Pages

Sunday, January 20, 2013

পুলিশের চোখ ফাঁকি দিয়ে কারাগার থেকে বেরিয়ে আসছে পেশাদার অপরাধীরা

পুলিশের চোখ ফাঁকি দিয়ে কারাগার থেকে বেরিয়ে আসছে পেশাদার অপরাধীরা

সরকারের শেষ সময়ে এসে পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রায় শতাধিক পেশাদার অপরাধী কারাগার থেকে বেরিয়ে এসেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ছয় মাস ধরে কারাগার কর্তৃপক্ষের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সম্পর্কে ভাটা পড়েছে। ফলে বন্ধ হয়ে গেছে নজরদারি।

গত তিন বছর শীর্ষ সন্ত্রাসী ও সন্ত্রাসীদের তালিকা ধরে কারা কর্তৃপক্ষের সহায়তায় কারাবন্দি পেশাদার অপরাধীদের মুক্তির বিষয়টি মনিটর করছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা মনে করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রভাবশালী একটি মহলের চাপে এমনটি হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তারা বলছেন, এই প্রক্রিয়ায় গত ছয় মাসে মাদারীপুরের পেশাদার অপহরণকারী ও খুনি হাকিম, পুলিশ শাহীন গ্রুপের মজিবর পেশাদার অপহরণকারী টিঅ্যান্ডটি কলোনির শাওন, ছিনতাইকারী রমজান ও সুমন,যাত্রাবাড়ীর সানডে গ্রুপের ছিনতাইকারী আলী, ধোলাইপাড়ের ছোট হান্নু, কারা থেকে মুক্তি পেয়েছেন।

পুলিশ মহাপরিদর্শক কার্যালয় সূত্র বলছেন, পুরান ঢাকার বাণিজ্যিক এলাকায় সানডে গ্রুপের ছিনতাইকারীদের বিচরণ, এদের হোতা আলী। এই দলটি মূলত রোববারে ছিনতাই করে। শুক্র ও শনিবার ব্যংক বন্ধ থাকায় ব্যবসায়ীরা রোববার সকালে দুইদিনের ব্যবসার টাকা ব্যাংকে জমা দিতে যায়। এ সময়ই তাদের শিকার বানায় এই দলটি। আলীর গ্রেফতারের পর এই ধরনের ছিনতাই প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। এখন আলীসহ আরো ডজনখানেক পেশাদার ছিনতাইকারী মুক্তি পেয়েছেন। এরাই পরে বিভিন্ন বড় সন্ত্রাসীর দলে যোগ দিয়ে চুক্তিতে খুন, চাঁদাবাজি করে থাকে।

জানা গেছে, সরকারের একজন প্রভাবশালী প্রতিমন্ত্রী জামিন পেতে সন্ত্রাসীদের জন্য সুপারিশ করছেন। আরেকজন প্রভাবশালী মন্ত্রী কারা কর্তৃপক্ষকে প্রভাবিত করে ত্বরান্বিত মুক্তির বিষয়টি নিশ্চিত করছেন। আবার কিছু সন্ত্রাসী ডিবির চোখ ফাঁকি দিতে কারাগার বদল করে ঢাকার বাইরের কারাগারে চলে যাচ্ছেন।

কারাবিধি অনুযায়ী কারাবন্দিদের নিজ জেলার কারাগারে স্থানান্তরের সুযোগ রয়েছে।সন্ত্রাসীরা সেই বিধির সুযোগ নিয়ে কারাবাস শেষে ঢাকার বাইরের কারাগার থেকে নির্বিঘে বের হয়ে যাচ্ছেন।

এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বিষয়টি এড়িয়ে গেছেন কারা মহাপরিদর্শকও।

আইসিসির সভায় মাথা উচু করে কথা বলতে পারব: পাপন

আইসিসির সভায় মাথা উচু করে কথা বলতে পারব: পাপন


বাংলাদেশ ক্রিকেট রোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, “পাকিস্তানি ক্রিকেটাররা না আসলেও বিপিএল সফলভাবে এগিয়ে চলছে।তাই আইসিসি মিটিংয়ে মাথা উচু করে কথা বলতে পারব।”

রোববার বিকেলে বরিশাল আর খুলনার ম্যাচ চলাকালে প্রেস বক্সে এসে বিসিবি সভাপতি একথা বলেন।

এদিকে বিপিএলের আয়োজক স্বত্ব কেনা গেম অন স্পোটর্সের চেয়ারম্যান এনায়েতুর রহমান বাপ্পি বলেলেন বিপিএলের টিকিটের দাম কমানোর কথা।

পাপন বলেন, “৮-১০ বছর হল আমরা ভারতের খেলতে যাই না। এটা তো হতে পারে না। এক তরফা কিছু হতে পারে না। এ বছরের মধ্যেই আমি ভারতের খেলতে যাবার বিষয়টিচ চূড়ান্ত করব। এভাবে চলতে পারে না।”

তিনি বলেন, “২৭,২৮ ও ২৯ জানুয়ারি দুবাইতে আইসিসির মিটিংয় আছে। তাতে আমি এবার অনেক কিছুই বলব। পাকিস্তানের সামনে মাথা নিচু করে কথা বলার সময় শেষ। আর তাছাড়া আমরা তো আগের জায়গাতে নেই। আমাদের ক্রিকেট তো এখন একটা লেভেলে অবস্থান করছি। বিপিএল নিয়ে চিন্তা ছিল সেটা আর নেই। তাই পাকিস্তানের সঙ্গে কথা বলতে এখন বিসিবি চিন্তা করবে না।”

বাপ্পি বলেন, “আমি তো টিকেট বিক্রি করে দিয়েছি। তারপরও বিশেষ বিবেচনায় বিপিএলকে সফল করতে দাম আরো কমানো ঘোষণা আজই দেব। বিপিএল যে পাকিস্তানি ক্রিকেটার ছাড়া এতোটা সফল হবে আমি ভাবতে পারিনি।”

Saturday, January 19, 2013

সহজ জয়ে এগিয়ে গেল ভারত

সহজ জয়ে এগিয়ে গেল ভারত


ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে স্বাগতিক ভারত। মাত্র ১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিরাট কোহলির দুর্দান্ত ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে ২২ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ধোনি বাহিনী। অনায়াস এই জয় দিয়ে এখন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।
জয়ের জন্য ১৫৬ রানের লক্ষ্যে পৌছাতে তেমন কোন কষ্টই করতে হয়নি ভারতীয় ব্যাটসম্যানদের। তৃতীয় ওভারে ওপেনার আজিনকা রেহানের উইকেট হারিয়ে শুরুটা ভালোভাবে করতে না পারলেও চমত্কার ব্যাটিং করে দলকে জয়ের পথে নিয়ে গেছেন বিরাট কোহলি। দ্বিতীয় উইকেটে গৌতম গম্ভীরের সঙ্গে ৬৭ রানের জুটি গড়ে জয়টা নাগালের মধ্যে নিয়ে আসেন এই ডানহাতি ব্যাটসম্যান। দলীয় ৭৮ রানের মাথায় গম্ভীর সাজঘরে ফেরার পর যুবরাজ সিংয়ের সঙ্গে জুটি বাঁধেন কোহলি। তৃতীয় উইকেটের এই জুটি থেকে আসে ৬৬ রান। জয়ের জন্য যখন আর ১২ রান প্রয়োজন, সেসময় সাজঘরমুখী হন যুবরাজ সিং। তাঁর ব্যাট থেকে আসে ৩০ রান। ৭৭ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন কোহলি।
এর আগে আজকের ম্যাচ টস জিতেছিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিই। টসে জিতে ফিল্ডিং বেছে নেওয়ার অধিনায়কের সিদ্ধান্তকে সম্মান দিতেই যেন যার যার মতো জ্বলে উঠলেন ভারতীয় বোলাররা। ভুবনেশ্বর কুমার, সামি আহমেদ, ইশান্ত শর্মা, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, সুরেশ রায়না—ব্যবহূত ছয় বোলারই ত্রাস হয়ে উঠলেন ইংলিশ ব্যাটসম্যানদের জন্য। সবাইকে ছাপিয়ে অবশ্য ইংলিশদের জন্য একটু বেশিই ভয়ংকর হয়ে উঠলেন রবীন্দ্র জাদেজা। অসাধারণ বোলিংয়ে ১৯ রানের বিনিময়ে জাদেজার তুলে নেওয়া ৩টি উইকেটই মূলত ইংলিশদের মেরুদণ্ড ভেঙে গুঁড়িয়ে দেয়। জাদেজার ৩ উইকেটের পাশাপাশি ইশান্ত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন—উভয়ের দুটি করে উইকেট ইংলিশদের আর মাথা তুলতে দেয়নি। নিজেদের মধ্যে এই তিন বোলার ভাগাভাগি করেন সাতটি উࢇে। ঠকী তিনটর উঃকেट ঝুলিতে पো৐ࣇন বࣁবনেশ্বর কুমার, সাঢ আমেআ ও সুরেশ ࠰া৓নাत0/div>
ব্যাটিয়ে নেমে ইংল্যান্ডের শুরুটা হয়েছিল বেশ ধীরগতির। দলীয় ২৪ রানে প্রথম উইকেটের পতনের পর কেভিন পিটারসেন ও ইয়ান বেল ইনিংস মেরামত শুরু করেছিলেন। কিন্তু ইশান্ত শর্মার বলে উইকেটের পেছনে ধোনির বিতর্কিত এক ক্যাচে পরিণত হন তিনি। পিটারসেন আউট হওয়ার পর ইয়ান বেলও প্যাভিলিয়নের পথ ধরেন স্কোরবোর্ডকে ওই চেহারায় রেখেই।
কুক, পিটারসেন ও বেলের বিদায়ের পরপরই আসা-যাওয়ার মিছিল শুরু হয় ইংলিশ শিবিরে। জো রুটের ব্যাট থেকে এসময় ৩৯ রান আর টিম ব্রেসনান ২৫ রানের এক ইনিংস না খেললে ইংলিশদের স্কোর শতরানের কোটাও পার হয় না। মিডল অর্ডারে ক্রেইগ কিসওয়েটার ও সামিত প্যাটেল শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে গেলে আরও বেড়ে যায় ইংলিশদের দুঃস্বপ্নের মাত্রা।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ১৫৫ (৪২.২ ওভার)
জো রুট ৩৯, পিটারসেন ২৫, ব্রেসনান ২৫
রবীন্দ্র জাদেজা ৩/১৯, ইশান্ত শর্মা ২/২৯. অশ্বিন ২/৩৭
ভারত ১৫৭/৩ (২৮.১ ওভার)
বিরাট কোহলি ৭৭*, যুবরাজ সিং ৩০, গৌতম গম্ভীর ৩৩
জেমস ট্রেডওয়েল ২/২৯, স্টিভেন ফিন ১/৫০

পিপার স্প্রে নিয়ে কথা বলার অধিকার কারো নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

পিপার স্প্রে নিয়ে কথা বলার অধিকার কারো নেই: স্বরাষ্ট্রমন্ত্রী


স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর দাবি করেছেন, “অবৈধ সমাবেশ দমনে বিশ্বব্যাপী আন্তর্জাতিক কনভেশনে অনুমোদিত যেসব উপকরণ ব্যবহার করা হয়ে থাকে, পিপার স্প্রে সেগুলোর একটি। কাজেই এ উপকরণ সম্পর্কে কারো কোনো মত দেয়ার অধিকার নেই।”

শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়ায় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে এসে সাম্প্রতিক সময়ে বিভিন্ন কর্মসূচিতে পিপার স্প্রে ব্যবহার প্রসঙ্গে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “যখন নৈরাজ্য বন্ধ করার জন্য নিরাপত্তা বাহিনী কাজ করে তখন তারা ফুলের মালা নিয়ে যাবে না, নৈরাজ্য দমন করার উদ্দেশ্যেই যাবে।”

মন্ত্রী দাবি করেন, “মনে রাখতে হবে, ভাঙচুর ও নৈরাজ্য বন্ধ করার জন্য এটি ব্যবহার করা হয়।”

মন্ত্রী কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের একাদশ ও স্নাতক প্রথম বর্ষ শিক্ষার্থীর নবীনবরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি প্রদান এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। পরে মন্ত্রী চাঁদপুর শহরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারীর বাবার স্মরণে আয়োজিত এক মিলাদ মাহফিলে যোগ দেন। এছাড়া তিনি আশ্রাফপুর স্কুল মাঠ ও জগতপুর বাজারে শীতার্ত লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নিরাপত্তা বাহিনীর লোকজন পিপার স্প্রে ব্যবস্থা নিয়ে সমালোচনা হচ্ছে। এতে বলা হচ্ছে, ক্ষতিকর পিপার স্প্রে বিশ্বের অনেক দেশেই নিষিদ্ধ করা হয়েছে। আর এটি স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। তাই বাংলাদেশেও পিপার স্প্রে বন্ধের জোরালো দাবি উঠেছে। মানবাধিকার সংগঠনগুলোও এই নিয়ে প্রশ্ন তুলেছে।

গোয়েন্দা জালে...

