Pages

Friday, October 26, 2012

ঈদে যানজট, দুর্ভোগ ও চাঁদাবাজির কথা স্বীকার করলেন যোগাযোগমন্ত্রী

ঈদে যানজট, দুর্ভোগ ও চাঁদাবাজির কথা স্বীকার করলেন যোগাযোগমন্ত্রী
 কোরবানির ঈদে সড়ক ও মহাসড়কে যানজট, দুর্ভোগ ও চাঁদাবাজি অনেক কমেছে বলে দাবি করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

তবে একই সাথে কিছু সড়ক ও মহাসড়কে যে দীর্ঘদিন ধরে যানজট ও চাঁদাবাজি রয়েছে তা স্বীকার করে জাতির কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

যাত্রীর তুলনায় যানবাহনের কম সক্ষমতা, সড়ক-মহাসড়কের আইন না মানার প্রবণতা, রাস্তার উপর গরুর হাট বসানো, গরুবাহী গাড়ির ধীরগতি ও ফিটনেসবিহীন গাড়ি যানজটের অন্যতম কারণ বলে দাবি করেন মন্ত্রী।

তিনি বলেন, দুর্ঘটনা রোধে প্রতিটি সড়কে প্রয়োজনীয় রেকার রাখা হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয় থেকে বিভিন্ন মহাসড়কে টিম রয়েছে। এছাড়া আজ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত পেট্রোল পাম্প খেলা থাকবে।

তিনি বলেন, যানজট কমানোর জন্য আমরা বঙ্গবন্ধু সেতুর মেরামত কাজ আট দিন বন্ধ রেখেছি, যাতে করে ঈদে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন।

জনাব কাদের বলেন, গত বছরের চেয়ে এবার ঈদে সড়ক ও মহাসড়কগুলো বেশি চলাচল উপযোগী রয়েছে। মহাসড়ক বেহাল অবস্থায় রয়েছে এমন অভিযোগ এবার নেই।

রাস্তায় যানজট ও চাঁদাবাজি বন্ধে জেলা প্রশাসক, পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ এবং র‌্যাব একযোগে কাজ করছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, এবার ঈদে বিআরটিসি মোট ৮৪০টি বাস রাস্তায় নামিয়েছে। এর মধ্যে ঢাকা থেকে ৪৫০টি, অন্যান্য ডিপো থেকে ৩৯০টি এবং সার্বক্ষণিকভাবে রাখা হয়েছে ৩০টি বাস এবং ভারত থেকে আরো ২৯০টি বাস পেয়েছি। এর মধ্যে এসি বাসগুলো আসবে আগামী ডিসেম্বর।

No comments:

Post a Comment