পুকুরে ডুবে বুয়েট শিক্ষার্থীর মৃত্যু ::
কক্সবাজার শহরে মোহাজেরপাড়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে
মুরছালিম করিম নামে এক বুয়েট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার দুপুর
দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মুরছালিম করিম চট্টগ্রাম অক্সিজেন এলাকার জিল্লুর করিমের ছেলে। তিনি
বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের প্রথম বষের্র
শিক্ষার্থী ছিলেন।
এ বিষয়ে মুরছালিমের নানা আব্দুর রাজ্জাক জানান, ঈদের ছুটিতে রোববার সকালে
চট্টগ্রাম থেকে কক্সবাজার বেড়াতে আসেন মুরছালিম। দুপুর দুইটার দিকে পুকুরে
গোসল করতে যেয়ে ডুবে যান। পরে আত্মীয়স্বজনরা উদ্ধার করে সদর হাসপাতালে
ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
No comments:
Post a Comment