বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড গ্যাসকে টেনে নেবে এ রকম একটি
ছিদ্রবহুল জিনিস তৈরি করেছেন বিজ্ঞানীরা। এনওটিটি-২০২ নামের এ জিনিসটি
স্পঞ্জের মতো কাজ করে। উচ্চ চাপে এনওটিটি-২০২ কয়েক ধরনের গ্যাস টেনে নেয়।
কিন্তু, চাপ কমলে কার্বন ডাই-অক্সাইডকে আটকে রেখে বাকি সব গ্যাস ছেড়ে দেয়।
বিজলানীদের আবিষ্কারের এ খবর প্রকাশিত হয়েছে খ্যাতনামা বিজ্ঞান সাময়িকী নেচার-এ। নতুন এ জিনিসটি কার্বন আটকানো, মজুদ এমনকি কল-কারখানা বা বিদ্যুত কেন্দ্র থেকে কার্বন অপসারণের কাজে ব্যবহার করা যাবে।
ধাতব-জৈব কাঠামো দিয়ে গ্যাস আটকানোর বিষয়ে গত কয়েক বছর ধরে চিন্তা-ভাবনা চলছে। এ ধরনের জিনিসের কেন্দ্রে থাকবে ধাতব অণুরাজি এবং একে ঘিরে দীর্ঘ আকারের কার্বন যুক্ত শিকল থাকবে। এ জন্য এ জিনিসের নাম দেয়া হয়েছে ধাতব-জৈব কাঠামো।
এ কথা আজ সবাই জানেন- যেকোনো জৈব রাসায়নিক পর্দাথে কার্বন থাকবে।
এর আগে এ ধরনের যেসব জিনিস বানানো হয়েছে তা দিয়ে যে কোনো গ্যাসকে আটকে দেয়া যেত। কিন্তু, কার্বন আটকে দেয়ার জন্য যেসব জিনিস বানানো হয়েছিলো সেগুলোর ধারণ ক্ষমতা বেশি ছিল না।
তবে, এবার নটিংহ্যাম এবং নিউ ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এ সংকট সমাধানে নতুন একটি রাসায়নিক পদ্ধতি বের করতে পেরেছেন। ফলে, কার্বন ডাই-অক্সাইড ধরে রাখার ক্ষমতা বেড়ে গেছে। সূত্র: আইআরআইবি

No comments:
Post a Comment