, ''আমার সঙ্গে বিশ্বব্যাংকের কথা হয়েছে। তারা অক্টোবরের মাঝামাঝি সময়ে আসবেন বলে জানিয়েছেন।''

তিনি বলেন, ''বিশ্বব্যাংকের প্যানেল আসছে এটা আমাদের জন্য সৌভাগ্য। তারা যদি আমাদের কার্যক্রমে সন্তুষ্ট প্রকাশ করে তাহলে কমিশনের প্রতি মানুষের বিশ্বাষযোগ্যতা আরো বাড়বে।''

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির তদন্ত পর্যালোচনা করতে তিন সদস্যেরর আন্তর্জাতিক বিশেষঞ্জ দল গঠন করেছে বিশ্বব্যাংক। দলের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই প্রকল্পে বিশ্বব্যাংকসহ অন্য দাতাদের অর্থায়ন বিষয়টি নির্ধারিত হয়।

বিচারক শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে স্পিকারের রুলিং অবৈধ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

বিচারক শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে স্পিকারের রুলিং অবৈধ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 হাই কোর্ট বিভাগের একজন বিচারকের স্পিকারের রুলিংয়ের বিষয়ে বিভাগের দেয়া রায়ের বিরুদ্ধে সরকারকে আপিলের অনুমতি দেয়নি আপিল বিভাগ।
 
রোববার প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সরকার পক্ষের করা আবেদনটি কিছু অবজারভেশনসহ নিষ্পত্তি করেন।
 
স্পিকারের রুলিংকে অকার্যকর করে হাই কোর্টের দেয়া আদেশ বিষয়ে গত ৪ অক্টোবর লিভ টু আপিলের শুনানি শেষে আজ আদেশের জন্য দিন ধার্য করে দেন আপিল বিভাগ।
 
ওই দিন আপিলের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম অন্যদিকে আপিলের বিপক্ষে রোকন উদ্দিন মাহমুদ ও আক্তার ইমাম শুনানি করেন।
 
হাই কোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে সরকার গত ৩ সেপ্টেম্বর লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে। পরে চেম্বার বিচারপতি নাজমুন আরা সুলতানা ৩০ সেপ্টেম্বর বিষয়টির শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এর ধারাবাহিকতায় বিষয়টি আপিল বিভাগে শুনানি হয়।
 
একজন বিচারক সংবিধানের ৭৮ (১) অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন এবং এ বিষয়ে কী ব্যবস্থা নেয়া যেতে পারে, প্রধান বিচারপতি ভেবে ব্যবস্থা গ্রহণ করবেন স্পিকারের এই রুলিংয়ের আইনগত ভিত্তি নেই বলে হাই কোর্টের দেয়া রায় ২৭ আগস্ট প্রকাশিত হয়।
 
জাতীয় সংসদে একজন বিচারক সম্পর্কে স্পিকারের দেয়া রুলিং নিয়ে প্রশ্ন তুলে গত ১৮ জুন সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম শফিউদ্দিন ওই রিট আবেদনটি করেছিলেন।
 
শুনানি নিয়ে গত ২৪ জুলাই আদালত পর্যবেক্ষণসহ আবেদন নিষ্পত্তি করেন। আর হাই কোর্টের রায় প্রকাশের এক সপ্তাহের মাথায় গত ৩ সেপ্টেম্বর লিভ টু আপিল করে সরকার।
 
প্রসঙ্গত, ২৯ মে জাতীয় সংসদ অধিবেশনে সড়ক ভবন সরিয়ে নেয়ার বিষয়ে বক্তব্য দেন সংসদ সদস্যরা। এ নিয়ে ৫ জুন হাইকোর্ট বিভাগের বিচারক এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী কিছু মন্তব্য করেন। একই দিন সংসদে কয়েকজন সদস্য এর তীব্র প্রতিবাদ করেন এবং সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠন করে ওই বিচারপতিকে অপসারণের দাবি জানান। এর ১৩ দিনের মাথায় ১৮ জুন সোমবার স্পিকার আবদুল হামিদ অ্যাডভোকেট সংসদে একটি রুলিং দেন।

তানভীরকে জেলে নেয়া সমাধান নয়: সংসদীয় তদন্ত দলের সভাপতি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

তানভীরকে জেলে নেয়া সমাধান নয়: সংসদীয় তদন্ত দলের সভাপতি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 সোনালী ব্যাংক থেকে ঋণের নামে দুই হাজার ৬৬৮ কোটি টাকা হাতিয়ে নেয়া তদন্তে গঠিত সংসদীয় কমিটির সভাপতি তাজুল ইসলাম এমপি বলেছেন, অনেকেই বলে ব্যাংকের নিয়মকানুন শক্ত নয়, বিষয়টা সঠিক নয়। বাংলাদেশে যতগুলো প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে সবচেয়ে কঠিন নীতিমালার মধ্য দিয়ে ব্যাংক খাত পরিচালিত হয়।

রোববার রাজধানীতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘হলমার্ক জালিয়াতি, রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং ব্যাংকিং খাতের ভবিষ্যত’ শীর্ষক এক গোলটেবিলে তিনি এ কথা বলেন।

পুলিশের সাবেক আইজিপি এস এম শাহাজাহান এর সভাপতিত্বে গোলটেবিলে অন্যদের মধ্যে বক্তৃতা করেন  বিচারপতি কাজী এবাদুল হক, অধ্যাপক আবু আহম্মেদ, বদিউল আলম মজুমদার, অধ্যাপক মামুন রশিদ, সোনালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালেহ ইমাম মজুমদার ও সাবেক সংসদ সদস্য হুমায়ুন কবির হিরু।

