অবশেষে দিদি মমতার আবদার রাখলেন ভাই শাহরুখ। পারিশ্রমিক হিসেবে কিং খানের
চাওয়া ছিলো কেবল একটি মাছভাজা।উপরের কথাগুলোর মানে হলো পশ্চিমবঙ্গের
ব্র্যান্ড অ্যাম্বাসাডর কিং খানকে এবার দেখা যাবে রাজ্যের ৩ মিনিটের
প্রচারমূলক তথ্যচিত্রে। ছবিটির নাম বিউটিফুল বেঙ্গল।
সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ছবিটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে।ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটি দেখেছেন বলে জানা গেছে।
ভারতের স্বাধীনতা-উত্তর পশ্চিমবঙ্গে এই প্রথম রাজ্য সরকার এমন ছবি তৈরি করলো। ইংরেজি ও হিন্দিতে তৈরি ছবিটিতে শাহরুখের মুখে বাংলা শোনা যাবে।ছবিটি আপাতত পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পে গতি আনার চেষ্টায় ব্যবহার হবে।
ছবিটির পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী।রাজ্যের বেশ কিছু এলাকায় শুটিং হয়েছে।এতে তুলে ধরা হয়েছে রাজ্য সরকারের নানা সাফল্যের ছবি।যাতে জঙ্গলমহল থেকে দার্জিলিং সবই থাকছে। এছাড়া দিঘা, শান্তিনিকেতন, সুন্দরবন, দক্ষিণেশ্বর, ফুরফুরা শরিফ, সেন্ট পলস ক্যাথিড্রাল গির্জা, বেলুড় মঠও রয়েছে।
অনিরুদ্ধ জানান, ‘ছবিটি আসলে বিশেষ ভাবনামূলক চলচ্চিত্র (আইডিয়া ফিল্ম)।বেশির ভাগ শুটিং পশ্চিমবঙ্গে হলেও শাহরুখের অংশের কাজ হয়েছে মুম্বাইয়ে।’ তবে শুটিং কোথায় কোথায় হয়েছে তা নিয়ে একেবারেই মুখ খোলেননি অনিরুদ্ধ।
শাহরুখের সঙ্গে কাজ করে উচ্ছ্বসিত অনিরুদ্ধ।এ বিষয়ে তিনি বলেন, ‘শাহরুখের সঙ্গে শুটিং করে দারুণ লাগল।বাংলার সংস্কৃতির প্রতি ওর যে শ্রদ্ধা কাজের ক্ষেত্রে যে প্রস্তুতি দেখলাম, না দেখলে বিশ্বাস হয় না।’
আইপিলের সময়ে কলকাতার মহাকরণে মমতার সঙ্গে দেখা করেন কলকাতা নাইট রাইডার্সের মালিক।তখনই শাহরুখ মমতাকে এমন একটি ছবির কথা বলেন বলে ওয়াকিবহাল মহল জানায়।পারিশ্রমিক কি নেবেন প্রশ্ন করায় শাহরুখ বলেন, “একটি মাছভাজা চাই।”

No comments:
Post a Comment