কোস্টারিকায় শক্তিশালী ভূমিকম্প :: বিদেশ :: বার্তা২৪ ডটনেট
কোস্টারিকায় মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর
তীব্রতা ছিল ৬.৬। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এছাড়া সেখানে বড় ধরনের সুনামির কোনো আশঙ্কা নেই।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্প স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল রাজধানী সানজোসের ১৪০ কিলোমিটার পশ্চিমে হোজাঙ্কা শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে।
মধ্য আমেরিকান দেশ কোস্টারিকার বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা টেলিভিশন ও বেতার কেন্দ্রকে জানায়, তারা শক্তিশালী ভূমিকম্পের আঘাত টের পেয়েছে। স্থানীয় ভূ-কম্পনবিদরা জানান, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.২।
ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠের ৪০ কিলোমিটার গভীরে আঘাত হানে।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক সুনামি সতর্ককরণ কেন্দ্র জানায়, এতে বড় ধরনের সুনামির কোনো আশঙ্কা নেই।
তবে তারা সতর্ক করে বলেছে, এ ধরনের তীব্রতার ভূমিকম্প স্থানীয় সুনামির
সৃষ্টি করতে পারে। এর ফলে সুনামি উৎপত্তির একশ’ কিলোমিটারের মধ্যে
উপকূলবর্তী এলাকার ক্ষতি হতে পারে।
উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে কোষ্টারিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে রিখটার স্কেলে ৭.৬ তীব্রতার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন এবং ঘরবাড়ির অনেক ক্ষতি হয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সূত্র: এএফপি।

No comments:
Post a Comment