Pages

Thursday, October 25, 2012

হার্ট সার্জারিতে রোবট! :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

হার্ট সার্জারিতে রোবট! :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট
শল্যচিকিৎসকদের ছুরি-কাঁচি চালানোর দিন মনে হয় শেষ! অবাক হচ্ছেন? একই সঙ্গে ভাবছেন, তারা কি আর অস্ত্রোপচার করবেন না? না, বিষয়টি এমন নয়। প্রযুক্তি-মাতাল বিশ্বে চিকিৎসকরা এখনো হাত দিয়ে ছুরি-কাঁচি চালাবেন, তা কি আর হয়? ওই কাজটি করার দরকারও নেই। কারণ তাদের সহায়তায় এসে গেছে রোবট সার্জন। এরই মধ্যে রোবট সার্জনের সাহায্যে প্রথমবারের মতো যুক্তরাজ্যের নিউ ক্রস হাসপাতালে সফলতার সঙ্গে বাইপাস সার্জারি করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, ২২ বছর বয়সী নাতালিয়া জোন্সের হার্টে একটি ছিদ্র ছিল। তার অস্ত্রোপচারে 'ডা ভিনসি' নামের সার্জারি রোবট ব্যবহার করা হয়। অপারেশনের সময় রোবটটিকে নিয়ন্ত্রণ করেন হার্ট বিশেষজ্ঞরা। তারা থ্রিডি মানের ছবির মাধ্যমে সম্পূর্ণ অপারেশনটি পর্যবেক্ষণ করেন এবং নিয়ন্ত্রণ প্যানেলের সাহায্যে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

চিকিৎসকরা জানান, প্রচলিত ধারায় রোগীর বুকের একটা অংশ কেটে এ ধরনের অস্ত্রোপচার করা হতো। তবে রোবটের সাহায্যে বুকের পাঁজরের সামান্য অংশ কেটে এ অস্ত্রোপচার করা হয়। তাই প্রচলিত ব্যবস্থার তুলনায় রোবটের সাহায্যে অস্ত্রোপচার বেশি নিরাপদ।

সার্জন স্টিফেন বিলিং বলেন, রোবটের সাহায্যে অস্ত্রোপচারে রোগী তুলনামূলক কম ব্যথা পায়। এ ছাড়া রোগী আগের তুলনায় তাড়াতাড়ি সুস্থও হয়ে উঠবে। জোন্সের হৃৎপিণ্ডের ১ দশমিক ৩ ইঞ্চির ছিদ্রটি মাত্র ৯ ঘণ্টায়ই সেরে ওঠে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরেক সার্জন মনিদ্রার ভাব্রা বলেন, যুক্তরাজ্যে প্রথমবারের মতো রোবটের সাহায্যে বাইপাস সার্জারি করতে পেরে আমরা গর্বিত। সূত্র : বিবিসি।

No comments:

Post a Comment