Pages

Monday, September 3, 2012

পঞ্চাশ হাজার টাকার চেক পেলেন আনোয়ার হোসেন ও সুফিয়া :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

পঞ্চাশ হাজার টাকার চেক পেলেন আনোয়ার হোসেন ও সুফিয়া :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

 জনপ্রিয় অভিনেতা আনোয়ার হোসেন ও কণ্ঠশিল্পী কাঙ্গালিনী সুফিয়াকে বাংলাভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘বিপাশার অতিথি’ এবং এই অনুষ্ঠানের স্পন্সর ‘প্রিয় প্রাঙ্গন’-এর পক্ষ থেকে সম্মননা প্রদান করা হয়েছে।
 
গত শনিবার সম্মাননা স্বরূপ পঞ্চাশ হাজার টাকার দুটি চেক আনোয়ার হোসেন ও কাঙ্গালিনী সুফিয়া’র হাতে তুলে দেন অনুষ্ঠানের উপস্থাপক বিপাশা হায়াত। শিল্পীরা অসুস্থ থাকায় তাদের বাড়িতে গিয়ে তাদের হাতে সম্মানপূর্বক পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।
 
বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে তাদের অবদানের জন্য শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানানোর লক্ষে এই সম্মাননা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ এবং অনুষ্ঠান ব্যবস্থাপক তারেক আখন্দ। ‘আমার এই রকম অবস্থায় এই সম্মননা পেয়ে খুব ভালো লাগছে। আমি যে কিভাবে আমার কৃতজ্ঞতা জানাবো তা বুঝতে পারছি না’ তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে বললেন কাঙ্গালিনী সুফিয়া। এই সম্মননায় অনেকটা নির্বাকই ছিলেন আনোয়ার হোসেন।
 
বিপাশা হায়াত জানালেন- ‘আমাদের অনুষ্ঠানের সঙ্গে যখন প্রিয়-প্রাঙ্গন যুক্ত হতে চাইল তখন আমি ভাবলাম একটা মহৎ কিছুর মধ্যদিয়েই তারা যুক্ত হোক। তাই ঠিক করলাম বিপাশার অতিথি অনুষ্ঠানের প্রতিটি পর্ব থেকে আমরা কিছু সঞ্চয় এবং সেই সঞ্চয় কয়েক পর্ব পরপর একজন সম্মানীত শিল্পীর হাতে তুলে দেব। এই ভাবনা থেকেই উদ্দোগটি নেয়া। বাংলাভিশন এবং প্রিয়-প্রাঙ্গনকে আমার পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এর আগে কিংবদন্তী অভিনেত্রী রানী সরকারকে সম্মননা প্রদান করা হয়।’

No comments:

Post a Comment