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এই গোলটেবিলে বিশিষ্ট অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. এবি মির্জা মোঃ আজিজুল ইসলাম বলেন,  আমাদের ব্যাংকিং ব্যবস্থার কিছু দুর্বলতা আছে যার সুযোগে হলমার্ক কিছু অসাধু লোকদের নিয়ে এই কেলেঙ্কারি সাধন করেছে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহম্মেদ বলেন, রাজনৈতিকভাবে পরিচালনা পর্ষদ গঠিত হয় বলেই পরিচালনা পর্ষদ নিরপেক্ষ হতে পারেনা।

তবে তাজুল ইসলাম এমপি বলেন, এতে পরিচালনা পর্ষদের দায় নেই।

একইসঙ্গে তিনি বলেন, হলমার্কের বিষয়টাকে সামনে রেখে ব্যাংক ব্যবস্থায় এমন কোনো পরিবর্তন আনা ঠিক হবেনা যা পুরো অর্থনীতি ধ্বংস করে দেবে।

জালিয়াত ব্যবসায়ী গ্রুপটির এমডি তানভীর আহমেদ সম্পর্কে সংসদীয় তদন্ত কমিটির সভাপতি বলেন, তানভীরকে জেলে নিয়ে পেটালেই সমস্যার সমাধান হবে না। বরং তাকে জেলে না নিয়ে তার থেকে টাকা আদায়ের ব্যাবস্থা করা উচিত।  পরে সংসদীয় তদন্ত নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত শতভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে করা হবে।

প্রসঙ্গত, হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় ১১ মামলায় তানভীর আহমেদ ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীরসহ ২৭ আসামিকে ধরতে জোর তৎপরতা চালাচ্ছে গোয়েন্দারা। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে দুদক চেষ্টা চালালেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। এদিকে শনিবার দিবাগত রাত দুইটা থেকে রোববার ভোর ছয়টা পর্যন্ত র্যাব-৪-এর একটি দল সাভারে হলমার্কের কারখানায় অভিযান চালায়। গ্রেফতারি পরোয়ানা নিয়ে র্যাবের গোয়েন্দা শাখা ও র্যাব-৪-এর দলটি রাত দুইটার দিকে সাভারে হলমার্কের যান এবং ভোর ছয়টা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তাকে পাননি।

এর আগে তাজুল ইসলামের নেতৃত্বাধীন এই সংসদীয় তদন্ত কমিটি জানিয়েছিলো, তাদের তদন্তে হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। কমিটির জিজ্ঞাসাবাদে কেউ তার নামও বলেনি। এ ঘটনায় সরকারের উচ্চ মহলের কারও হস্তক্ষেপ ছিল না। ব্যাংকের পরিচালনা পর্ষদও এ ঘটনায় দায়ী নয়।

কমিটির অন্য সদস্যরা হচ্ছেন নাহিদুল ইসলাম এমপি, এম এ মান্নান এমপি ও গাজী গোলাম দস্তগীর বীর প্রতীক এমপি।

হলমার্কের এমডি তানভীর গ্রেফতার :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

হলমার্কের এমডি তানভীর গ্রেফতার :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদকে গ্রেফতার করেছে র্যাব।

রোববার রাত সাড়ে নয়টার দিকে মিরপুর-১০ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব।

কারসাজির মাধ্যমে এক হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের অভিযোগে গত বৃহস্পতিবার তানভীর মাহমুদ ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ুন কবিরসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে দুর্নীতি দমন কমিশন।

সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, শনিবার গভীর রাতেও সাভারের হেমায়েতপুর নন্দখালী এলাকায় তানভীর মাহমুদের বাংলোতে তল্লাশি চালানো হয়েছিল। তবে তিনি ছিলেন না।

Sunday, October 7, 2012

২১০০ সালে সমুদ্রের উচ্চতা বাড়বে ৪.৫ ফুট :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট

২১০০ সালে সমুদ্রের উচ্চতা বাড়বে ৪.৫ ফুট :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট
 পশ্চিম অ্যান্টার্কটিকায় যে হারে বরফ গলছে, তাতে ২১০০ সালের মধ্যে সমুদ্রের উচ্চতা সাড়ে চার ফুট বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।

সম্প্রতি প্রকাশিত একটি বড় ধরনের গবেষণার ফলাফলে বলা হয়েছে এই কথা। বিজ্ঞানীদের ধারণা ছিল, অ্যান্টার্কটিকা মহাদেশে যে বরফ রয়েছে, তা হাজার হাজার বছর ধরে পৃথিবীকে উঞ্চায়ন থেকে রক্ষা করবে।

২০০৭ সালে কোপেনহেগেনে ১৮তম আবহাওয়া সম্মেলনে ইন্টারন্যাশনাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্চ আবহাওয়া বিষয়ক রিপোর্ট দিয়েছিল। তাতে বরফ গলা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ব্যাপারে কোনো উল্লেখ পর্যন্ত করা হয়নি।

কিন্তু দ্য সায়েন্টিফিক কমিটি অন অ্যান্টার্কটিক রিসার্চের একশোরও বেশি বিজ্ঞানী বলেছেন, বরফ খুব বেশি মাত্রায় গলছে। এখন যা ধারণা করা হচ্ছে তাতে অ্যান্টারর্কটিক বরফ গলে গেলে উচ্চতা তার চেয়ে নয় গুণ বেশি হবে।