গোয়েন্দা জালে...

 গোয়েন্দা নজরদারিতে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। গত কয়েক দিন ধরে তাকে ঘিরে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। তার গতিবিধি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বাসা থেকে অফিস অথবা অন্য কোন কর্মস্থলে গেলেও তাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা অনুসরণ করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক। ডাকসু’র সাবেক ভিপি মান্না বর্তমানে আওয়ামী লীগের কোন পদে নেই। কথিত সংস্কারবাদী বলে পরিচিত এ নেতা স্পষ্ট ভাষায় দল এবং সরকারের সমালোচনা করছেন বিভিন্ন সভা-সেমিনারে। টিভি টকশো এবং লেখনীতেও তিনি সরকারের কর্মকাণ্ডের সমালোচনায় মুখর। সরকারের সমালোচনা করার কারণেই তার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে মান্নার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন। এক সময়ের তুখোড় এই ছাত্রনেতা দলীয় পদ হারালেও সামপ্রতিক সময়ে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনকে সামনে রেখে নতুন করে আলোচনায় আসেন। আলোচনা ছিল দলীয় সমর্থন না পেলেও নাগরিক ঐক্যের ব্যানারে ডিসিসি’র মেয়র পদে তিনি নির্বাচন করবেন। সমপ্রতি সারা দেশে নাগরিক ঐক্যের ব্যানারে জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছেন সাবেক এই ছাত্রনেতা। এক অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, নির্বাচনে নাগরিক ঐক্য সব আসনে প্রার্থী দেয়ার চিন্তা করছে।
২০০২ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে মাহমুদুর রহমান মান্না দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ২০০৯ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে অনুষ্ঠিত কাউন্সিলে মান্নাসহ সংস্কারপন্থি বলে খ্যাত নেতারা দলের কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়েন। অপেক্ষাকৃত তরুণ নেতারা তাদের জায়গা দখল করেন। দলের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে বাদ পড়ার পর সুশীল সমাজের প্ল্যাটফর্মে কাজ করছেন তিনি। বিশিষ্ট নাগরিকদের নিয়ে গড়া নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্না এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন কর্মসূচিও পালন করছেন। এসব কর্মসূচিতে সরকার এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করছেন অতিথিরা। মাহমুদুর রহমান মান্না এর আগে স্যাটেলাইট টিভি বাংলাভিশন ও এটিএন নিউজের দুটি অনুষ্ঠান উপস্থাপনা করেন। সরকার বিরোধী বক্তব্য আসায় এটিএন নিউজ কর্তৃপক্ষ মান্নার ওই টকশো বন্ধ করে দেয়। সামপ্রতিক সময়ে চ্যানেল টোয়েন্টি ফোরের একটি টকশো উপস্থাপনা করছেন মাহমুদুর রহমান মান্না। একই সঙ্গে বিভিন্ন পত্রিকায় সমসাময়িক ঘটনা নিয়ে কলামও লিখছেন তিনি।

একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে মন্ত্রী-এমপিরা

একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে মন্ত্রী-এমপিরা


মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন এমপি-মন্ত্রীরা।শুধু প্রতিপক্ষ নয়, নিজ দলের মন্ত্রী-এমপিদের এ ধরনের অঘটন সরকারকে চরমভাবে বিব্রতকর অবস্থায় ফেলছে। মহাজোট সরকারের মেয়াদকালেই অন্তত অর্ধডজন মন্ত্রী-প্রতিমন্ত্রী নানাভাবে বির্তকিত কর্মকাণ্ডে জড়িয়েছেন।এছাড়াও বহু সংসদ সদস্য লাঞ্ছিত হওয়ার ঘটনাও ঘটেছে।

বিশিষ্টজনেরা মনে করছেন, তাদের এ বির্তকিত কর্মকাণ্ডের জন্য মহাজোট তথা আওয়ামী লীগকে আগামী জাতীয় নির্বাচনে মাশুল দিতে হবে।

এ প্রসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান নতুন বার্তা ডটকমকে বলেন, “সরকারের মন্ত্রী-এমপিরা এ ধরনের যে সব কাজ করছেন তা বেআইনি। এজন্য সরকারি দলকে অবশ্যই আগামী নির্বাচনে মাশুল দিতে হবে। কারণ এ সকল কর্মকাণ্ড জনগণ ভালো ভাবে নেয় না, কখনো নেবেও না।”

২০০৯ সালের ৬ ডিসেম্বর মহাজোট সরকার শপথ নেয়ার পর থেকেই এমপি-মন্ত্রীরা নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তারমধ্য অর্থ কেলেঙ্কারি, ধর্ম নিয়ে কটাক্ষ, অস্ত্র উঁচিয়ে জনতার ওপর গুলি, এবং নিজস্ব সন্ত্রাসী বাহিনী দ্বারা নিজ এলাকায় নিয়ন্ত্রণ, টেন্ডার পাইয়ে দেয়াসহ নানা অভিযোগ।

সর্বশেষ গত বৃহ্পতিবার ময়মনসিংহ-১০ আসনের এমপি গিয়াস উদ্দিন আহমেদ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের গুলি করে হত্যার হুমকি দিয়েছেন এবং তাদের গালিগালাজ করেছেন।পরে তিনি কর্মকতাদের বিরুদ্ধে মন্ত্রীর কাছে নালিশ করেন। এক পর্যায়ে এমপি গিয়াস মন্ত্রীকে বলেন, “আপনি জানেন আমি মেজর জিয়াকে হত্যা করেছি, আমি ফাঁসির আসামি, কাউকে ভয় পাই না। আমি আসার সঙ্গে সঙ্গে আমার কাজ করে দিতে হবে।”

এমপি গিয়াস উদ্দিনের ক্ষেত্রে এটাই প্রথম ঘটনা নয়, এর আগেও তিনি তার নিজ এলাকায় লাইসেন্স করা পিস্তল উঁচিয়ে জনগণের ওপর গুলিও করেন।

বায়তুল মোকাররম মসজিদ এলাকায় নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান ইসলামী রাজনীতি নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়ায় মুসল্লিরা মন্ত্রীকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন।

‘ইসলামে ধর্মভিত্তিক রাজনীতির কোনো স্থান নেই, কোরআনে এ সম্পর্কে কোনো আয়াত নেই, রাসূল (সা.) ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ করতেন না, তিনি এ কাজ কখনো করেননি’- মন্ত্রীর এমন বক্তব্যের পর মঞ্চের সামনে বসা মুসল্লিদের মধ্য থেকে একজন হঠাৎ দাঁড়িয়ে চিৎকার করে জানতে চান, মুসলমান হিসেবে মন্ত্রী কেন তাহলে রাজনীতি করছেন? এক পর্যায়ে কয়েকজন মুসল্লি দাঁড়িয়ে যান এবং মন্ত্রীকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করতে থাকেন। পরে নিরাপত্তা কর্মীরা মন্ত্রীকে মঞ্চ থেকে নামিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে যান।

এর আগেও একটি বেসরকারি টিভি চ্যালেনের টকশোতে আওয়ামী লীগের ওই মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে চোখ তুলে নেয়ার হুমকি দেন।

এছাড়া সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনের বিরুদ্ধে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ এবং রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের বিরুদ্ধে রেলে নিয়োগের নামে অবৈধ অর্থ কেলেঙ্কারির ঘটনা চরম বিব্রতকর অবস্থায় ফেলে সরকারকে।

অন্যদিকে, মহাজোট সরকারের চার বছরে নির্বাচিত এলাকাতেই অবাঞ্ছিত হয়েছেন বেশ কয়েকজন মন্ত্রী-এমপি। বেশ কয়েকজন মন্ত্রীর বাসা-বাড়িতেও হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগি্নসংযোগ করা হয়েছে। অবাঞ্ছিত হয়ে কোনো কোনো মন্ত্রী আবার নিজ এলাকায় দীর্ঘদিন ঢুকতেও পারেননি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্ষমতায় থাকাকালে দলের অনেক মন্ত্রীই নির্বাচনী এলাকার সঙ্গে সম্পর্ক রাখছেন না বলে অভিযোগ রয়েছে। নিজ দলীয় নেতাকর্মীরাও তাদের সাক্ষাৎ পান না। ফলে অনেকেই নিজেদের স্থানীয় নেতা-কর্মীদের বিচ্ছিন্ন হামলার শিকার হচ্ছেন।

ঠাকুরগাঁওয়ে পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের বাড়িতে জনতা হামলা চালায়। গত ১৫ অক্টোবর ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নকে বিভক্ত করে নতুন করে গেজেট সংশোধন করার প্রতিবাদে এ হামলা ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। তারা রাস্তায় কাঠ ও টায়ার জ্বালিয়ে দুই ঘণ্টা বিক্ষোভও করে।

নিজ এলাকা নরসিংদীতে অবাঞ্ছিত হন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। দলীয় লোকেরাই মন্ত্রীকে নিজ এলাকায় প্রবেশে বাধা দেয়। দীর্ঘ ১১ মাস এলাকা ছাড়া থাকার পর গত ১৫ সেপ্টেম্বর নিজ এলাকায় কড়া নিরাপত্তায় প্রবেশ করেন তিনি। আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র লোকমান হত্যার ঘটনাকে ঘিরে এমন বিব্রতকর পরিস্থিতির শিকার হন রাজিউদ্দিন আহম্মেদ রাজু। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন নিজ এলাকায় লাঞ্ছিত হন দলীয় লোকজনের হাতে।

টিআর, কাবিখাসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও নিয়োগের ক্ষেত্রে অনিয়মের কারণে নির্বাচিত এলাকার বহু এমপি হামলার শিকার হয়েছেন।বর্তমান সরকারের মেয়াদে সরকারদলীয় সংসদ সদস্যদের মধ্যে প্রথম ২০১০ সালের ২৩ সেপ্টেম্বর আক্রমণের শিকার হন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের এমপি মনিরুল ইসলাম মনি। একই বছরের ১৪ নভেম্বর নিজ বাড়িতে হামলার শিকার হন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের এমপি আফাজউদ্দিন আহম্মেদ। এছাড়া লাঞ্ছিত হন সরকারের শরিক জাতীয় পার্টির রংপুরের গঙ্গাচরার এমপি, এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ। খুলনা-১ আসনের সংসদ সদস্য ননী গোপাল মণ্ডলকে অতিথি না করায় তার হাতে দাকোপ উপজেলা ভাইস চেয়ারম্যান জয়ন্তী রানী সরদার লাঞ্ছিত হন। এ ঘটনায় ক্ষুব্ধ আওয়ামী লীগ নেতা-কর্মী ও এলাকাবাসী সংসদ সদস্যকে লাঞ্ছিত করেন।

Friday, January 18, 2013

টপলেস বয়ফ্রেন্ডের সঙ্গে অন্তঃসত্ত্বা শাকিরা

টপলেস বয়ফ্রেন্ডের সঙ্গে অন্তঃসত্ত্বা শাকিরা


নিজের অন্তঃসত্ত্বা অবস্থা নিয়ে টপলেস বযফ্রেন্ডের সঙ্গে ক্যামেরার সামনে এবার হাজির হয়েছেন প্যারাগুয়ের সংগীত তারকা শাকিরা। সাদাকালো এ ছবিটি গতকাল ভক্তদের জন্য শাকিরা প্রকাশ করেছেন। ফেইসবুক এবং টুইটারে ছবিটি প্রকাশ করে এক বার্তায় ৩৫ বছরের শাকিরা লিখেছেন, আমাদের প্রথম সন্তানের আসন্ন আগমনের আনন্দকে আমরা সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। ইউনিসিফের শিশুদের চ্যারিটির জন্য শাকিরা দম্পতি যে ভার্চুয়াল বেবি শোয়ার তৈরি করেছেন, এরই অংশ হিসেবে ক্রিস্টমাসের আগে তারা ছবিটি তুলেছিলেন। বিশ্বের অভাবগ্রস্ত শিশুদের সাহায্যের লক্ষ্যে শাকিরা ভক্তদের ভার্চুয়াল লিভিং রুম থেকে বিভিন্ন শিশুতোষ পণ্য কেনার আহ্বান জানিয়েছেন। এর ওয়েবসাইটে দেয়া বিভিন্ন পণ্যের মধ্যে রযেছে মশারি, পোলিও টিকা এবং শিশুদের ওজন মাপার যন্ত্র।

