আইনশৃঙ্খলায় বাধা দিলে সর্বক্ষমতা দিয়ে প্রতিহত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী :
বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘যদি কোনো দল বা বিশেষ
গোষ্ঠী নিজেদের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষার কাজে বাধার সৃষ্টি করে, তাহলে
রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে প্রতিহত করা হবে।’
রোববার চাঁদপুরের কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মিলনায়তনে যুবলীগের প্রতিনিধি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই দেশকে এগিয়ে নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তাহলেই এ দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
তিনি আরো বলেন, দলকে শক্তিশালী করার পাশাপাশি বিএনপি-জামায়াতসহ সব অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
কচুয়া উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি-সাহিত্যিক বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বিল্লাল।

No comments:
Post a Comment