Pages

Wednesday, September 19, 2012

ম্যালেরিয়া নির্মূলের পদ্ধতি :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

ম্যালেরিয়া নির্মূলের পদ্ধতি :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট
 সাম্প্রতিককালে অনেক কঠিন রোগে আক্রান্ত হয়েই মানুষ মৃত্যুবরণ করছেন। তেমনই এক প্রাণনাশকারী ভয়ঙ্কর রোগ হলো ম্যালেরিয়া। এই রোগ সম্পূর্ণ নির্মল করার পদ্ধতি আবিষ্কার করেছেন ডেনমার্ক এবং আমেরিকার গবেষকরা।

সম্প্রতি প্রকাশিত তাদের গবেষণ প্রতিবেদনে জানানো হয়েছে, মশার মধ্যে সেই জিন পাওয়া গিয়েছে যা ‘ওচিস্ট’ নামের ডিমের মতো আকৃতি গড়ে তোলে। ওই ওচিস্টই আবার নতুন করে পরজীবী সৃষ্টিতে সাহায্য করে।

গবেষক দলটি তাদের নতুন আবিষ্কার সম্পর্কে ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্স-এ প্রতিবেদন দাখিল করেছেন।

প্রত্যেক বছরই ৩০ থেকে ৫০ কোটি মানুষ এই ম্যালেরিয়া রোগে আক্রান্ত হন। তাদের বেশির ভাগই আফ্রিকা মহাদেশের।

ম্যালেরিয়ায় প্রতি বছরই এক কোটি লোকের মৃত্যু ঘটে। তা ছাড়া এই ভয়াবহ রোগ প্রতি ৩০ সেকেন্ডে একজন শিশুর প্রাণ কেড়ে নেয়। ম্যালেরিয়ার জটিল জীবনচক্রের জন্য পরজীবীগুলোকে ওষুধ এবং ইনজেকশন দিয়ে ধ্বংস করা খুবই কঠিন। মশার মধ্যে পরজীবীগুলোর জন্ম ও বৃদ্ধি হয়। মশার কামড়ের ফলে এগুলো মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।

ম্যালেরিয়া রোধের জন্য মশার ভেতর পরজীবী সৃষ্টিতে বাধা দেয়ার ব্যাপারেই গবেষকরা গুরুত্ব দিচ্ছেন। কারণ এটা সম্ভব হলেই মশাগুলো মানুষের দেহে আর কোনো ধরনের জীবাণু ছড়াতে পারবে না।

সাম্প্রতিককালে ম্যালেরিয়া যে ভয়াবহ রূপ ধারণ করেছে তার অন্যতম কারণ হলো জীবাণুগুলোর মধ্যে ওষুধ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠেছে, ইনজেকশনও অনেক দেরিতে কাজ করছে।

No comments:

Post a Comment