বায়ুদূষণ রোধে চেষ্টার শেষ নেই। কলকারখানা, যানবাহন ইত্যাদির কারণে
বায়ুদূষণ হচ্ছে অনবরত। দূষণ রোধে গ্রহণ করা হচ্ছে নানা ব্যবস্থা। তবে অভিনব
এক পদ্ধতির কথা বলছেন বৃটেনের গবেষকরা। জিন্স কাপড়ের পোশাক পরিহিতরা
স্বাভাবিক চলাফেরার মাধ্যমেই বায়ু পরিশোধনে ভূমিকা রাখতে পারবেন বলে
গবেষকরা দাবি করছেন।
ইউনিভার্সিটি অব শেফিল্ডের অধ্যাপক টনি রিয়ান ও লন্ডন কলেজ অব ফ্যাশনের অধ্যাপক হেলেন স্টোরে বলেছেন,
কাপড় ধোয়ার সময় ক্যাটালাইটিক ক্লথিং ব্যবহার করা যেতে পারে। এটি সাধারণ সাবানের সঙ্গে মিশে কাপড়ে চুম্বকশক্তি জোগাবে। নাইট্রোজেন অক্সাইডসহ কিছু বায়ুদূষণকারী উপাদান কাপড়ে টেনে নেবে এই চুম্বকশক্তি।
গাড়িতে কনভার্টার যেভাবে কাজ করে সেভাবেই কাজ করবে জিন্স। আবার কাপড় ধুলে এসব উপাদান দূর হয়ে যাবে।
এ দুই গবেষক লক্ষ্য করেন, টাইটানিয়াম ডাই-অক্সাইড নামের খনিজের সূক্ষ্ম কণা কাপড়ে ছড়িয়ে দিলে ওই কাপড় বায়ু ও আলোর সঙ্গে ক্রিয়া করে বায়ুদূষণকারী উপাদানগুলো টেনে নেয়। এ থেকেই জিন্স কিংবা অন্য কাপড়ের মাধ্যমে বায়ু পরিশোধনের চিন্তা করেন তারা। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

No comments:
Post a Comment