Pages

Tuesday, October 16, 2012

আজ থেকে চার দিনব্যাপী ‘লালন উৎসব’

আজ থেকে চার দিনব্যাপী ‘লালন উৎসব’
 লালন সাঁইয়ের ১২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে ও ব্যবস্থাপনায় সোমবার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী 'লালন উৎসব-২০১২’। উৎসব চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
 
উৎসবের প্রথম তিন দিন থাকছে বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা। প্রতিটি প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। সোমবার থাকছে ‘অচিন পাখি’, মঙ্গলবার ‘মনের মানুষ’ ও বুধবার ‘লালন’।
 
উৎসবের শেষ দিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় থাকছে আলোচনা ও সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

গেট সেট গো...

গেট সেট গো...
 শুরু হয়ে গেল কাউন্টডাউন। ১৬ অক্টোবর মহাবিয়ের জন্য তৈরি বলিউড। তারই প্রথম রাউন্ড অর্থাৎ সাইফ-কারিনার মহাসঙ্গীতে একফালি বলিউড জড়ো হলো এক ছাদের উপরে।
কমলা-হলুদ ঘাগরার সঙ্গে সোনালি জমকালো চোলি। হাতভর্তি গাঢ় সবুজ চুড়ি। গলায় ভারী নেকলেস। মাথায় গজরা। একেবারে খাঁটি ভারতীয় দুলহনের সাজে কারিনা। সঙ্গে একেবারে কারুকাজহীন দুধসাদা বন্ধগলায় সাইফ। বলিউডি ব্রাঞ্জেলিনার প্রাক বিবাহ অনুষ্ঠানে করিনার বান্দ্রার বাড়ির ছাদে চাঁদের হাট নেমেছিল। বিগ ফ্যাট ওয়েডিংয়ের জমানায় এই প্রথম বোধহয় বলিউড দেখল সত্যিই পারিবারিক পরিসরে সঙ্গীত। কারিশমা কাপুর, রিমা কাপুর, নিতু সিং, সোহা আলি খান, কূণাল খেমু, মণীশ মালহোত্রা, সাইফ কন্যা সারা, সস্ত্রীক সঞ্জয় কাপুর, অমৃতা অরোরা, মালাইকা অরোরার মরতা একদমই ঘনিষ্ঠ কিছু মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো বিয়ের ওয়ার্ম আপ সেশনে।
আগামিকালই বিয়ের পিঁড়িতে বসছেন সাইফিনা।

কুষ্টিয়ায় আগামীকাল থেকে পাঁচ দিনব্যাপী লালন স্মরণোৎসব শুরু

কুষ্টিয়ায় আগামীকাল থেকে পাঁচ দিনব্যাপী লালন স্মরণোৎসব শুরু
 নানা আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়া কুমারখালীর ছেউড়িয়ায় মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মরমী সাধক ফকির লালন শাহের ১২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পাঁচদিন ব্যাপী স্মরণোৎসব ও মেলা।
 
ইতিমধ্যেই এখানে সমাগত হয়েছেন অসংখ্য লালন অনুসারী ও ভক্ত। গান, বাউল মেলা, আলোচনা সভা ও সাধুসংঘের মধ্য দিয়ে চলবে এ উৎসব। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফের এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে।
 
সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও লালন একাডেমির আয়োজনে বাউল সম্রাট ফকির লালন শাহের ১২২তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষ্যে নানা আয়োজনে মুখরিত কুষ্টিয়া শহরতলীর কুমারখালীর কোল ঘেষে বয়ে যাওয়া কালীগঙ্গা নদীর তীর। এ নদীর তীরেই ছেউড়িয়ার লালন সমাধি।
 
বাংলা ১২৯৭ সনের ১ কার্তিক ও ইংরেজি ১৭ অক্টোবর ১৮৯০ সালে এখানেই মরমী সাধক লালন শাহ শেষ নিশ্বাস ত্যাগ করেন। দেশের প্রত্যন্ত এলাকা ছাড়াও বিদেশ থেকেও লালন অনুসারীরা এখানে আসেন আত্মীক প্রশান্তি লাভের আশায়।
 
সাঁইজীর ধামে জায়গা করে নিতে এ স্মরণোৎসবকে পুরোপুরি উপভোগ করতে আগে থেকেই এখানে এসেছেন ভক্ত অনুসারীরা। তারা মরমী সাধক লালন শাহ’এর আধ্যাত্মিক দর্শনের কথাও তুলে ধরছেন। এমনটিই উল্লেখ করেন লালন অনুসারী ফকির হৃদয় শাহ।
 
মরমী সাধক বাউল সম্রাট লালন সাঁই বাঙালি চেতনায় এক অবিস্মরণীয় কালপুরুষ। তার গানের মধ্যেই লুকিয়ে আছে সৃষ্টি রহস্য। সাঁইজীর আধ্যাত্মিকতা, যে সাধনা, তার যে গান সত্য বানী তা পুরোটাই সাধনা নির্ভর।
মঙ্গলবার সকালে লালনের নতুন ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে উৎসবের সুচনা হবে। মূল আনুষ্ঠান  শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। অনুষ্ঠানটি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিয়ের উদ্বোধনের কথা রয়েছে।
 
এই পাঁচ দিনের স্মরণোৎসবকে ঘিরে দেশ বিদেশের ভক্ত অনুসারী ও বাউলদের ১২ দিনব্যাপী খাদ্য পরিবেশন, চিকিৎসার পাশাপাশি নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক বনমালী ভৌমিক।
 
বাউল সাধক লালন শাহের অসাম্প্রদায়িক চিন্তা চেতনার আর্দশিক বিষয় নিয়ে পাঁচ দিনব্যাপী চলবে আলোচনার পাশাপাশি লালন সঙ্গীত পরিবেশন। আর এ উৎসবকে ঘিরে কালী নদীর তীরে বসানো হয়েছে বাউল মেলা। যেখানে মিলিত হবে দেশ বিদেশের অসংখ্য ভক্ত অনুসারী ও নতুন প্রজন্মের দর্শনার্থীরা।

ঘাড়ের ব্যথায় মালিশ নয়

ঘাড়ের ব্যথায় মালিশ নয়
 ঘাড় এবং মেরুদণ্ডের নিচের অংশে ব্যথায় ভোগেন অনেকেই। ঘাড়ের ব্যথা কমাতে একটি সাধারণ চিকিৎসা পদ্ধতি হচ্ছে মেরুদণ্ডজুড়ে ধীরে ধীরে চাপ প্রয়োগ করে মেরুদণ্ডকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার চেষ্টা।
 
এ পদ্ধতিতে (স্পাইনাল ম্যানিপুলেশন) মেরুদণ্ডজুড়ে চাপ প্রয়োগ এবং সংলগ্ন মাংসপেশিগুলোক জোরে চাপ দিয়ে দিয়ে মালিশ করা হয়। নতুন এক গবেষণায় জানা গেছে, এ পদ্ধতি ঝুঁকিপূর্ণ। এতে ঘাড়ের ধমনিগুলো ক্ষতিগ্রস্ত এবং স্ট্রোকের ঝুঁকি সৃষ্টি হতে পারে।
 
বৃটিশ মেডিকেল জার্নালে এক নিবন্ধে গবেষক নেল ও'কনেল এবং তার সহকর্মীরা লিখেছেন, এ পদ্ধতিতে মালিশ করলে কিছু সময়ের জন্য আরাম পাওয়া যায়, সমস্যার স্থায়ী সমাধান হয় না। লাভের চেয়ে ক্ষতিই বেশি। এতে স্নায়ুবিক সমস্যা সৃষ্টি হতে পারে।
 
