Pages

Wednesday, September 26, 2012

শাহরুখ ও আমিরের মধ্যে তুলনা করবেন না: জুহি :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

শাহরুখ ও আমিরের মধ্যে তুলনা করবেন না: জুহি :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
 একজনের সঙ্গে জীবনের প্রথম ছবি আর অন্যজনের সঙ্গে বর্তমানের গভীর বন্ধুত্ব। তাই ৪৪ বছর বয়স্ক সাবেক এই মিস ইন্ডিয়া ও দর্শকপ্রিয় নায়িকা জুহি চাওলার কাছে বারবারই উঠে আসে একটি প্রশ্ন, কে সেরা- আমির খান, নাকি শাহরুখ?

সেই নব্বই দশকের শুরুর দিক থেকেই শাহরুখ আর আমিরের সঙ্গে রুপালি পর্দায় চুটিয়ে অভিনয় করেছেন জুহি। জীবনের প্রথম ছবি ‘কেয়ামত সে কেয়ামত তাক’ থেকে শুরু করে ‘দৌলত কি জং’, ‘ইশক’-এর মত মেগাহিট ছবিগুলোতে আমিরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি।

অন্যদিকে বন্ধু শাহরুখের সঙ্গেও জুহির সাফল্য কম নেই। দার, ইয়েস বস, ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি ছবিগুলোই তার প্রমাণ।

কিন্তু কে সেরা, শাহরুখ নাকি আমির- এই প্রশ্নের জবাব দিতে গিয়ে খানিকটা কৌশলীই হলেন জুহি। এ বিষয়ে জুহি বলেন, “আমি আমির আর শাহরুখের মধ্যে তুলনা করি না। তারা উভয়েই তাদের নিজস্ব পথে দারুণ। তাদের সম্পর্কে আমি শুধু একটি কথাই বলতে পারি যে, সেটে শাহরুখ খুব মজা করতে ভালোবাসে আর আমির সবসময়ই সিরিয়াস।”

সোমবার মুম্বাইয়ে একটি ই-লার্নিং ওয়েবসাইটের প্রচার অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের দুই মেগাস্টার সহশিল্পী সম্পর্কে জুহি এ কথা বলেন। অনুষ্ঠানে সদ্য মুক্তি পাওয়া রণবীর কাপুর ও প্রিয়াঙ্কা অভিনীত ‘বরফি’ ছবিটি ভারত থেকে অস্কারের জন্য মনোনীত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন। সূত্র: বি.বি।

No comments:

Post a Comment