দ্বিতীয়বারের মতো বাবা-মা হলেন বলিউড স্টার অক্ষয় কুমার ও অভিনেত্রী
টুইঙ্কেল খান্না দম্পতি। মঙ্গলবার মুম্বাইয়ের একটি হাসপাতালে টুইঙ্কেল
খান্না একটি কন্যাসন্তানের জন্ম দেন।
অক্ষয়-টুইঙ্কেল দম্পতির সদ্য ভূমিষ্ট হওয়া কন্যাটি নিয়ে এই তারকা দম্পতির আনন্দ-উচ্ছ্বাসের কমতি নেই। শিশুটি দেখতে নাকি ঠিক তার মায়ের মতো হয়েছে বলে জানিয়েছেন আক্কি।
এদিকে সদ্য ভূমিষ্ট হওয়া নাতনিকে পেয়ে অক্ষয়-টুইঙ্কেলের চেয়েও মনে হয় বেশি খুশি নানি ডিম্পল কাপাডিয়া। এক প্রতিক্রিয়ায় এই অভিনেত্রী বলেন, “আমরা আশীর্বাদপ্রাপ্ত বলেই সুন্দর মেয়েশিশুটি পেয়েছি, যে দেখতে একদম তার মা এবং নানির মতো।”
অক্ষয়-টুইঙ্কেল দম্পতির ১০ বছর বয়সি আরাভ নামে একটি ছেলে রয়েছে।
এদিকে অক্ষয় তার আপকামিং মুভি ‘ওহ মাই গড’-এর প্রচারণায় অংশ নিতে সোমবার মুম্বাইয়ের বাইরে থাকলেও টুইঙ্কেলের অসুস্থতার কথা শুনে সব ফেলে চলে আসেন স্ত্রীর কাছে। দ্বিতীয়বার বাবা হাবার পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, “আমার আনন্দ প্রকাশের কোনো ভাষা নেই।” সূত্র: এনডিটিভি

No comments:
Post a Comment