এবার মন্ত্রীর দপ্তরে এমপি গিয়াসের গুলির হুমকি

এবার মন্ত্রীর দপ্তরে এমপি গিয়াসের গুলির হুমকি


ময়মনসিংহের গফরগাঁও এলাকার সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) গিয়াস উদ্দিন আহমেদ এবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এবং তার একান্ত সচিবের কম্পিউটার অপারেটরকে গালাগাল ও গুলি করার হুমকি দিয়েছেন। গতকাল দুপুরে মন্ত্রণালয়ে একটি কাগজের ফটোকপি দিতে দেরি হওয়ায় এমপি তাদের গালাগাল ও হুমকি দেন বলে জানিয়েছেন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা। বিষয়টি অস্বীকার করেছেন গিয়াস উদ্দিন। মন্ত্রীর দপ্তর সূত্রে জানা যায়, গতকাল দুপুর সাড়ে বারোটার দিকে দপ্তরি নিয়োগের তদবির নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিনের দপ্তরে যান ময়মনসিংহ-১০ আসনের এমপি গিয়াস উদ্দিন। ওই সময় মন্ত্রীকে না পেয়ে ফিরে যান তিনি। এরপর দুপুর দেড়টায় আবার মন্ত্রীর কাছে ডিও লেটারটি নিয়ে যান। এতে সুপারিশ করে দেন মন্ত্রী। মন্ত্রীর দপ্তর থেকে বেরিয়ে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফকে ডিও লেটারের কপিটির ফটোকপি দিতে বলেন। তখন বলা হয়, এখানে কোন ফটোকপি মেশিন নেই। তাই ফটোকপি করা যাচ্ছে না। পরে তিনি মন্ত্রীর পিএস রূপন কান্তির রুমে যান। সেখানে কম্পিউটার অপারেটর মাইনুদ্দিন ভূঁইয়াকে বলেন ফটোকপি করে দেয়ার জন্য। এসময় ফটোকপি করতে দেরি হওয়ায় গিয়াস উদ্দিন রেগে যান এবং কর্মকর্তাদের গালিগালাজ করেন। এক পর্যায়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দুর্নীতিবাজও বলেন। শেষ পর্যায়ে সবাইকে গুলি করে হত্যার হুমকি দেন। এরপর মন্ত্রীর রুমে কম্পিউটার অপারেটর মাইনুদ্দিনকে নিয়ে ঢোকেন তিনি। এ সময় তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে নালিশ করেন মন্ত্রীর কাছে। এক পর্যায়ে বলেন, আপনি জানেন আমি মেজর জিয়াকে হত্যা করেছি, আমি ফাঁসির আসামি, কাউকে ভয় পাই না। আমি আসার সঙ্গে সঙ্গে আমার কাজ করে দিতে হবে। এ কথা বলে চলে যান এমপি। ঘটনার বিবরণ এমপি’র কাছ থেকে মন্ত্রী শুনতে চাইলে তিনি কিছু জানাতে রাজি হননি। পরে মন্ত্রী তার দপ্তরে কর্মকর্তা ও কম্পিউটার অপারেটর মাইনুলের কাছ থেকে সব বিষয় জানেন। তবে মন্ত্রীর দপ্তরে গিয়ে গুলি করার হুমকির বিষয়টি অস্বীকার করেছেন গিয়াস উদ্দিন আহমেদ। তিনি বলেন, এক কর্মকর্তা আমার সঙ্গে বেয়াদবি করেছে, আমি মন্ত্রীর কাছে অভিযোগ করেছি, আমি তাকে হুমকি দেইনি। মন্ত্রীর দপ্তরে গিয়ে আমি হুমকি দেবো, আমি কি পাগল? এ ব্যাপারে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিন জানিয়েছেন, ভুল বোঝাবুঝি হয়েছিল, মিটমাট হয়ে গেছে। এর আগে নিজ নির্বাচনী এলাকায় সাধারণ জনগণকে গুলি করার জন্য পিস্তল তাক করে সারা দেশে আলোচনার ঝড় তোলেন এমপি গিয়াস। গতকালের ঘটনার মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিলেন এই এমপি। এর আগে ২০১২ সালের ১৯শে মে গফরগাঁওয়ে স্থানীয় জনতাকে লক্ষ্য করে সরকার দলীয় এই এমপি গুলিবর্ষণ করেন। ‘টক অব দ্য কান্ট্রি’ হয়েছিলেন তখন। সর্বত্র আলোচনার ঝড় তুলেছিলেন।

দুই কারণে আসামি হচ্ছেন আবুল হোসেন

দুই কারণে আসামি হচ্ছেন আবুল হোসেন


দুই কারণে আসামি হচ্ছেন সৈয়দ আবুল হোসেন। শেষ পর্যন্ত এজাহারে আগত আসামি হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছেন আবুল হাসান চৌধুরীও। এমন তথ্যই পাওয়া গেছে সংশ্লিষ্ট সূত্রে। সৈয়দ আবুল হোসেনকে আসামি করার সিঁড়ি ধরেই নাম থাকছে আবুল হাসানের। সৈয়দ আবুল হোসেনকে পদ্মা সেতু দুর্নীতি মামলায় আসামি করা না হলে বিশ্বব্যাংকের বিদায় অনেকটা নিশ্চিতই বলা যায়। অন্যদিকে আবুল হোসেনকে আসামি করা হলেও বিশ্বব্যাংক অর্থায়ন করবে এমন নিশ্চয়তাও নেই। এখন আবুল হোসেনকে নিয়ে বিপাকে পড়েছে দুদক। আবুল হোসেনকে আসামি করা না করা নিয়ে বিশ্বব্যাংক ফিরে গেলে পুরো দায় দুদকের ঘাড়ে পড়বে এবং চরম ভাবে দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে বলে মনে করছেন দুদকের ঊর্ধ্বতন মহল। দুদকের ওই মহলের এক কর্মকর্তা জানিয়েছেন, পদ্মা সেতুর দুর্নীতি মামলায় সৈয়দ আবুল হোসেন ও আবুল হাসান চৌধুরীকে মামলার আসামি করার ক্ষেত্রে দুদক এক ধাপ এগিয়ে আছে এজাহারে তাদের নাম উল্লেখ করে। এখন অধিকতর তদন্তে তারা আসামি হিসেবে অন্তর্ভুক্ত হতে পারেন- এমন আসামি হওয়ার নজির দুদকে অনেক আছে। দুদক চেয়ারম্যান গোলাম রহমান একাধিকবার বলেছেন, মামলা দায়ের করার সময় সৈয়দ আবুল হোসেনকে আসামি করার মতো যথেষ্ট প্রমাণাদি হাতে ছিল না, এখন তদন্তে প্রমাণাদি পাওয়া গেলে তিনি আসামি হবেন। সূত্রমতে সৈয়দ আবুল হোসেনকে আসামি করার মতো দু’টি বড় প্রমাণ এখন দুদকের নাগালে। রমেশ সাহার ডায়েরি ও এসএনসি লাভালিন কর্মকর্তাদের সঙ্গে সৈয়দ আবুল হোসেনের বৈঠক সংক্রান্ত বিষয়ে সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার বক্তব্য। পদ্মা সেতু দুর্নীতি মামলার সূত্রপাত এসএনসি লাভালিনের কর্মকর্তা রমেশ সাহার ডায়েরি থেকে। ওই ডায়েরিতে মিনিস্টার ও সেক্রেটারি শব্দগুলোর পাশে ঘুষের পার্সেন্টেজ উল্লেখ করা আছে। কানাডিয়ান পুলিশের জব্দ করা ওই ডায়েরির পাশাপাশি ঘুষের প্রমাণ হিসেবে কানাডিয়ান আদালতে দেয়া রমেশ সাহার স্বীকারোক্তিমূলক জবানবন্দিও আছে। এতদিন রমেশ সাহার ডায়েরি দুদকের কাছে ছিল না। বিশ্বব্যাংক বা কানাডিয়ান পুলিশ সেগুলো সরবরাহ করেনি। সূত্রমতে অতি সমপ্রতি কানাডিয়ান রয়েল পুলিশ এক চিঠি মারফত দুদককে জানিয়েছে তারা রমেশ সাহার ডায়েরি সহ রমেশ সাহার আদালতের কাগজপত্র দুদকে সরবরাহ করবে। রমেশ সাহার ডায়েরিতে পরিষ্কার ভাবেই মিনিস্টার শব্দ লেখা আছে, এটা সৈয়দ আবুল হোসেনের সংশ্লিষ্টতার একটি বড় ধরনের প্রমাণ। এছাড়া, ঘুষ দিয়ে কানাডিয়ান আদালতে দেয়া রমেশ সাহার বক্তব্যও পাওয়া যাবে। অন্যদিকে ঢাকাতে সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার মধ্যস্থতায় সৈয়দ আবুল হোসেনের সঙ্গে এসএনসি লাভালিন কর্মকর্তাদের বৈঠক হয়েছিল। বিশ্বব্যাংক প্যানেলের ভাষ্য অনুসারে ওই বৈঠকেই ঘুষ লেনদেনের ফয়সালা হয়েছিল। একটি সূত্র জানিয়েছে, মোশাররফ হোসেন ভূঁইয়ার মাধ্যমে অনুষ্ঠিত ওই বৈঠকে সে সময়ের যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের অংশগ্রহণের বিষয়টি দুদককে নিশ্চিত করেছেন মোশাররফ হোসেন ভূঁইয়া নিজেই দুদকে দেয়া তার বক্তব্যে। এসএনসি লাভালিনের সঙ্গে যোগাযোগের বিষয়টিতেই ফেঁসে যাচ্ছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীও।
সূত্রমতে সৈয়দ আবুল হোসেনকে আসামি করার মতো দু’টি গুরুত্বপূর্ণ তথ্য এখন প্রমাণ হিসেবে দুদকের নাগালে। এছাড়াও বিশ্বব্যাংক প্রতিনিধি দল শুরু থেকেই বলে আসছে বাংলাদেশের প্রশাসনিক পদ্ধতিতে মন্ত্রীই হচ্ছেন প্রধান। প্রধান ব্যক্তি দায় এড়াতে পারেন না।

