উজানের ঢলে কুড়িগ্রামের নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলের ৩৫
ইউনিয়নের দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। এতে প্রায় ৫০ হাজার মানুষ
পানিবন্দী হয়ে পড়েছে।
নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। জেলার নিম্নাঞ্চলসহ চর ও দ্বিপচরগুলো তলিয়ে যাওয়ায় ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে অন্তত ৩০ হাজার হেক্টর রোপা আমন।
এছাড়া চারণভূমিগুলো তলিয়ে যাওয়ায় গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে। এসব এলাকার সড়ক যোগাযোগ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে মানুষজন।
পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ১২ ঘণ্টায় ধরলার পানি সেতু পয়েন্টে পাঁচ সেন্টিমিটার, ব্রহ্মপুত্রের পানি নুনখাওয়া পয়েন্টে ১২ সেন্টিমিটার ও চিলমারী পয়েন্টে ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

No comments:
Post a Comment