এর চেয়ে বরং নির্দিষ্ট কিছু ব্যায়ামসহ অন্যান্য পদ্ধতি বেশি কার্যকর। তাদের এ বক্তব্যের সঙ্গে একমত নন অন্য অনেক বিশেষজ্ঞ। সূত্র: বিবিসি

‘ভেজাল খাদ্যর কারণে দেশে প্রতিবন্ধিতা ও বন্ধ্যত্ব বাড়ছে’

‘ভেজাল খাদ্যর কারণে দেশে প্রতিবন্ধিতা ও বন্ধ্যত্ব বাড়ছে’
ভেজাল ও রাসায়নিক বিষযুক্ত খাবার গ্রহণ করার কারণে দেশে প্রতিবন্ধিতা, বন্ধ্যত্বসহ ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিস ও নানা ধরনের অসুখের প্রকোপ বেড়ে চলছে।
 
সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বাপা, বি-সেফ ফাউন্ডেশন, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এবং প্রত্যাশা ২০২১ ফোরামের যৌথ আয়োজনে ‘নিরাপদ খাদ্য নিরাপত্তা অর্জনে কৃষি  সমবায়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ তথ্য দেন।
 
আলোচনা সভায় তারা বলেন, ভেজাল ও রাসায়নিক খাবার খাওয়ার কারণে দেশের প্রায় ১০ শতাংশ মানুষ প্রতিবন্ধী হচ্ছে, বন্ধ্যা হচ্ছে ৬ শতাংশ দম্পতি। মানুষের মধ্যে ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিসসহ নানা রোগ অত্যধিকভাবে লক্ষ করা যাচ্ছে।
 
এছাড়া ইতোমধ্যেই দেশ থেকে ৫৪ প্রজাতির মাছ ও ২০৩ প্রজাতির পাখি বিলুপ্ত হয়েছে। 
 
তারা আরো বলেন, সংবিধানের ১৫ (ক) ধারায় বলা হয়েছে, রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হচ্ছে সকল নাগরিকের খাদ্যের মৌলিক চাহিদা পূরণ করা। আবার জাতীয় খাদ্যনীতি ২০০৬-এ বলা হয়েছে, নিরবচ্ছিন্নভাবে পর্যাপ্ত নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সরবরাহ করা, জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধিসহ খাদ্য প্রাপ্তির ক্ষমতা ও সুযোগ বৃদ্ধি করা এবং নারী ও শিশুর জন্য পর্যাপ্ত পুষ্টির বিধান করা। প্রকৃতপক্ষে আমরা কি এগুলো পাচ্ছি? না পেলে আমরা কী খাচ্ছি?
 
আলোচকরা নির্ভেজাল ও ঝুঁকিমুক্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সরকারের কাছে ১০টি দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে কৃষি সমবায় গঠন, নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সহায়তা প্রদান এবং বিএসটিআইর নীতিমালা যুগোপযোগী করা।
 
বি-সেফ ফাউন্ডেশনের সভাপতি ড. জয়নুল আবেদিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাপার সাধারণ সম্পাদক ড. আব্দুল মতিন, ভোক্তা আন্দোলনের অন্যতম সংগঠক জাহিদুর রহমান জাহিদ এবং হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডর কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন।

ফেসবুকে শাওনকে হুমকির অভিযোগে চিকিৎসক আটক

ফেসবুকে শাওনকে হুমকির অভিযোগে চিকিৎসক আটক
প্রখ্যাত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওনের জন্মদিনে ফেসবুকের মাধ্যমে হুমকি দেয়ার অভিযোগে এক চিকিৎসককে আটক করেছে র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক এম সোহায়েল জানান, রাজধানীর নিউ ইস্কাটন এলাকা থেকে এহসানুজ্জামান নামের ওই চিকিৎসককে আটক করা হয়।

তিনি জানান, ১২ জনের একটি ফেসবুক গ্রুপ করে হাসানুজ্জামান ও তার সহযোগীরা শাওনকে হুমকি দেন এবং তার বিরুদ্ধে অপপ্রচার চালান। শাওনের অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।
 
র‌্যাব জানায়, দুপুরে র‌্যাব সদর দফতরে ডাক্তার এহসানুজ্জামানকে হাজির করা হবে। এখানে শাওনও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বংশালে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

বংশালে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত
রাজধানীর বংশালে সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। বংশালের আরমানি টোলার গভর্নমেন্ট হাই স্কুলের পাশে বিকেল পৌনে ছয়টায় এ ঘটনা ঘটে।


নিহতের নাম রাসেল (৩০। তার পুরো পরিচয় জানা যায়নি।

বংশাল থানার ওসি (তদন্ত) মো. হাসান বার্তা২৪ ডটনেটকে জানান, রাসেল পায়ে হেঁটে ওই এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় মুখোশ পড়া দুই/তিনজন সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সে নিহত হয়।

কেন বা কি কারণে তাকে হত্যা করা হয়েছে এ ব্যাপারে কিছু জানা যায়নি।

আমলাদের পরিচালনায় শিক্ষার উন্নতি সম্ভব নয়: গয়েশ্বর :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

আমলাদের পরিচালনায় শিক্ষার উন্নতি সম্ভব নয়: গয়েশ্বর :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 সরকারের আমলাদের দ্বারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা হলে শিক্ষার উন্নতি কখনো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, ‘‘যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করবে একজন দক্ষ ও যোগ্যতা সম্পন্ন শিক্ষক। এক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তি কিংবা আমলা যদি শিক্ষার দায়িত্ব নেয়, সে ক্ষেত্রে দেশের শিক্ষার মান কোন দিনও বদলাবে না এবং শিক্ষার উন্নতিও সম্ভব নয় ।’’

সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত ‘শিক্ষায় সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণে চাকুরী জাতীয় করণ অপরিহার্য ’ শীর্ষক গোল টেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ নূর আফরোজ বেগম  জ্যোতির সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইউনুস হোসেন মোল্লা, ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ বাহাউদ্দিন বাহার, মহাসচিব মো. জাহাঙ্গীর খান ও অধ্যক্ষ রফিক আফরোজ প্রমুখ।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘‘আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় অনেক ক্ষেত্রে মেধাবীদের কোন স্থান স্থান হয় না। দেশের শিক্ষা ব্যবস্থার ১ম স্তর থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ে জাতীয়করণ করা হলে তাদের অনেক সুবিধা হবে।’’

এসময় শিক্ষাঙ্গনে নগ্ন রাজনীতির সমালোচনা করে তিনি বলেন,‘ ‘শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতির যে নগ্ন অবস্থা এটা জাতীর জন্য কল্যাণকর নয়।’’

আলোচনা সভায় শিক্ষকদের চাকুরী জাতীয়করণের দাবি জানিয়ে শিক্ষক নেতারা  বলেন, ‘‘স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি সরকারি ৮২৭ প্রতিষ্ঠানে সাড়ে ৩ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছে। অপর দিকে ২৮ হাজার বে-সরকারি প্রতিষ্ঠানে দেড় কোটি শিক্ষার্থী পড়ালেখার সুযোগ পাচ্ছে। শিক্ষা ব্যবস্থার ৯৮ ভাগ দায়িত্ব নেয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। অচন বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সব চেয়ে বেশী বৈষম্যের শিকার হয়।’’

