কলকাতার পূজার বাজারে ছিনতাই, চুরি, ইভ টিজিং প্রায় নিয়মিত ঘটনা। তবে এবার
পূজায় এসব অযাচিত ঝামেলা এড়াতে এক অভিনব কৌশলের আশ্রয় নিচ্ছে কলকাতা পুলিশ।
চুরি, ছিনতাই, ইভ টিজিং এড়াতে এবার কলকাতার বিপণী বিতানগুলোতে সতর্ক নজর
রাখবে সুন্দরী পুলিশ অফিসাররা।
অবশ্য এর আগে ভারতের বারাসাতেও পূজায় অপরাধীদের ধরতে সুন্দরী পুলিশ অফিসারদের দিয়ে ফাঁদ পাতা হয়েছিল। এবার বারাসাতের সেই সাফল্য অনুসরণ করতে যাচ্ছে কলকাতাও।
জানা গেছে, সাধারণ মানুষের মতোই এবার দারুণ সেজেগুজে সুন্দরী পুলিশ অফিসাররা ঘুরে বেড়াবেন কলকাতার বিপণীগুলোতে। তাদের গলার দামি হার বা কানের দুল দেখে লুটেরার দল ছিনতাইয়ের চেষ্টা করলেই হাতেনাতে ধরবেন আশপাশে লুকিয়ে থাকা পুলিশ সদস্যরা। একই রকম পরিণতি ঘটবে মেয়েদের দেখে হঠাৎ প্রেম উথলে ওঠা নব্য রোমিওদের বেলায়ও। অর্থাৎ ইভ টিজিংয়ের চেষ্টা করলেই সোজা থানায়।
ইতিমধ্যেই নাকি সুন্দরী পুলিশদের দিয়ে বিভিন্ন বিপণীতে মহড়াও সেরে ফেলেছে কলকাতা পুলিশ বিভাগ। এবার শুধু বাস্তবায়নের পালা।

No comments:
Post a Comment