ফতুল্লায় গার্মেন্টসে আগুন, আহত ১০
নারায়ণগঞ্জের ফতুল্লার নয়ামাটি কুতুবাইল এলাকায় একটি রফতানিমুখী পোশাকশিল্প
প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভানোর সময় ফায়ার
সার্ভিসের এক কর্মীসহ ১০ জন আহত হয়েছেন।
ঢাকা ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সাত ঘণ্টা চেষ্টার করে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ফতুল্লার ইউরো টেক্স লিমিটেড প্রতিষ্ঠানের ডাইং সেকশন থেকে রোববার রাত দুইটায় আগুন লাগে। ডাইং সেকশনে থাকা দাহ্য পদার্থ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ডাইং সেকশন সম্পূর্ণ পুড়ে যায়।
পরে আগুন এক তলার বিদ্যুতের মোটা ক্যাবল দিয়ে গার্মেন্টসে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় আগুন ছড়িয়ে পড়ে। এসব ফ্লোরে গার্মেন্টসের বিপুল পরিমাণ শিপমেন্টের মালের কার্টন, কাটিং, ফিনিশিং সেকশন ও গোডাউন ছিল।
ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি ফায়ার স্টেশনের দশটি ইউনিটের শতাধিক কর্মী সাত ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বিপুল পরিমাণ তৈরি পোশাক, কাপড় ও মেশিন পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীসহ দশজন আহত হয়েছেন। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে মালিকপক্ষ ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।
এ ব্যাপারে ইউরো টেক্স গার্মেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শহিদুল ইসলাম জানান, গার্মেন্টস কারখানাটি ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা ঋণ নিয়েছে। গার্মেন্টসটি প্রায় একশ কোটি টাকার প্রকল্প। আগুনে এর বেশির ভাগই পুড়ে গেছে।
ঢাকা বিভাগের ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জহিরুল আমিন জানান, ফায়ার সার্ভিসের দশটি ইউনিট প্রায় সাত ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। তদন্তসাপেক্ষ ক্ষয়-ক্ষতির পরিমাণ বলা যাবে।

No comments:
Post a Comment