তৈরী পোশাকের বিদেশী ক্রেতাদের তীব্র সমালোচনায় ইউরোপীয় পার্লামেন্ট

তৈরী পোশাকের বিদেশী ক্রেতাদের তীব্র সমালোচনায় ইউরোপীয় পার্লামেন্ট


বাংলাদেশের তৈরী পোশাকের বিদেশী ক্রেতাদের তীব্র সমালোচনা করেছে ইউরোপীয় পার্লামেন্ট। ক্রেতারা তাদের আচরণবিধি রক্ষায় ব্যর্থ হওয়ার জন্য এ সমালোচনা করা হয়। সমবেদনা জানানো হয় তাজরিন গার্মেন্ট ও ২০০৬ সাল থেকে এ যাবৎ বিভিন্ন অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের প্রতি। গার্মেন্টে শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্যগত নিশ্চয়তা নিশ্চিত করা না হলে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি না করতে আহ্বান জানানো হয়েছে ইউরোপীয় ইউনিয়নকে। গার্মেন্টে পোশাক তৈরির আগে যেভাবে জিন্স থেকে ধুলাবালি ও ময়লা পরিষ্কার করা হয় তার সব পন্থা বাংলাদেশ সরকারের বন্ধ করা উচিত বলে দাবি করা হয়েছে। আশুলিয়ায় তাজরিন গার্মেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কি পদক্ষেপ নেয়া উচিত তা নিয়ে আলোচনা হয়েছে। বুধবার এ আলোচনা করা হয় ইউরোপিয়ান পার্লামেন্টে। আলোচনায় অংশ নেন ইউরোপীয় পার্লামেন্টের বেশ কয়েকজন সদস্য। এ সময় জিইউই/এনজিএল নামের পার্লামেন্টারি গ্রুপের সদস্য পল মারফি নিজস্ব আচরণবিধি রক্ষায় ইউরোপীয় বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের ব্যর্থতার নিন্দা জানান। ওই গ্রুপের নিজস্ব ওয়েবপেইজে পোস্ট করা এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। ইউরোপীয় পার্লামেন্টে বিতর্কের সময় তিনি বলেন, বাংলাদেশে তাজরিন ফ্যাশন্স লিমিটেডে অযৌক্তিক যে ১১২ জন শ্রমিক নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। একই রকম সমবেদনা জানাই ২০০৬ সাল থেকে বাংলাদেশে এ শিল্পের সঙ্গে জড়িত আরও প্রায় ৭০০ নিহত শ্রমিকের পরিবারের প্রতি। তিনি এসব প্রাণহানির জন্য দায়ী করেন কারখানা মালিকদের। পাশাপাশি তিনি ইউরোপীয় বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানকেও সমান দায়ী করেন। তিনি বাংলাদেশের এসব কারখানাকে ‘মৃত্যুফাঁদের কারখানা’ বলে অভিহিত করেন। পল মারফি বলেন, বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ তৈরী পোশাকের রপ্তানিকারক দেশ বাংলাদেশ। শুধু ২০১১ সালে এ দেশ তৈরী পোশাক রপ্তানি করে আয় করেছে ১৯০০ কোটি ডলার। এ দেশ থেকে টমি হিলফিগার, গ্যাপ, কেলভিন ক্লেইন, এইচঅ্যান্ডএম এবং ওয়াল-মার্টের মতো নামী ব্রান্ডের প্রতিষ্ঠান পোশাক কিনেছে। এদেশে শতকরা ৪০ ভাগ মানুষ এখনও দারিদ্র্যসীমার নিচে বাস করে। তাদের দৈনিক আয় ১ দশমিক ২৫ ডলার। এই শিল্পের সঙ্গে জড়িত মোট শ্রমিকের শতকরা ৮৫ ভাগই নারী। তাদের সর্বনিম্ন মাসিক বেতন ৩৭ ডলার। তাদেরকে কোন শ্রমিক ইউনিয়ন করতে দেয়া হয় না।
শ্রমিক ইউনিয়ন করা থেকে তাদেরকে বিরত রাখতে শক্তি প্রয়োগ করা হয়। পল মারফি ডেনিম জিন্স তৈরির সময়কার শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকির প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশে জিন্সের কাপড় থেকে পোশাক তৈরির সময় তা থেকে যে বালুকণা শ্বাস-প্রশ্বাসের সঙ্গে শ্রমিকরা গ্রহণ করেন তা থেকে তারা সিলিকোসিস ও ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন। এসব শ্রমিককে এমন বালুকণা ও কারখানার ধুলোবালি গ্রহণ করতে বাধ্য করা হচ্ছে পরিবেশগত কারণে। আইরিশ ওই এমপি আরও বলেন, পোশাক তৈরির আগে তা থেকে ধুলোবালি পরিষ্কারের যে পদ্ধতি (স্যান্ডব্লাস্টিং) আছে তার সব রকম প্রক্রিয়া বাংলাদেশ সরকারের বন্ধ করে দেয়া উচিত। যারা সিলিকোসিস (বালু-ধুলোকণা থেকে সৃষ্ট রোগবিশেষ)-এ আক্রান্ত তাদের জন্য সামাজিক ও চিকিৎসা সহায়তার সরকারি কর্মসূচি বাস্তবায়ন করা উচিত। তিনি আরও বলেন, যেসব কারখানায় ধুলোবালি বিমুক্ত করার জন্য শ্রমিকরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন সেখান থেকে ধুলোবালিমুক্ত জিন্সের কাপড় রপ্তানি অবশ্যই বাতিল করতে হবে ইউরোপীয় ইউনিয়নকে। এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করে এমন একটি প্রস্তাবনা বাংলাদেশ সরকারের কাছে পাঠানোর জন্য খসড়া করা হয়েছে। ওই খসড়ার ওপর গতকাল ভোট হওয়ার কথা।

Wednesday, January 16, 2013

নারায়ণগঞ্জে কিশোরী ধর্ষণের শিকার

নারায়ণগঞ্জে কিশোরী ধর্ষণের শিকার


নারায়ণগঞ্জের বন্দরে এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার মাহমুদপুর গ্রামে ধর্ষণের ওই ঘটনা ঘটলেও এ ঘটনায় সোমবার রাতে ধর্ষিতার মা বাদী হয়ে ২ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার উদ্বৃতি দিয়ে বন্দর থানার ওসি আক্তারুজ্জামান জানান, সোমবার সন্ধ্যায় ওই কিশোরীর মা-বাবার অনুপস্থিতিতে প্রতিবেশী মাসুদ মিয়ার ছেলে মুন্না (২০) তার বন্ধু একই এলাকার মিজানুর রহমানের ছেলে নিশাতের সহযোগিতায় ওই কিশোরীকে তাদের বাড়িতেই ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতার পরিবার মামলা করতে চাইলেও স্থানীয় প্রভাবশালীরা বিচারের কথা বলে সময় ক্ষেপণ করে। পরে স্থানীয়ভাবে বিচার না পেয়ে ধর্ষিতার মা বাদী হয়ে ধর্ষক ও তার সহযোগীকে আসামি করে মামলা করেন। পুলিশ ধর্ষক ও তার সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা করছে।

প্রভাষককে আটকে নির্যাতন জাবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

প্রভাষককে আটকে নির্যাতন জাবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক গ্রেপ্তার


গাইবান্ধার আলহাজ সেলিমা রহমান কারিগরী মহাবিদ্যালয়ের প্রভাষককে অপহরণ করে ৪ দিন জাবিতে আটকে রেখে নির্যাতনের পর মুক্তিপণ দাবির অভিযোগে গতকাল সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে। এ ঘটনায় র‌্যাব ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদকসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের ৫ ছাত্রকে গ্রেপ্তার এবং অপহৃতকে উদ্ধার করেছে।
অপহরণকারীদের দাবিকৃত মুক্তিপণের ১০ লাখ টাকা সোমবার সাভার করতোয়া কুরিয়ার সার্ভিস অফিস থেকে তুলতে আসলে ওঁত পেতে থাকা সদস্যরা তাদের গ্রেপ্তার করে বলে র‌্যাব জানিয়েছে।
গতকাল সকালে র‌্যাব গ্রেপ্তারকৃতদের সাভার মডেল থানায় সোপর্দ করলে দুপুরে প্রভাষক আহসান হাবীব প্রিন্স বাদী হয়ে সাভার মডেল থানায় অপহরণের মামলাটি (নং-২৫) দায়ের করেন।
মামলায় গ্রেপ্তারকৃত ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জাবির হোসেন (২২), ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শফিক (২২), দর্শন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শাহেদ শাহ (২৪), ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আনিসুজ্জামান সিদ্দিকী (২২) ও ঢাকা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রুবেল ইসলাম (২৩) আসামি করা হয়েছে। এদের মধ্যে শফিক জাবির অ.ফ.ম কামাল উদ্দিন ও অন্যরা মাওলানা ভাসানী হলের ছাত্র। এছাড়া মামলায় পলাতক দেখিয়ে জাবির ছাত্র নাহিদ, তমালসহ অজ্ঞাতনামা ২-৩ জনকেও আসামি করা হয়। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানিয়েছে। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার ৫ ছাত্রকে ৫ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
র‌্যাব-৪ সাভার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তাহসিন সালেহীন রানা জানান, গত শুক্রবার গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার আলহাজ সেলিমা রহমান কারিগরী মহাবিদ্যালয়ের প্রভাষক আহসান হাবীব প্রিন্স জরুরি কাজে ঢাকা আসেন। এ খবর পেয়ে তার পূর্ব পরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র জাবির হোসেন তাকে ফুসলিয়ে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আলবেরুণী হলের ২য় তলায় একটি রুমের মধ্যে এনে আটকে রেখে তার স্ত্রীর কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকা সাভার করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে বলে। এরই মধ্যে অপহৃতের পরিবারের পক্ষ থেকে বিষয়টি সাভার র‌্যাব-৪ ক্যাম্প কমান্ডারের কাছে অবহিত করা হয়। পরে র‌্যাবের গোয়েন্দা দল নির্দিষ্ট সময়ে কুরিয়ার সার্ভিস অফিসের আশপাশ অবস্থান নেয়। সোমবার বিকাল আনুমানিক ৫টার দিকে অপহরণকারীরা অপহৃত আহসান হাবীব প্রিন্সকে সঙ্গে নিয়ে মুক্তিপণের টাকা তুলতে কুরিয়া সার্ভিসের অফিসে আসলে ওঁত পেতে থাকা র‌্যাবের গোয়েন্দা দল তাদের গ্রেপ্তার করে। উদ্ধার করে অপহৃত প্রভাষক আহসান হাবীব প্রিন্সকে। রাতভর র‌্যাব হেফাজতে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সকালে সাভার মডেল থানায় সোপর্দ করা হয়। তবে গ্রেপ্তারকৃতরা দাবি করে, প্রিন্সকে তারা অপহরণ করেনি। তাদের পাওনা টাকা আদার করার চেষ্টা করছিল। গ্রেপ্তারকৃত জাবির ছাত্র শফিক জানায়, ঢাকা কলেজের ছাত্র রুবেল ইসলাম তার বন্ধু সুমনের বোন জেসমিন জামালপুরে একটি কলেজে চাকরি করে। এমপিওভুক্ত করে দেয়ার জন্য প্রিন্স ২০১০ সালে ৮৭ হাজার টাকা নিয়েছে। কিন্তু কোন কাজ করে দিতে পারছে না, শুধু ঘুরাচ্ছে। এদিকে ছাত্র ইউনিয়নের জাবি শাখার সাধারণ সম্পাদক গ্রেপ্তারের খবর পেয়ে সকালে থানায় আসেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সৌমিত চন্দ জয়দ্বীপ। তিনি সাংবাদিকদের জানান, ঘটনাটি সম্পূর্ণ সাজানো। জাবির হোসেন দেড় লাখ টাকা পাবে মামলার বাদী প্রিন্সের কাছে। শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি দেয়ার নাম করে ওই টাকা নিয়েছে। তিনি দাবি করেন, আলবেরুণী হলের যে কক্ষে তাকে আটকে রাখা হয়েছে মামলায় উল্লেখ করেছে সে কক্ষের জানালার গ্রীল ভাঙা। ইচ্ছে করলে সে পালাতে পারতো। তাছাড়া সে কোন চিৎকার চেঁচামেচিও করেনি।

তবে পুলিশ রহস্যজনক কারণে গ্রেপ্তারকৃত জাবির হোসেনের সঙ্গে সাংবাদিকদের কথা বলতে দেয়নি।
ছাত্র ইউনিয়ন জাবি শাখার সহকারী সাধারণ সম্পাদক মং সিং হাই মারমা সাংবাদিকদের বলেন, মামলায় যেভাবে অপহরণের ঘটনা সাজানো হয়েছে তা মিথ্যা। তিনি দাবি করেন, সোমবার দুপুরেও প্রিন্সকে জাবির ভিতরে হোটেলে খেতে দেখেছি। তাছাড়া প্রিন্স প্রায় দুই বছর যাবত জাবিতে আসা-যাওয়া করছে। ঢাকায় আসলে রাতে সে ক্যাম্পাসে থাকতো বলেও তিনি জানান। তবে মামলার বাদী প্রভাষক আহসান হাবীব প্রিন্স তাদের কাছ থেকে টাকা নেয়ার কথা অস্বীকার করে বলেন, জাবির হোসেন গাইবান্ধায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেত সেখান থেকেই তার সঙ্গে পরিচয়। সেই পরিচয়ের সূত্র থেকেই মাঝেমধ্যে ঢাকায় আসলে তার সঙ্গে দেখা এবং জাবিতে আসা-যাওয়া করতেন বলে তিনি স্বীকার করেছেন। তিনি আরও বলেন, গাইবান্ধায় বিজনেস ম্যানেজম্যান্ট একটি কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। সেটার রেজিস্ট্রেশন করানোর জন্য ঢাকায় আসি। ওইদিন রাজধানীর কল্যাণপুরে গাড়ি থেকে নামলে জাবির হোসেন ফোন দেয়। তার ফোন পেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলেই আটকে রেখে মারধর করে পরিবারের কাছে ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ড. সোহেল আহমেদ জানান, আমাদের ছাত্ররা যে ওই প্রভাষককে জাবির ভিতরে আটকে রেখেছে তা কিন্তু ওই প্রভাষকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি। তারা সরাসরি র‌্যাবকে অবহিত করেছে। তিনি বলেন, আলবেরুণী হলে তাকে আটকে নির্যাতনের কথা বলা হলেও গ্রেপ্তারকৃতরা কেউ ওই হলের ছাত্র নয়। তাই বিষয়টি জাবির ডিসিপ্লিন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির তদন্ত রিপোর্ট পাওয়ার পরই ছাত্রদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Tuesday, January 15, 2013

Boyfriend sued over medical student’s death

Boyfriend sued over medical student’s death


A murder case has been filed against the boyfriend of Jerina Aradin Jerin, a student of a private medical college, over her death.
Jerin’s uncle Harun-ur-Rashid filed the case with the Kamalapur Railway Police Station on Sunday night, Sub-Inspector Alamgir Hossain told.
Apart from Jerin’s friend Kazi Mohiuddin Saran, his parents Kazi Jasimuddin and Shahana Begum have been made accused in the case.
Doctors at the Dhaka Medical College Hospital pronounced Jerin, 23, a first-year student of MBBS programme at the Uttara Women’s Medical College, dead around 8pm on Saturday after she was hit by a train.

