সোনারগাঁয়ে গলিত লাশ উদ্ধার
নারায়ণগঞ্জে সেলিম মিয়া (৫০) নামে এক ব্যক্তির ভাসমান গলিত লাশ উদ্ধার
করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সোনারগাঁ উপজেলার কাঁচপুর শীতলক্ষা নদী থেকে এ
লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সেলিম মিয়া গত শনিবার রাতে বাড়ি থেকে বের হয়ে দোকানে চা খেতে গিয়ে আর ফেরেনি। পরে তার আত্মীয় স্বজনরা বিভিন্ন জায়গায় খোজাখুঁজি করেও সন্ধান না পাওয়ায় সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
মঙ্গলবার সকালে কাঁচপুর এলাকায় শীতলক্ষা নদীতে তার ভাসমান গলিত লাশ দেখতে পেয়ে প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দেয়। পুলিশ দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী জেনারেল হাসপাতালে পাঠায়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জানান, নিহত সেলিম মিয়া মাদকাসক্ত ছিলো। ময়না তদন্তের রিপোর্ট আসলেই তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।