এর প্রত্যক্ষ ফল ভোগ করবেন উপকূলীয় দেশের মানুষ। তারা বাস্তুহারা হবেন। পানিতে ডুবে যাবে সমুদ্র মধ্যবর্তী দ্বীপরাষ্ট্রগুলো। বিশ্ব উঞ্চায়ন প্রক্রিয়া কমানোর চেষ্টা চালালেও সে সর্বনাশ থেকে পরিত্রাণ পাওয়া যাবে না বলে বলছেন তারা। সূত্র: ওয়েবসাইট

কমিশন বৃদ্ধির দাবিতে ঢাকায় তিনদিন মোবাইলফোন রিচার্জ বন্ধ :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

কমিশন বৃদ্ধির দাবিতে ঢাকায় তিনদিন মোবাইলফোন রিচার্জ বন্ধ :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট
আজ শনিবার থেকে তিন দিন মোবাইল ফোন রিচার্জ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা টেলিরিচার্জ ঐক্যপরিষদ। কমিশন বৃদ্ধিসহ সাত দফা দাবিতে এই আন্দোলনের ডাক দিয়েছে সংগঠনটি। অপরদিকে কমিশন ১০ শতাংশে উন্নীত করাসহ ১১ দাফা দাবি মানতে মোবাইল অপারেটরদের ২৪ ঘণ্টার আলটিমেটাম বেধে দিয়েছে আরেকটি সংগঠন মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশন।

ধর্মঘট সম্পর্কে জানতে চাইলে ঢাকা টেলি রিচার্জ ঐক্য পরিষদের আহ্বায়ক নুরুল হুদা বার্তা২৪ ডটনেট-কে জানান, শনিবার থেকে ঢাকায় কোনো দোকান থেকেই রিচার্জ করা যাবে না। কমিশন বৃদ্ধির দাবিতে আমরা ৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত সকল প্রকার রিচার্জ দেয়া নেয়া বন্ধ থাকবে।

তিনি বলেন, “শনিবার আমরা প্রতি ওয়ার্ডে ঘুরে ঘুরে ধর্মঘট পর্যবেক্ষণ করবো। কেউ রিচার্জ চালু রাখলে সংগঠনের পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অবশ্য এর প্রয়োজন হবে না। কেননা সকল রিচার্জ ব্যবসায়ীই এই দাবির সাথে একমত।”

তিনি আরও বলেন, “গত রোববার সংগঠনের পক্ষ থেকে ৭ দফা দাবি সম্বলিত একটি স্বারকলিপি প্রতিটি অপারেটরের কাছে পৌঁছে দেয়া হয়েছে। দাবি পূরণে তাদেরকে ৭২ ঘণ্টা সময়ও দেয়া হয়েছিল। কিন্তু তারা এ সম্পর্কে নিরব থাকায় আমরা এবার আন্দোলন ঘোষণা করছি।”

তিনি জানান, ৮ অক্টোবর সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে পরবর্তী কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে।

অপরদিকে মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু বলেন, “আমাদের দিয়ে হাজার কোটি টাকার ব্যবসা করবে অপারেটররা কিন্তু যারা রিচার্জ করে দেয় তাদেরকে কিছু দেবে না তা হয় না। উপরন্তু আমাদের অবজ্ঞা করে ব্যবসা করবে, তা  হাতে পারে না।”

তিনি জানান, অপারেটরদেরকে তাদের শক্তি বোঝানোর জন্যে গত কয়েক দিন বিক্ষিতভাবে বিভিন্ন এলাকায় রিচার্জ বন্ধ রেখে অপারেটরদের এ বিষয়ে জানানো হয়েছে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সময়।
তিনি বলেন, “রিজার্জ কমিশন বাড়ানোর বিষয়ে গত বুধবার এয়ারটেলের সঙ্গে আলোচনা করেছে রিচার্জ অ্যাসোসিয়েশন। বৈঠকে গ্রামীণফোন যেহেতু সবচেয়ে বড় কোম্পানি ফলে তাদের সঙ্গে বসে এ বিষয়ে রফা করতে অ্যাসোসিয়েশন নেতাদের পরামর্শ দিয়েছেন এয়ারটেলের হেড অব ডিষ্ট্রিবিউশন মাসুদুর রহমান।”

এর আগে বিটিআরসি’র সঙ্গেও বৈঠক করেছেন অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু। তিনি বলেন, বিটিআরসি তাদেরকে বলে দিয়েছে, কেউ কোনো অন্যায় চাপিয়ে দিলে বিটিআরসি সেটা দেখবে। ফলে তাদেরকে আটকে রাখা যাবে না।

প্রসঙ্গত, ২০ সেপ্টেম্বর রাজধানীর উত্তরাঞ্চলে প্রথম রিচার্জ বন্ধ করে আন্দোলনের শুরু করে অ্যাসোসিয়েশন। তারপর দেশের বিভিন্ন এলাকায় রিচার্জ বন্ধ হয়েছে। বৃহস্পতিবার পুরো মুন্সিগঞ্জ জেলায় রিচার্জ বন্ধ ছিল।

প্রতি দশ হাজার টাকা রিচার্জে মাত্র ২৭৫ টাকা কমিশন পান মুঠোফোন রিচার্জ ব্যবসায়ীরা। ফলে অনেক দিন থেকে এই কমিশন ১০ শতাংশে উন্নীত করার দাবি জানিয়ে আসছেন তারা।

জোবস নন জেনেই বন্ধুতার রাস্তায় কুক :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

