প্রিয়তম স্ত্রী ছেড়ে চলে যাওয়ার শোকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন এক
শিক্ষক৷ এরপর প্রায় আটমাস মানসিক হাসপাতালে কাটিয়ে ঘরে ফেরেন মা-বাবার
কাছে৷
এক সময় পরিচিত হন এক বিধবার সঙ্গে৷ যিনি ওই শিক্ষককে তার স্ত্রীকে ফিরিয়ে আনতে সহায়তা করতে রাজি হন৷ এই হচ্ছে গল্প৷ আর ছবির নাম ‘সিলভার লাইনিংস প্লেবুক’৷ মার্কিন পরিচালক ডেভিড রাসেল এটি পরিচালনা করেছেন৷
রোববার সমাপ্ত ‘টরোন্টো ফিল্ম ফেস্টিভ্যাল’এ ছবিটি শীর্ষ পুরস্কার জিতে নিয়েছে৷ ছবিতে শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন ব্র্যাডলি কুপার আর বিধবা চরিত্রে রয়েছেন জেনিফার লরেন্স৷ এছাড়া এই ছবির একটি চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা অনুপম খের৷
পরিচালক রাসেল জানিয়েছেন, এই ছবির অভিনেতা বাছাইয়ের জন্য তিনি স্কাইপের মাধ্যমে বিভিন্ন জনের সাক্ষাৎকার নিয়েছেন৷ যেমন অনুপম খের জানিয়েছেন, তিনি ভারতের একটি গ্রামে থেকে স্কাইপের মাধ্যমে সাক্ষাৎকার দেন৷ এর ফলে ওই গ্রামের লোকজন প্রথমবারের মতো অনলাইন ভিডিও চ্যাটিং এর সঙ্গে পরিচিত হন৷
পরিচালক রাসেলের আগের উল্লেখযোগ্য ছবিগুলো হলো ‘দি ফাইটার' আর ‘আই হার্ট হুক্কাবিস’৷
আগামী ২১ নভেম্বর সিলভার লাইনিংস প্লেবুক ছবিটি মুক্তি পেতে পারে৷ সংগীতাঙ্গনে একটি ব্যান্ড দলের বেঁচে থাকার সংগ্রাম নিয়ে তৈরি ‘আর্টিফেক্ট' চলচ্চিত্র উৎসবের সেরা তথ্যচিত্রের পুরস্কারটি পেয়েছে৷ আর গত শতকের সত্তরের দশকে সুইডেনে বেশ আলোচিত একটি পতিতালয়ের কাহিনি নিয়ে গড়ে ওঠা ছবি ‘কল গার্ল’ সেরা সমালোচক পুরস্কার পেয়েছে৷ সূত্র: ওয়েবসাইট।

No comments:
Post a Comment