Saran told reporters at the hospital that Jerin was hit by a Kamalapur-bound train while they were walking alongside the track-way in Cantonment Rail-crossing area in the evening.

He claimed that he managed to save himself by jumping on the road.

Saran first took Jerin to Kurmitola General Hospital and then to DMCH.

Police at DMCH Police Outpost detained Saran over his suspicious statement.

They said Saran completed his higher education abroad and currently is working for a private organisation.

SI Alamgir Hossain, also the investigation officer of the case, produced Saran before the court of Chief Judicial Magistrate Kazi Shahidul Islam on Monday with a plea to interrogate him in their custody for five days.

The judge approved three days’ remand rejecting Saran’s bail petition.

Hossain told reporters on Sunday that they had gone to the scene of the accident with Saran. “Though the youth claimed that the incident had taken place in Cantonment area, it actually happened in Khilgaon area,” he said.

“During the on-the-spot investigation, it was learnt that Jerin and Saran had an altercation around 5:45pm on Saturday. Eyewitnesses said Saran pushed Jerin at one stage of the argument.”

He said there was injury marks in Jerin’s head, right eye and right leg.

Jerin hailed from Nagarpur, Tangail. She was the eldest of two daughters and a son of their parents, Mir Kaykobad and Afroja Mir Merry, who reached Dhaka from Canada on Monday morning.

মা হতে এসে লাশ হয়ে যায় !

মা হতে এসে লাশ হয়ে যায় !


সোনাদিয়া ও সেন্টমার্টিন সমুদ্র সৈকতে আসতে শুরু করেছে বৃহদাকার সামুদ্রিক মা-কাছিম। টেকনাফের শাহপরীর দ্বীপের সাগর সৈকতে দু-একটি কাছিম চোখে পড়লেও কক্সবাজার, হিমছড়ি, পেঁচার দ্বীপ, ইনানির সাগর সৈকতে সামুদ্রিক কোনো কাছিম ডিম দিতে আসে না। অপরিকল্পিত আবাসন, সৈকতে আলোর ঝিলিক ও পর্যটকের অনিয়ন্ত্রিত পদচারণায় কাছিমের ডিম দেয়ার পরিবেশ গত পাঁচ বছরে পুরোটাই নষ্ট হয়ে গেছে।

কক্সবাজার, সোনাদিয়া, সন্দীপ, কুতুবদিয়াসহ বিভিন্ন উপকূল থেকে প্রায় ২০ হাজার ট্রলার মাছ শিকার করছে গভীর সমুদ্রে। জেলেরা ট্রলার থেকে ভাসাজাল, ডুবাজাল, অনিয়ন্ত্রিত যন্ত্রচালিত ট্রলারসহ ৪০-৬০ ফুট লম্বা বিহুন্দি ও লাক্ষ্যা জাল পেতে রাখে সাগরতলে। অপরদিকে হাজার কিলোমিটার পেরিয়ে সামুদ্রিক কাছিম মা হওয়ার তাড়নায় ছুটে আসে এদেশের সাগর সৈকতে। কাছিমগুলো যখন সৈকতে এসে পৌঁছায়, তখন তারা এক একটি মস্তকবিহীন লাশ। নিথর দেহ নিয়ে ভেসে আসে জোয়ারের পানিতে। শরীরে তাদের আঘাতের দাগ।

বর্তমানে কমপক্ষে ৫০ হাজার বেহুন্দি জাল রয়েছে জেলেদের কাছে। গভীর সমুদ্রে জেলেদের জালে কাছিম আটকা পড়লে, জেলেরা তাদের বৈঠা, বাঁশ, কাঠ ও ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করে। জাল থেকে ঝামেলা এড়াতে জেলেরা কাছিমগুলো নির্মমভাবে হত্যা করে। সামুদ্রিক কাছিম গবেষক জহিরুল ইসলামের গবেষণায় দেখা যায়, প্রতিবছর উপকূলবর্তী এলাকায় ৬০০ থেকে ৮০০ মৃত কাছিম সৈকতে ভেসে আসে। আগত পর্যটকরা জানতেও পারে না, কেন তারা মারা পড়ে? অথচ উপকূলীয় এলাকায় উন্নয়ন, হোটেল-মোটেলের আলোর ঝলক, প্রবাল ধ্বংস, সৈকত দূষণ কাছিমের বংশবিস্তারে বড় প্রতিবন্ধকতা। সৈকতে আলো জ্বালালে এরা সহজেই বাধাপ্রাপ্ত হয় এবং ডিম না দিয়ে ফিরে যায়। আবার কখনও বালুচরে উঠতে না পেরে পানিতে ডিম দেয়। তবে সে ডিম থেকে কখনও বাচ্চা ফোটে না। মা হওয়ার আকাঙ্ক্ষা অপূরণ রেখে ফিরে যেতে হয় অন্য জায়গায়।

প্রাচীনকালে মানুষ যখন থেকে সমুদ্রে যাতায়াত ও তীরে বসবাস শুরু করে, তখন থেকে সামুদ্রিক কাছিমের সঙ্গে পরিচয় হয়। এরা সরীসৃপ। অতিপ্রাচীন এবং সামুদ্রিক জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। যারা ১০-১৫ কোটি বছর ধরে পৃথিবীতে টিকে আছে। এদের জীবনচক্র বড় জটিল ও রহস্যপূর্ণ। খাদ্যগ্রহণ এক জায়গায় আবার প্রজনন ক্ষেত্র আরেক জায়গায়। এ দূরত্ব প্রায় ১২ হাজার কিলোমিটার হতে পারে। জীবনচক্রে তারা বিভিন্ন সাগর-মহাসাগরে বিচরণ করে, নানাভাবে সামুদ্রিক পরিবেশ রক্ষা করে আসছে।

এখন পর্যন্ত অলিভ রিডলে, সবুজ কাছিম, হকসবিল, লগারহেড, লেদারব্যাক, ফ্লাটব্যাক ও ক্যাম্প রিডলে, এই সাত প্রজাতির সামুদ্রিক কাছিম বিশেজ্ঞরা শনাক্ত করেছেন। বাংলাদেশের সমুদ্রসীমায় এখন পর্যন্ত পাঁচ প্রজাতির সামুদ্রিক কাছিমের উপস্থিতির সন্ধান পাওয়ার তথ্য জানায় সামুদ্রিক কাছিম গবেষণা প্রতিষ্ঠান ‘মেরিন লাইফ অ্যালাইন্স’। তবে এ সংখ্যা কমে বর্তমানে শুধু ‘অলিভ রিডলে’ বালুচরে আসছে।

সামুদ্রিক কাছিমের সঙ্গে স্থলভাগের কাছিমের অনেক অমিল রয়েছে। যেমন- এরা মাথা লুকাতে পারে না। এদের পা’গুলো সমুদ্রে চলার জন্য সাঁতার উপযোগী। অনেকটা বৈঠার আকারে। একটি সামুদ্রিক কাছিম প্রাপ্তবয়স্ক হতে ২০ থেকে ২৫ বছর সময় লাগে। ওজন ৪০ থেকে ৬০ কেজি হয়।

স্ত্রী কাছিম প্রজাতিভেদে বছরে তিন থেকে সাতবার ডিম পাড়ে। শুকনো বালু সরিয়ে ৫০-৬০ বা ১০০-১১০ সেন্টিমিটার গভীর করসি আকারের গর্ত করে ১০০-১৫০টি গোলাকার সাদা ডিম দেয়। সামুদ্রিক কাছিমের বাচ্চা প্রাকৃতিক নিয়মে ডিম ফুটে বের হয়ে সমুদ্রে চলে যায়। জীবন বাঁচাতে সাগরে নেমেই টানা ৪৮ ঘণ্টার মতো সাঁতরে গভীর সাগরে যায়। বাচ্চা কাছিম যে সৈকতে জন্মে ছিল বয়ঃপ্রাপ্তির পর সে বালুচরেই তারা আবার ডিম দিতে আসে। বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন কীভাবে সাগরের কাছিম নির্দিষ্ট সৈকত খুঁজে নিতে পারে। খাদ্য তালিকায় কাঁকড়া, শামুক-ঝিনুক, জেলিফিশ, সাগর শসা, চিংড়ি, লবস্টার, শ্যাওলা ও সামুদ্রিক ঘাস খেয়ে থাকে।

সামুদ্রিক কাছিম সংরক্ষণের উদ্দেশ্যে সারা বিশ্বে হুমকিসমূহ কমানোর চেষ্টা চলছে। পরিযায়ী বলে কাছিম সংরক্ষণে জাতীয় ও আন্তর্জাতিক সমন্বয় প্রয়োজন। ২০০১ সালে দক্ষিণ-পূর্ব এশিয়া, ভারত মহাসাগরীয় দেশগুলো সামুদ্রিক কাছিম সংরক্ষণের জন্য একটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করে IOSEA, যা ‘Marine Turtle Mou’ হিসেবে পরিচিত। মূলত সাগরের কাছিম বিষয়ে শিক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ সরকার ২০০৪ সালে IOSEA সামুদ্রিক কাছিম সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করে এবং দক্ষিণ-পূর্ব এশিয়া ও ভারত মহাসাগরীয় এলাকতে সামুদ্রিক কাছিম রক্ষার জন্য অঙ্গীকারাবদ্ধ হয়। কিন্তু আজ পর্যন্ত নেই কোনো পর্যবেক্ষণ।

লাকি LIPS

লাকি LIPS


নারী সৌন্দর্যের অন্যতম অংশ হল ওষ্ঠ, যাকে চলতি ভাষায় বলা হয় ঠোঁট।

কবি টেনিসন বলেছিলেন, “আ ম্যান গিভেন আল আদার ব্লিস।আন্ড অল হিজ ওয়র্ল্ডলি ওয়ার্থ ফর দিজ, টু ওয়েস্ট হিজ হার্ট ইন ওয়ান কিস আপন হার পারফেক্ট লিপস…” এরপর নিশ্চয়ই আর নারী সৌন্দর্যে ঠোঁটের গুরুত্ব নিয়ে প্রশ্ন তোলার মানে হয় না! এখানে বেছে নেয়া হয়েছে ছয় সেলেবকে, যাদের ঠোঁটের জাদুতে বিভিন্ন সময়ে মজেছে তামাম পুরুষকুল।

১. মেরিলিন মনরো: তার সৌন্দর্য নিয়ে কারও মনে কোনও দ্বিধা নেই।তবে মেরিলিনের দিকে দৃষ্টি পড়লে সবচেয়ে প্রথমে নজরে আসে তার রাঙা ঠোঁট দু’টিই।

২. মধুমালা: বলিউডের যদি সুন্দর হাসির প্রতিযোগিতা করা যায়, তা হলে নিঃসন্দেহে প্রথম দিকে জায়গা করে নেবেন মধুমালা। আর এটা সম্ভব তার সুন্দর ঠোঁটের জন্যই।

৩. বিপাশা বসু: বং বিউটি বিপাশার সৌন্দর্যের অন্য্তম অঙ্গ হলো তার ঠোঁট। তার পারফেক্ট ঠোঁটই বিপসের সেক্সি তকমায় বিশেষ পালক যোগ করেছে।

৪.মাধুরী দীক্ষিত: সুন্দর হাসির প্রতিযোগিতায় মধুমালার পাশাপাশি জায়গা করে নেবেন মাধুরীও। শোনা যায়, এম এফ হুসেন নাকি তার ঠোঁটের প্রেমে পড়ে গিয়েছিলেন!