জোবস নন জেনেই বন্ধুতার রাস্তায় কুক :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট
 প্রশ্নগুলো উঠছে বহু দিন ধরে। খোঁচা দেয়া হাজারো প্রশ্ন, চুলচেরা বিশ্লেষণ আর কথায় কথায় তুলনা টানা।

নিখুঁত বলতে গেলে, এ সব চলছে ঠিক এক বছর ধরে। ২০১১-র ৫ অক্টোবর দুনিয়া ছেড়ে গিয়েছিলেন অ্যাপল-স্রষ্টা স্টিভ জোবস। তার মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে আত্মপ্রকাশ করে আইফোন ৪এস। সেই জৌলুসহীন অনুষ্ঠান দেখে অনেকেই সটান বলেছিলেন জোবস সংস্থা থেকে ছুটি নিতেই অ্যাপল জাদু ফুরিয়ে আসছে। কারণ, নতুন ফোনটাতেও আহামরি কিচ্ছু নেই। অ্যাপলের সিইও হিসেবে সদ্য কার্যভার নেয়া টিমোথি কুককে নির্মম যন্ত্রজগৎ বুঝিয়ে দিয়েছিল, এ বার থেকে তার যাবতীয় বিচার হতে চলেছে কালো গোলগলা টি শার্ট আর নীল জিনসের এক অবয়বের মাপকাঠিতে। জোবসের প্রয়াণের এক দিনের মধ্যেই ধস নেমেছিল অভিভাবকহীন সংস্থার শেয়ারে। আবার প্রশ্ন কুক কি সত্যিই অ্যাপলের যোগ্য নেতা? জোবসের মতো নতুন যন্ত্র হাতে খুঁটিনাটি বোঝাতে তিনি মঞ্চে আসেন না কেন? কেন সে কাজটা সারেন তার সংস্থার অন্য শীর্ষকর্তারা। সেই শুরু। এবং সেই তুলনা সমানে চলিয়াছে।

ঠিক এক বছর পরের খণ্ডচিত্রগুলো কী বলছে? বলছে, গত মাসেই মাত্র ৭.৩ মিলিমিটার পুরু আইফোন ৫ বাজারে ছেড়ে একটা বড়সড় ছক্কা হাঁকিয়েছেন কুক। সংস্থার শেয়ারমূল্য বেড়েছে প্রায় ৭৮ শতাংশ। বেড়েছে আইফোনের সার্বিক বিক্রিও। এবং এত কিছু সত্ত্বেও প্রশ্ন উঠছে। তা হলো গত এক বছর ধরে কর্মচারী বিক্ষোভ, স্যামসাংয়ের সঙ্গে প্রযুক্তি নিয়ে মামলা, শেয়ারের দাম ওঠাপড়া ইত্যাদির জন্য অ্যাপল যতবার খবর হয়েছে, নতুন যন্ত্র বা প্রযুক্তি আবিষ্কারের জন্য ততবার শিরোনামে এসেছে কি? তার চেয়েও বড় কথা, ৩৬ বছরের জোবস জমানায় মাত্র ১৬ বার দুঃখপ্রকাশ করতে হয়েছে অ্যাপলকে। আর কুকের এক বছরের রাজ্যপাটেই চার বার ক্ষমা চাওয়া হয়ে গিয়েছে!

এর সাম্প্রতিকতম উদাহরণটি গত মাসের। আইফোন ৫-এর অপারেটিং সিস্টেম ‘আইওএস-৬’-তেই প্রথমবার গুগলের সঙ্গে জোট ভেঙে নিজস্ব ম্যাপস অ্যাপ্লিকেশন এনেছিল অ্যাপল। কিন্তু তাতে এত গোলমাল যে কুককেই ক্ষমা চেয়ে গ্রাহকদের বলতে হয়, আপাতত যেন তারা গুগল ম্যাপসই ব্যবহার করেন। ফলে বিস্মিত বিশেষজ্ঞরা বলেছিলেন, প্রযুক্তির প্রতিটা ধাপ খুঁটিয়ে পরীক্ষা না করে যে সংস্থা তাদের তৈরি নতুন জিনিস বাজারেই আনত না, তাদের এমন অধঃপতন কেন?

অস্বস্তি আরো আছে। ফেব্রুয়ারিতে চিনে আইফোন আর আইপ্যাডের যন্ত্রাংশ তৈরির কারখানায় শুরু হয় বিক্ষোভ। কাজ বন্ধ করা সেখানকার কর্মচারীদের দাবি সঙ্গত বলেই মানতে হয়েছিল কুককে। যে আইফোন ৫-কে অস্ত্র করে নিন্দুকদের কিছুটা জবাব দিয়েছেন কুক, তারও ছবি-নকশা জানাজানি হয়ে গিয়েছিল আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আগে। ফলে, ক্রেতারা আসল আইফোন ৫ কিনছেন কি না, এমন একটা উড়ো সন্দেহও বাজারে ছড়িয়ে পড়েছিল।

সেই সূত্রেই জোবস কিংবদন্তির সঙ্গে আর এক দফা তুলনা। জোবস নতুন যন্ত্র হাতে মঞ্চে না আসা পর্যন্ত তো সেটা সম্পর্কে প্রায় কিচ্ছুটি জানা যেত না। প্রশ্ন উঠল, সেই ট্রেডমার্ক গোপনীয়তা থেকে কি সরে আসছে কুকের অ্যাপল?

