নারী শিক্ষা আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর ১৪ বছরের কিশোরী মালালা
ইউসুফজাইকে নিয়ে গান লিখেছেন নন্দিত গীতিকার শহীদুল্লাহ ফরায়জী। বাংলা এবং
ইংরেজি উভয় ভাষাতে গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রমিথিউসের বিপ্লব। ‘তুমি হৃদয়ের
অনুভূতি/তুমি বিবেকের প্রতিশ্রুতি/ফিরে এসো ফিরো এসো/ প্রাণের
আকুতি/পৃথিবীর আকুতি/মালালা মালালা/ নও তুমি একলা’ শীর্ষক গানটির সুর ও
সঙ্গীতায়োজন করেছেন বিপ্লব নিজেই। গানটি শীঘ্রই শুনতে পাওয়া যাবে
প্রমিথিউস ব্যান্ডের নিজস্ব ওয়েবসাইটসহ দুটি ওয়েবসাইটে (www.prometheusbd.com/ www.levelzerodb.com)।
গীতিকার শহীদুল্লাহ ফরায়জী বলেন, “নারীদের শিক্ষার অধিকার এবং মানুষের
চিন্তার অবরুদ্ধতার বিরুদ্ধে মালালা যে বিদ্রোহ করেছে তা হচ্ছে মানুষকে
উন্নত চেতনায় সমৃদ্ধ করার সংগ্রাম। মালালা মানুষের চেতনায় এবং হৃদয়ে আলো
বিতরণের যে কর্মসূচি গ্রহণ করেছে, তাতে অংশগ্রহণের দায় থেকেই বাংলাদেশের
পক্ষে এই গানটি লিখতে অনুপ্রাণিত হয়েছি।”
শিল্পী বিপ্লব বলেন, “চেতনা ও হৃদয়ের তাগিদ এবং দায়বদ্ধতা থেকে বাংলাদেশের
শিল্পী সমাজের পক্ষে আমার এই গান। সব আশঙ্কাকে মিথ্যে করে দিয়ে মানুষের
মাঝে আশার বাতিঘর হয়ে ফিরে আসুক মালালা, শিল্পী হিসেবে এটাই আমার কামনা।”
No comments:
Post a Comment