তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘‘আমেরিকার মতো দেশের গণমাধ্যমে সঠিক
তথ্য উপস্থাপন এখনো চ্যালেঞ্জ। আমাদের জন্যও এটি চ্যালেঞ্জ। পাশাপাশি
গণমাধ্যমে খণ্ডিত, আংশিক ও মিথ্যা তথ্য পরিবেশন নিরুৎসাহিত করাও আমাদের
জন্য আরেকটি চ্যালেঞ্জ।’’
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
‘ফ্রিডম অব প্রেস ইন সাউথ এশিয়া’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এতে সভাপতিত্ব করেন ডিআইইউ’র উপাচার্য অধ্যাপক নুরুল মোমেন।
তথ্যমন্ত্রী বলেন, তথ্য ‘পণ্য’ নয়। এটাকে একটি ‘সামাজিক বিষয়’ হিসেবে মূল্যায়ণ করতে হবে। এ নিয়ে যারা নাড়াচাড়া করেন (সাংবাদিকরা) জনগণ এবং রাষ্ট্রের কাছে তাদের দায়বদ্ধতা আছে।’’
‘ফ্রিডম অব প্রেস ইন সাউথ এশিয়া’ শীর্ষক বইটির লেখক ড. আখতারুজ্জামান তার বইটির নানা দিক তুলে ধরে বলেন, ‘‘বাইটিতে সাংবাদিকতার বিভিন্ন দিক বিশদভাবে আলোকপাত করা হয়েছে। এই পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট এবং আইনগত দিকও এতে উঠে এসেছে।’’
এটি সংশ্লিষ্ট পেশাদারদের সহায়ক হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, জাতীয় আইন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. শাহ আলম, ডিআইইউ’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. এস কিউ পাটোয়ারী ও ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী।