চলতি মাসের মাঝামাঝি সময়ে পরীক্ষামূলক সম্প্রচারে আসছে এশিয়ান টেলিভিশন।
ইতিমধ্যে সম্প্রচার কার্যক্রমের যাবতীয় আনুষ্ঠানিকতাও শেষ হয়েছে।
পরীক্ষামূলক সম্প্রচার শুরুর অল্প কিছুদিনের মধ্যেই চ্যানেলটি পূর্ণাঙ্গ
সম্প্রচারে আসবে বলে জানিয়েছেন চ্যানেল সংশ্লিষ্টরা।
টিভি চ্যানেলটি পূর্ণাঙ্গ সম্প্রচারে আসতে ইতিমধ্যেই বাংলাদেশে ও এশিয়ার একাধিক দেশে ধারাবাহিক নাটক, রিয়েলিটি শো, বিজনেস ও বিনোদনের প্রোগ্রাম নির্মাণ শুরু করেছে।
এসব অনুষ্ঠানে নতুনত্ব আনতে শিল্পী ও কলা-কৌশলী নির্বাচনে অভিজ্ঞদের পাশাপাশি নতুনদের প্রাধান্য দেয়া হচ্ছে বলে জানিয়েছেন চ্যানেলটির হেড অব কমিউনিকেশন এবং প্লানিং এডিটর সৈয়দ মিজানুর রহমান।
তিনি বলেন, ‘‘চ্যানেলটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হবে এখানে চতুর্থ প্রজন্মের চিন্তা-চেতনা বা স্বপ্ন বাস্তবে রূপ দেয়ার চেষ্টা করা হচ্ছে।’’
উদাহরণ টেনে তিনি বলেন, ‘‘এশিয়ান টিভির প্রথম প্রযোজনায় একটি সিনেমা নির্মাণ হচ্ছে। ‘পরবাসিনী’ নামের এই সিনেমায় আমাদের আগামী প্রজন্ম কেমন হতে পারে, কি হতে পারে এই পৃথিবী তার একটি কাল্পনিক অবস্থা চলে এসেছে। সিনেমাটিতে এলিয়েন অর্থাৎ ভিনগ্রহের প্রাণীদের সঙ্গে মানুষের প্রেমের সর্ম্পক দেখানো হচ্ছে।’’
জানা গেছে, এশিয়ান টিভির শুধু সিনেমাতেই নয়- চ্যানেলটির প্রায় সব ধরণের অনুষ্ঠান নির্মাণে আগামী প্রজন্মের চাহিদার বিষয়টি তুলে ধরা হচ্ছে।

No comments:
Post a Comment