ঠিক এইখানেই অন্য ব্যাখ্যা দিচ্ছেন আর এক দল বিশেষজ্ঞ। তারা বলছেন, এ অ্যাপল নতুন অ্যাপল। গোপনীয়তা আর রহস্যের মোড়কটা সরিয়ে দিয়ে আসলে গ্রাহকদের সাদরে কাছে টেনে নিতে চাইছে তারা। গত ফেব্রুয়ারিতেই একটি হাসপাতালে ৫ কোটি ডলার দান করেছে অ্যাপল সংস্থার ইতিহাসে এই প্রথম। তার পর মার্চে অ্যাপলের শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়া হয়েছে। ১৯৯৫-এর পরে সেটাও এই প্রথম বার।
এর সঙ্গে রয়েছে চীনের কারখানায় বিক্ষোভরত শ্রমিকদের দাবি সঙ্গত বলে মেনে নেয়া। এবং সর্বোপরি, ‘ভুল হয়েছে’ কথাটা নির্দ্বিধায় বলতে পারা। তাতে তো দোষের কিছু নেই। যন্ত্রসম্রাটের ভাবমূর্তি ছেড়ে তাই এ যেন এক নরম অ্যাপল।

কুকের ভবিষ্যৎ সময়ই বলবে। আসলে একটা খাঁটি কথা তিনি জানেন। তিনি জাদুকর জোবস নন। নাটকীয় উপস্থিতির জোর তার নেই। কিন্তু ব্যবসাটা করতে জানেন। তাই মঞ্চে খুব একটা আসেন না। কারণ মঞ্চের বাইরেও একটা খেলা আছে! সূত্র: বিবিসি।

ফেসবুকের ১০০ কোটি ব্যবহারকারী লক্ষ কোটি ‘লাইক’ :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

ফেসবুকের ১০০ কোটি ব্যবহারকারী লক্ষ কোটি ‘লাইক’ :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট
বিশ্বব্যাপী ১০০ কোটি লোক এখন ফেসবুক ব্যবহার করছেন বলে সামাজিক মিডিয়া কোম্পানিটি জানিয়েছে।

গুরুত্বপূর্ণ এই মাইলফলক অতিক্রম করার কথা ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ আমেরিকায় এক টেলিভিশন সাক্ষাৎকারে ঘোষণা দেন।

কোম্পানির হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ফেসবুক ব্যবহারকারীরা এক লক্ষ কোটিরও বেশি ‘লাইক’ দিয়েছেন, ৫১,৯০০ কোটি ছবি আপলোড এবং ১,৭০০ কোটি বার ‘চেক-ইন’ করেছেন।

আট বছর আগে ২০০৪ সালে প্রতিষ্ঠিত এই ওয়েবসাইট এখন নতুন বাজারে সম্প্রসারন করার কথা ভাবছে।

“আমাকে এবং আমার সহকর্মীদের আপনাকে সেবা করার সুযোগ দেবার জন্য আপনাকে ধন্যবাদ’’, মার্ক জুকারবার্গ নিজের ফেসবুক স্টেটাসে এই কথা দিয়ে আপডেট করেন।

‘’এক’শ কোটি লোককে একে অপরের সাথে যোগযোগ করিয়ে দিতে সাহায্য করাটা অসাধারণ অভিজ্ঞতা ছিল।”
''আমার জীবনে অন্যান্য কাজের চেয়ে এই কাজের জন্য আমি সব চেয়ে বেশি গর্বিত’’, জুকারবার্গ বলেন।

নতুন মাইল ফলকের ঘোষণার সময় যেসব তথ্য প্রকাশ করা হয়, তাতে দেখা যাচ্ছে এখন প্রায় ৬০ কোটি মানুষ মোবাইল প্রযুক্তি দিয়ে ফেসবুক ব্যবহার করছেন, যেটা জুন মাসের তুলনায় প্রায় পাঁচ কোটি বেশি।

হারভার্ড বিশ্ববিদ্যালয়ে প্রথম শুরু হবার পর থেকে এ পর্যন্ত ফেসবুক ব্যবহারকারীরা ১৪,০০০ কোটি বার ‘বন্ধুত্ব’ করেছেন।

শেয়ারবাজারে ফেসবুকের শেয়ারের মূল্য ইতোমধ্যেই ৩৮ ডলার থেকে ২২ ডলারে নেমে গেছে। বাজার দর ধরে রাখার জন্য সম্প্রসারণ এবং প্রবৃদ্ধি অত্যাবশ্যক বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

বিনিয়োগকারীরা ধারণা করছেন ফেসবুক ব্যবহারকারীদের কাছ থেকে আরো বেশি উপার্জনের রাস্তা বের করার দিকে, এবং নতুন বাজার সৃষ্টির দিকে কোম্পানি নজর দেবে।

ফেসবুক যদিও বিশ্বের সবচেয়ে বড় সামাজিক নেটওয়ার্ক, চীন এবং রাশিয়ার মত কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চলে স্থানীয় প্রতিযোগীরা এখনো এগিয়ে আছে ।

নতুন বাজারের সন্ধানে
গত মাসে মার্ক জুকারবার্গ মস্কো সফরে গিয়ে প্রথমবারের মতো টেলিভিশন টক শোতে অংশগ্রহণ করেন, এবং প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদিয়েভ’র সঙ্গে সাক্ষাত করেন।

তার সফরের উদ্দেশ্য ছিল ভি-কনটাক্ট নামের একটি স্থানীয় সামাজিক নেটওয়ার্ককে বিচলিত করা। রাশিয়াতে ১০ কোটির বেশি লোক ভি-কনটাক্ট ব্যবহার করেন, অন্যদিকে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৭০ লাখ।

