অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও কল্যাণ আহ্বান নিয়ে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে
বুধবার সমাপন ঘটবে হিন্দু সমপ্রদায়ের সবচে বড় উত্সব শারদীয় দুর্গাপূজা। আজ
শুভ বিজয়া।
সনাতন বিশ্বাসে শনিবারের বোধনে অরুণ আলোর অঞ্জলি নিয়ে আনন্দময়ী মা উমাদেবীর আগমন ঘটে। টানা পাঁচদিন মৃন্ময়ীরূপে মণ্ডপ থেকে মণ্ডপে ঘুরে আজ ফিরে যাবেন কৈলাশে স্বামী শিবের সান্নিধ্যে। গজগামিনী দেবী ফিরে যাবেন নৌকায়। ফল-মড়ক।
আজ সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল। ঢাক আর শঙ্খধ্বনি। টানা মন্ত্র পাঠ। উলুধ্বনি আর অঞ্জলি। সঙ্গে ঢাকের বাদ্য, নাচ, সিঁদুর খেলা। ধান, দুর্বা, মিষ্টি আর আবির দিয়ে দেবীকে বিদায় জানাবে ভক্তরা।
একদিকে বিদায়ের সুর। অন্যদিকে উত্সবের আমেজ। ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশন, তাঁতী বাজার, শাঁখারী বাজার, স্বামীবাগসহ বিভিন্ন মণ্ডপে চলবে আবির উত্সব। সকালে দেয়া হবে দর্পণ ঘট বিসর্জন। রাজধানীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে বিজয়া শোভাযাত্রা শেষে বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন দেয়া হবে। বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটি। বেতার ও টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে। সংবাদপত্রগুলো বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করেছে। বঙ্গভবনসহ গুরুত্বপূর্ণ ভবন আলোকসজ্জিত করা হয়েছে।

No comments:
Post a Comment