সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় এটিএন বাংলার
চেয়ারম্যান মাহফুজুর রহমানকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করেছে র্যাব। র্যাবের
সদর দফতরে ডেকে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল জানিয়েছেন, ‘‘আইনি
প্রক্রিয়া অনুযায়ী মাহফুজুর রহমানকে মামলার তদন্ত কর্মকর্তা ডেকে আনেন।
এরপর বেলা সাড়ে ১১টা থেকে প্রায় তিন ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।’’
প্রসঙ্গত, গত ৩০ জুন বৃটেনে এক সংবাদ সম্মেলনে সাগর-রুনির খুন হওয়াকে
‘পরকীয়ার বলি’ আখ্যা করে মন্তব্য করেন মাহফুজুর রহমান। এরপর থেকে সাংবাদিক
সংগঠনগুলো তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করার দাবি জানিয়ে আসছে।
এদিকে এ হত্যা রহস্য রহস্য আগামী ১০ অক্টোবরের মধ্যে উদঘাটন করা সম্ভব হবে
বলে মঙ্গলবার আশা প্রকাশ করছেন নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান
আলমগীর।
No comments:
Post a Comment