ফেসবুক চীনের দিকেও তাকিয়ে আছে এবং তাদের ভাষায় অন্যান্য ইন্টারনেট কোম্পানিদের কাছ থেকে ‘জ্ঞান অর্জন করছে’।

চীনে ফেসবুককে সফল হতে হলে রেন-রেন নামের স্থানীয় একটি নেটওয়ার্ক থেকে শীর্ষ স্থান দখল করতে হবে। এছাড়াও ফেসবুককে হয়তো প্রতিযোগিতা করতে হবে সিনা উইবো নামের টুইটারের মতো একটি সার্ভিসের সাথে, যাদের ৩০ কোটি ব্যবহারকারী আছে। সূত্র: বিবিসি।

নির্বাচনের আগেই লাদেন হত্যার ছবির মহরত :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

নির্বাচনের আগেই লাদেন হত্যার ছবির মহরত :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
 আল কায়েদার সাবেক শীর্ষ নেতা ওসামা বিন লাদেন হত্যার ঘটনা নিয়ে তৈরি ছবির মহরত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দু’দিন আগে৷ ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল এনজিসি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছে এই তথ্য৷

বারাক ওবামার নির্বাচনি প্রচার অভিযানের জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে গত মাসে নিউ ইংল্যান্ড-এ এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন হলিউডের প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব হার্ভে উইন্সটাইন৷ তিনি ওসামা বিন লাদেন হত্যার ঘটনা নিয়ে তৈরি ছবি ‘সিল টিম সিক্স: দ্য রেইড অন ওসামা বিন লাদেন' এর পরিবেশক হিসেবে কাজ করছেন৷ এনজিসি জানিয়েছে, প্রতিষ্ঠানটির প্রধান হাওয়ার্ড ওয়েন্স এবং উইন্সটাইন আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন ৪ঠা নভেম্বর এই ছবির মহরত করার৷ মহরত প্রদর্শনীর পর ছবিটি চলচ্চিত্র বিষয়ক ওয়েবসাইট নেটফ্লিক্স-এ ছাড়া হবে৷

‘সিল টিম সিক্স’ ছবিটি পরিচালনা করেছেন জন স্টকওয়েল৷ নাট্যধারায় মুক্তির জন্য ছবিটির প্রযোজনা করেছেন অস্কার বিজয়ী যুদ্ধের ছবি ‘দ্য হার্ট লকার' ছবির প্রযোজক নিকোলাস চার্টিয়ের৷ ইন্টারনেটে প্রকাশিত ছবিটির ট্রেলারে মূল চরিত্রগুলোকে বলতে শোনা গেছে, ‘আমরাই সেই দল যারা ওসামাকে শেষ করি’ এবং ‘এই সাফল্যের ওপর ভিত্তি করেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার নেতৃত্ব স্থিতিশীল করতে যাচ্ছেন’৷

উল্লেখ্য, ২০১১ সালের ২ মে প্রেসিডেন্ট বারাক ওবামা ব্যক্তিগতভাবে মার্কিন নৌবাহিনীর বিশেষ দল নেভি সিল-কে ওসামা বিন লাদেনকে হত্যার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিলেন৷ এরপরই পাকিস্তানি ভূখণ্ডে রাতের আঁধারে দুঃসাহসিক অভিযান চালিয়ে নেভি সিল বাহিনী ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার জন্য দায়ী আল কায়েদা নেতাকে হত্যা করে৷ ‘সিল টিম সিক্স’ ছবিটিতে সেই ঘটনারই লোমহর্ষক কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে৷

এ প্রসঙ্গে উইন্সটাইন বলেন, ‘‘সেই রাতে যা ঘটেছিল তার প্রতিচ্ছবি অত্যন্ত আলোড়িত করে৷ আমি মনে করি, ছবিটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে যেভাবে আটকে রেখেছিল, দর্শকদেরকেও একইভাবে ধরে রাখবে৷ এছাড়া আমেরিকার অতিসাম্প্রতিক ইতিহাসের এমন একটি প্রতিচ্ছবি যতোবেশি সম্ভব ঘরে ঘরে পৌঁছে দেয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পেরে আমি গর্ব বোধ করছি৷” সূত্র: এএফপি।

পঞ্চাশের যৌবনে বন্ড :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

পঞ্চাশের যৌবনে বন্ড :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
এখনও তার জেল্লায় ভাঁটা পড়েনি এতটুকুও। এখনো একইরকম ক্ষুরধার, ক্ষিপ্র, অনুসন্ধানী আক্রমণাত্মক। আর এসবের জন্যই তো যে কোনও লাস্যময়ীর পদস্খলন ঘটিয়ে দিতে পারে যেকোনো সময়, অবলীলায়। তিনি তো সবে পঞ্চাশ। শুক্রবার ৫০-এ পা দিলেন হৃদয়ে হিল্লোল-তুলে দেয়া জেমস বন্ড।

