রোহিঙ্গাদের বিষয়ে নজর রাখা হবে: পররাষ্ট্রমন্ত্রী
মিয়ানমারের জাতিগত দাঙ্গা-হাঙ্গামা সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি
বলেছেন, ‘আমাদের দেশে রোহিঙ্গাদের নিয়ে যে বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছে, সে
সমস্যা যেন আর না হয় সেদিকে নজর রাখা হবে।’
সোমবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত হয়ে এসেছে। মিয়ানমার কর্তৃপক্ষ সেখানে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমরা আশা করি, নাগরিকদের জানমালের নিরাপত্তার স্বার্থে ব্যবস্থা নেবেন মিয়ানমার সরকার। তাদের যে মূল সমস্যা আছে তা খুঁজে বের করে সমাধান করবেন।
তিনি আরো বলেন, আমাদের প্রত্যাশা মিয়ানমারের কোনো জনগোষ্ঠীর মধ্যেও যাতে সমস্যা না হয়। সবাই যাতে অধিকার ও সম্মান নিয়ে বাঁচতে পারেন।

No comments:
Post a Comment