নতুন মৌসুমে জাতীয় লিগে ফ্রাঞ্চাইজি আদলে একটি দলের মালিকানা ওয়ালটন
পরিবার কেনার বিষয়টি সকলেই জানত। শুধু আনুষ্ঠানিকতা বাকি ছিল। ওয়ালটন
কর্তৃপক্ষ জানত ঢাকা মেট্রো কিনছে তারা। সবই ঠিক ছিল, কিন্তু আজ মিরপুরে
বিসিবি প্রধান কার্যালয়ে ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর হুমায়ুন কবির
চুক্তি স্বাক্ষর করতে এসে জানতে পারেন ঢাকা মেট্রো নয়, ঢাকা বিভাগ। কিন্তু
কেন এই পরিবর্তন তা আজ মিরপুরে জানা যায়নি। তবে জানা গেছে জাতীয় লিগে ঢাকা
মেট্রোই নাকি থাকছে না!
জাতীয় লিগে ফ্রাঞ্চাইজি মালিকানা কিনতে ওয়ালটনের কর্মকর্তারা মিরপুরে উপস্থিত হন দুপুর নাগাদ। সাড়ে ৩টা নাগাদ বিসিবি বোর্ড রুমে বিসিবি পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু আর জালাল ইউনুস ওয়ালটনের চার কর্মকর্তা এক্সিকিউটিভ ডিরেক্টর হুমায়ুন কবির, সিনিয়র ডেপুটি ডিরেক্টর ইকবাল বিন আনোয়ার, সিনিয়র অ্যাসিসটেন্ট ডিরেক্টর জহিরুল আবেদীন ও এজিএম মিল্টন আহমেদকে নিয়ে চুক্তি স্বাক্ষরে আনুষ্ঠানিকতা সেরে ফেলতে বসেন। সেখানে সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
চুক্তি শেষে গাজী আশরাফ হোসেন লিপুকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘এখন কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হচ্ছে না। আসলে আমরা আচমকা ওয়ালটনকে ফোন করে জানিয়েছি চুক্তি হচ্ছে।’ পরে বোর্ড রুম থেকে বেরিয়ে যাবার পথে হুমায়ুন কবিরকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি একই কথা বলেন। এক পর্যায়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখে বলেন, ‘আসলে আমি এই বিষয়টির সঙ্গে যুক্ত হয়েছি একদিন আগে। আমি বিস্তারিত কিছু জানি না। আমরা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে আপনাদের সব জানাব। এতোটুকু বলতে পারি আমারা ঢাকা মেট্রো নয় ঢাকা বিভাগ কিনেছি।’ কিন্তু চুক্তিতে কত বছর উল্লেখ আছে তা বলুন? হুমায়ুন কবির বলেন, ‘আমার জানা নেই।’ পরে সাংবাদিকদের চাপে ওয়ালটনের এজিএম মিল্টন আহমেদ বলেন, ‘আমি চুক্তির আগে খসড়া চুক্তি দেখেছি। তাতে ১০ বছরের কথা উল্লেখ আছে এবং প্রতি বছরের জন্য ৫০ লাখ টাকার কথা বলা হয়েছে। এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।’