সহজ জয়ে এগিয়ে গেল ভারত
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে স্বাগতিক ভারত। মাত্র ১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিরাট কোহলির দুর্দান্ত ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে ২২ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ধোনি বাহিনী। অনায়াস এই জয় দিয়ে এখন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।
জয়ের জন্য ১৫৬ রানের লক্ষ্যে পৌছাতে তেমন কোন কষ্টই করতে হয়নি ভারতীয় ব্যাটসম্যানদের। তৃতীয় ওভারে ওপেনার আজিনকা রেহানের উইকেট হারিয়ে শুরুটা ভালোভাবে করতে না পারলেও চমত্কার ব্যাটিং করে দলকে জয়ের পথে নিয়ে গেছেন বিরাট কোহলি। দ্বিতীয় উইকেটে গৌতম গম্ভীরের সঙ্গে ৬৭ রানের জুটি গড়ে জয়টা নাগালের মধ্যে নিয়ে আসেন এই ডানহাতি ব্যাটসম্যান। দলীয় ৭৮ রানের মাথায় গম্ভীর সাজঘরে ফেরার পর যুবরাজ সিংয়ের সঙ্গে জুটি বাঁধেন কোহলি। তৃতীয় উইকেটের এই জুটি থেকে আসে ৬৬ রান। জয়ের জন্য যখন আর ১২ রান প্রয়োজন, সেসময় সাজঘরমুখী হন যুবরাজ সিং। তাঁর ব্যাট থেকে আসে ৩০ রান। ৭৭ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন কোহলি।
এর আগে আজকের ম্যাচ টস জিতেছিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিই। টসে জিতে ফিল্ডিং বেছে নেওয়ার অধিনায়কের সিদ্ধান্তকে সম্মান দিতেই যেন যার যার মতো জ্বলে উঠলেন ভারতীয় বোলাররা। ভুবনেশ্বর কুমার, সামি আহমেদ, ইশান্ত শর্মা, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, সুরেশ রায়না—ব্যবহূত ছয় বোলারই ত্রাস হয়ে উঠলেন ইংলিশ ব্যাটসম্যানদের জন্য। সবাইকে ছাপিয়ে অবশ্য ইংলিশদের জন্য একটু বেশিই ভয়ংকর হয়ে উঠলেন রবীন্দ্র জাদেজা। অসাধারণ বোলিংয়ে ১৯ রানের বিনিময়ে জাদেজার তুলে নেওয়া ৩টি উইকেটই মূলত ইংলিশদের মেরুদণ্ড ভেঙে গুঁড়িয়ে দেয়। জাদেজার ৩ উইকেটের পাশাপাশি ইশান্ত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন—উভয়ের দুটি করে উইকেট ইংলিশদের আর মাথা তুলতে দেয়নি। নিজেদের মধ্যে এই তিন বোলার ভাগাভাগি করেন সাতটি উࢇে। ঠকী তিনটর উঃকেट ঝুলিতে पোࣇন বࣁবনেশ্বর কুমার, সাঢ আমেআ ও সুরেশ ࠰ানাत0/div>
ব্যাটিয়ে নেমে ইংল্যান্ডের শুরুটা হয়েছিল বেশ ধীরগতির। দলীয় ২৪ রানে প্রথম উইকেটের পতনের পর কেভিন পিটারসেন ও ইয়ান বেল ইনিংস মেরামত শুরু করেছিলেন। কিন্তু ইশান্ত শর্মার বলে উইকেটের পেছনে ধোনির বিতর্কিত এক ক্যাচে পরিণত হন তিনি। পিটারসেন আউট হওয়ার পর ইয়ান বেলও প্যাভিলিয়নের পথ ধরেন স্কোরবোর্ডকে ওই চেহারায় রেখেই।
কুক, পিটারসেন ও বেলের বিদায়ের পরপরই আসা-যাওয়ার মিছিল শুরু হয় ইংলিশ শিবিরে। জো রুটের ব্যাট থেকে এসময় ৩৯ রান আর টিম ব্রেসনান ২৫ রানের এক ইনিংস না খেললে ইংলিশদের স্কোর শতরানের কোটাও পার হয় না। মিডল অর্ডারে ক্রেইগ কিসওয়েটার ও সামিত প্যাটেল শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে গেলে আরও বেড়ে যায় ইংলিশদের দুঃস্বপ্নের মাত্রা।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ১৫৫ (৪২.২ ওভার)
জো রুট ৩৯, পিটারসেন ২৫, ব্রেসনান ২৫
রবীন্দ্র জাদেজা ৩/১৯, ইশান্ত শর্মা ২/২৯. অশ্বিন ২/৩৭
ভারত ১৫৭/৩ (২৮.১ ওভার)
বিরাট কোহলি ৭৭*, যুবরাজ সিং ৩০, গৌতম গম্ভীর ৩৩
জেমস ট্রেডওয়েল ২/২৯, স্টিভেন ফিন ১/৫০