শর্মিলাকে ‘শাশুড়ি মা’ ডাকলেন কারিনা
ঘোষণা অনুযায়ী সাইফ-কারিনার বিয়ের বাকি এখনো এক মাস। তাতে কী, এখনই সাইফের
মা শর্মিলা ঠাকুরকে ‘শাশুড়ি মা’ ডেকে ফেলেছেন ‘হিরোইন’ কারিনা কাপুর।
সম্প্রতি ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের এক দৈনিক আয়োজিত অনুষ্ঠানে। সেখানে উপস্থিত ছিলেন কারিনার বোন কারিশমা, ডিজাইনার মনিশ মালহোত্রা, সাইফের মা শর্মিলা ঠাকুর ও বেবোর হবু ছোট ননদ সাবা আলি খান।
অনুষ্ঠানে আলোচনার এক পর্যায়ে কারিনা শর্মিলা ঠাকুরকে ‘শাশুড়ি মা’ বলে সম্বোধন করেন। প্রায় সাথে সাথেই অনুষ্ঠানের সঞ্চালক ধরে বসেন কারিনার কথাটি। সঞ্চালক কারিনাকে জিজ্ঞেস করেন, “আপনি ইতিমধ্যেই তাকে শাশুড়ি মা ডাকতে শুরু করেছেন?”
কারিনা অবশ্য খুব স্বচ্ছন্দেই এর জবাব দিলেন। বললেন, “কেনো নয়? আমার মাথায় আছে যে আমি যখন সাইফকে বিয়ে করার ঘোষণা দিয়েছিলাম তখন তার সঙ্গে দেখা করেছি।” আর তখন নাকি শর্মিলাও কারিনাকে বউমা হিসেবেই অভিহিত করেছিলেন!
অবশ্য হবু বউমার এই শাশুড়ি ডাক হয়তো উপভোগই করছেন নবাব বেগম শর্মিলা। সূত্র: জি.এন

No comments:
Post a Comment