বিদেশ :: বার্তা২৪ ডটনেট বিশ্বের নবম বৃহত্তম দেশ হওয়া সত্ত্বেও খুব একটা পরিচিত নয় এই দেশটি। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের থেকে পৃথক হওয়ার পর ১৬ ডিসেম্বর দেশটি তাদের স্বাধীনতা ঘোষণা করে। ২০০৬ সালে কাজাকিস্তানের চলচ্চিত্র ‘বোরাত’ দিয়ে বিশ্বের নজর কারে এই দেশ। যদিও কাজাকিস্তানের প্রকৃত চিত্র নিয়ে বোরাত নির্মিত হয়নি বলে গুজব রয়েছে। তেল আহরণকারী কোম্পানি ও অপরুপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি’র জন্য বেশ বিখ্যাত এই দেশ। দেশটির বর্তমান প্রেসিডেন্ট নূর-সুলতান নজর বায়েফ।
এক নজরে কাজাকিস্তান
দেশের নাম: কাজাকিস্তান
রাজধানী: আলমা আতা
স্বাধীনতা দিবস: ১৬ ডিসেম্বর ১৯৯১ সালে
রাষ্ট্রীয় নাম: কাজাকিস্তান প্রজাতন্ত্র
জাতিসংঘের সদস্য লাভ: ২ মার্চ ১৯৯২
আয়তন: ২৭,১৭,৩০০ বর্গ কিঃ মিঃ
লোকসংখ্যা: ১ কোটি ৬১ লাখ
ভাষা: কাজাক, রুশ, জার্মান
মুদ্রা: টেঙ্গোর, ১ ডলার = ৭৫.৮০ টেঙ্গোর
ধর্ম: ইসলাম, মুসলিম ৪৭%, রুশ আর্থোডক্স ৪৪%।
শিক্ষার হার: ৯৯.০%।
মাথাপিছু জি ডি পি: ২,৭০০ ডলার।
গ্রিনিচ সময়: + ৩.৫ ঘণ্টা।
গড় আয়ু: ৭০.১/৫৮.৭পুরুষ/ মহিলা।
ইতিহাস: আদিমকাল থেকে এখানকার অধিবাসীরা যাযাবর ও পশুপালক হিসাবে জীবন অতিবাহিত করে আসছে। আদি ব্রোঞ্জ যুগে কাজাখ এলাকায় বেশ কিছু প্রাচীন সংস্কৃতির উদ্ভব হয়, যার মধ্যে রয়েছে শ্রুবনা সংস্কৃতি, আফানাসেভো সংস্কৃতি, এবং আন্দ্রোনোভ সংস্কৃতি। ৫০০ খ্রিস্টপূর্বাব্দ হতে ৫০০ খ্রিস্টাব্দ অবধি কাজাকিস্তানে যাযাবর যোদ্ধা সংস্কৃতির উদ্ভব ঘটে যার মধ্যে প্রধান ছিলো শক ও হুন।
১৯৯১ খ্রিস্টাব্দের ১৬ ডিসেম্বরে কাজাকিস্তান নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পতনের পর কাজাকিস্তান নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। এরা হলেন তুর্কি এবং মঙ্গলীয় বংশধারার উত্তরাধিকার। আঠারো শতকের শুরু থেকে আস্তে আস্তে রাশিয়ার অধীনে চলে যেতে থাকে। ঊনবিংশ শতকে মধ্য এশিয়ার অন্যান্য এলাকার জনগণ ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করে। সোভিয়েত ইউনিয়নে কমিউনিস্ট বিপ্লবের পর কাজাকিস্তান ১৯২০ সাল থেকে সোভিয়েত ইউনিয়নের ১৫টি প্রজাতন্ত্রের একটি হিসেব পরিচিতি পায়। অবশেষে প্রজাতন্ত্রগুলোর মধ্যকার ঐক্যে দুর্বলতা দেখা দিলে কাজাকিস্তানও তাদের স্বাধীনতা ঘোষণা করে এবং নূর-সুলতান নজর বায়েফকে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দেয়া হয়।
ভৌগলিক অবস্থান ও আয়তন: কাজাকিস্তানের আয়তন প্রায় ২৭ লক্ষ বর্গ কিলোমিটার। প্রতিবেশী দেশের মধ্যে রয়েছে চীন, রাশিয়া, উজবেকিস্তান, কিরগিজিস্তান এবং তুর্কমেনিস্তান। রিপাবলিক অব কাজাকিস্তান নামেই পরিচিত দেশটি। দেশটির অধিকাংশ এলাকা মধ্য এশিয়ায় পড়েছে এবং একাংশ ইউরোপে পড়েছে। কাজাকিস্তান বিশ্বের সর্ববৃহৎ ভূমিবেষ্টিত দেশ। দেশটির একটি বৃহৎ অংশ ঘিরে রেখেছে কাসপিয়ান সাগর।