কি অদ্ভুত হিসাব! নিজের লাইফস্টাইল মনস্টার টাইপ হলেই কি জীবনের ধাপে ধাপে
সবকিছুতেই একই উপদ্রব মেনে চলতে হবে! কাকে নিয়ে কথা হচ্ছে বুঝতে পারছেন
না? তিনি হলেন পপ সুপারস্টার লেডি গাগা। অসম্ভব জনপ্রিয় এই শিল্পী নিজের
নামের সঠিক ব্যবহার করতে সবসময় প্রস্তুত। সম্প্রতি গাগার নামের ব্যানারে
তার পছন্দের ফ্র্যাগ্রেন্সের পারফিউম বাজারে এসেছে। ব্ল্যাক অ্যান্ড গোল্ড
মোড়কের বোতলে ইউনিক টেকনোলজির এই পারফিউম এখনকার আলোচনার বিষয়। যেকোনো
মানুষ আঁতকে উঠবে গন্ধের ধরণ জেনে।
পপস্টারদের মধ্যে পারফিউম মাদকতা লক্ষ্য করার মতো। এর আগে ম্যাডোনা ও বিয়োন্সের ব্যানারে পারফিউম বাজারজাত করা হয়েছে। কিন্তু তাদের সঙ্গে গাগার তো পাথর্ক্য থাকবেই। তা না হলে চলবে কেন! সুতরাং গাগা মহিলাদের জন্য নিয়ে এলেন ‘ব্লাড অ্যান্ড সিমেন’ ঘ্রাণওয়ালা পারফিউম। আর উদ্ভট ধারণার এই বদখত গন্ধের পারফিউমটি বেস্ট সেলিংয়ের যোগ্যতা অর্জন করেছে। ইতিমধ্যে ২৩.৯৯ পাউন্ড পারফিউম বিক্রি হয়ে গেছে। বিক্রির হার ম্যাডোনা ও বিয়োন্সের চেয়ে বহুগুণ বেশি।
২৬ বছর বয়সী গাগা সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। অন্যেরা যা করে তার থেকেও বেশি কিছু করে দেখাতে তিনি উন্মুখ থাকেন। এই প্রথম তিনি পারফিউম বাজারজাত করলেন এবং অভিভহত হয়েছেন বিক্রি-বাট্টা দেখে। যে হারে তার মধ্যে মুগ্ধতা কাজ করছে এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আরো কি আজব আজব বিষয়বস্তু দর্শকদের জন্য নিয়ে আসবেন সেটা দেখার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে। সূত্র: জিএন

No comments:
Post a Comment