তারা আরো বলেন, ‘‘ শিক্ষকদের বেতন বাবদ সরকারের ব্যায় হয় ৫২১৭ কোটি টাকা, আর ২৭১০ কোটি টাকা হলে চাকুরী জাতীয় করণ সম্ভব। এ ক্ষেত্রে সরকারের সময়পোযুগী সাহসী উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন বক্তরা।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি চাকুরী জাতীয়করণের দাবিতে নতুন করে কর্মসূচী ঘোষণা করেন। নতুন কর্মসূচীর মধ্যে রয়েছে- ১৮ অক্টোবর বগুড়া আলতাফুন্নেছা মাঠে শিক্ষক প্রতিনিধিদের প্রতিক অনশন, ১৬ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর বিভাগীয় শহরে সমাবেশ।

এ সময়ের মধ্যে জাতীয়করণের ঘোষণা না আসলে ৭ জানুয়ারী হতে শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটেরও ঘোষণা দেন তিনি।

এনবিআরের নতুন চেয়ারম্যান বাণিজ্য সচিব গোলাম হোসেন :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

এনবিআরের নতুন চেয়ারম্যান বাণিজ্য সচিব গোলাম হোসেন :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 বাণিজ্য সচিব গোলাম হোসেনকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান করা  হয়েছে। একই সঙ্গে  চার সচিবের দফতর বদল করা হয়েছে।

সোমবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমান এনবিআরের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন আহমেদের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব গোলাম হোসেনকে এ দায়িত্ব দেয়া হয়।  একই সঙ্গে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবের দায়িত্বও পালন করবেন তিনি।

গোলাম হোসেনকে এনবিআর চেয়ারম্যান নিয়োগের পর নতুন বাণিজ্য সচিব হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব আহমেদকে রদবদল করা হয়।

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারীকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ ও বন সচিব মেজবাহ উল আলমকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব আসলাম আলমকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব পদে বদলি করা হয়।

কোনো দলের প্রতি আমাদের বাড়তি টান নেই: সিইসি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

কোনো দলের প্রতি আমাদের বাড়তি টান নেই: সিইসি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, আমাদের কাছে সব দলই সমান। কাজের মধ্য দিয়ে আমরা তা প্রমাণ করব। কোনো দলের প্রতি আমাদের বাড়তি কোনো টান  নেই। আবার কোনো দলের সঙ্গে দূরত্বও নেই। আমরা সবার আস্থা অর্জনে সচেষ্ট রয়েছি।

সোমবার ইসি সচিবালয়ে কমিশনের নির্ধারিত সভা শেষে সাংবাদিকদের উদ্দেশে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

কমিশনের সভায় জাতীয় নির্বাচনের আসন সীমানা পুনঃনির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদ, টাঙ্গাইল-৩ আসনের উপনির্বাচন, রংপুর সিটি করপোরেশন নির্বাচন, রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় সম্পর্কে আলোচনা হয়।

বিএনপির সঙ্গে ইসি সংলাপে বসবে কিনা জানতে চাইলে সিইসি বলেন, ‘‘আমাদের নজরে সবাই সমান। আমরা অত্যন্ত নিরপেক্ষতার সঙ্গে কাজ করছি। স্বচ্ছতার সঙ্গে কাজ করলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে না।’’

জাতীয় সংসদের আসন সীমানা পুনঃর্নিধারণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার ইসির পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘‘এটা একটা চলমান প্রক্রিয়া। ইতোমধ্যে আমরা সুশীল সমাজ ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে বসেছি। আমরা সবার পরামর্শ নেব।’’

শর্তপূরণ সাপেক্ষে যে কোনো দল নিবন্ধিত হতে পারে। তবে আগামী নির্বাচনের আগে নিবন্ধনের আবেদন সীমা নির্ধারণ করে দেয়া হবে বলেও জানান তিনি।

নবগঠিত রংপুর সিটি করপোশেন নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ‘‘নির্ধারিত সময়ের মধ্যেই এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এখানকার ভোটার তালিকা ও আসন সীমানা নির্ধারণ করা হয়েছে।’’

বর্তমানে নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলগুলো তাদের কার্যক্রম ঠিকমতো পরিচালনা করছে কিনা কমিশন তা খতিয়ে দেখবে বলেও জানান তিনি।

বার কাউন্সিলের ক্ষমতা খর্ব করে আইনের খসড়া অনুমোদন :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

বার কাউন্সিলের ক্ষমতা খর্ব করে আইনের খসড়া অনুমোদন :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 সুপ্রিম কোর্টের আইনজীবী তালিকাভুক্তিতে বার কাউন্সিলের ক্ষমতা খর্ব করে নতুন আইনের খসড়া মন্ত্রিসভা অনুমোদন করেছে।
 
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল (অ্যমেন্ডমেন্ট) অ্যাক্ট-২০১২ এর খসড়া অনুমোদন দেয়া হয়।
 
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এসব কথা বলেন।
 
তিনি বলেন, “সংশোধিত আইন কার্যকর হলে জেলা জজ বা অতিরিক্ত জজ পদমর্যাদার কোনো কর্মকর্তাকে বার কাউন্সিলের সচিব হিসেবে নিয়োগ দেয়া যাবে। বিদ্যমান আইনে এ বিষয়টি স্পষ্ট ছিল না। তাই নতুন করে এ আইনে সংশোধন করা হচ্ছে।”
 
সচিব বলেন, “এছাড়া আইনজীবীদের তালিকাভুক্তির জন্য পাঁচ সদস্যের একটি এনরোলমেন্ট কমিটি গঠনের কথা বলা হয়েছে প্রস্তাবিত আইনে, যার চেয়ারম্যান হবেন প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারক।”
 
এছাড়া হাই কোর্টের দুইজন বিচারক, অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের একজন সদস্য এনরোলমেন্ট কমিটির সদস্য হিসেবে থাকবেন।
 
তিনি বলেন, “এরমধ্যে হাই কোর্টের দুই বিচারককেও প্রধান বিচারপতি মনোনীত করবেন। বার কাউন্সিলের সভাপতি হিসেবে অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে এই কমিটিতে আসবেন। এছাড়া বার কাউন্সিল অন্য একজন সদস্যকে এনরোলমেন্ট কমিটির জন্য মনোনীত করবেন।”
 
তিনি বলেন,বার কাউন্সিলে এনরোলমেন্ট কমিটিতে ছিলেন মাত্র তিনজন সদস্য। এদের মধ্যে একজন বিচারক এবং বাকিরা বার কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত।
 
এনরোলমেন্ট কমিটিকে আরো শক্তিশালী করতেই সরকার এ সংশোধন করেছে বলে জানান সচিব। আইনে বার কাউন্সিলকে নিজস্ব প্রয়োজনে বিধি প্রণয়নের ক্ষমতাও দেয়া হয়েছে। তবে এজন্য তাদের আগেই সরকারের অনুমোদন নিতে হবে। আইন পেশার গুণগত মান নিশ্চিত করতে সরকার এ আইনের সংশোধন করছে।
 
সচিব বলেন, “মন্ত্রিসভার বৈঠকে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০১২’-এর খসড়া উপস্থাপন হলেও তা আরো সংশোধন ও পরিমার্জনের জন্য ফেরত পাঠানো হয়েছে। মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী প্রয়োজন সংশোধন করে ধর্ম মন্ত্রণালয় এটিকে আবারো মন্ত্রিসভায় তুলবে।”
 
তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকে প্রতি বছর ২৬ এপ্রিল বিশ্বে মেধা সম্পদ দিবস পালনেরও সিদ্ধান্ত হয়েছে। ২০০১ সাল থেকে বিশ্ব মেধা সম্পদ দিবস পালন করা হচ্ছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে এটিকে কোনো ক্যালেন্ডারভুক্ত করা হয়নি। এখন এটিকে ক্যালেন্ডারভুক্ত করা হলো। এখন থেকে আনুষ্ঠানিকভাবেই দিবসটি পালন করা হবে।
 
তিনি বলেন, “মন্ত্রিসভা নাবিকদের সনদ দেয়াসংক্রান্ত একটি আন্তর্জাতিক কনভেনশনে অনুসমর্থন দেয়ার প্রস্তাবেও অনুমোদন দেয়া হয়। ১৯৭৮ সালে নেয়া এবং ৮৪ সাল থেকে কার্যকর এ কনভেনশনটি গত ২০১০ সালে সংশোধন হালনাগাদ (রেটিফাই) করা হয়। এ কারণে এ কনভেনশনটিতে আবারো বাংলাদেশের অনুসমর্থনের প্রয়োজন দেখা দেয়।”
 
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এ কনভেনশনটি অনুসমর্থন নাবিক প্রশিক্ষণের মানোন্নয়ন এবং বিভিন্ন দেশের জাহাজে বাংলাদেশী নাবিকদের কর্মসংস্থানে সহায়ক হবে।”

নির্বাচনে হেরে কাউন্সিলকে পঙ্গু করা হচ্ছে: বার কাউন্সিল :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

নির্বাচনে হেরে কাউন্সিলকে পঙ্গু করা হচ্ছে: বার কাউন্সিল :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 আইনজীবী তালিকাভুক্তিতে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের এখতিয়ার খর্ব করে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল (অ্যমেন্ডমেন্ট) অ্যাক্ট-২০১২ এর খসড়া অনুমোদন বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছেন কাউন্সিলের নব নির্বাচিত ভাইস-চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন ও এর তালিকাভুক্তকরণ (এনরোলমেন্ট) কমিটির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

খন্দকার মাহবুব হোসেন বার্তা২৪ ডটনেটকে বলেন, বার কাউন্সিলকে পঙ্গু করতেই সরকার এই সংশোধনী আনছে। সারা বাংলাদেশে এ জন্য প্রতিবাদের ঝড় উঠবে।

তিনি বলেন, বার কাউন্সিল যদি পঙ্গু করার এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সমগ্র বাংলাদেশের আইনজীবীদের নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, এটা সরকারের একটা ষড়যন্ত্রের ফসল। সরকার বার কাউন্সিলের নির্বাচনে হেরে গিয়ে এখন ভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

প্রসঙ্গত, সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল (অ্যমেন্ডমেন্ট) অ্যাক্ট-২০১২ এর খসড়া অনুমোদন দেয়া হয়।

প্রস্তাবিত আইনে আইনজীবীদের তালিকাভুক্তির জন্য কার্যরত এই এনরোলমেন্ট কমিটির গঠনে পরিবর্তন আনার কথা বলা হয়েছে। এই আইনটি জারি হলে সদস্য হিসেবে হাই কোর্ট বিভাগে এখনকার মতো একজন নয়- দুইজন বিচারক থাকবেন, এবং বার কাউন্সিলের দুইজন নয়- একজন সদস্য থাকবেন, যাকে আবার বাছাই করবেন অ্যাটর্নি জেনারেল। এতে করে নির্বাচিত বার কাউন্সিলের কোনো এখতিয়ার থাকছে না আইনজীবী তালিকাভুক্তকরণে।

এছাড়া বার কাউন্সিলের সচিব নিয়োগে কাউন্সিলের ক্ষমতাও রদ করা হয়েছে। সংশোধনী প্রস্তাব অনুসারে, একজন জেলা জজ পদমর্যাদার বিচারককে সরকার কাউন্সিলের সচিব হিসেবে নিয়োগ দেবেন।

স্বার্থের কিছু নেই, পরীক্ষা কঠিন করা হচ্ছে: অ্যাটর্নি জেনারেল

তবে আইনে এই সংশোধনীর অনুমোদনের বিষয়ে বাংলাদেশ বার কাউন্সিলের পদাধিকার বলে চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এর জন্য সরকারকে দোষারোপ করে যারা কথা বলছেন তারা নেহাত অনর্থক বিরোধিতার খাতিরে বিরোধিতা করছেন।

বার কাউন্সিলের সর্বশেষ নির্বাচনে সরকারপন্থি আইনজীবীরা শোচনীয়ভাবে হারায় আইনজীবী তালিকাভুক্তকরণে কাউন্সিলের ক্ষমতা খর্ব করা হচ্ছে; বার কাউন্সিল সদস্যদের এমন  অভিযোগের জবাবে মাহবুবে আলম বলেন, এখানে স্বার্থের কিছু না। পেশাগত মান ঠিক রাখার জন্য এটা করা হয়েছে।

তিনি বলেন, দেশে এখন অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে হয়েছে। অনেকেই এলএলবি (ব্যাচেলর অব ল’) সাটিফিকেট নিয়ে আসছেন। ফলে পরীক্ষা কঠিন করা হচ্ছে যাতে শুধু পয়সা অর্জনের জন্য কেউ এ পেশায় আসতে না পারে।

Monday, October 15, 2012

দুই লাখ ইয়াবার কাঁচামালসহ ব্যবসায়ী গ্রেফতার :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট

দুই লাখ ইয়াবার কাঁচামালসহ ব্যবসায়ী গ্রেফতার :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট
 চট্টগ্রামে ইয়াবা তৈরির  বিপুল পরিমাণ কাঁচামাল, তৈরী ইয়াবা, ইয়াবা তৈরীর মেশিন, বিপুল পরিমান বিদেশি মুদ্রা, গুলি সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাকলিয়া থানার রসুলবাগ আবাসিক এলাকায় শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে  এসব আটক করা হয়। এসময় মাদক ব্যবসায়ী শ্যামল মজুমদার নামে একজনকে গ্রেফতার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার তারেক আহমেদ জানান  অভিযানে উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে  ৫ হাজার ভারতীয় রুপি, এক লাখ ৪০ হাজার টাকার মিয়ানমারের মুদ্রা, ৫টি নাইন এম এম পিস্তলের বুলেট,  প্রায় ৫ হাজার ইয়াবা ট্যাবলেট ছাড়াও বিপুল পরিমাণ কাঁচামাল, ইয়াবা তৈরির মেশিন রয়েছে।

তিনি জানান আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অতিরিক্ত উপ-কমিশনার জানান কারখানায় যে পরিমাণ কাচঁমাল  পাওয়া গেছে তা দিয়ে কমপক্ষে  দুই লাখ ইয়াবা ট্যাবলেট তৈরি করা যেত। দীর্ঘদিন ধরে ওই কারখানায় ইয়াবা তৈরি করে তা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছিল বলে আটক মাদক ব্যবসায়ী জানিয়েছেন।

মোবাইল টাওয়ার-বিকিরণে বিপন্ন মৌমাছি ও চড়াই :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট

মোবাইল টাওয়ার-বিকিরণে বিপন্ন মৌমাছি ও চড়াই :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট
 বাড়ির ঘুলঘুলিতে চড়াই আর বাসা বাঁধে না। বাগানে-বাগানে মৌমাছির চাক খুঁজে পাওয়া দুষ্কর। ভরা বর্ষায় ব্যাঙের গ্যাঙরগ্যাং ডাক তো প্রায় স্মৃতিকথা। আর সন্ধের মুখে যাদের আনাগোনা দেখতে চোখ অভ্যস্ত ছিল, সেই বাদুড়-চামচিকেরাই বা গেল কোথায়?

