সিঙ্গাপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড ১ এ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। রোববার লাল-সবুজ পতাকাধারীরা তাদের শেষ খেলায় থাইল্যান্ডকে ৬-১ গোলে পরাজিত করে তিন খেলায় পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিলো।
দ্বিতীয় বাংলাদেশ আরো তিনটি গোল করে। আর থাইল্যান্ড দ্বিতীয়ার্ধে একটি গোল
শোধ করায় ৬-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জিমি-চয়নরা।
রাসেল মাহমুদ জিমি ও কৃষ্ণ কুমার দুটি করে এবং মইনুল ইসলাম কৌশিক ও সারোয়ার হোসেন একটি করে গোল করেন।
এ খেলায় দুই গোল করায় তিন খেলায় রাসেল মাহমুদ জিমি মোট পাঁচটি গোল করেন।
বাংলাদেশ তাদের প্রথম খেলায় হংকংকে ৬-১ গোলে এবং দ্বিতীয় খেলায় স্বাগতিক সিঙ্গাপুরকে ৪-২ গোলে পরাজিত করে।
উল্লেখ্য, ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডে র্যাংকিংয়ে ৯-১৬ নম্বরে থাকা আটটি দলসহ মোট ২৪টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড ১-এর পয়েন্ট তালিকা
দল
|
খেলা
|
জয়
|
ড্র
|
পরা
|
প/বি
|
পয়েন্ট
|
|
বাংলাদেশ
|
৩
|
৩
|
০
|
০
|
২৬/৪
|
৯
|
|
সিঙ্গাপুর
|
৩
|
২
|
০
|
১
|
১০/৫
|
৬
|
|
হংকং
|
৩
|
০
|
১
|
২
|
৩/৯
|
১
|
|
থাইল্যান্ড
|
৩
|
০
|
১
|
২
|
২/১৩
|
১
|



