স্টুডিও ভেঙে পড়া, ব্যক্তিত্বের সংঘাত, ঠান্ডা যুদ্ধের অবসান। এই ধরনের যে কোনও ঘটনা বিপর্যয় ঘটিয়ে দিতে পারত বন্ডের জীবনে। সে সব নিয়ে স্টিভান রিলের তথ্যচিত্র ‘এভ্রিথিং অর নাথিং’। এদিন তারই প্রকাশ আর থিম টিউন বাজিয়ে জেমস বন্ডের ছায়াছবির ৫০ বছর উদযাপিত হল লন্ডনে। ১৯৬২-তে ঠিক আজকের দিনেই বন্ডের প্রথম ছবি ‘ডক্টর নো’র প্রিমিয়ার হয়েছিল হ্যারল্ড ম্যাকমিলানের শহরে। চোখ ধাঁধিয়ে দিয়েছিলেন কঠিন-কোমল সুপার স্পাই শ্যন কনরি। আত্মক্ষমতায় মদমত্ত এক খলনায়কের চক্রান্ত ভেস্তে দিতেই যাত্রা শুরু ০০৭-এর। ঠিক দু’বছর পর সিরিজের তৃতীয় সিনেমা ‘গোল্ডফিঙ্গার’ যখন রিলিজ করল, জেমস বন্ডের ক্যারিশমায় তখন আকণ্ঠ ডুবে গিয়েছে ব্রিটেন। সেদেশের সংস্কৃতিতে বন্ড তখন একটা আলাদা ডিসকোর্স।তার এই কারিশমার সঙ্গে একমাত্র ব্রিটিশ পপ ব্যান্ড বিট্লসের তুলনা তানা যায়।

তবে স্বল্পবসনাদের সবলীলায় শয্যাসঙ্গিনী করায়, বন্ড-সিরিজের কপালে ‘সেক্সিস্ট’ তকমাও লাগে। তাতে অবশ্য বন্ডের তুঙ্গশীর্ষ জনপ্রিয়তার বিন্দুমাত্র স্খলন হয়না। এবারের অলিম্পিকে রানি এলিজাবেথকে নিয়ে হেলিকপ্টারে করে আজকের বন্ড ড্যানিয়ল ক্রেগের প্রবেশ সেকথাই প্রমাণ করে।

অ্যালবার্ট ব্রকলি আর হ্যারি সাল্টজম্যানের ইওএন প্রোডাকশনস গত পাঁচ দশক ধরে জেমস বন্ডের মোট ২২টি ছবি বানিয়েছে। দুনিয়াজোড়া রিলিজ এনে দিয়েছে ৫০০ কোটি ডলার। এমাসের শেষে মুক্তি পাচ্ছে তেইশতম ছবি: স্কাইফল। সূত্র: জিনিউজ।

টুইটারে গাগা ভক্তদের রেকর্ড :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

টুইটারে গাগা ভক্তদের রেকর্ড :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
লেডি গাগা নামে যাকে চিনি আমরা, তার আসল নাম কী জানেন? স্টেফানি জোয়ান অ্যানজেলিনা জার্মানোটা৷ সংগীত জগত আর সামাজিক গণমাধ্যম সবখানেই এখন গাগার ভক্তদের ভিড় আর সবাইকে ছাড়িয়ে গেছে৷

যার সর্বশেষ খবর, টুইটারে গাগার ভক্তর সংখ্যা তিন কোটি ছাড়িয়েছে৷ প্রতিদিন বাড়ছে গড়ে ৩০ হাজার করে, তাই একদম সঠিক হিসাবটা বলা বেশ মুশকিল৷ এইসব খবরাখবর যারা রাখে সেই স্টারকাউন্ট ডট কম জানিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মাইক্রোব্লগ টুইটারে গাগার ভক্তের সংখ্যা ছিল ৩,০০,৩০৯৪৯ জন৷

এর মধ্যে যে এই সংখ্যাটা আরো বেড়ে গেছে সেটা বলে দেয়ার অপেক্ষা রাখে না৷ ২৬ বছর বয়সী এই সংগীত তারকা গুগলের সামাজিক মাধ্যম গুগল প্লাসেও এখন দিন দিন নিজের পরিসর বাড়িয়ে চলেছেন৷ ইতিমধ্যে সেখানে তার ভক্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে৷ সামনে থাকা ব্রিটনি স্পিয়ার্সকে ছাড়াতে হয়তো আর বেশিদিন নেই৷

লেডি গাগার এত জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে স্টারকাউন্ট ডট কম জানিয়েছে, সামাজিক গণমাধ্যমগুলোতে লেডি গাগা প্রায়ই তার ভক্তদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেন৷ তবে এই ক্ষেত্রে টুইটার তাকে আকাশচুম্বি জনপ্রিয়তা দিয়েছে৷ তিনিই প্রথমবারের মত এক কোটি এবং দুই কোটি ভক্তের মাইলফলক পার হন৷

উল্লেখ্য, টুইটারে লেডি গাগার আধিপত্য থাকলেও আরেক সামাজিক মাধ্যম ফেসবুক আর ইউটিউবে কিন্তু শীর্ষে আরেক সংগীত তারকা৷ তিনি হচ্ছেন রিয়ানা৷ এখানে রিয়ানার চাহিদা সবচেয়ে বেশি, তবে টুইটারে তাঁর অনুসারীর সংখ্যা এখনও গাগার চেয়ে অনেক পেছনে, দুই কোটি ২৬ লাখ৷ সূত্র: এএফপি।

এভাবেও ফিরে আসা যায়... :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

এভাবেও ফিরে আসা যায়... :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
ইতিমধ্যেই ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে দিনটা। মুক্তি পেল গৌরী শিণ্ডের ছবি ‘ইংলিশ ভিংলিশ’। ফিরলেন শ্রীদেবী।