এত কাল দৈনন্দিন জীবনের সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকা এই দৃশ্য ও শব্দগুলো হারিয়ে যাওয়ার অন্যতম কারণ হিসেবে বিজ্ঞানীরা চিহ্নিত করেছেন মোবাইল ফোনের টাওয়ার থেকে বিচ্ছুরিত তড়িৎ-চুম্বকীয় বিকিরণকে। যার প্রভাবে জীবজগৎ জেরবার হয়ে উঠছে বলে ওদের অভিযোগ। বিশেষত পাখি-পতঙ্গের প্রাণ ওষ্ঠাগত।

বিশেষজ্ঞদের দাবি, ওই বিকিরণের জেরে পশু-পাখি-পতঙ্গকূলের আচরণ যেমন বদলে যাচ্ছে, তেমন প্রভাব পড়ছে প্রজননে। জীবনশৈলীর সঙ্গে দ্রুত কমছে তাদের সংখ্যা।

সম্প্রতি ভারতে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, মনুষ্যসৃষ্ট (ম্যানমেড) তড়িৎ-চুম্বকীয় বিকিরণকে নবতম দূষণ বলা যেতে পারে। স্বল্প মেয়াদে এর তেমন কুপ্রভাব না-থাকলেও দীর্ঘ দিন এর সংস্পর্শে থাকলে খারাপ প্রভাব পড়তে বাধ্য। শুধু মোবাইল ফোনের টাওয়ার নয়, যেকোনো যোগাযোগ (কমিউনিকেশন্স) টাওয়ার থেকে নির্গত রেডিও-তরঙ্গ ও মাইক্রোওয়েভ একত্রিত হয়ে বায়ুমণ্ডলে একটি তড়িৎ-চুম্বকীয় ক্ষেত্র (ফিল্ড) তৈরি করে। শীতের সন্ধ্যায় শহরাঞ্চলে কুয়াশার সঙ্গে ধোঁয়া-ধুলো মিশে যে চোখ জ্বালানো দূষণ-চাদরের সৃষ্টি হয়, সেই ধোঁয়াশা বা স্মগের মতো এই ‘ইলেকট্রো-স্মগ’ও এক ধরণের দূষণ বিকিরণের দূষণ। পশু-পাখি-পতঙ্গের জীবনধারণের পক্ষে যা ক্রমশই বিপজ্জনক হয়ে উঠছে বলে রিপোর্টের দাবি।

পরিস্থিতির আদর্শ উদাহরণ হিসেবে গবেষকেরা বলেছেন চড়াই পাখির কথা। দেশের বিভিন্ন শহর-মফস্বল-গ্রাম-বনাঞ্চলে পক্ষীকূলের উপরে তড়িৎ-চুম্বকীয় বিকিরণের প্রভাব যাচাই করতে গৃহস্থের এই অতি পরিচিত পাখিটি নিয়ে সমীক্ষা চালিয়েছিলেন তারা। দেখা যাচ্ছে, মোবাইল টাওয়ার যত বেড়েছে, তত কমেছে চড়াইয়ের সংখ্যা।

উন্নত পশ্চিমী দুনিয়াতেও তা-ই। ইউরোপের অনেক তাবড় শহরে ইদানীং চড়াইয়ের দেখা মেলা ভার। আন্তর্জাতিক বিভিন্ন সমীক্ষা উদ্ধৃত করে রহমানি-রিপোর্ট জানাচ্ছে, ১৯৯৪-এ খাস লন্ডন শহরে যত চড়াই ছিল, সেলফোন টাওয়ারের দাপটে এখন তার ৭৫% উধাও! কেন?

রিপোর্টের ব্যাখ্যা, মোবাইল টাওয়ার নির্গত বিকিরণের কবলে পড়ে চড়াই প্রজনন ক্ষমতা হারাচ্ছে। অনেক সময়ে তড়িৎ-চুম্বকীয় ক্ষেত্রের মধ্যে পড়ে চড়াইয়ের ডিমও ফুটছে না। গবেষকেরা ৫০টি চড়াইয়ের ডিম পরীক্ষামূলক ভাবে ৩০ মিনিট ধরে তড়িৎ-চুম্বকীয় বিকিরণের মধ্যে রেখে দেখেছেন, সব ক’টাই নষ্ট হয়ে গিয়েছে!

শুধু চড়াই নয়। রিপোর্ট বলছে, যে সব জায়গায় জিএসএম মোবাইল টাওয়ারের সংখ্যা প্রভূত, সেখানে চোখে পড়ার মতো কমছে শালিক, টুনটুনি, বুলবুলি, ময়না, টিয়াও। যেমন স্পেনের ভালাডোলিড শহরে মোবাইল ফোন বেস স্টেশনের কাছাকাছি তললাটে একটা সময়ে অগুন্তি সারস পাখি দেখা যেত। পরবর্তীকালে গবেষকেরা দেখেছেন, বিকিরণের প্রভাবে তাদের প্রজনন বাধা পাচ্ছে। ফলে এখন সারসেও টান।

মোবাইল টাওয়ার বেড়ে যাওয়ায় পতঙ্গকুলের অবস্থাও শোচনীয়। গবেষকরা মৌমাছির উপরে সমীক্ষা চালিয়ে এ বিষয়ে নিশ্চিত হয়েছেন। বিকিরণের প্রভাবে মৌমাছির মধ্যে একটা অদ্ভুত আচরণ ধরা পড়েছে, যার নাম দেয়া হয়েছে ‘কলোনি কোল্পাস ডিসঅর্ডার (সিসিসি)।’ সেটা কী?

গবেষকেরা জানিয়েছেন, টাওয়ারের আশপাশের মৌচাক থেকে হঠাৎ কোনো এক দিন কর্মী মৌমাছির দল উধাও হয়ে যাচ্ছে। কারণ, খাবার জোগাড় করতে গিয়ে তড়িৎ-চুম্বকীয় ক্ষেত্রের মধ্যে পড়ে তারা দিশেহারা হয়ে পড়ছে, মৌচাকে ফেরার পথ চিনতে পারছে না। এবং মাঝপথেই মারা যাচ্ছে।

রিপোর্ট মোতাবেক, গত বছর আমেরিকার পশ্চিম উপকূলে মৌমাছি প্রতিপালকদের ৬০ শতাংশ মৌচাকে এবং পূর্ব উপকূলের ৭০ শতাংশে এমন ঘটনা ঘটেছে। ভারতেও একইঅবস্থা বলে কমিটির দাবি। তাদের হিসেবে, আগে যেখানে একটি রানি মৌমাছি দিনে গড়ে সাড়ে তিনশো ডিম পাড়ত, এখন তা কমে একশোয় দাঁড়িয়েছে। পরিণামে দ্রুত কমছে মৌমাছির সংখ্যা।

মৌমাছি একটা দৃষ্টান্ত মাত্র। কমিটির মতে, মোবাইল টাওয়ারের বিকিরণের মুখে অন্যান্য পতঙ্গও অস্তিত্বের সংকটে পড়েছে। যার প্রভাব হবে সুদূরপ্রসারী। কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে। কারণ, পতঙ্গের সংখ্যা কমলে ফুলের পরাগমিলন ব্যাহত হবে, যার জেরে ফসলের উৎপাদনশীলতা কমতে বাধ্য।

কিন্তু মোবাইল টাওয়ার বাড়লেও মশা-মাছির দাপট তো কমছে না!