৫. আ্যাঞ্জেলিনা জোলি: তার ঠোঁটের পাউট বাকিদের থেকে তাকে আলাদা করেছে। আ্যাঞ্জেলিনা নিজেও জানেন সে কথা। তাই তিনি সৌন্দর্যের প্লাসপয়েন্ট হিসেবে ঠোঁটকেই চিহ্নিত করেন বরাবর।

৬. কারিনা কাপুর: মোস্ট কিসেবল লিপসের তালিকায় প্রথম দিকেই আছেন কারিনা। আর সে জন্য যে তার ঠোঁটই দায়ী তা নিশ্চয় বলার অপেক্ষা রাখে না।সূএ: ওয়েবসাইট।

‘সমরাস্ত্র ক্রয়ের বিষয় জনগণকে জানানো উচিত’

‘সমরাস্ত্র ক্রয়ের বিষয় জনগণকে জানানো উচিত’


সাবেক পররাষ্ট্র সচিব ও কূটনীতিক ফারুক চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর রাশিয়া সফরে যে ৮ হাজার কোটি টাকার সমরাস্ত্র ক্রয় চুক্তি হচ্ছে তা সার্বিক প্রতিরক্ষানীতির অংশ কিনা তা জনগণের জানা প্রয়োজন। বিষয়টি জনগণের সামনে প্রকাশ করা উচিত। প্রধানমন্ত্রীর রাশিয়া সফর সম্পর্কে মানবজমিনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর এ সফরে দু’দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ৪০ বছর পর সরকারপ্রধান পর্যায়ের কেউ রাশিয়া সফর করছেন। এর আগে ১৯৭২ সালের মার্চ মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) সফর করেছিলেন। তাই এ সফর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ সফর। ৪০ বছরে পৃথিবী অনেক পরিবর্তন হয়েছে। ২৪ বছর আগে ছিল সোভিয়েত ইউনিয়ন। এখন হয়েছে রাশিয়া। পরিবর্তনের প্রেক্ষিতে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব আরও বেশি। তাই আমি আশা করি এ সফর দু’দেশের মধ্যে সম্পর্ক নিবিড়তর করবে। সংবাদ মাধ্যমে আমরা যা জানতে পেরেছি তা হলো দু’টি গুরুত্বপূর্ণ বিষয় এ সফরের কার্যসূচিতে স্থান পাবে। ৮ হাজার কোটি টাকার সমরাস্ত্র ক্রয় আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি। প্রথম বিষয়টিতে আমার বক্তব্য হলো এ ব্যাপারে আমরা এখনও বিস্তারিত কিছুই জানি না। যে টাকা ধার করা হবে তার সুদের হার কত তাও জানিনা এবং এটা সার্বিক প্রতিরক্ষানীতির অংশ হিসেবে, জাতীয় নিরাপত্তার স্বার্থে কেনা হচ্ছে কিনা তা-ও জানি না। এসব বিষয় আমরা সুস্পষ্টভাবে জানতে চাই। জনগণকেও জানানো উচিত। কারণ, এটা একটা বিরাট বিষয়। এটা দু’দেশের একটা বাণিজ্যিক সম্পর্কের বিষয়। তবে এ সফরের মাধ্যমে দু’দেশের বাণিজ্যিক সম্পর্কে উন্নয়ন ঘটবে বলে আমি আশা করছি।
রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোন বিচ্যুতির আশঙ্কা থাকে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না। আমরা একটা সার্বভৌম জাতি। কখন কার সঙ্গে কি রকমের সম্পর্ক করবো, এতে কারও কিছু যায় আসে না। এমনটি হওয়ারও কথা না। এগুলো দ্বিপক্ষীয় বিষয়। প্রধানমন্ত্রীর ভারত সফরের পর তার অর্জন নিয়ে নানা সমালোচনা হয়েছিল। এ সফর নিয়ে তেমন কোন সংশয় আছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সফর তো শেষ হয়নি। তাই এখনই এ ধরনের কোন মন্তব্য করা ঠিক হবে না। তিনি বলেন, সব বিষয়ে আমাদের ভেবেচিন্তে পদক্ষেপ নেয়া উচিত বলে আমি মনে করি।

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ- অনলাইন বিড়ম্বনা

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ- অনলাইন বিড়ম্বনা


অনলাইন বিড়ম্বনায় ২ দিনে শত শত কর্মী মালয়েশিয়া যেতে নাম নিবন্ধন করতে পারেননি। পোহাতে হয়েছে ভোগান্তি। ঢাকা ও বরিশাল বিভাগে গতকাল দ্বিতীয় দিনের মতো রেজিস্ট্রেশন কার্যক্রম চলে। আজ এ দুই বিভাগে রেজিস্ট্রেশনের শেষ দিন। তবে যেসব এলাকায় নেটওয়ার্ক সমম্যার কারণে তিন দিনেও নিবন্ধন করতে পারবে না সেখানে আরও একদিন সময় বাড়বে বলে জানিয়েছেন বিএমইটি’র মহাপরিচালক বেগম সামছুন নাহার। তিনি বলেন, বিড়ম্বনা সত্ত্বেও ২ দিনে দেড় লাখ কর্মী রেজিস্ট্রেশন করেছেন। এদিকে গতকাল সরজমিন ঢাকা বিভাগের কেরানীগঞ্জ উপজেলার দু’টি ইউনিয়নে গিয়ে বেশকিছু অনিয়মের অভিযোগ পাওয়া যায়। বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন ইন্টারনেট-এর ধীরগতি, অদক্ষ অপারেটর এবং তাদের প্রশিক্ষণ না থাকায় রেজিস্ট্রেশন করতে লোকজনকে বিড়ম্বনা পোহাতে হয়। কোথাও কোথাও নির্ধারিত ৫০ টাকার বেশি ফি নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বেলা ১২টা ৪৪ মিনিটে ঢাকার সন্নিকটে কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়ন পরিষদের তথ্য ও সেবা কেন্দ্রে গিয়ে দেখা যায় ১০০ ফরমের স্তূপ। বাইরে আগ্রহী প্রার্থীরা ঘুরাফেরা করছেন। কম্পিউটারের দায়িত্বে নিয়োজিত উদ্যোক্তা পরিচয় দিয়ে রাজিউল মাহবুব বললেন, নেটওয়ার্ক সমস্যার কারণে এ পর্যন্ত তিনি মাত্র ১০টি নিবন্ধন করতে পেরেছেন। মাঝে মাঝে সার্ভারে ব্যাপক সমস্যা দেখা দেয়। প্রথম দিন এই কেন্দ্রে তারা ৩৫টি নিবন্ধন সম্পন্ন করতে পেরেছেন। এখানে উপস্থিত উপজেলা প্রাথমিক ও গণশিক্ষা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর শামীমা ইয়াসমিন জানান, তিনি এখানে সকাল থেকেই আছেন। কোন অনিয়ম নেই। নেটওয়ার্ক সমস্যার কারণে নিবন্ধনের গতি ধীরে চলছে। তথ্য কেন্দ্র থেকে মূলকপির ফটোকপি দুই টাকার পরিবর্তে ১০ টাকা দিয়ে কিনছেন- এরকম অভিযোগ করেন প্রার্থী মো. আসাদ। এছাড়া পরিষদের বাইরে টেবিল সাজিয়ে ফরম পূরণ করছেন একদল। যারা ৪০ থেকে ৫০ টাকা নিচ্ছেন বলে অভিযোগ করেন জসিম। এই অভিযোগের ব্যাপারে শাক্তা ইউনিয়নের চেয়ারম্যান মো. সুলতান খান বলেন, যারা নিজেরা ফরম পূরণ করতে পারেন না তারাই ওদেরকে দিয়ে লেখাচ্ছেন। এখন তাদের না করে দিয়েছি। যার যার ফরম নিজেরাই ফরম করুক। ১০ টাকা প্রসঙ্গে তিনি তাৎক্ষণিক ওই ফরম পরিষদ থেকে ফ্রি দেয়ার ঘোষণা দেন।
একই উপজেলার তারানগর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় সেখানে তথ্য ও সেবা কেন্দ্র নেই। ওই পরিষদ থেকে ১০ থেকে ১২ কিলোমিটার দূরে এই তথ্য কেন্দ্র। বেলা ২ টা ৫ মিনিটে গিয়ে দেখা গেছে ১০-১২ জনের লাইন। অপেক্ষারত প্রার্থীরা জানান, সকালে একটু লাইন বড় ছিল। সাদ্দাম, ইকবাল ও মিলন নামের তিনজন অভিযোগ করে বলেন, তারা তিন জনে একত্রে ৩টি ফরমের ফটোকপি কিনেছেন ৫০ টাকা দিয়ে। এছাড়াও প্রত্যেককে সরকারি খাতে আরও ৫০ টাকা করে দিতে হবে। এই কেন্দ্রের উদ্যোক্তা আল আমিন বলেন, সার্ভারে ব্যাপক সমস্যা। নেটওয়ার্ক পাওয়া যায় না। এই পর্যন্ত ৪৩টা নিবন্ধন সম্পন্ন হয়েছে। আগের দিন করা হয় ৮৫টি।
এদিকে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) পরিচালক (ট্রেনিং) ড. মো. নূরুল ইসলাম জানান, দ্বিতীয় দিন পর্যন্ত এক লাখ ৫০ হাজার ৫০৪ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ঢাকা বিভাগে এক লাখ ২৩ হাজার ৬৪০ জন এবং বরিশাল বিভাগে ২৬ হাজার ৮৬৪ জন অনলাইনে নিবন্ধন করেছেন। ইন্টারনেটের সমস্যার কথা স্বীকার করেন তিনি। ঢাকা ও বরিশাল বিভাগের নিবন্ধিত ব্যক্তিদের মধ্যে যারা মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন তাদের লটারি হবে আগামীকাল ১৬ই জানুয়ারি। জেলা সদরে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে এ লটারি হবে। তবে জনসংখ্যা অনুপাতে বরাদ্দকৃত ইউনিয়নভিত্তিক কোটা অনুযায়ী তালিকা তৈরি করা হবে। একই ভাবে এরপর রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের লোকজন ১৬ থেকে ১৮ই জানুয়ারি নাম নিবন্ধন করার সুযোগ পাবেন। এখানে ১৯শে জানুয়ারি লটারি হবে। খুলনা ও চট্টগ্রাম বিভাগে ১৯ থেকে ২১শে জানুয়ারি নাম নিবন্ধন করা হবে। এখানে লটারি হবে ২২শে জানুয়ারি। নিবন্ধন কার্যক্রম চলবে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, কিছু কিছু ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে আইটি সমস্যার কারণে কিছুটা বিঘ্ন সত্ত্বেও প্রথম দিন রোববার জেলার ১০৮টি ইউনিয়নে মোট ৫ হাজার ৩৫৪ জন মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী নিবন্ধন করেছেন। তবে কোন কোন ইউনিয়নে নিবন্ধন ফি বাবদ সরকার নির্ধারিত ৫০ টাকার পরিবর্তে ১০০ টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জেলা প্রশাসনের আইসিটি কন্ট্রোল রুম সূত্র জানায়, সরকার নিবন্ধনের জন্য ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি-এই তিনদিন নির্ধারণ করে দিয়েছে। এর মধ্যে প্রথম দিনই ব্যাপক সাড়া পাওয়া গেছে। তবে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের কিছু কারিগরি ত্রুটি এবং পর্যাপ্ত দক্ষতার অভাবে নিবন্ধন কাজে কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে। এদিকে হোসেনপুর উপজেলার পুমদী, সাহেদল, গোবিন্দপুর ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রগুলোতে রেজিস্ট্রেশন প্রার্থীদের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। প্রার্থীরা অভিযোগ করেন, সরকারিভাবে নির্ধারিত ৫০ টাকা নিবন্ধনের জন্য ধার্য থাকলেও ইউপি চেয়ারম্যান ও সদস্যরা ১০০ থেকে ১৫০ টাকা আদায় করছেন। এছাড়া নিবন্ধন ফরম বিক্রি করা হচ্ছে ২০ থেকে ৫০ টাকায়। এমন অভিযোগ পেয়ে সোমবার দুপুরে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ পুমদী ইউপি তথ্যসেবা কেন্দ্রে উপস্থিত হয়ে এ ঘটনার সত্যতা পান। এ সময় সমবেত উপস্থিত নিবন্ধনের জন্য শত শত কর্মী ইউপি চেয়ারম্যানের এ বাড়তি টাকা আদায়ের অভিযোগ করেন। এ ব্যাপারে পুমদী ইউপি চেয়ারম্যান আরজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জেনারেটর ও আইপিএস বাবদ এ অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে। কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নে নিবন্ধন করতে প্রত্যেকের কাছ থেকে ৫০ টাকার স্থলে ১০০ টাকা করে আদায় করা হয়েছে বলে জানা গেছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে জেনারেটর ভাড়া বাবদ এই টাকা আদায় করা হচ্ছে বলে লোকজনকে ব্যাখ্যা দেয়া হয়। এছাড়া ইটনা উপজেলার ইউনিয়নের জয়সিদ্ধি ইউনিয়নেও ১০০ টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জানান, মালয়েশিয়ার কর্মী নিবন্ধন ফরম বাবদ অতিরিক্ত মূল্য গ্রহণের অভিযোগ পাওয়া গেছে বিভিন্ন সেবা কেন্দ্র থেকে। কোন কোন কেন্দ্রে ৫০ টাকা ফি’র জায়গায় ৫০০ টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে বেশকিছু এলাকায় গতকালও নিবন্ধন চালু হয়নি এসব এলাকার আগ্রহী শ্রমিকদের বিকল্প পদ্ধতিতে নিবন্ধন চলছে বলে জানা গেছে। ইন্টারনেট ধীরগতির কারণে নিবন্ধন প্রক্রিয়াও শ্লথ হয়ে গেছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত বরিশাল জেলায় ২ দিনে ৫ হাজারের কিছু বেশি নিবন্ধন হয়েছে বলে জানা গেছে। বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন কেন্দ্রের রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি অভিযোগ করেন এখানে তার কাছে একটি ফরম ৫০০ টাকা দাবি করা হয়েছে। যদিও সংশ্লিষ্ট অপারেটর এ অভিযোগ অস্বীকার করেছেন। একই অভিযোগ জাগুয়া কড়াপুর ইউনিয়নে। মেহেন্দিগঞ্জে গতকালও বিদ্যুৎ সমস্যার জন্য ৭টি কেন্দ্রে নিবন্ধন শুরু সম্ভব হয়নি। পার্শ্ববর্তী তথ্য সেবা কেন্দ্র এদের নিবন্ধন চলছে। বরিশাল জেলা তথ্য সেবার সহকারী প্রোগ্রামার চৌধুরী মোঃ শওকত জানান, মেহেন্দিগঞ্জের ৭টি তথ্যকেন্দ্রে বিদ্যুৎ সমস্যার কারণে আগেই বাদ দেয়া হয়েছে। তবে বেশকিছু স্থানে ইন্টারনেট এর শ্লথগতিত কাজ করতে সমস্যা হচ্ছে বলে তিনি জানান।
বরগুনা প্রতিনিধি জানান, জেলার বেশ কয়েকটি তথ্য সেবা কেন্দ্রে সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নিবন্ধন প্রার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। যে সব ইউপিতে বিদ্যুতের ব্যবস্থা নেই সেখানে বিকল্প হিসেবে জেনারেটর দিয়ে কাজ চলছে। সরকার সর্বসাকুল্যে প্রার্থীপ্রতি ৫০ টাকা ফি নির্ধারণ করলেও বেশকিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বরগুনা সদর ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে গিয়ে নির্ধারিত ফি’র অতিরিক্ত ২০ টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। সেখানে নিবন্ধন প্রার্থীদের কাছে ১০ টাকা মূল্যে ফরম বিক্রি করতে দেখা গেছে। এসময় একজন নিবন্ধন প্রার্থীর কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় নিয়ে গ্রাম পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটেছে। অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করায় মনিরুল ইসলাম নামের একেজনকে মারধর করেছে কয়েকজন গ্রাম পুলিশ। পরে ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে এসে ওই গ্রামপুলিশকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সোপর্দ করেছেন। বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে মালয়েশিয়া গমনেচ্ছুদের নাম নিবন্ধনে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। কালমেঘা ইউনিয়নে গতকাল নাম নিবন্ধন করতে আসা আবদুর রহিম নামের এক ব্যক্তি অভিযোগ করেন, প্রত্যেকের কাছ থেকে হাতে লেখা জীবনবৃত্তান্ত নিয়ে ১৪০-১৫০ টাকা করে আদায় করছেন দায়িত্বপ্রাপ্তরা। ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব মোস্তফা কামাল ওই টাকা নিচ্ছেন। একই অভিযোগ করেন, ইউনিয়নের কূপদোন গ্রামের মো. আজাদ, পশ্চিম কালমেঘা গ্রামের মো. জুয়েল ও ঘুটাবাছা গ্রামের আরিফুল ইসলামসহ অনেকে।
অভিযোগ প্রসঙ্গে মোস্তফা কামাল বলেন, তথ্যসেবা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা অতিরিক্ত অর্থ নিয়ে ফরম পূরণ করছিলেন। পরে তা বন্ধ করে অতিরিক্ত টাকা ফেরত দেয়া হয়েছে।
কালমেঘা ইউপি চেয়ারম্যান নূর আফরোজ বলেন, ফরম পূরণ করার জন্য ২০ টাকা অতিরিক্ত রাখা হচ্ছিল। অভিযোগ পেয়ে তা বন্ধ করে নির্ধারিত ৫০ টাকা করেই নিচ্ছি।