সাম্প্রতিককালে কামব্যাক কথাটার প্রচলন বলিউডে খুব বেড়েছে। নব্বইয়ের দশকের অভিনেত্রীরা, যারা ইতিমধ্যেই স্বামী-সন্তান নিয়ে সুখে সংসার করছেন তারা একে একে ফিরছেন অভিনয়ে। তবে কারও ফেরাটাই ঠিক যেন ফেরা হয়ে উঠছিল না। সেই কামব্যাক কথাটার মর্যাদা রাখলেন শ্রীদেবী। ফেরার মতো ফেরা। এবছরের সবথেকে বড় প্রিমিয়ার শো থেকে বেরিয়ে সকলের মুখে একটাই কথা। “শি ইজ ব্যাক। ব্যাক উইথ আ ব্যাং”।

‘ইংলিশ ভিংলিশ’র প্রিমিয়ারে এদিন প্রায় গোটা বলিউড জমা হয়েছিল শ্রীদেবীকে স্বাগত জানাতে। স্বামী বনি কপুর, দুই মেয়ে জানভি ও কুশিকে নিয়ে এসেছিলেন ভারতের অন্যতম সেরা সুন্দরী। আর প্রিমিয়ারের পরে জয়া বচ্চন, টাবু, মাধুরী দিক্ষীত, শিল্পা শেট্টি, বিদ্যা বালন, সোনাক্ষি সিনহা, বিপাশা বসু থেকে কঙ্গনা রওনাত, কঙ্কনা সেন শর্মা, সোনালি কুলকার্নি, আয়েষা টাকিয়া, টিসকা চোপড়ার মতো অভিনেত্রীরা লাইন দিয়ে কুর্নিশ জানান তাকে। স্বামী শ্রীরাম নেনেকে নিয়ে এসেছিলেন শ্রীদেবীর একসময়ের প্রতিদ্বন্দ্বী মাধুরী দিক্ষীতও। নিজের কামব্যাকে সাড়া ফেলতে না পারলেও সোচ্চারে শ্রীদেবীকে ‘অল দ্য বেস্ট’ জানান তিনি।

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এমনটা আগে ঘটেছে বলে শোনা যায়নি। কামব্যাক ফিল্মের পরই যেখানে অভিনেত্রীদের নিয়ে আগেকার সঙ্গে তুল্যমূল্য বিচারে বসে যান দর্শক থেকে সমালোচক, সেখানে গোটা ইন্ডাস্ট্রির এভাবে মুগ্ধতা, ভালোবাসায় স্বাগত জানানোর দৃশ্য সত্যিই বিরল। ছবি দেখার পর শ্রীদেবীর গুনমুগ্ধ শিল্পার উক্তি, “শ্রীদেবী ফিরে এসেছেন তাঁরে নিজের জায়গায়। আমরা ওনার সামনে কিছুই না।”

তবে বলিউড বিউটিরা নন। শ্রীদেবীকে অভিনন্দন জানাতে এসেছিলেন তার নায়ক, পরিচালক, নির্মাতা সকলেই। অমিতাভ বচ্চন, অনিল কাপুর, সঞ্জয় কপুর থেকে শুরু করে আশুতোষ গোয়ারেকর, রমেশ সিপ্পি, আনিস বাজমি, ছবি দেখে মুগ্ধ সকলেই।

এর আগে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালেও প্রিমিয়ারের পর টানা ১০ মিনিট স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিলেন শ্রীদেবী। সূত্র: জিনিউজ।

কিশোর বয়সে ধূমপান মৃত্যুঝুঁকি বাড়ায় :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

কিশোর বয়সে ধূমপান মৃত্যুঝুঁকি বাড়ায় :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট
 কিশোর বয়সে ধূমপান করলে অল্প বয়সেই হূদরোগে মৃত্যুর আশঙ্কা বৃদ্ধি পায়। এমনকি পরবর্তী সময়ে ধূমপান সম্পূর্ণ ছেড়ে দিলেও এ আশঙ্কা থেকেই যায়।

জার্নাল অব দ্য আমেরিকান কলেজ অব কার্ডিওলজিতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

যারা কিশোর বয়সে ধূমপান শুরু করে সারা জীবন তা ধরে রাখে, তাদের মৃত্যুর ঝুঁকি অধূমপায়ীদের তুলনায় প্রায় দ্বিগুণ বলে জানিয়েছেন গবেষকরা।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষক ডেভিড ব্যাটি বলেন, এ ঝুঁকি সময়ের সঙ্গে বাড়তে থাকে। তবে যত শিগগির ধূমপানের অভ্যাস ছেড়ে দেয়া যায় ততই মঙ্গল।

এর আগেও কম বয়সে ধূমপানের সঙ্গে ভবিষ্যতে হূদরোগ ও ক্যানসারের ঝুঁকির সম্পর্ক নিয়ে অনেক গবেষণা হয়েছে। তবে মধ্যবয়সী ব্যক্তিরা কত বেশি ধূমপান করছেন তার ওপর নির্ভর করে করা এসব গবেষণা খুব বেশি নির্ভরযোগ্য নয় বলে মনে করেন গবেষকরা।

তবে সাম্প্রতিক গবেষণাটিতে তরুণ বয়সীরা কী পরিমাণ ধূমপান করছেন সে উপাত্ত নিয়ে গবেষণা করা হয়। এতে ১৯১৬ থেকে ১৯৫০ সাল পর্যন্ত ম্যাসাচুসেটসের হার্ভার্ড ইউনিভার্সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের প্রাতিষ্ঠানিক স্বাস্থ্য পরীক্ষায় ধূমপানের পরিমাণ বিষয়ে দেয়া তথ্য ব্যবহার করা হয়। পরে ৬০, ৭০ ও ৮০-র দশকে ওই শিক্ষার্থীদের স্বাস্থ্য সম্পর্কে প্রয়োজনীয় জরিপ চালানো হয়। সূত্র: রয়টার্স