আশি ভাগ বর্জ্য অপসারণের দাবি সিসিসির
ঈদের দিন সন্ধ্যার আগেই বন্দরনগরী চট্টগ্রামে জবাই করা কোরবানির পশুর আশি
ভাগ বর্জ্য অপসারণে সক্ষম হয়েছে বলে দাবি করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন
(সিসিসি) কর্তপক্ষ।
কর্পোরেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমদ বার্তা২৪ডটনেটকে
জানান, দ্রুত বর্জ্য অপসারণে আগে থেকে বাস্তবভিত্তিক ক্রাশ প্রোগ্রাম
নেওয়ায় সন্ধ্যা ৭টার মধ্যে নগরীর ৪১টি ওয়ার্ড থেকে কোরবানির পশুর প্রায় আশি
শতাংশ বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে।
তিনি আরো জানান, বাকি বর্জ্য-আবর্জনা আগামী কয়েক ঘণ্টার মধ্যেই অপসারণ
সম্ভব হবে। অনেক বাসা বাড়ি থেকে জমে থাকা বর্জ্য-আবর্জনা দিনের বেলায় না
ফেলে রাতে একসাথে ফেলতে পারে । এ কারণে বর্জ্য অপসারণের দায়িত্বে নিয়োজিত
পরিচ্ছন্ন কর্মীরা রাত ১২টা পর্যন্ত তাদের কার্যক্রম চালাবে। তাছাড়া আগামী
কাল জবাই করা পশুর বর্জ্য অপসারণে সিসিসির চলমান প্রস্তুতি অব্যাহত থাকবে।
সিসিসি কোরবানির পশুর বর্জ্য অপসারণে দেড় শতাধিক গাড়ি, ১৫০০ পরিচ্ছন্ন
কর্মী নিয়োজিত করার পাশাপাশি এলাকাভিত্তিক অস্থায়ী কর্মীও নিয়োগ করেছে।
খোলা হয়েছে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ। কোরবানি উপলক্ষে বর্জ্য অপসারণসহ
পরিচ্ছন্নতা কার্যক্রম সুষ্ঠুভাবে তদারক করতে পুরো শহরকে উত্তর ও দক্ষিণ
জোনে বিভক্ত করে দুই জন ওয়ার্ড কাউন্সিলরকে এর দায়িত্ব দেয়া হয়েছে।
সিসিসি সূত্র মতে, নগরীতে কোরবানি উপলক্ষে ৯০ হাজার থেকে এক লাখ গরু আর ২০ থেকে ৩০ হাজার ছাগল জবাই হয়ে থাকে ।
সিসিসি কর্তৃপক্ষ এই প্রথমবারের মতো ক্রমানুসারে দ্রুততম সময়ে বর্জ্য
অপসারণে সক্ষম এমন তিনটি ওয়ার্ডকে পুরস্কার দেয়ার ঘোষণা দেয়ায় ময়লা-আবর্জনা
অপসারণে এলাকাভিত্তিক এক ধরনের প্রতিযোগিতা লক্ষ করা গেছে।
সিটি মেয়র এম মনজুর আলম বিকেলে নগরীর হালিশহর ও আরেফিন নগরস্থ প্রধান দুই
আবর্জনাগার পরিদর্শন ছাড়াও বেশ কটি ওয়ার্ড সফর করে বর্জ্য অপসারণ কার্যক্রম
দেখেন এবং লোকজনের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ।
No comments:
Post a Comment