Pages

Thursday, October 25, 2012

ফাঁকা হচ্ছে রাজধানী ঢাকা :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

ফাঁকা হচ্ছে রাজধানী ঢাকা :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
ঈদের ছুটিতে ফাঁকা হচ্ছে রাজধানী ঢাকা। ২ কোটি ঢাকাবাসীর মধ্যে দেড় কোটিই ঈদ উদযাপন করতে নাড়ির টানে গ্রামের বাড়ি ছুটছে।

রাজধানীর রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে। আগামীকালের মধ্যে অনেকটা জনশূন্য হয়ে পড়বে রাজধানী। আর জনশূন্য রাজধানীতে চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের সহযোগিতা চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ।

সড়কের অবস্থা বেহাল। পথে পথে চরম ভোগান্তি পোহাতে হবে। মহাসড়কে থাকবে দীর্ঘ যানজট। ট্রেনের শিডিউলেও বিপর্যয় ঘটতে পারে এতসব দুর্ভোগের আগাম খবর জেনেও মানুষ ঈদ উৎসবের জন্য নাড়ির টানে বাড়ি ফিরছে। ফাঁকা হচ্ছে রাজধানী ঢাকা। রাজধানীর যানজটের চিত্র এখন মহাসড়কে।

বুধবার সায়দাবাদ বাস টার্মিনাল ও দনিয়া কোরবানির পশুরহাট পরিদর্শন করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। যানজটের কারণ হিসেবে তিনি রাস্তায় গরুর হাট, মহাসড়কে ‘আনফিট’ গাড়ি বিকল হয়ে যাওয়া এবং গরু পরিবহনকারী ট্রাকগুলো ধীর গতিতে চলাচলকে দায়ী করেছেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট দূর করতে কী ব্যবস্থা নেয়া হচ্ছে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ মহাসড়কে বর্তমানে যানজট নেই। সেখানে সড়ক বিভাগ সচিব ও অন্যান্য কর্মকর্তারা রয়েছেন এবং তদারকি করছেন।

যানজট নিয়ে মন্ত্রী বলেন ‘‘যা হওয়ার হয়ে গেছে, যাত্রীদের দুর্ভোগ কমানোর চেষ্টা করা হচ্ছে।’’ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। সড়কের অবস্থা এমন বেহাল হলেও মন্ত্রীর দাবি, দেশের কোনো মহাসড়কের অবস্থা বেহাল নেই।

No comments:

Post a Comment