জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী বলেছেন, নারীর অধিকার প্রতিষ্ঠা,
কুসংস্কার থেকে মুক্তি, বৈষম্য দূর করা, নারী নির্যাতন বন্ধ ও নারীকে এইডস
বিষয়ে সচেতনতা তৈরিতে সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বুধবার জাতীয় সংসদের আইপিডি সম্মেলন কেন্দ্রে ইউএনএইড’র সহযোগিতায় অনুষ্ঠেয় এক কর্মশালা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মাজেদা শওকত আলী সভাপতিত্ব করেন। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির ও ইউএনএইডের বাংলাদেশ প্রতিনিধি লিও কেনি বক্তব্য দেন।
তিনি বলেন, ‘‘সমাজে সবচেয়ে বড় সমস্যা সামাজিক সচেতনতার। ফলে সমাজের মানুষের মধ্যে কুসংস্কার বিরাজ করছে। তাই এ কুসংস্কারের ফলে সামাজিক বৈষম্য মানব সমাজের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।’’
নারীর প্রতি সব ধরনের বৈষম্য দূর করার জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, ‘‘সামাজিক শান্তি প্রতিষ্ঠায় নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় সববিভেদ ও অনৈক্য দূর করতে হবে। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি।’’
অনুষ্ঠানে নাজমা আক্তার এমপি, নারায়ন চন্দ্র চন্দ এমপি, এ,বি,এম আনোয়ারুল হক এমপি, ডাঃ মুরাদ হাসান এমপি, সাধনা হালদার এমপি, নিলোফার চৌধুরী মনি এমপি, ফরিদা আক্তার এমপি, আসমা জেরিন ঝুমু এমপি এবং জিন্নাতুন্নেসা তালুকদার এমপি অংশ নেন।

No comments:
Post a Comment