ডেঙ্গি-রাজের শিকার নগরবাসীর মনে এই মুহূর্তে প্রশ্নটি জাগা স্বাভাবিক। যার ব্যাখ্যা হিসেবে বিশেষজ্ঞেরা বলছেন, যোগাযোগ টাওয়ারের বিকিরণের জেরে তড়িৎ-চুম্বকীয় ক্ষেত্র যে উচ্চতা তৈরি হয়, মশা বা মাছি সেই উচ্চতায় উড়তে পারে না। সুতরাং বিকিরণের আঁচ তাদের গায়ে লাগছে না। তবে পাখি-পতঙ্গের মতো ইঁদুর, বাদুড়, চামচিকে, বাঙের জীবনযাপনেও যে এই বিকিরণ-দূষণের মারাত্মক প্রভাব পড়ছে। সূত্র: ওয়েবসাইট

থ্রিজি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

থ্রিজি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট
  দীর্ঘ প্রতীক্ষা শেষে দেশে প্রথমবারের মতো তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইলফোন নেটওয়ার্ক সেবা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভিডিও কলের মাধ্যমে রাষ্ট্রয়াত্ব মোবাইলফোন টেলিটক গ্রাহকদের জন্য ‘পরীক্ষামূলকভাবে’ থ্রিজি’র এই বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় টেলিটক’র থ্রিজি সিম ব্যবহার করে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা।
 
সোমবার থেকে টেলিটক গ্রাভিটি ক্লাবের সদস্যরা এবং কয়েকদিন পর থেকে সাধারণ গ্রাহকরা প্যাকেজ সেবা গ্রহণের মাধ্যমে এই সেবা পাবেন বলে বার্তা২৪ ডটনেটকে জানিয়েছেন টেলিটক এর বিপণন পরিচালক হাবিবুর রহমান।
 
তিনি জানিয়েছেন, প্রথম দফায় ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ এলাকায় অত্যাধুনিক এই সেবা পাওয়া যাবে। আর এ সংক্রান্ত তথ্য সোমবার গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জানানো হবে।
 
তাহলে কি টেলিটক বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা দেয়ার সব প্রস্তুতি এখনো সম্পন্ন করতে পারেনি এমন প্রশ্নের উত্তর দিতে অপারগতা প্রকাশ করে টেলিটক এর এই কর্মকর্তা বলেন, “রাজধানীর টেলিটক গ্রাহকরা যাতে স্বাচ্ছন্দে থ্রিজি সেবা উপভোগ করতে পারেন তার জন্যে সব রকম প্রস্তুতি শেষ করা হয়েছে। ইতিমধ্যে ঢাকায় বিটিএস সংখ্যা বাড়ানো হয়েছে।” এর ফলে কল ড্রপ বা নেটওয়ার্কসংক্রান্ত অন্যান্য সমস্যা কমে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
 
টেলিটক এর সাধারণ গ্রাহকরা কীভাবে এই সেবা পেতে পারেন প্রশ্নের জবাবে হাবিবুর রহমান বলেন, “সাধারণ গ্রাহকরা কোড এসএমএস এর মাধ্যমে এই সেবার আওতায় আসেতে পারবেন। আর যদি গ্রাহকের সিমটি ১২৮কেবি না হয় তবে সেবা পেতে নতুন করে সিম ওঠাতে হবে।” এছাড়া খুব শিগগিরই রাজধানীতে টেলিটকের তিন হাজার রিটেইলার পয়েন্ট ও আটটি কাস্টমার সেন্টার থেকে থ্রিজি সিম বিক্রি শুরু হবে বলে তিনি জানান।
 
তিনি বলেন, “আমরা আপতত ২০ লাখ গ্রাহককে থ্রিজি সেবা প্রদানের পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছি। তবে প্রাথমিকভাবে ঢাকা শহরের চার লাখ গ্রাহক এই সুবিধা পাবেন।”
 
থ্রিজি চালুর কারণে কলরেটে কনো পরিবর্তন আনা হচ্ছে কি না জানতে চাইলে হাবিবুর রহমান বলেন, “প্রাথমিকভাবে টেলিটক যে কলের যে হার নির্ধারণ করেছে তাতে ভয়েস কলের (শুধু কথা বলা) রেট এখন যা আছে থ্রি-জি’তেও তাই থাকবে। অন্যান্য সুবিধার জন্য যে বিল ঠিক করা হচ্ছে তা পাশবর্তী দেশ ভারত ও শ্রীলংকার চেয়ে কম হবে।”
 
সাধারণ গ্রাহকদের চেয়ে থ্রি জি সেবা গ্রহিতার চেয়ে অতিরিক্ত সুবিধা পাবে এমন প্রশ্নের জবাবে টেলিটক এর ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান বার্তা২৪ডটনেট-কে জানান, থ্রিজি চালু হলে থ্রিজি’তে কোনো কল ড্রাপ থাকবে না। মোবাইল হ্যান্ডসেটে ইন্টারনেটের গতি অন্তত দশগুন বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। অর্থাৎ এখন যে কাজ করতে দশ মিনিট লাগে থ্রিজি সেবা চুলুর কারণে এক মিনিটেই সেই কাজ শেষ করা যাবে।
 
তিনি আরো বলেন, একইভাবে গতি বেড়ে যাওয়ার কারণে মুঠোফোনেই টেলিভিশন দেখা যাবে। আর এ জন্য গ্রাহকদের প্রতি মিনিটে দুই টাকা খরচ হবে। এছাড়াও থ্রিজি নেটওয়ার্ক থাকার কারণে মোবাইলে যিনি কল করবেন তার ছবি দেখা যাওয়ার পাশাপাশি অবস্থান সম্পর্কেও জানা যাবে। ভিডিও কলের ক্ষেত্রে মিনিটে দুই টাকারও কম খরচ পড়বে। টেলিটকের থ্রি-জির সব সার্ভিসেই ১০ সেকেন্ড পালস সুবিধা থাকবে। এই প্রযুক্তির মাধ্যমেই ঘরে বসেই সন্তানদের নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করা যাবে।
 
এই থ্রিজি নেটওয়ার্ক ব্যবহার করেই আগামীতে পুলিশ শহরের সব সড়কের গাড়ির গতিবিধি দেখে অনাকাঙ্ক্ষিত জ্যাম নিয়ন্ত্রণও করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন টেলিটক এর এই শীর্ষ কর্মকর্তা।
 
থ্রিজি’ চালুর সঙ্গে সঙ্গে যেহেতু মোবাইলে টিভি দেখার সুযোগ বাড়বে সে সুযোগ কাজে লাগাতে টেলিটক কী ধরনের উদ্যোগ নিয়েছে জানতে চাইলে মুজিবর রহমান বলেন, “বিষয়টি টেলিটক মাথায় রেখেছে। এজন্য উদ্বোধনের পরদিন থেকে মুঠোফেন টিভিলিংক শেয়ার স্থাপনে বিটিভি’র বাইরেও সময় টিভি, জিটিভি, আরটিভি ও মাইটিভি’ দেখার সুযোগ তৈরির আয়োজন করা হয়েছে।”
 
অপর এক প্রশ্নের জবাবে এসময় মুজিবুর রহমান আরো বলেন, “ভিডিও কল ও ইন্টারনেট ব্যবহারের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। থ্রি জি মোবাইল প্রযুক্তির মাধ্যমে উচ্চ গতিতে তথ্য পরিবহণ সম্ভব বলে জিপিএসের মাধ্যমে পথ নির্দেশনা পাওয়া, উচ্চ গতির ইন্টারনেট ব্যবহারসহ ভিডিও কনফারেন্সে অংশ নেয়া বিষয়েও গুরুত্ব দেয়া হয়েছে।” সে জন্য ইতিমধ্যেই কেবল রাজধানীতেই ৪০টি বিটিএস ব্যবহারের উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি জানান।