‘সীমান্তে হত্যা গ্রহণযোগ্য নয়’

‘সীমান্তে হত্যা গ্রহণযোগ্য নয়’


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ পিএসসিজি বলেছেন, সীমান্তে হত্যা কোনভাবেই
গ্রহণযোগ্য নয়। ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ-এর হাতে কোন বাংলাদেশী নিহত হলে প্রতিবারই আমরা প্রতিবাদ জানিয়ে আসছি। এ হত্যা বন্ধে সরকারের পক্ষ থেকেও জোরালে পদক্ষেপ রয়েছে মন্তব্য করে তিনি বলেন, এক্ষেত্রে সীমান্তের অধিবাসীদেরও সচেতন হওয়া প্রয়োজন। তিনি বলেন, আন্তর্জাতিক সীমারেখার কতগুলো নিয়ম আছে। আইনের প্রতি সকলেরই শ্রদ্ধাশীল থাকা উচিত। যে কোন সীমান্তে ১৫০ গজের মধ্যে যাওয়ার নিয়ম নেই। আর সামপ্রতিক (১লা ও ২রা জানুয়ারি) ইন্সিডেন্ট (হত্যাকাণ্ড) যেগুলো ঘটেছে বেশির ভাগই ‘ক্রসিং বর্ডার’-এর কারণে ঘটেছে। তাই এ বিষয়ে সচেতনতা দরকার। রাজধানীর পিলখানার সদর দপ্তরের মিডিয়া কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বর্ডারের ওই পাড়ে যখন ঘটনা ঘটে আমাদের লিখিত প্রশ্নের জবাবে তারা তখন তাদের মত করে বক্তব্য দেন। তবে এ বিষয়ে আমাদের অবস্থান সুস্পষ্ট। খুব জোরালোভাবে এর প্রতিবাদও আমরা জানিয়েছি। কিন্তু সেটা (হত্যাকাণ্ড) জিরো লেভেলে আসছে না। এটা দুঃখজনক। তিনি জানান, আত্মরক্ষার্থে উভয় পক্ষই গুলি চালাতে পারে। তবে এ বিষয়ে জনসচেতনতা তৈরি না হলে সীমান্তের দুঃখজনক ঘটনা বাড়বে। বিজিবি মহাপরিচালক বলেন, পিলখানায় রক্তাক্ত বিদ্রোহের চার বছর পর সীমান্তরক্ষী বাহিনীতে স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। ওই বিদ্রোহের পর পিলখানা ও দেশের অন্যান্য স্থানে সীমান্তরক্ষী বাহিনীর দপ্তরে নিরাপত্তার জন্য যে সেনাসদস্যদের মোতায়েন করা হয়েছিল, পর্যায়ক্রমে তাদের প্রত্যাহার করে নেয়া হচ্ছে। তিনি বলেন, আমার বাসায় যারা নিরাপত্তার দায়িত্বে ছিল সমপ্রতি তাদেরও সরিয়ে নেয়া হয়েছে। আজিজ আহমেদ বলেন, আমি দায়িত্ব নেয়ার পরপর বিভিন্ন জায়গায় আমার সঙ্গে সেনাসদস্যরা গেলেও এখন আর তারা যাচ্ছে না। উল্লেখ্য, গত ৫ই ডিসেম্বর বিজিবির মহাপরিচালকের দায়িত্ব নেন আজিজ আহমেদ। পরিস্থিতির উন্নতি হওয়ায় পিলখানায় নিয়োজিত পুলিশ সদস্যদেরও গত ৩১ ডিসেম্বর প্রত্যাহার করে নেয়া হয় বলে জানান তিনি। মহাপরিচালক বলেন, বিডিআর বিদ্রোহের যেসব মামলা চলছে সেগুলোতে আমরা শুধু প্রশাসনিক সহায়তা দিচ্ছি। বিচারে খালাসপ্রাপ্তরা আবারও বাহিনীতে ফিরে এসেছে এবং স্বাভাবিকভাবে দায়িত্ব পালনও করছে। ইতিমধ্যে ওই বিদ্রোহের ঘটনায় সারা দেশে বিজিবি আইনে করা মামলাগুলোর বিচার শেষ হয়েছে। আর বিদ্রোহের সময় হত্যার ঘটনায় প্রচলিত আইনে মামলার কার্যক্রম চলছে। সীমান্তরক্ষা বাহিনীর চারটি আঞ্চলিক সদর দপ্তর খুব শিগগিরই চালু হবে জানিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, আগামী ২০শে জানুয়ারি প্রধানমন্ত্রী এই আঞ্চলিক সদর দপ্তরগুলো উদ্বোধন করবেন। ব্রাক্ষণবাড়িয়ার সরাইল, চট্টগ্রাম, রংপুর ও যশোরে এই চারটি আঞ্চলিক সদর দপ্তর করা হচ্ছে। সংবাদ সম্মেলনে বিজিবি’র মহাপরিচালক বলেন, বিজিবিকে আরও আধুনিকায়ন ও শক্তিশালী করা হচ্ছে। তিনি বলেন, এই বাহিনীর সার্বিক উন্নয়নের দিকে লক্ষ্য রেখে ১২টি সেক্টর হেডকোয়ার্টারের জায়গায় ১৬টি সেক্টর হেডকোয়ার্টার করা হবে। মোট ৫৪টি ব্যাটালিয়নের মধ্যে ঢাকায় ২টি ও ঢাকার বাইরে ব্যাটালিয়ন হবে ৫২টি। এগুলো ছাড়াও রাইফেল সিকিউরিটি ইউনিট, ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, সিগন্যাল সেক্টর, আইসিটি ব্যাটালিয়নকে আধুনিকায়ন করা হয়েছে। বিজিবি’র মহাপরিচালক বলেন, সীমান্তে কাউন্টার পয়েন্টে যেসব বিজিবি সদস্য দায়িত্ব পালন করেন তাদের, এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যথাসময়ে ও দ্রুত যাওয়ার জন্য আগামী ফেব্রুয়ারি মাস থেকে ১৭০০ মোটরসাইকেল দেয়া হবে। এতে করে টহলে সুবিধা বাড়বে। তাতে সীমান্তে চোরাচালান রোধ করা যাবে। মহাপরিচালক জানান, বিজিবি বিওপিতে সদস্যদের জীবন যাত্রার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ পানি, ৬৫টি সোলার সিষ্টেম এবং প্রায় প্রতিটি সীমান্ত এলাকায় ইলেকট্রিসিটির ব্যবস্থা করা হয়েছে। বিডিআর বিদ্রোহ, হত্যা ও অন্যান্য অপরাধের বিচারের বিষয়ে মেজর জেনারেল আজিজ আহমেদ সাংবাদিকদের জানান, ইতিমধ্যে কোন ধরনের প্রশ্ন ছাড়াই বিজিবির নিজস্ব আইনে বিদ্রোহের বিচার সম্পন্ন করেছি। আমাদের ধারণা এ বিষয়ে কারও বিরূপ ধারণা নেই। জাতির কাছেও তা গ্রহণযোগ্য হয়েছে। যারা এই মামলায় খালাস পেয়েছে তারা ইতিমধ্যে আমাদের সঙ্গে কাজে যোগ দিয়েছে। বিজিবির প্রচলিত সব সুযোগ সুবিধাও তারা পাচ্ছে এবং পাবে। এখন ৮৪৭ জনের বিচার হবে বিদ্রোহে হত্যা সহ অন্যান্য অপরাধের জন্য। এর বিচার হবে প্রচলিত ফৌজদারি আইনে। তিনি বলেন, বিচারিক বিষয় যেহেতু সময় নির্ধারণ করে হয় না, তাই কবে নাগাদ তা শুরু ও শেষ হবে তা বুঝবে দেশের আদালত। কিন্তু এটুকু নিশ্চয়তা দিতে পারি কোন নিরপরাধ লোক সাজা পাবে না। বিচারকাজে প্রশাসনিক সহযোগিতা ও তথ্যবহুল প্রমাণ দরকার উল্লেখ করে বিজিবি’র মহাপরিচালক বরাবরের মতো সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ খান, উপমহাপরিচালক বিজিবি (যোগাযোগ) কর্নেল খোন্দকার ওবায়দুল আহসান প্রমুখ।

