চাঁদপুরের অর্ধশত গ্রামে আজ ঈদ
সৌদি আরবের সাথে মিল রেখে দেশের প্রচলিত নিয়মের একদিন আগেই আজ ২৬ অক্টোবর চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।
জানা গেছে, গত ৮৪ বছর ধরে সরকারি নিয়ম না মেনে সৌদি আরবের সাথে মিল রেখে দেশের একদিন আগে ঈদ ও রোজা পালন করে আসছেন চাঁদপুরের অর্ধশত গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ। গ্রামগুলোর মধ্যে রয়েছে ফরিদগঞ্জ উপজেলার সাচনমেঘ, বিঘা, উভারামপুর, বাজপাড়া, খিলা, ওটতলী, বালিথুবা, শোল্লা, রূপসার একাংশ, গোলভাওর, নোয়াহাট, বাশারা, তেলিসাইর, পৌনসাই, কামতা, সুরঙ্গচাইল, পাইকপাড়ার একাংশ, মূলপাড়া, মুন্সিরহাঁট ও কইতাড়া গ্রাম; মতলব উপজেলার মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ বেশ কয়েকটি গ্রাম; হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মনিহার, বরকুল, অলীপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর ও সাদ্রা।

No comments:
Post a Comment