সাইফের বিয়ের পোশাকে কোনো এমব্রয়ডারি নেই :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

সাইফের বিয়ের পোশাকে কোনো এমব্রয়ডারি নেই :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
  ব্যাপারটাকে ‘কে কানেকশন’ বললেও চলে। করিনা আর কোয়েলের কথা হচ্ছে।

দু’জনেরই জন্ম ফিল্ম পরিবারে। দু’জনেই দুই ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকা। দুই কন্যাই জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছেন যাদের, তারাও ইন্ডাস্ট্রির মানুষ। অভিনেতার পাশাপাশি সাইফ আলি খান প্রযোজকও বটে। সেখানেও কোয়েলের হবু স্বামী নিসপাল রানের সঙ্গে তার দারুণ মিল।
 
কোয়েলের বাবা, রঞ্জিত মল্লিক আর করিনার হবু শাশুড়ি শর্মিলা ঠাকুর একসঙ্গে বেশ ক’টি বাংলা ছবিও করেছেন! করিনা বিয়ের পরে ‘দবাং ২’ ছবিতে একটি আইটেম নম্বর শু্যট করবেন বলে ঠিক করেছেন। কোয়েল ঋতুপর্ণ ঘোষের পরের ছবিতে মুখ্য ভূমিকায়। ছবির শু্যটিং আগে শুরু হলেও, শেষ হবে না ফেব্রুয়ারি মাসের আগে। তাই কোয়েল ছবিটা বিয়ের পরেই শেষ করবেন।

একজন অভিনেত্রীর পক্ষে বিয়ের সিদ্ধান্ত নেয়াটা কোনো দিনই সহজ নয়। ঠিক কোন সময়টা বিয়ে এবং ক্যারিয়ারের জন্য সঠিক? ক্যারিয়ারের শীর্ষে থেকে বিয়ে করা মানেই কি ক্যারিয়ার শেষ হয়ে যাওয়া? নাকি আরো অপেক্ষা করা উচিত? কোয়েল বলছিলেন, “আমার মনে আছে, করিনাকে অনেক বার জিজ্ঞেস করা হয়েছিল যে, ও কখন বিয়ে করছে। আর ওকে প্রত্যেক বারই বলতে শুনেছি, ‘ইট উইল হ্যাপেন’।
 
আসলে বিয়ের তাগিদটা ভেতর থেকে আসা উচিত। এটাই আমার বিশ্বাস। কাজ আছে আর থাকবেও। তবে শুধু কাজের জন্য অন্য সব কিছু থমকে যাবে, এটা আমি বিশ্বাস করি না।
 
করিনার বিয়ের খবর শুনে ভীষণ খুশি কোয়েল। “খুব ভালো লাগছে। ওরা দু’জনেই দু’জনকে বহু বছর ধরে চেনে। বিয়ে অনেকটাই ভাগ্যের ব্যাপার। আশা করব দু’জনেই যেন ভালো বন্ধু হয়ে থাকতে পারে।”
 
করিনা যেভাবে বিয়ের পরে আইটেম নম্বর শ্যুটিং করবেন, সেটা কি কোনোভাবে কোয়েলকে প্রভাবিত করছে নিজের ক্যারিয়ার সম্পর্কে সিদ্ধান্ত নিতে? “করিনা ভীষণ বুদ্ধিমতী আর আমার বিশ্বাস ও ঠিক সিদ্ধান্তই নিয়েছে। তবে ওর সিদ্ধান্তটা সম্পূর্ণ ওর নিজের। আমি এটুকু জানি যে, রানে ভীষণ সাপোর্টিভ আমার ক্যারিয়ার নিয়ে।”
 
তা হলে বিয়ের পরেও কাজ চালিয়ে যাবেন? “বিয়ে হওয়া মানে এই নয়, যে আমি একটা ছবির শু্যটিং মাঝপথে ছেড়ে দেব। আমি শু্যটিং নিশ্চয়ই শেষ করব। ঋতুপর্ণ ঘোষের ছবি ছাড়াও অন্যান্য ইন্টারেস্টিং অফার আছে। সেগুলো নিশ্চয়ই গুরুত্ব দিয়ে ভাবব।”

এখন কোয়েলের বিয়ের বাজার চলছে। “মা বিয়ের বাজারটা দেখছেন। আমি পুজোর বাজারটা। এই দু’টো ক্ল্যাশ করছে না,” কোয়েল বললেন। “আমার ঠাকুমার কিছু জরির ব্লাউজ আমার কাছে আছে। ভীষণ সুন্দর দেখতে। সিল্কটা কেমন পিঁজে গেছে। যদি ওটা কোনও ভাবে ঠিক করা যায়, তা হলে খুব ভালো লাগবে আমার।”

করিনার বিয়ের পোশাক নিয়ে আবার সামান্য জলঘোলা শুরু হয়েছে দুই ডিজাইনারের মধ্যে। এক দিকে ডিজাইনার রিতু কুমার বলছেন যে, তার কারিগরেরা নাকি শর্মিলা ঠাকুরের লেহেঙ্গাটা মেরামত করেছেন বেবোর জন্য। অন্য দিকে মণীশ মলহোত্র বলছেন যে, বেবোর বিয়ের সব পোশাক ওর করা।

আর সাইফ? ডিজাইনার রাঘবেন্দ্র রাঠৌর বলছেন, “আমরা প্রায় দেড় বছর ধরে সাইফের জন্য ডিজাইন করছি। তিন-চার মাস আগে সাইফ আমাকে ডেকে বলে ওর বিয়ের জন্য ডিজাইন করতে।” বেশির ভাগই হ্যান্ডলুম আর ব্রোকেড ফ্যাব্রিক ব্যবহার করেছি। তার সঙ্গে সাদা জোধপুরি ব্রোচ।
বুতামগুলো পটৌডি পরিবারের। “সাতখানা বোতামের মধ্যে রয়েছে জ্যুয়েলস। সাইফের কুর্তার কাটগুলো ভীষণ স্লিক। কোনো পোশাকেই কোনো এমব্রয়ডারি নেই।” সাইফের প্রথম পক্ষের ছেলেমেয়ে, ইব্রাহিম আর সারাও বিয়েতে আসবে। ইব্রাহিমের জন্যও একটি আচকান তৈরি করেছেন রাঘবেন্দ্র, ঠিক পটেডি ঘরানার স্টাইলে।

সব মিলিয়ে আট-ন’টা লুক তৈরি হয়েছে। একটা যেমন বেসিক রাজস্থানি ক্লাসিক লুক। এ ছাড়া আছে ভেলভেট সাদা-কালো বন্ধগলা। বেশ কয়েকটা ওয়েস্ট কোটও রয়েছে। “আমরা ইন্টারেস্টিং পকেট স্কার্ভসও ডিজাইন করেছি। লাল রংয়ের স্কার্ফগুলো ভীষণ ক্লাসিক। একটা মেরুন রংয়ের বন্ধগলা বানিয়েছি। পাগড়ি রয়েছে সঙ্গে।”

আর ধুতি? “না, স্কেচের সময় কোনো ধুতি ছিল না,” রাঘবেন্দ্র বলেন। সূত্র: আনন্দবাজার

অস্বাস্থ্যকর জীবনযাপনেই তরুণদের স্ট্রোক :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