Monday, January 14, 2013

বলিউডের ছবিতে অস্ট্রেলিয়ান অভিনেত্রী

বলিউডের ছবিতে অস্ট্রেলিয়ান অভিনেত্রী


বলিউডে অভিষেক হচ্ছে অস্ট্রেলিয়ান মডেল ও অভিনেত্রী ক্রিস্টিনা আখিভার। ইতিমধ্যে বিষয়টি পাকাপাকি হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মডেলিংয়ের পাশাপাশি অস্ট্রেলিয়ার বেশ কিছু চলচ্চিত্র ও ছোটপর্দার নাটকে অভিনয় করে আলোচিত অভিনেত্রীতে পরিণত হয়েছেন ক্রিস্টিনা। এবার অস্ট্রেলিয়া থেকে সোজা বলিউডের ছবিতে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন তিনি। ছবির নাম ‘ইয়ামলা পাগলা দিওয়ানা-২’। ধরমেন্দ্র প্রোডাকশনের ব্যানারে ছবিটির নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে খুব শিগগিরই। স্বনামধন্য অভিনেতা ধরমেন্দ্র এবং তার দুই ছেলে সানি দিওল ও ববি দিওল এই তিনজনই ছিলেন ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ ছবিটিতে। বাপ বেটা অভিনীত এই ছবিটি ২০১১ সালের অন্যতম ব্যবসা সফল ছবিতে পরিণত হয়েছিল। তারই ধারাবাহিকতায় ধরমেন্দ্র সিদ্ধান্ত নেন এর সিক্যুয়েল তৈরির। মূলত সানি দিওলই এই নতুন ছবির জন্য ক্রিস্টিনাকে নির্বাচন করেছেন। অস্ট্রেলিয়ান এই অভিনেত্রীর বিভিন্ন ছবি দেখেছেন সানি। তার প্রেক্ষিতেই তাকে ‘ইয়ামলা পাগলা দিওয়ান-২’ ছবিতে অভিনয়ের প্রস্তাব করেন। স্ক্রিপ্ট পড়ে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান ক্রিস্টিনা। তিনি নিজেও বলিউডের নিয়মিত দর্শক। সুযোগ পেলেই বলিউডের ছবি দেখতে বসে যান। এদিকে বর্তমানে ধরমেন্দ্র প্রোডাকশনের ব্যানারে ছবির শুটিং শুরুর আগে চলছে ক্রিস্টিনার হিন্দি প্রশিক্ষণ। গত দুই সপ্তাহ ধরে হিন্দি ভাষা শিখছেন তিনি। ছবিতে সানি দিওলের প্রেমিকা ও পরবর্তীতে স্ত্রী রুপে দেখানো হবে তাকে।

'খুন করি গাড়িতে লাশ ফেলি রাস্তায়' ফেনীর মাইক্রোবাস চালক হত্যার তিন আসামি

'খুন করি গাড়িতে লাশ ফেলি রাস্তায়'

ফেনীর মাইক্রোবাস চালক হত্যার তিন আসামি


ফেনী থেকে মাইক্রোবাসটি কুমিল্লার উদ্দ্যেশে রওনা হয় তখন সন্ধ্যা সাতটা। এক ঘন্টা পর মাইক্রোবাসটি পৌঁছায় সোয়াগাজির একটি নির্জন স্থানে। প্রস াব করার অজুহাতে থামানো হয় মাইক্রোবাস। আর থামাবার সঙ্গে সঙ্গে চালককে টেনে পেছনের সিটে নিয়ে রশি দিয়ে হাত বেঁধে ফেলা হয়। হত্যা করা হয় শ্বাসরোধ করে। এরপর জীবিত মানুষের মত করে বসানো হয় সিটে। ঘটনাস্থল থেকে প্রায় ১২ মাইল দূরে কুমিল্লার (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক) জগন্নাথপুরের একটি নির্জন জায়গায় রাস্তার পাশে ফেলে দেয়া হয় চালকের লাশটি। ফেনীর স্টার লাইন গ্রুপের মাইক্রোবাস চালক আবুল কালামকে (৫০) এভাবেই হত্যা করে ঘাতকরা।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতারকৃত তিন তরুণ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বিস্তারিত ঘটনা বর্ননা করে। তারা বলেছে, মাইক্রেবাস ছিনতাইয়ের জন্যই পরিকল্পিতভাবে চালকে হত্যা করে। গ্রেফতারকৃতরা হচ্ছে ওমর ফারুক (১৯), কবির হোসেন (১৯) ও মেহেদী হাসান (২০)। আর ছিনতাইকৃত মাইক্রোবাসটি বিক্রিকালে ডিবি পুলিশ শুক্রবার রাতে রাজধানীর শেরেবাংলানগর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। তাদেরকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি।

ডিবির এডিসি (পশ্চিম) মশিউর রহমান জানান, গ্রেফতারকৃতরা মাইক্রোবাসটি ছিনতাইয়ের উদ্দ্যেশে গায়ের হলুদের অনুষ্ঠানের কথা বলে গত ৯ তারিখ বিকালে মাইক্রেবাসটি ভাড়া করে। ভাড়া সাড়ে তিন হাজার টাকা। এ জন্য অগ্রিম প্রদান করে ৫শ' টাকা। পরে পথিমধ্যে চালককে হত্যা করে লাশ রাস্তায় ফেলে দেয়। তাদের সঙ্গে তাজুল ইসলাম নামে আরো একজন ছিল। জহিরুল পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত ওমর ফারুকের গ্রামের বাড়ি কুমিল্লার চকবাজার, পেশায় সে ট্রাকের হেলপার। মেহেদী হাসান, জুতা ব্যবসায়ী, কবির হোসেন একজন ইলেক্টিশিয়ান ও পলাতক তাজুল ইসলাম গাড়ি চালক। তাদের তিনজনেরই বাড়ি কুমিল্লার বারপাড়া।

মেহেদী হাসান জানায়, তার বাবা কুমিল্লা সড়ক জনপথ বিভাগের একজন গাড়ি চালক। ঘটনার কয়েকদিন আগে থেকেই তারা চার বন্ধু পরিকল্পনা করে নতুন দেখে মাইক্রোবাস ছিনতাই করার। আর বিক্রি করে পাওয়া যাবে মোটা অংকের টাকা। পরিকল্পনা অনুয়ায়ী গত ৯ জানুয়ারি দুপুরে তারা কুমিল্লা থেকে ফেনীতে পৌঁছে। তবে যাওয়ার আগে মেহেদী হাসান মহল্লার দোকান থেকে দুই টাকায় ( চার টুকরা) পাটের রশি কেনে। এরপর ফেনী এএসকে রোডের স্টার লাইন গ্রুপের মাইক্রোবাসটি সাড়ে তিন হাজার টাকায় ভাড়া করে। এসময় বলা হয় তারা কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায় একটি গায়ে হলুদ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। রেন্টকার ম্যানেজারকে কবির হোসেন অগ্রিম ৫শ' টাকা প্রদান করে। এরপর সন্ধ্যা ৭টার দিকে তারা চারজন মাইক্রোবাসে কুমিল্লার উদ্দ্যেশে রওনা হয়। পথিমধ্যে মাইক্রোবাসের তেলের টাকাও পরিশোধ করে কবির। মাইক্রোবাসের সামনে সিটে চালকের পাশে বসে ওমর ফারুক। আর চালকের পেছনের সিটে বসে তাজুল ইসলাম, মাঝে কবির হোসেন তার পাশে বসে মেহেদী হাসান। সে আরো জানায়, পথিমধ্যে প্রস াবের কথা বলে মাইক্রোবাস থামানো হয়। এ সময় তাজুল তার সঙ্গে থাকা গায়ের চাঁদর চালকের গলায় পেছিয়ে পেছনের সিটে নিয়ে যায়। মেহেদী রশি দিয়ে চালকের হাত বেঁধে ফেলে। বাঁচার জন্য চালক আবুল কালাম বলে ওঠে, 'তোমরা আমার ছেলের বয়সি, আমাকে মেরো না'। তার কাঁকুতি-মিনতির মধ্যেই তাজুল তার চেপে ধরে। বাবা-মা বলে চিত্কার দেয়ার কয়েক মিনিটের মধ্যেই তিনি নিস্তেজ হয়ে পড়েন। এ অবস্থায় মেহেদী সামনের সিটে গিয়ে বসে। আর মৃত চালককে জীবিত মানুষের মত বসানো হয় পেছনের সিটে। মাইক্রোবাস চালায় ওমর ফারুক। পরে জগন্নাথপুরে নির্জন স্থানে চালকের লাশটি রাস্তার পাশে ফেলে দেয়া হয়।

কবির হোসেন জানায়, হত্যাকাণ্ডের পর তারা কুমিল্লার একটি হোটেলে রাতের খাবার খেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পরের দিন শুক্রবার রাতে মাইক্রোবাসটি বিক্রির চেষ্টাকালে ডিবি পুলিশ তাদেরকে গ্রেফতার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাজুল পালিয়ে যেতে সমক্ষ হয়।

কেন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়লে এমন প্রশ্নের জবাবে মেহেদী হাসান জানায়, সে দশম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করেছে। তারা যে এলাকায় বসবাস করে (কুমিল্লার বারপাড়া) সে এলাকাটি অপরাধ প্রবণ এলাকা। রয়েছে জমজমাট মাদক ব্যবসা। ফলে পরিবেশের কারণেই ধারা ধীরে ধীরে অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে।

এডিসি মশিউর রহমান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় কুমিল্লার কোতয়ালী থানায় মামলা হয়েছে। মামলার বাদী নিহত আবুল কালামের ছেলে জালাল উদ্দিন। তিনি আরো বলেন, গ্রেফতার হওয়া পর্যন্ত তিনি জানতেন যে মাইক্রোবাস চালকে হত্যা করা হয়েছে। তার কাছে তথ্য ছিল একটি চোরাই মাইক্রোবাস বিক্রির চেষ্টা চলছে। এদিকে মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা কোতয়ালী থানার একজন সাব-ইন্সপেক্টর গতকাল মহানগর গোয়েন্দা দফতরে আসামীদের সঙ্গে কথা বলেছেন। ডিবির রিমান্ড শেষে আসামীদের কুমিল্লায় পাঠানো হবে। নিহত আবুল কালামের বাড়ি ফেনী সদর থানার বারাইপুর।

ফেনীর স্টার লাইন গ্রুপের মালিক আলহাজ্ব আলাউদ্দিন জানান, আবুল কালাম মূলত তার চাচার মাইক্রোবাস চালাতেন। তবে ঘটনা শোনার পর তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। তিনি পলাতক অপর আসামীদের গ্রেফতারের দাবী জানান।