মহিলা টি-২০ এশিয়া কাপের সেমিতে পাকিস্তান ও শ্রীলঙ্কা
মহিলা টি-২০ এশিয়া কাপের সেমিফাইনালে ওঠেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। শনিবার
গ্রুপ এ-তে থাকা পাকিস্তান মহিলা ক্রিকেট দল ১৪২ রানের বিশাল ব্যবধানে হংকং
মহিলা দলকে পরাজিত করে। এর ফলে ২ খেলায় ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত
করেছে পাকিস্তান। এর আগে এই গ্রুপ থেকে ভারত ২ খেলার দুটিতে জয়ী হয়ে ৪
পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উন্নীত হয়।
অপরদিকে গ্রুপ-বি থেকে সেমিফাইনালে ওঠেছে শ্রীলঙ্কা। শনিবার গ্রুপ-বি ম্যাচে শ্রীলঙ্কা ৯ উইকেটে চায়না মহিলা দলকে পরাজিত করে দুই খেলার দুটিতে জয়ী হয়ে ৪ পয়েন্ট নিয়ে সেমির টিকিট পায়। এর আগে এই গ্রুপ থেকে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল দুই খেলার দুটিতে জয়ী হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।
শনিবার গুয়াংগং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ-বির ম্যাচে শ্রীলঙ্কার কাছে পাত্তাই পায়নি চায়না মহিলা ক্রিকেট দল।
টসে জিতে শ্রীলঙ্কা চায়নাকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। ক্রিকেট বিশ্বে নতুন দল হিসেবে চায়না অবশ্যই কৃতিত্ব দাবি করতে পারে। কারণ শ্রীলঙ্কার বিপক্ষে পুরো ২০ ওভার ব্যাট করেছে তারা। লঙ্কান প্রমিলা ক্রিকেটাররা তাদের অলআউট করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে চায়নার সংগ্রহ ৯ উইকেটে ৫২ রান।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা মাত্র ৫.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৪ রান স্কোরবোর্ডে জমা করলে ৯ উইকেটে জয়ী হয় শ্রীলঙ্কা।
অপরদিকে একই মাঠে গ্রুপ-এ’র ম্যাচে হংকং মহিলা ক্রিকেট দলের বিপক্ষে পাকিস্তান মহিলা ক্রিকেট দল টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে করে ১৫৭ রান।
জবাবে ব্যাট করতে নামা হংকং মহিলা দল মাত্র ১৫ রানে গুটিয়ে গেলে ১৪২ রানের বড় জয় পায় পাকিস্তান। হংকংয়ের সাতজন ব্যাটসম্যান রানের খাতা খুলতে পারেননি। ১৫ রানের মধ্যে অতিরিক্ত থেকে আসে ৯ রান। বাকি চার ব্যাটসম্যান মিলে করেন ৬ রান।

No comments:
Post a Comment