হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ
১১ জনের সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হতে তাদের জিঙ্গাসাবাদ করবে দুর্নীতি
দমন কমিশন দুদক।
ইতোমধ্যে উল্লিখিতদের নোটিশ দেয়া হয়েছে। মঙ্গলবার দুদকের অনুসন্ধান কর্মকর্তা সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
দুদকের অনুসন্ধান দলের সূত্রে জানা যায়, বুধবার সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পাঁচজন সদস্যকে জিঙ্গাসাবাদ করা হবে। এরা হলেন, শহিদুল্লাহ মিয়া, কাশেম হুমায়ুন, জান্নাত আরা হেনরী, সুভাষ সিংহ রায় ও সত্যেন্দ্র চন্দ্র ভক্ত ।
এছাড়াও পরিচালনা পর্ষদের অন্যদের ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদ করবে দুদকের অনুসন্ধান দল।
অনুসন্ধান দলের সূত্রে জানা যায়, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য এবং চেয়ারম্যান কাজী বাহারুল ইসলাম, পরিচালক শহিদুল্লাহ মিঞা, সুভাষ সিংহ রায়, জান্নাত আরা হেনরী, কাশেম হুমায়ূন, শহিদুল্লাহ মিয়া, আনওয়ার শহীদ, এএসএম নাঈম, কেএম জামান রোমেল, সাইমুম সরওয়ার কামাল, সত্যেন্দ্র চন্দ্র ভক্ত ও প্রদীপ কুমার দত্তকে দুদকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেয়া হয়েছে।
দুদকের উপ-পরিচালক জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে ছয় সদস্যের অনুসন্ধান দল তাদের জিজ্ঞাসাবাদ করবে।

No comments:
Post a Comment