প্রাথমিক পর্যায়ে সকল জাতিগোষ্ঠীর শিশুদরে জন্যে মাতৃভাষায় শিক্ষার
ব্যবস্থা করা হবে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.
মোতাহের হোসেন বলেছেন, ‘‘সকল জাতি গোষ্ঠীর শিশুদের জন্যে প্রাথমিক পর্যায়ে
মাতৃভাষা শিক্ষার ব্যবস্থা করা হবে। এটা আমাদের জাতীয় শিক্ষানীতিতেও
স্বীকৃত হয়েছে। আর এ কাজে সবার সহযোগিতা দরকার।’’
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে গবেষণা ও উন্নয়ন কালেকটিভ এবং ব্র্যাক আয়োজিত ‘অ্যাসেসমেন্ট অব সাপ্লিমেন্টারী ম্যাটেরিয়ালস্ অব ব্র্যাক এডুকেশন ফর এথনিক চিরড্রেন’ এর গবেষণার সার সংক্ষেপ উপস্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘‘আমাদের একটা ধারণা আছে সরকার একাই সবকিছু করবে। আমাদের এ ধারণার পরিবর্তন হওয়া দরকার। সমাজের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। সরকার একা সবকিছু করতে পারবে না। আমাদের সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।’’
তিনি আরো বলেন, ‘‘আমরা সকলের ভোটেই ক্ষতায় এসেছি। সকল জাতিগোষ্ঠীর জন্যেই আমাদের কাজ করতে হবে। কোন একটি নির্দিষ্ট আদিবাসী বা নৃ-গোষ্ঠী নয়; আমাদের সবাইকেই একসঙ্গে এগিয়ে যেতে হবে।’’
এসময় এতোদিন ধরে আমাদের শিক্ষা ব্যবস্থার গতানুগতিক ধারার পরিবর্তন আনা হবে বলেও জানান মন্ত্রী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, প্রাথমিক ও গণশিক্ষা সচিব(ভারপ্রাপ্ত) এম এম নিয়াজ উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসেন ও ব্র্যাকের এডকেশন প্রোগ্রাম পরিচালক ড. শফিকুল ইসলাম।

No comments:
Post a Comment