Pages

Wednesday, September 19, 2012

এ বছরেই পদ্মা সেতুর কাজ শুরু হবে: যোগাযোগমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

এ বছরেই পদ্মা সেতুর কাজ শুরু হবে: যোগাযোগমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের চলতি অর্থবছরেই পদ্মা সেতুর কাজ শুরু হবে বলে আবারো দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মহাখালিতে ব্র্যাক সেন্টার ইনে ব্র্যাক ড্রাইভিং ও ট্রেনিং স্কুলের মাধ্যমে প্রশিক্ষণ নেয়া ২১ জন নারী গাড়িচালকে সনদ প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ আশাবাদের কথা জানান।

এ সরকারের আমলে বিশ্বব্যাংকের টাকা পদ্মা সেতুর কাজ শুরু করা সম্ভব নয়, মঙ্গলবার অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমানের এমন বক্তব্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে যোগাযোগমন্ত্রী বলেন, “অর্থ উপদেষ্টা মশিউর রহমান কি বলেছেন মিডিয়াতে তা জানি না। গতকালও তার সঙ্গে কথা হয়েছে। আশা করি চলতি অর্থবছরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করবো।”


অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, “আমি মন্ত্রণালয়ে বসে না থেকে প্রতিদিন ছোটাছুটি করি। গত নয় মাসে ৫৬ টি জেলা সফর করেছি। কয়েকটি জেলায় একাধিকবার গিয়েছি। মিরপুর বিআরটিএতে আমি সাত বার গিয়েছি, আরিচায় ২৪ বার গিয়েছি।”

মন্ত্রী বলেন, “সরকারের শেষ সময় সব কাজ একটু ঢিলেঢালা হয়। আমি চেষ্টা করছি কাজের গতি বাড়াতে।” 

নারী গাড়ি চালকদের ব্যাপারে তিনি বলেন, “মালয়েশিয়াতে মেয়েরা হিজাব পরে গাড়ি চালায়। আমাদের দেশের নারীরা যাতে এ পেশায় বেশি করে যুক্ত হতে পারে সরকার সে চেষ্টা করছে।”

ব্র্যাক এন্টারপ্রাইজেস অ্যান্ড ইনভেস্টমেন্টেসের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ এ (রুমী ) আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিআরটিএ-র চেয়ারম্যান আইয়ুবুর রহমান খান, নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ, এডিশনাল আইজিপি ও পুলিশ স্টাফ কলেজের রেক্টর নাজমুল হক, বিআরটিএর পরিচালক (প্রশাসন) তপন কুমার সরকার, ব্রাকের সিনিয়র ডিরেক্টর আসিফ সামি, ব্র্যাকের ম্যানেজমেন্ট সার্ভিসের পরিচালক নাজমুল হাসান, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন ওসমান আলী।

No comments:

Post a Comment