বরেণ্য সাংবাদিক ও লেখক আতাউস সামাদের দ্বিতীয় ও শেষ নামাজে জানাজা
অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে। বিকেল সাড়ে তিনটায় এ জানাজায়
তার দীর্ঘদিনের সহকর্মী, অনুজপ্রতীম সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও
সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
পরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা
জানানো হয়।
গুলশানের আজাদ মসজিদে প্রথম জানাজা শেষে বিকেল তিনটার দিকে তার মরদেহ নিয়ে আসা হয় জাতীয় প্রেস ক্লাব মিলনায়নতের মঞ্চে। প্রেস ক্লাব নেতারাসহ কয়েকজন সাংবাদিক এ সময় মরহুমকে স্মরণ করে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন।
জানাজা শেষে বিভিন্ন ব্যক্তি ও সাংবাদিক সংগঠনসহ রাজনৈতিক-সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের তরফে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
এখান থেকে তার মরদেহ দাফনের জন্য আজিমপুর কবরস্থানে নিয়ে যাওয়া হবে।
৭৫ বছর বয়সে গত বুধবার ইন্তেকাল করার আগে বরেণ্য এই সাংবাদিক সর্বশেষ দৈনিক আমার দেশে উপদেষ্টা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।
দৈনিক আমার দেশ কর্তৃপক্ষ জানিয়েছে, তার স্মরণে আগামী তিনদিন পত্রিকাটির কারওয়ান বাজার কার্যালয়ে শোক বই খোলা থাকবে।

No comments:
Post a Comment