অস্বাস্থ্যকর জীবনযাপনেই তরুণদের স্ট্রোক :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট
 অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে তরুণদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি বেড়েছে। গবেষণা শেষে নিউরোলজি ফাউন্ড নামের একটি জার্নালে প্রকাশিত নিবন্ধে বিজ্ঞানীরা একথা জানিয়েছেন।
 
১৯৯৩-৯৪ সাল পর্যন্ত একজনের যেখানে গড়ে ৭১ বছর বয়সের মধ্যে একবার স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটত, ২০০৫ সাল পর্যন্ত তা এসে ঠেকেছে ৬৯ বছর বয়সে। আরো দেখা গেছে, ১৯৯৩-৯৪ সালে ৭১ বছর বয়সের মধ্যে যেখানে ১৩ শতাংশ মানুষ স্ট্রোকে আক্রান্ত হতো, ২০০৫ সালে তা ১৯ শতাংশে উন্নীত হয়েছে।
 
প্রধান গবেষক জাপানের ওহিও’র সিনসিন্যাট বিশ্ববিদ্যালয়ের মেডিসিন কলেজের আমেরিকান একাডেমি অব নিউরোলজি বিভাগের ফেলো ড. ব্রেট কিসেলা জানান, তরুণদের মধ্যে স্ট্রোকের পাশাপাশি ডায়াবেটিস, স্থূলতা ও উচ্চ কোলেস্টেরল সমস্যা বৃদ্ধি পাচ্ছে। তবে তিনি একটু আশার কথাও জানিয়েছেন। নিয়মিত ব্যয়াম ও সঠিক খাদ্যাভ্যাস মানলে তরুণরা এ ধরনের সমস্যা থেকে সহজেই মুক্ত থাকতে পারেন। সূত্র: ডেইলি মেইল

যোগ দেয়ার দু’সপ্তাহের মধ্যে চট্টগ্রামের ডিসি প্রত্যাহার :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

যোগ দেয়ার দু’সপ্তাহের মধ্যে চট্টগ্রামের ডিসি প্রত্যাহার :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জয়নুল বারীকে প্রত্যাহার করে সেখানে নতুন ডিসি নিয়োগ দেয়া হয়েছে।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ প্রত্যাহার এবং নিয়োগ করা হয়। প্রত্যাহারের পর জয়নুল বারীকে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

চট্টগ্রামে নতুন ডিসি হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার ডিসি আব্দুল মান্নান। তাকে চট্টগ্রামে বদলি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক নূর মোহাম্মদ মজুমদারকে ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ডিসি করা হয়েছে।

কক্সবাজারের ডিসি জয়নুল বারীকে গত ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামের ডিসি হিসেবে বদলি করা হয়। চলতি অক্টোবর মাসে প্রথম দিকে তিনি চট্টগ্রামে যোগ দেন। কাজে যোগ দেয়ার মাত্র দু’সপ্তাহের মধ্যে তাকে প্রত্যাহার করা হলো।

এদিকে গত ১৯ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে বদলির আদেশ পাওয়া ঢাকার ডিসি মুহিবুল হক রোববার পর্যন্ত তার নতুন কর্মস্থলে যোগ দেননি বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে।

ডিসি থাকা অবস্থাতেই গত ফেব্রুয়ারি মাসে মুহিবুল হক যুগ্ম-সচিব পদোন্নতি পান।

নিয়ম অনুযায়ী, উপসচিব পর্যায়ের কর্মকর্তারাই জেলা প্রশাসক পদে নিয়োগ পেয়ে থাকেন।

বিশ্বব্যাংকের তদন্ত প্যানেল দুদকে :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

বিশ্বব্যাংকের তদন্ত প্যানেল দুদকে :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত বিশ্বব্যাংকের তদন্ত প্যানেলের সদস্যরা বৈঠকের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গেছেন। রোববার বেলা সোয়া তিনটার দিকে তাদের বহনকারী গাড়ি রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে পৌঁছায়। সোমবারও কমিশনের সঙ্গে বৈঠক করবে এই বিশেষজ্ঞ প্যানেল।
 
এর আগে শনিবার গভীর রাতে ঢাকায় এসে পৌঁছান বিশ্বব্যাংকের তদন্ত প্যানেলের সদস্যরা। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক প্রধান আইনজীবী লুই গ্যাবরিয়েল মোরেনো ওকাম্পো প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

৫ অক্টেবার আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে তিন সদস্যের প্যানেল গঠনের ঘোষণা দেয় বিশ্বব্যাংক। এই বিশেষজ্ঞ দলের অন্য দুই সদস্য হলেন হংকংয়ের দুর্নীতিবিরোধী স্বাধীন কমিশনের সাবেক কমিশনার টিমোথি টং ও আমেরিকার সিরিয়াস ফ্রড অফিসের সাবেক পরিচালক রিচার্ড অল্ডারম্যান।
 
গত বুধবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রতিনিধিদলের সফর মূলত প্রাথমিক ও পরিচয়মূলক, যা নিয়মিত ও ধারাবাহিক বেশ কয়েকটি সফরের মধ্যে প্রথম। বিশেষজ্ঞ দলটি এবার পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি তদন্তের পর্যাপ্ততা পর্যালোচনা করবে। এরপর বিশ্বব্যাংকের কাছে পর্যালোচনা প্রতিবেদন পেশ করবে দলটি। পাশাপাশি বাংলাদেশ সরকার ও প্রকল্পের অন্য উন্নয়ন সহযোগীদেরও প্রতিবেদনের তথ্য জানানো হবে।

গত ২৯ জুন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার অভিযোগে পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিল করেছিল বিশ্বব্যাংক। এরপর বিশ্বব্যাংকের দেয়া চারটি শর্ত পূরণ করায় নতুন করে পদ্মা সেতুতে ফিরে আসার ঘোষণা দেয় দাতা সংস্থাটি।

এখন বিশ্বব্যাংকের দেয়া চার শর্ত বাস্তবায়নের পাশাপাশি এই আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের প্রতিবেদনের ওপরই পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের প্রতিশ্রুত ১২০ কোটি মার্কিন ডলারের ঋণ-সহায়তা নির্ভর করছে। এর বাইরে সেতু নির্মাণের পদ্ধতি নিয়ে আলোচনা করতে আরেকটি দল চলতি মাসেই ঢাকায় আসার কথা রয়েছে।

একটি মহল উন্নয়নের ধারাবাহিকতা বাধাগ্রস্ত করতে চাইছে: প্রধানমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

একটি মহল উন্নয়নের ধারাবাহিকতা বাধাগ্রস্ত করতে চাইছে: প্রধানমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মসূচির ধারাবাহিকতা একটি মহল বাধাগ্রস্ত করতে চাইছে বলে অভিযোগ করেছেন।
 
রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নতুন প্রজন্মের থ্রিজি প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ অভিযোগ করেন।
 
জনগণকে সচেতন হয়ে উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে আহ্বান জানান প্রধানমন্ত্রী।
 
এ সময় প্রধানমন্ত্রী জানান, নতুন প্রজন্মের থ্রিজি প্রযুক্তির সেবা দ্রুত সারাদেশে ছড়িয়ে দেয়া হবে।
 
দেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে এলো নতুন প্রজন্মের থ্রিজি প্রযুক্তি। ছবিসহ কথা বলা ও দ্রুতগতির ইন্টারনেট সুবিধার মোবাইল ফোন সেবা নিয়ে টেলিটক এ সুবিধা দেবে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন। অন্যদের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস, বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জু, প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্য প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন।