গেট সেট গো...
শুরু হয়ে গেল কাউন্টডাউন। ১৬ অক্টোবর
মহাবিয়ের জন্য তৈরি বলিউড। তারই প্রথম রাউন্ড অর্থাৎ সাইফ-কারিনার
মহাসঙ্গীতে একফালি বলিউড জড়ো হলো এক ছাদের উপরে।
কমলা-হলুদ ঘাগরার সঙ্গে সোনালি জমকালো
চোলি। হাতভর্তি গাঢ় সবুজ চুড়ি। গলায় ভারী নেকলেস। মাথায় গজরা। একেবারে
খাঁটি ভারতীয় দুলহনের সাজে কারিনা। সঙ্গে একেবারে কারুকাজহীন দুধসাদা
বন্ধগলায় সাইফ। বলিউডি ব্রাঞ্জেলিনার প্রাক বিবাহ অনুষ্ঠানে করিনার
বান্দ্রার বাড়ির ছাদে চাঁদের হাট নেমেছিল। বিগ ফ্যাট ওয়েডিংয়ের জমানায় এই
প্রথম বোধহয় বলিউড দেখল সত্যিই পারিবারিক পরিসরে সঙ্গীত। কারিশমা কাপুর,
রিমা কাপুর, নিতু সিং, সোহা আলি খান, কূণাল খেমু, মণীশ মালহোত্রা, সাইফ
কন্যা সারা, সস্ত্রীক সঞ্জয় কাপুর, অমৃতা অরোরা, মালাইকা অরোরার মরতা একদমই
ঘনিষ্ঠ কিছু মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো বিয়ের ওয়ার্ম আপ সেশনে।
আগামিকালই বিয়ের পিঁড়িতে বসছেন সাইফিনা।
No comments:
Post a Comment