ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) উপপ্রধান কমান্ডার হোসাইন
সালামি ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেলআবিব ইরানে হামলা
চালালে ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার ঐতিহাসিক সুযোগ নেবে
তেহরান।
রোববার তিনি এই হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা শত্রুদের প্রধান স্বার্থ-সংশ্লিষ্ট লক্ষ্যগুলো সনাক্ত করেছি।” ইরানের কৌশলগত নীতি প্রতিরক্ষামূলক, কিন্তু তার রণ-কৌশলগুলো আক্রমণাত্মক বলেও উল্লেখ করেন তিনি।
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) উপপ্রধান বলেন, “ইরান কোনো দেশের বিরুদ্ধেই আগে যুদ্ধ শুরু করবে না।কিন্তু আক্রান্ত হলে শত্রুকে পুরোপুরি ধ্বংস করা ছাড়া ইরান কখনও যুদ্ধ থামাবে না।
তিনি আরো বলেন, “মার্কিন নেতৃত্বাধীন মিত্র বাহিনীর সঙ্গে যুদ্ধে নামা আমাদের প্রতিরক্ষা কৌশল এবং এরপর আমরা শত্রুদের স্বার্থের প্রাণ-কেন্দ্রগুলোতে আঘাত হানব আমাদের আক্রমণাত্মক শক্তি-কাঠামো দিয়ে।
সালামি বলেন, “আমরা ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রসহ সব ধরনের আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আয়ত্ত করেছি এবং এ অঞ্চলে শত্রুদের সব ঘাঁটি আমাদের ক্ষেপণাস্ত্রগুলোর আওতায় রয়েছে।”
তিনি আরো জানান, ইরানের ‘পেহপদ’ নামের পাইলটবিহীন গোয়েন্দা বিমানগুলো একটানা ২৪ ঘণ্টা ধরে আকাশে উড়তে সক্ষম এবং সেগুলো হাজার হাজার কিলোমিটার পর্যন্ত উড়তে পারে।
এর আগে সাম্প্রতিক সময়ে লেবাননের ইসরায়েল বিরোধী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র মহাসচিব হাসান নাসরুল্লাহও একই ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন। সূত্র: আইআরআইবি

No comments:
Post a Comment