বিশ্বব্যাংক ফিরে এলেও বর্তমান সরকারের মেয়াদকালে পদ্মা সেতুর কাজ শুরু
করা খুব একটা সহজ হবে না বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার বাংলাদেশ রোড টান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
একটি পদ্মা সেতুই দেশের সব সমস্যার সমাধান নয়-এ মন্তব্য করে মন্ত্রী বলেন, “বিশ্বব্যাংক যে সব শর্ত দিয়েছে তার কারিগরি, প্রক্রিয়াগত ও কৌশলগত সব সমস্যার জট খুলতে অনেক সময় লাগবে।”
বিকল্প অর্থায়নের কথা উল্লেখ করে তিনি পদ্মা সেতু নির্মাণের যে নির্বাচনী প্রতিশ্রুতি সরকারের ছিল তা থেকে সরে আসারও কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন।
এর আগে শনিবারও সাভারের এক অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী বলেছিলেন, “পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের ফিরে আসার অর্থ এই নয় যে, খুব শিগগির এর কাজ শুরু হবে। কিছু প্রক্রিয়াগত, পদ্ধতিগত এবং টেকনিক্যাল বিষয় রয়েছে যা সুরাহা করা পর্যন্ত অপেক্ষা করতে হবে।”
উল্লেখ্য, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক গত ২৯ জুন ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করে। এরপর বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার ক্ষেত্রে চারটি শর্ত দিয়েছিল। শর্তগুলো পূরণ হওয়ায় গত বৃহস্পতিবার বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়নে ফিরে আসার ঘোষণা দেয়।

No comments:
Post a Comment