সকাল সাড়ে ১০টায় সচিবালয় ফাঁকা :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
শেষ কার্যদিবসে প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় ফাঁকা হয়ে গেছে। সচিবালয়ের
বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন ঈদের ছুটির কারণে এ অবস্থা
হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে লক্ষ করা গেছে, প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে অনেক সচিব এসেছেন, আবার অনেক সচিব আসেননি। অনেক মন্ত্রণালয়ে শুধু উপ-সচিব থেকে নিম্নশ্রেণীর কর্মকর্তারা রয়েছেন। অনেক কর্মকর্তা গত মঙ্গলবার অফিস করে চলে গেছেন, আবার অনেক কর্মকর্তা তার বসদের বলে চলে গেছেন।
এদিকে আজ সকালে সচিবালয়ে অনেক কর্মকর্তা এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে ১০টার মধ্যে সচিবালয় ত্যাগ করেছেন। অথচ সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস করার বিধান রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক সচিব বার্তা২৪ ডটনেটকে বলেন, “ঈদ ও পূজাকে সামনে রেখে অনেক কর্মকর্তা আগেই চলে গেছেন। আর যারা আছেন তারা সকালে অফিসে এসেই স্বাক্ষর করে চলে যাচ্ছেন। তবে এটা নিয়ম নয়।”
এ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুস সোবাহান শিকদারের সাথে কথা হলে তিনি এ বিষয় কোনো মন্তব্য করতে চাননি।

No comments:
Post a Comment